শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সতীত্ব প্রমাণে অস্ত্রোপচার করছে মেয়েরা

love iranইরানে বিয়ের আগ পর্যন্ত একজন মহিলার জন্য সতীত্বের মূল্য অপরিসীম।

রক্ষণশীল এই মুসলিম দেশে সতীত্বের সামাজিক এবং ধার্মিক গুরুত্ব অনেক।

আগে কখনো সে যৌন সম্পর্ক করেনি বিয়ের রাতে তা প্রমাণের জন্য তাই প্রয়োজনে অনেক মেয়ে অস্ত্রোপচারের দ্বারস্থ হয়।

তরুণী মাহনাজ হোসেন ২১ বছর বয়সে ইরানের উত্তরাঞ্চলে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলো।

“দুর্ঘটনায় আমার নিতম্বের হাড় ভেঙ্গে গিয়েছিলো। হাসপাতালে আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। কিন্তু আমার মা ডাক্তারকে বলছিলেন দুর্ঘটনার কারণে আমার সতীত্ব ঠিক আছে কিনা তা পরীক্ষা করে করতে।”

মায়ের অনুরোধে পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়া হয় দুর্ঘটনায় মাহনাজ সতীত্ব হারিয়েছেন।

সতীত্বের গুরুত্ব

ইরানের সমাজে এখনও অবিবাহিতা মহিলার সতীত্বের গুরুত্ব অনেক।

বহু পরিবার চায় তাদের ছেলের বউকে সতী হতে হবে, অর্থাৎ বিয়ের আগে তার যেন কোনে যৌন সম্পর্ক না হয়।

সতীত্বের প্রমাণ হিসাবে দেখা হয় তার যৌনাঙ্গের ভেতরে একটি পর্দা অক্ষত আছে কিনা। সেই পরীক্ষা করে সনদ দেয় আইএলএমও নামে ইরানের সরকারি একটি মেডিকেল সংস্থা।

চাইলে বিয়ের আগে কনেপক্ষ থেকে সতীত্বের সেই সনদ বরপক্ষের হাতে তুলে দিতে হয়।

অনেক সময় মেয়ের আপত্তি থাকলেও পরিবার জোর করে সতীত্বের পরীক্ষা করিয়ে থাকে।

আর সে কারণে সেই পরীক্ষার আগে সন্দেহ থাকলে অনেক মহিলা অস্ত্রোপচার করে যোনীর পর্দা জোড়া লাগাতেও দ্বিধা করেনা।

বিয়ের আগে যৌন সম্পর্ক ইরানে বিশাল কটি অপরাধ। শুধু যে সামাজিকভাবে নিষিদ্ধ তা নয়, সে ধরণের সম্পর্ক আদালতে প্রমাণিত হলে কঠিন সাজা হয়।

 

নাশকতায় অর্থদাতা ২২ প্রতিষ্ঠান

bus fire17বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধে সহিংসতা ও নাশকতায় অর্থ জোগানদাতা ২২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অর্থদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক, ইন্স্যুরেন্স, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও হাসপাতাল রয়েছে। এগুলোর অধিকাংশের মালিক জামায়াতের নেতা ও সমর্থকরা। গোয়েন্দারা জানান, এ পর্যন্ত ওই ২২ প্রতিষ্ঠান থেকে নাশকতায় পরিকল্পনাকারীদের হাতে অর্ধকোটি টাকা গেছে। গাড়িতে অগি্নসংযোগ, হাতবোমা, পেট্রোল বোমা তৈরি ও তা নিক্ষেপের কাজে এ টাকা ব্যয় হচ্ছে। তারা বিষয়টি নিয়ে আরও ব্যাপকভাবে অনুসন্ধান চালাচ্ছেন। সহিংসতায় অর্থায়নের বিষয়ে সারাদেশে ব্যাংকগুলোকে গতকাল সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে চলমান সন্ত্রাসে অর্থদাতা হিসেবে একটি বিদেশি রাষ্ট্রের দূতাবাসকে ইঙ্গিত করে বক্তব্য রাখা হয়। এর পর ওই দূতাবাসের কর্মকর্তাকে দেশে ফেরত পাঠানো হয়। এবার দেশের ২২টি প্রতিষ্ঠানের নাম নাশকতায় অর্থদাতা হিসেবে চিহ্নিত করা হলো।
গতকাল মঙ্গলবার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) নিয়ে বাংলাদেশ ব্যাংকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বেশ কিছু জরুরি নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সহিংসতায় কেউ যেন অর্থ জোগান দিতে না পারে, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে যেসব জেলায় বেশি সহিংসতা হচ্ছে, সেখানকার ব্যাংক গ্রাহকদের গত ছয় মাসের লেনদেন পর্যালোচনা করে কোনো অস্বাভাবিকতা পেলে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সন্দেহজনক লেনদেনের ব্যাপারে অধিকতর সতর্ক থাকতে হবে। প্রতিটি শাখার সব কর্মকর্তাকে আজ বুধবারের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত অবহিত করতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদের অর্থের অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের বৈঠকে চলমান নাশকতায় অর্থদাতাদের ব্যাপারে বিভিন্ন তথ্য উঠে আসে। নাশকতায় অর্থদাতাদের তালিকা তৈরির কথা বলা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সমকালকে বলেন, চলমান নাশকতায় অর্থ জোগানদাতা ২২টি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এসব প্রতিষ্ঠানের নাম উঠে আসে। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চলছে।
৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ডে যেন অর্থায়ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিল।
বাংলাদেশ ব্যাংকে আয়োজিত বৈঠকে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকগুলোকে সন্দেহজনক লেনদেন কঠোরভাবে তদারক করতে হবে। আর এ বিষয় নিশ্চিত করতে হবে ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাকে। তারা সেটি বিশেষভাবে তদারক করছেন কি-না, তা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মো. রাজী হাসানের সভাপতিত্বে বৈঠকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য বিষয়ে বিএফআইইউর উপপ্রধান ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানও বক্তব্য দেন।
জানতে চাইলে আবু হেনা মো. রাজী হাসান সমকালকে বলেন, দেশে এখন সন্ত্রাসী কার্যক্রম চলছে। সেখানে ব্যাংকের মাধ্যমে যেন কোনো ধরনের অর্থায়ন না হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়ে সম্প্রতি তারা কিছু অভিযোগ পেয়েছেন।
সম্প্রতি মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী ১৯টি ব্যাংক ও মোবাইল ফোন অপারেটরদের নিয়ে বৈঠক করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই বৈঠকের কয়েক দিন পর সব ব্যাংককে চিঠি দিয়ে কার অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হলো, তা বোঝার সুবিধার্থে ১০ দিনের মধ্যে সব গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) নিশ্চিত করতে বলা হয়। কোনো গ্রাহকের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উলি্লখিত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে নাশকতার কাজে সরাসরি টাকা পাচ্ছে। ঢাকা মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা নাশকতার কাজে টাকা পেয়েছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে।
ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা সমকালকে জানান, তদন্ত করতে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং চ্যানেল ছাড়াও অপ্রচলিত নানা মাধ্যমে এসব টাকা দিয়েছে। ফলে এসব টাকা লেনদেনের ব্যাংকিং কাগজ পাওয়া দুষ্কর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন খতিয়ে দেখার চেষ্টা চলছে।

খুনির সঙ্গে কোন আলোচনা হতে পারে না: শেখ হাসিনা

hasinaবিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কার সঙ্গে আলোচনা। খুনির সঙ্গে কীসের কথা। যার মধ্যে কোনো দয়া-মায়া নেই, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।’
পেট্রোল বোমার আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বন্ধে যা করা প্রয়োজন, তাই করব। তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘মানুষ পুড়িয়ে মারা বন্ধ করুন। হরতাল-অবরোধের নামে যা করা হচ্ছে তা জঙ্গিবাদ। মানুষ হত্যার খেলা বন্ধ করুন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি দল। তাদের নিউজ যারা বেশি করে দিচ্ছেন, তারা তাদের আরো উৎসাহিত করছেন। জঙ্গিদের খবর প্রচার বন্ধ করুন।

এসময় প্রধানমন্ত্রী বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের পরিদর্শন করেন এবং তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেন। বার্ন ইউনিটে বর্তমানে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী লাগাতার অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচিতে যানবাহনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। অগ্নিদগ্ধদের মধ্যে ৬৩ জন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

road accident2পাবনার পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ট্রাকের চাপায় চার নসিমন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

hasina1হরতাল-অবরোধে পেট্রলবোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল নয়টা ৩৫ মিনিটে তিনি  সেখানে যান।  প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দগ্ধ ৬৩ জনের পরিবারের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ৫৩ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬৩ জন।

অধরা মাধুরীর খোঁজে হন্যে হয়ে নামবে ইংল্যান্ড

newzilandঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কঠিন বাইশগজে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধ। ছোট-বড়-মাঝারি শক্তি মিলিয়ে মোট ১৪দলীয় আসর। কিন্তু কারা দৌড়োবেন বিশ্বজয়ের জোরালো দাবিদারের তকমা গায়ে চাপিয়ে! ফেভারিট দলগুলির সম্ভাবনার সন্ধানে এই প্রতিবেদন। আজ ৩য় পর্বে থাকছে বিশ্বকাপের সবচেয়ে ট্র্যাজিক টিম ইংল্যান্ড।

ইংল্যান্ডের জন্য বিশ্বকাপ এক চরম হতাশার আসর। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৯২- মোট চারবার ফাইনালে উঠেও বারবার দূরে সরে গিয়েছে মহার্ঘ মুকুট জয়ের স্বপ্ন। সেই সুদীর্ঘ যন্ত্রণার হাত থেকে মুক্তির খোঁজেই ২০১৫ বিশ্বকাপে যাত্রা শুরু করবেন ফিন, অ্যান্ডারসন, মরগান, ব্রডরা।

এ পর্যন্ত ১০ বার বিশ্বকাপে অংশ নিয়ে ইংল্যান্ড খেলেছে মোট ৬৬টি ম্যাচ। যার মধ্যে জিতেছে ৩৯টি, হেরেছে ২৫টি, একটি টাই এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। উপমহাদেশের বুকে ২০১১-র বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবারের বৃটিশ ব্রিগেডকে ঘিরে আশার কোন খামতি নেই। আইসিসি-র ওয়ান ডে তালিকায় ৫নম্বরে থাকা ইংল্যান্ড ফায়দা তুলতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটের। ফর্মে না থাকা অ্যালিস্টার কুকের পরিবর্তে বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ইয়ান মরগান। গত বছর শ্রীলঙ্কা সফরের সময় থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। দারুণ ফর্মে আছেন প্রতিভাবান অলরাউন্ডার মঈন আলীও। পাশাপাশি আবার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন ইয়ান বেল। জস বাটলার, জো রুটও ভাল ফর্মে আছেন। এছাড়া দলে আছেন বোলার ক্রিস ওকস, যিনি ডেথ ওভারগুলোতে ভাল বল করে থাকেন। ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের পর দলের হাল ধরতে পারেন ত্রিদেশীয় সিরিজে চমক দেখানো স্টিভেন ফিন।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নিতে পেরেছে ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও ব্যাটিং-বোলিং দুই বিভাগেই যথেষ্ট ভারসাম্যের নিদর্শন রেখেছে কোচ পিটার মুরসের দল। বিশ্বকাপে গ্রুপ-এ’তে ইংল্যান্ডের প্রতিপক্ষ দলগুলি হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। মেলবোর্নে ১৪ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংলিশরা।

শক্তি: সবুজ বাউন্সি উইকেটে সেরাটা মেলে ধরার দক্ষতা। তাছাড়া দলের তিন-চারজন ক্রিকেটার ধারাবাহিক ভাবে ফর্মে রয়েছেন। ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই শক্তির গভীরতাও রয়েছে।

দুর্বলতা: একটু বেশি তারুণ্য নির্ভর দল। অ্যালিস্টার কুক, বেন স্টোকস বিশ্বকাপ টিমে জায়গা না পাওয়ায় অভিজ্ঞতার ঘাটতিতে ভুগতে হতে পারে।

কাজের ঘোড়া: ইয়ান মরগান ও ইবেল ব্যাট হাতে যেকোন সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। অলরাউন্ড দক্ষতায় নায়ক হয়ে উঠতে পারেন তরুণ মঈন আলীও। আর ব্রিটিশ বোলিংকে সামনে থেকে পথ দেখানোর জন্য রয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের মতো দুই অভিজ্ঞ পেসার।

আজ খালেদার সঙ্গে দেখা করবেন বৃটিশ হাইকমিশনার

khaleda22বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাত করবেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একমাসের বেশি সময় ধরে গুলশানের নিজ রাজনৈতিক কার্যােলয়ে খালেদা জিয়া অবস্থান করছেন।

আজ বুধবার বিকেল ৫টায় সেখানেই সাক্ষাতটি হবে।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ সাক্ষাতের কথা জানিয়েছেন।

ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

bsf28ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।  নিহত ব্যক্তিরা হলেন মহেশপুরের আমিরুল ইসলাম ও ফয়জুল।

বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের লেবুতলা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়জুল (৪৫) ও ফারুক ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিরুল ইসলাম ও ফয়জুল মারা যান। আহত হন ফারুক হোসেন। তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ বিএসএফের কাছ থেকে আনার  প্রক্রিয়া চলছে।

মাঠে ফিরছেনে মালিঙ্গা

malingaইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস পর মাঠে ফিরলেন শ্রীলংকার বৈচিত্র্যময় পেসার ও বিশ্বকাপে চার বলে চার উইকেট নেওয়া বোলার লাসিথ মালিঙ্গা। এদিন মাঠে ফিরে মাত্র ২৭টি ডেলিভারি দেন তিনি। তবে এরই মধ্যে ১টি তুলে নিতে ভুল করেননি অভিজ্ঞ এ পেসার।

সোমবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলে শ্রীলংকা। মহড়াতেই প্রোটিয়াবাহিনীর কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করল দ্বীপরাষ্ট্রটি। আর এ ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন হাঁটুর অস্ত্রোপচারের পর দলের বাইরে থাকা এ ক্রিকেটার।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় বাঁ-পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় মালিঙ্গার। ডিসেম্বরে ফের অস্ট্রেলিয়ায় অর্থপেডিক সার্জনের সঙ্গে তার গোড়ালি পরীক্ষা করান শ্রীলংকান পেসার। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যান মালিঙ্গা।

সোমবার প্রথম স্পেলে তিন ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দেন তিনি। শেষ পর্যন্ত ৪.৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ফ্যাফ ডু’ প্লেসিসের উইকেট তুলে নেন মালিঙ্গা।

জাপানে দিনে ৭ ঘণ্টা মোবাইলে কথা বলে হাইস্কুল ছাত্রীরা

mobile girlজাপানে হাইস্কুল ছাত্রীরা দৈনিক গড়ে সাত ঘন্টা তাদের মোবাইল ফোনের পেছনে সময় ব্যয় করে থাকে। এদের প্রায় ১০ শতাংশ দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা মোবাইলে সময় কাটায়। নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।
সোমবার প্রকাশিত তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল আর্টসের জরিপে বলা হয়, পক্ষান্তরে একই বয়সের ছাত্ররা ২৪ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে।

স্মাটফোন গেমের পাশাপাশি জাপানের মেসেজিং ও নেটওয়ার্কিং অ্যাপ লাইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কিশোর-কিশোরীদের তাদের মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা লক্ষ্যকরা যায়। সহজে বহনযোগ্য এ প্রযুক্তির প্রতি নবীন প্রজন্ম আসক্ত হয়ে পড়া নিয়ে ক্রমেই উদ্বেগ বৃদ্বি পাওয়ার মধ্যেই এ জরিপ চালানো হয়।

ডিজিটাল আর্টস জানায়, জাপানের হাই স্কুলের মোট শিক্ষার্থীর ৯৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। পক্ষান্তরে জুনিয়র হাই স্কুলের ৬০ শতাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। এদিকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ের উপরের দিকে প্রতি ১০ জনের চারজন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে থাকে।

অনলাইনে চালানো এ জরিপে জাপানের বিভিন্ন স্কুলের ৬১৮ শিক্ষার্থীর মতামত নেয়া হয়।