শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

bus fire6গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাত ৩টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহীন আলম জানান, ভোরে তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রল জাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এ সময় চালক ও হেলপার বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখে তারা বাস থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডে বাসের সিটগুলো পুড়ে যায়। ওই বাসটি স্থানীয় বিভিন্ন পোশাক করাখানার শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহার হতো।

বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন

bus bograবগুড়ায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে শহরের ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দূর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার ভোর পৌনে ৬টার দিকে বাবলু এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে। যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ করেই একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বাসস্ট্যান্ডে উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাসটির অধিকাংশ পুড়ে গেছে। সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদার কার্যালয় ঘেরাওয়ে জড়ো হচ্ছেন শ্রমিকরা

অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে গুলশান-২ নম্বরে জড়ো হচ্ছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা। সংগঠনের আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে তারা খালেদার কার্যালয় ঘেরাও করবে।

সোমবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের আশাপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানের ৮৬ নম্বর রোডের দু’পাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

হেসেখেলে জিতল আয়ারল্যান্ড

irlandসহজ জয় পেল আয়ারল্যান্ড। ৩০৫ রান কে হেসেখেলে অতিক্রম করল টেস্ট না খেলা দলটি। ৬ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ৩০৭ রান করেছে। হাতে আছে ৪ উইকেট ও ২৫ বল রেখেই বিশ্বকাপে শুভ সূচনা করল আয়ারল্যান্ড

নেলসনের স্যাক্সটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ দলে ত্রাণকর্তা হয়ে আসে লেন্ডল সিমন্স-ড্যারেন স্যামি। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কক্ষচ্যুত দলকে ১৫৪ রানের মূল্যবান জুটি গড়ে কক্ষপথে ফিরিয়ে আনেন তারা। আক্ষেপে জর্জরিত করলেন আইরিশ-শিবিরকে। স্যামি ৮৯ রানে ফিরে গেলেও নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সিমন্স। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গড়েছে ৩০৪ রানের বড় সংগ্রহ।
অথচ ম্যাচের প্রথমভাগের দৃশ্যপট ছিল ভিন্ন। প্রথমেই দেখা মিলেছিল প্রবল আত্মবিশ্বাসী এক আয়ারল্যান্ডের। চলনে-বলনে আধিপত্যের ছাপ স্পষ্ট, যেন তারাই ম্যাচের পরিষ্কার ফেবারিট। এই বিশ্বকাপের আগের চারটি ম্যাচে প্রথমেই ব্যাটিং করা দল যেখানে জিতেছে, আয়ারল্যান্ড টসে জিতে নিলো কিনা বোলিং! প্রথা ভাঙতেই কি আইরিশদের এই সিদ্ধান্ত?
শুরুটাও ছিল স্বপ্নের মতন। পোর্টারফিল্ডের দুর্দান্ত অধিনায়কত্ব ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের থিতু হতে দেয়নি। আইরিশ অধিনায়ক বারবার তার বোলারদের অদলবদল করেছেন, ফিল্ডিং সাজানোয় তার মুন্সিয়ানায় হাঁসফাঁস করেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা, ছুঁড়ে এসেছেন নিজেদের উইকেট। ক্যারিবীয়দের রানের চাকা যেন আটকে গিয়েছিল বোলারদের মিতব্যয়ী বোলিংয়ে।
৮ম ওভারে ডোয়াইন স্মিথ তুলে দিলেন সহজ ক্যাচ, গেইলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন এক বলও না খেলা ড্যারেন ব্রাভো! ২২তম ওভারে আবারো জোড়া বিপর্যয়। বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলের বলে আউট ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ক্রিস গেইলের ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতে যারা রাত জেগেছিলেন তাদের আশার গুঁড়ে বালি! গেইল আউট হন ৬৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে! ৫৫.৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেইল মাঠে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ২০১৩ থেকে এ পর্যন্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং গড় গেইলের (১৮.৩), ভাবা যায়! ৮৭ রানে দিনেশ রামদিনও বিদায় নিলে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের মনে নিশ্চয়ই কাঁপুনি ধরে গিয়েছিল! এরপরেই শুরু স্যামি-সিমন্স বীরত্ব।
প্রথমে দেখে শুনে সিঙ্গেল নেওয়ার প্রতিই মনোযোগ ছিল দুজনের। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার পর শুরু হলো হাত খুলে খেলা। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে এলোমেলো হয়ে গেল আইরিশ বোলিং। স্যামি থেমেছেন ৯টি চার ও ৪টি ছয়ে ৬৭ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে। সিমন্সের ৮৪ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছয়ের মার। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ডকরেল।

গ্রামীণফোনে টুইটার ফ্রি

grameenphone16বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টুইটার অনুরাগীদের জন্য বিনামূল্যে টুইটার ব্যবহারের সুযোগ চালু করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গত বৃহস্পতিবার থেকে ডেটা চার্জ ছাড়াই টুইটার ব্যবহারের এ সুযোগ পাচ্ছেন গ্রামীণফোন গ্রাহকরা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগের ফলে টুইটের মাধ্যমে বিনামূল্যে বিশ্বকাপের বিভিন্ন তথ্য পেতে পারবেন গ্রমীণফোর গ্রাহক।

টুইটারের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তির আওতায় গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে।

এমনকি অফারের আওতায় টুইটার অ্যাকাউন্ট ছাড়াও গ্রাহকরা ক্রিকেটের স্কোর ও ধারাবিবরণীসহ ক্রিকেটীয় বিভিন্ন তথ্য জানতে পারবেন twitter.com/i/cricket ঠিকানায় গিয়ে।

হ্যাশট্যাগ #CWC15 এর মাধ্যমে ব্যবহারকারী টুইটারের নতুন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইমলাইন ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইওএস-এ টুইটার অ্যাপ বা twitter.com/i/cricket-এর মাধ্যমে মোবাইল ওয়েবে। ব্যবহারকারীরা এ সময় প্রতিটি ম্যাচের হ্যাশট্যাগ যেমন #INDvPAK অথবা #AUSvENG ব্যবহার করে বিশেষ টাইমলাইন ব্যবহার করতে পারবেন।

এ টাইমলাইনে খেলোয়াড়, ধারাভাষ্যকার ও অন্যান্য তারকার সঙ্গে যোগাযোগ, বিশেষ ছবি ও ভিডিও দেখা এবং সর্বশেষ খেলার খবর জানতে পারবেন ব্যবহারকারীরা।

একই সঙ্গে সব গ্রাহক বিনামূল্যে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @ICC বা বাংলাদেশ টাইগারস @BCBTigers, অধিনায়ক মাশরাফি মুরতুজা @ImMashrafe, মুশফিকুর রহিম @mushfiqur15, আন্তর্জাতিক লিজেন্ড ভিভ রিচার্ডস @vivrichards56 এবং শেন ওয়ার্ন @ShaneWarne এর অ্যাকাউন্ট ফলো করতে পারবেন।

গ্রামীণফোনের প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে টুইটারের দক্ষিণ এশীয় বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রবিচন্দ্রন ভাসকরন বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলাদেশ পরিস্থিতি দেখেতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

eu16গ্রহণযোগ্য নির্বাচন ও মৌলিক রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় যাচ্ছে।

পাঁচ দিনের এই সফরের সময় ছয় সদস্যের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সংশ্লিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) প্রতিনিধিদলটি ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ড্রোইয়ের ভাইস চেয়ারম্যান ও ইউরোপীয় পার্লামেন্টে প্রভাবশালী গ্রুফ ইপিপি সদ্যস্য ক্রিশ্চিয়ান দান প্রেদা।

গত দুই দশকের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির এটাই প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির সফরটি দেশের চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বেশ তাৎপর্যপূর্ণ।

ক্রিশ্চিয়ান দান প্রেদা গত বছর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত দুই প্রস্তাবের অন্যতম প্রস্তাবক ছিলেন। ফলে এই সফরের সময় মানবাধিকারের যে বিষয়গুলোতে পার্লামেন্টের উদ্বেগ রয়েছে, সেগুলো জোরালোভাবে তুলে ধরা হবে।

এই মানবাধিকার উপকমিটি সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রতিবেদন জমা দেবে। আর ওই প্রতিবেদন মূল্যায়ন করে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে ইউরোপীয় পার্লামেন্ট।

সাম্প্রতিক বছরগুলোতে মত প্রকাশের স্বাধীনতা, শ্রমিক অধিকারসহ মানবাধিকারের প্রাসঙ্গিক বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইইউ।

সূত্র জানায়, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরের সময় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী, স্পিকার ও রাজনীতিবিদ ছাড়াও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।প্রতিনিধিদল দ্রুত গ্রহণযোগ্য নতুন নির্বাচনের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।

সহজ জয়ের পথে আয়ারল্যান্ড

irlandসহজ জয়ের পথে আয়ারল্যান্ড। ৩০৫ রান কে হেসেখেলে অতিক্রম করছে টেস্ট না খেলা দলটি। মাত্র ৩ উইকেট হারিয়ে ৪১ ওভারে ২৮৫ করেছে আর মাত্র দরকার ২০ রান হাতে আছে ৯ ওভার ৭ উইকেট।

নেলসনের স্যাক্সটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ দলে ত্রাণকর্তা হয়ে আসে লেন্ডল সিমন্স-ড্যারেন স্যামি। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কক্ষচ্যুত দলকে ১৫৪ রানের মূল্যবান জুটি গড়ে কক্ষপথে ফিরিয়ে আনেন তারা। আক্ষেপে জর্জরিত করলেন আইরিশ-শিবিরকে। স্যামি ৮৯ রানে ফিরে গেলেও নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সিমন্স। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গড়েছে ৩০৪ রানের বড় সংগ্রহ।
অথচ ম্যাচের প্রথমভাগের দৃশ্যপট ছিল ভিন্ন। প্রথমেই দেখা মিলেছিল প্রবল আত্মবিশ্বাসী এক আয়ারল্যান্ডের। চলনে-বলনে আধিপত্যের ছাপ স্পষ্ট, যেন তারাই ম্যাচের পরিষ্কার ফেবারিট। এই বিশ্বকাপের আগের চারটি ম্যাচে প্রথমেই ব্যাটিং করা দল যেখানে জিতেছে, আয়ারল্যান্ড টসে জিতে নিলো কিনা বোলিং! প্রথা ভাঙতেই কি আইরিশদের এই সিদ্ধান্ত?
শুরুটাও ছিল স্বপ্নের মতন। পোর্টারফিল্ডের দুর্দান্ত অধিনায়কত্ব ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের থিতু হতে দেয়নি। আইরিশ অধিনায়ক বারবার তার বোলারদের অদলবদল করেছেন, ফিল্ডিং সাজানোয় তার মুন্সিয়ানায় হাঁসফাঁস করেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা, ছুঁড়ে এসেছেন নিজেদের উইকেট। ক্যারিবীয়দের রানের চাকা যেন আটকে গিয়েছিল বোলারদের মিতব্যয়ী বোলিংয়ে।
৮ম ওভারে ডোয়াইন স্মিথ তুলে দিলেন সহজ ক্যাচ, গেইলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন এক বলও না খেলা ড্যারেন ব্রাভো! ২২তম ওভারে আবারো জোড়া বিপর্যয়। বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলের বলে আউট ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ক্রিস গেইলের ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতে যারা রাত জেগেছিলেন তাদের আশার গুঁড়ে বালি! গেইল আউট হন ৬৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে! ৫৫.৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেইল মাঠে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ২০১৩ থেকে এ পর্যন্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং গড় গেইলের (১৮.৩), ভাবা যায়! ৮৭ রানে দিনেশ রামদিনও বিদায় নিলে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের মনে নিশ্চয়ই কাঁপুনি ধরে গিয়েছিল! এরপরেই শুরু স্যামি-সিমন্স বীরত্ব।
প্রথমে দেখে শুনে সিঙ্গেল নেওয়ার প্রতিই মনোযোগ ছিল দুজনের। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার পর শুরু হলো হাত খুলে খেলা। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে এলোমেলো হয়ে গেল আইরিশ বোলিং। স্যামি থেমেছেন ৯টি চার ও ৪টি ছয়ে ৬৭ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে। সিমন্সের ৮৪ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছয়ের মার। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ডকরেল।

নাশকতা প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাশকতাকে দেশের সকল নাগরিককে এক সঙ্গে প্রতিহতের আহ্বান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন দেশের উন্নয়ন করতে চায় তখন বিএনপি-জামায়াত দেশে জ্বালাও পোড়াও শুরু করে।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমুদ্র সীমায় নিরঙ্কুশ সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ।

তিনি বলেন, অর্জিত সমুদ্র অঞ্চলের মাধ্যমে দেশে আরো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমুদ্র সম্পদের অন্বেষণ, আহরণ আমাদেরই করতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী বাহিনী।

প্রধানমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দরবন, চট্টগ্রাম ও সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষায় এ বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করেছে। এখনো কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেরাই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতুর মতো এতো বড় প্রকল্প আমরা নিজেদের অর্থায়নে করছি।

মন্ত্রিসভা গঠন করলেন কেজরিওয়াল

kejri12দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ছয় সদস্যের মন্ত্রিসভা গঠন করলেন অরবিন্দ কেজরিওয়াল। বিশেষ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রাখেননি তিনি। তবে তার ঘণিষ্ঠ বলে পরিচিত মনীশ সিসোডিয়াকে দেয়া হয়েছে গুরত্বপূর্ণ সব মন্ত্রণালয়ের দায়িত্ব। একই সঙ্গে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্বও মনীশকে তুলে দিয়েছেন কেজরিওয়াল।

আম আদমি পার্টির সরকারে দিল্লির অর্থ এবং পরিকল্পনা, রাজস্ব, সেবা, বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও প্রশাসন সংস্কারসংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মনীশ সিসোডিয়াকে।

আম আদমি পার্টির গত সরকারের মন্ত্রী সত্যেন জৈন মন্ত্রীত্ব পেয়েছেন এবারও। তাকে দেয়া হয়েছে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিল্প, গুরুদুয়ারা ব্যবস্থাপনা, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও গণপূর্ত বিভাগের দায়িত্ব।

স্বরাষ্ট্র, আইন ও বিচার, পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব পেয়েছেন জিতেন্দ্র সিংহ তোমার।
অসীম আহমেদ পেয়েছেন দিল্লির ত্রাণ, পরিবেশ, বন ও নির্বাচন বিভাগের দায়িত্ব। গোপাল রাইকে শ্রম, পরিবহন এবং সাধারণ প্রশাসন বিভাগের মন্ত্রীত্ব দিয়েছেন কেজরিওয়াল।

নারী ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ, ভাষা, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব বিভাগের দায়িত্ব পেয়েছেন সন্দীপ কুমার।

এছাড়া যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেয়া হয়নি, সেসব বিভাগের দায়িত্ব আপাতত উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া সামলাবেন বলেই জানানো হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

mahfuzউস্কানিমূলক বিবৃতি প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর প্রকাশের মাধ্যমে দেশের শান্তি বিনষ্টের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে এডভোকেট শাহজালাল কিবরিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অপর দুই আসামি হলেন ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশরাফুল হক ও চিফ ফটোগ্রাফার এনামুল হক। রোববার সকালে এ মামলার শুনানি শেষে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।