শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মাওলানা সুবহানের ফাঁসির আদেশ

subhanএকাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ রায় ঘোষণা করেন। অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।

তার বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের ছয়টি প্রমাণিত হয়। এর মধ্যে ১, ৩ ও ৬ নং অভিযোগে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।

সুবহানের বিরুদ্ধে ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সংক্ষিপ্ত আকারে পাঠ করা হয়।জায়গা সংকুলান না হওয়ায় ট্রাইব্যুনাল-১ এর এজলাস কক্ষে সুবহানের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-২।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে সুবহানের পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম, শাহজাহান কবির, শিশির মনির, আসাদ উদ্দিন এবং সুবহানের ছেলে নেছার আহমদ নান্নু ও মুজাহিদুল উপস্থিত ছিলেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন, তুরিন আফরোজ, মোহাম্মদ আলী ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টা ১৮ মিনিটে রায় পাঠ শুরু করেন। ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সংক্ষিপ্ত আকারে পাঠ করছেন তিনি। সকাল ৮টা ৫৫ মিনিটে আনার পর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে দেন।

আড়াই মাস অপেক্ষমাণ থাকার পর মামলাটির রায়ের দিন ধার্য হলো।ট্রাইব্যুনালে-১ এ এখন একটি মামলা রায়ের জন্য অপেক্ষায় থাকলো।

এ মামলায় রাষ্ট্রপক্ষ দাবি করেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এজন্য তার সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন প্রসিকিউশন।

অন্যদিকে আসামিপক্ষ দাবি করেন রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ সমূহ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। একটি অভিযোগও তারা প্রমাণ করতে পারেননি। তিনি স্ব সম্মানে খালাস পাবেন বলে আশা করেন তারা।

গত ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৮ কার্যদিবসে মাওলানা সুবহানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

এর আগে গত ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ও বৃহস্পতিবার আট কার্যদিবসে সুবহানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

গত ৭ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুবহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুই তদন্ত কর্মকর্তা মতিউর রহমান ও মো. নূর হোসাইনসহ রাষ্ট্রপক্ষের ৩১ জন সাক্ষী। তাদের মধ্যে অভিযোগভিত্তিক ঘটনার ২৭ সাক্ষী হলেন- সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ ত ম শাহিদুজ্জামান নাসিম, শহীদপুত্র মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, মো. আবু আসাদ, রুস্তম আলী, মো. ইসরাইল, কোরবান আলী, শহীদ জায়া জাহানারা বেগম, আশরাফ উদ্দিন মিয়া, মো. রিয়াজ উদ্দিন মন্ডল, সানোয়ারা খাতুন, মো. ফজলুর রহমান ফান্টু, আব্দুর রহমান সরদার, শহীদ পরিবারের সদস্য মো. আব্দুল মতিন, মোঃ আজিজুল সরদার, মমতাজ উদ্দিন মন্টু, আক্কাছ শেখ, শহীদপুত্র আলী রানা শেখ, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন খান, হোসেন সরদার, মুক্তিযোদ্ধা ও শহীদপুত্র মো. শহিদুল্লাহ শহিদ, এসএম সামছুল আলম, মো. খোরশেদ আলম, শহীদপুত্র মো. সামছুল আলম, আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ফজলুল হক এবং এস কে শহীদুল্লাহ।

আর জব্দ তালিকার দুই সাক্ষী হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার গ্রন্থাগারিক আনিসুর রহমান ও বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া।

অন্যদিকে মাওলানা সুবহানের পক্ষে তিন জন সাক্ষী সাফাই সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনাল নির্ধারণ করে দিলেও কোনো সাফাই সাক্ষী হাজির করেননি আসামিপক্ষ।

গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে  অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

গত বছরের ২৩ অক্টোবর ও ২৪ নভেম্বর অভিযোগ গঠনের বিপক্ষে ও অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষে শুনানি করেন সুবহানের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান।

অন্যদিকে ৯ অক্টোবর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

গত বছরের ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর পাবনা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় সুবহানকে। পরে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। ৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে সুবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

হোটেলে নারীসহ আটক ছাত্রলীগ নেতার বিয়ে হাজতে

zahid17থানায় হাজতে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে করে অবশেষে মুক্তি পেলেন রাঙামাটির লংগদু উপজেলার ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদ। সোমবার তাকে এক কলেজছাত্রীসহ একটি আবাসিক হোটেল থেকে আটক করেছিল পুলিশ।

সোমবার সারা দিন থানা হাজতে আটক থাকার পর বিয়ের সিদ্ধান্ত হলে সেখানেই ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হন উপজেলা ছাত্রলীগের ওই নেতা। রাত ১১টার দিকে তারা থানা থেকে ছাড়া পান।

রাঙামাটি কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তবলছড়ি এলাকার কাজী এনামুল থানায় এসে বিয়ে পড়িয়েছেন।”

শাহ আলম আরো বলেন, “ছেলে-মেয়ে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে সাত লাখ টাকা দেনমোহরের বিনিময়ে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এরপর রাত ১১টার সময় তারা থানা থেকে চলে যান।”

জাহিদের স্বজনদের একটি সূত্র জানায়, থানায় আটক অবস্থায় ছেলে-মেয়ে প্রাথমিকভাবে বিয়ে হয়ে যাওয়ার ব্যাপারে জানালেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তারা উভয়েই অনুতপ্ত হয়ে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও বিকেল বেলায় থানায় আসে মেয়ের বড় বোন। এ সময় বড় বোনের সাথে কিছুক্ষণ কথা বলার পর মেয়ে তার সিদ্ধান্ত থেকে সরে এসে ছেলেকে ফাঁসানোর জন্য বিভ্রান্তিমূলক তথ্য দিতে থাকে। পরে আলোচনার একপর্যায়ে মেয়ের বড় বোন ১০ লাখ টাকা কাবিনের শর্তে বিয়ের ব্যাপারে মত জানান।

আলোচনার একপর্যায়ে সাত লাখ টাকা কাবিনে হোটেল থেকে আটক হওয়া সঙ্গীনিকে বিয়ে করতে রাজি হন ছাত্রলীগ নেতা জাহিদ। পরে উভয় পক্ষের সম্মতিতে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়।

এভাবে অন্তত ১৩ ঘণ্টা থানা হাজতে আটক থাকার পর মুক্তি পান লংগদু থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদ।

এর আগে সোমবার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের আবাসিক হোটেল রাজু’ থেকে জাহিদকে সঙ্গিনীসহ আটক করে পুলিশ। স্ত্রী পরিচয় দিয়ে ওই নারীকে নিয়ে হোটেলে ওঠেন জাহিদ।

পরে খবর পেয়ে  গোয়েন্দা ও ডিউটিরত পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগেও একবার আরো একটি মেয়েকে নিয়ে মাইনী এলাকায় ধরা পড়েছিলেন জাহিদ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাহিদের সঙ্গে আটক কলেজছাত্রীটির বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে। তার বাবা লাল মিয়া কুটির শিল্প বিসিকের একজন কর্মচারী।

কোথাও হরতাল-অবরোধ হচ্ছে না: আমু

amu10আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “কোথাও কোনো হরতাল-অবরোধ হচ্ছে না। দেশে অস্বাভাবিক অবস্থা নেই। একটি মহল এমন পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর আঘাত করছে। আগেও তারা নাশকতা করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা করেছিল। এখনো একই চেষ্টা করছে।”

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
আমু বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, তা বন্ধ হওয়ার উপক্রম। দুয়েকটি জায়গায় নাশকতা হচ্ছে।”

পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে তাহলে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং রাত নয়টার পর মহাসড়কে বাস চলাচল কেন বন্ধ করা হলো?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মাতৃতুল্য আচরণ করেছেন। আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে গেলে যদি জঙ্গিরা হামলা চালায়, সে বিবেচনায় পরীক্ষা বন্ধ করা হয়েছে। তাদের তো কোনো মানবিকতা নেই।”

বৈঠকে বিগত সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মিয়ানমার থেকে ফেনসিডিল আনা-নেয়ার স্পর্শকাতর ৩৮টি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে বলেও জানান আমু।

বলিউড স্টারদের সেলফি ম্যানিয়া!

aliya selfiদেশ-বিদেশ সর্বত্র এখন সেলফি ম্যানিয়া তুঙ্গে! বিশেষ করে কোনও অ্যাওয়ার্ড সেরিমনি বা প্রমোশনাল ইভেন্টে গিয়ে স্টাররা এন্তার সেলফি তুলছেন এবং তা অবাধে পোস্ট করছেন তাদের বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং প্রোফাইলে। কিন্তু হঠাৎ এই সেলফি ম্যানিয়া কেন প্রায় এপিডেমিকের মতো ছড়িয়ে পড়ল? আর শুধু যে নিজেদের সেলফি পোস্ট করছেন তা তো নয়, সাংবাদিকদের সঙ্গে তোলা সেলফিও ডিমান্ড গ্রাফের চূড়ায়! তবে ওই যে একবার ‘কেন’  মাথায় ঢুকেছে, যতক্ষণ না তার একটা গতি করতে না পারা পর্যন্ত শান্তিতে বসার উপায়ই নেই!

প্রশ্নটা করেই ফেললাম নতুন প্রজন্মের এক তারকাকে। সম্প্রতি তার একটি ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম যে সাংবাদিকদের সঙ্গে সেলফি তোলার জন্যে তারা বলেন নাকি কিছু কিছু সাংবাদিক নিজেরাই আগ বাড়িয়ে সেলফি তুলতে অনুরোধ করেন? উত্তরে খুব স্বতঃস্ফূর্তভাবেই তিনি জবাব দিলেন, ‘আরে না, না আমরাই সেলফি তোলার জন্যে সাংবাদিকদের অনুরোধ করি।’ কিন্তু এইটুকু শুনলে তো আর আমার জিজ্ঞাসা মেটে না। তাই আবার প্রশ্ন করলাম… কেন?

‘কোনও একটি ফ্রেন্ডলি ইন্টারভিউয়ের পরে আমরা সাধারণত সেই সাংবাদিককে অনুরোধ করি আমাদের সঙ্গে একটি সেলফি তোলার জন্যে। ফোন নম্বর আদানপ্রদানও করে থাকি। আশা করি যে সেই সাংবাদিক তার ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করবেন। তবে আমরা সেই ছবির লিঙ্ক রিপোস্ট করি না। শুধু সাক্ষাত্কারের লিঙ্ক থাকলে সেটি রিপোস্ট বা রি-টুইট করি।’

এই উত্তরের পরেও আমি আরও একবার জিজ্ঞাসা করলাম ‘কেন’? তখন খানিকটা বিরক্ত হয়েই সেই তারকা জবাব দিলেন (যদিও ঠোঁটের কোণে ঝোলানো ছিল পরিচিত সেই হাসি), ‘ আপনি বোধহয় কোনো ফিল্ম পিআর-এর আয়োজিত ইভেন্টে যাননি কখনও! সেখানে যাওয়া আসা থাকলে বুঝতে পারতেন কেন আমরা এমন ব্যবহার করি। সাংবাদিকদের সঙ্গে ছবি তোলা বা তাদের ছোট খাটো ফিল্ম মার্চেন্ডাইজ উপহার দেওয়া পিআর স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে।’

এই কথায় মনে পড়ে গেল, বেশ কয়েক বছর আগে রণবীর কপুর একবার একটি সংবাদপত্রের অফিসে গিয়েছিলেন ছবির প্রচারে। সেখানে এন্টারটেনমেন্ট সাপলিমেন্টের প্রত্যেক সাংবাদিকের সঙ্গে দেখা করেন। কথায় কথায় এক সাংবাদিক রণবীর গলায় পরা একটি চেনের প্রশংসা করেছিলেন। রণবীর তৎক্ষণাৎ সেই গোল্ড প্লেটেড সোনার চেনটি খুলে উপহার দেন সাংবাদিককে। যদিও তিনি প্রথমে কিছুতেই সেই উপহার নিতে চাননি, কিন্তু পরে রণবীরের অনুরোধের কাছে হার মানতে বাধ্য হন! এমনকি শাহরুখ খানের সঙ্গে যারা কথা বলেছেন তারাও জানেন, কিং খান যেদিন মুডে থাকেন সেদিন তিনি সাংবাদিকদের রীতিমতো অনুরোধ করেন তার সঙ্গে সেলফি তোলার জন্যে!

এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, সাংবাদিকরা যদি এমন এক দুটো ছবি তুলে নিজেদের সোশাল নেটওয়ার্কিং পেজে আপলোড করেন, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো কী এমন ঘটল! মহাভারত অশুদ্ধ হবে কি না জানি না, তবে কাজ প্রভাবিত হওয়ার শঙ্কা থেকেই যায়। কারণ সাংবাদিকরা যখন কোনো সেলেব-এর সাক্ষাৎকার নিতে যান, তখন তিনি শুধুমাত্রই একজন ‘সাবজেক্ট’। কিন্তু সেই সাংবাদিক যদি তার সাবজেক্টের মোহে পড়ে যান, তাহলে যথাযথ রিপোর্ট লেখা একটু অসুবিধের হয়ে দাঁড়াবে বই কি! ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব পাতালে যেমন ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এ ক্ষেত্রেও ব্যাপারটা একই। তবে হ্যাঁ, কাজের বাইরে কোনো সোশাল গ্যাদারিং-এ দেখা হলে অবশ্য সমীকরণটা পাল্টে যায়।

নায়ক হেলাল খান দুই দিনের রিমান্ডে

helal khanজনপ্রিয় নায়ক হেলাল খানের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় হেলাল খানকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার এসআই আবু জায়েদ মো. নাজমুল নূর তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী মঙ্গলবার বিকালে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন বাড্ডা থানার এসআই হাবিব। পুরান ঢাকার জনসন রোড থেকে ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নায়ক হেলাল খান বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা।

খালেদাকে খাঁচায় বন্দি করুন: শাজাহান খান

shajahanনৌমন্ত্রী শাজাহান খান এমপি সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, “দানবের সঙ্গে মানবের প্রেম চলে না। খালেদা জিয়া দানব। তাকে খাঁচায় বন্দি করেন। দেশের মানুষগুলোকে বাঁচান। খালেদা জিয়ার হরতাল অবরোধ বাংলাদেশে হয় না। তারা পেট্রোল বোমা মেরে সন্ত্রাস করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হরতাল অবরোধের চেষ্টা করছে।”

সোমবার দুপুরের রংপুরের পীরগঞ্জের ঝাড়বিশলায় মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদের ২৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
রংপুরের ডিসি ফরীদ আহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  এলজিইআরডি প্রতিমন্ত্রী মশিউর রহেমান রাঙ্গা, আবুল কালাম আজাদ এমপি, ডা. ইউনুস আলী এমপি, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা সভাপতি মোতাহার হোসেন বাবলু, সেক্রেটারি তাজিমুল ইসলাম শামীম, কবির অষ্টম বংশধর শর্মিলা আখতার, কবি ও লেখক এমএ বাশার টিপু প্রমুখ।

নৌ মন্ত্রী বলেন, “শেখ হাসিনা রংপুরের মঙ্গা মোকাবেলা করে আপনাদের ‘নিদানের ’ পাশে দাড়িয়েছিলেন। খালেদা জিয়া দেশে ‘নিদান’(খারাপী) সৃষ্টি করেছে। শেখ হাসিনা যেভাবে আপনাদের নিদানের পাশে দাড়িয়েছিলেন। এখন আপনারা শেখ হাসিনারে পাশে দাড়িয়ে দেশের নিদান দূর করুন। ঐক্যবদ্ধভাবে ২০ দলের সন্ত্রাস নাশকতা রুখে দিন।”

নৌমন্ত্রী বলেন, “বিএনপি জামায়াত আন্দোলন, গণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস নাশকতা করছে। ধংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের নামে এসব কার্যক্রম যারা করে তাদের সাথে দ্বীন ইসলামের কোন সম্পর্ক নেই। কোন মুসলমান কোন মুসলমানকে এভাবে খুন করতে পারে না।”

নৌমন্ত্রী বলেন, “২০১৩ সালে ৫৫ জন ড্রাইভার হেলপারকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মেড়েছে। গত ৫ ই জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০০ জনকে তারা একইভাবে মেরেছে। তারা এর আগে কোরআন হাদিস, জায়নামাজ পুড়িয়েছে। ৭১ সালেও এরা তাই করেছে। এদের স্বভাব বদলাবে না।”

অন্যদিকে অনুষ্ঠানে এলজিইআরডি প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, “আন্দোলনের নামে সহিংসতাকারীদের প্রতিহত করতে হবে। এজন্য তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

অকাল মৃত্যু হয়েছে ভারতীয় ফিল্ম ক্রিটিকদের!

filmহ্যাঁ, কোনো ভনিতা না করে সোজাসাপটা ভাবেই বলছি যে এক সময়ে যাদের লেখা সমালোচনা পড়ে দর্শক হলমুখী হতেন, সেই সব ফিল্ম ক্রিটিকদের কথার উপর আর বিন্দুমাত্র ভরসা করেন না ভারতের ম্যাঙ্গো পিপল। বরং তারা যে ছবিকে সব থেকে খারাপ রেটিং দেন দর্শক সাহস করে এখন সেই সব ছবি দেখতেই বেশি উত্সাহী। খুব বেশি দিন না, ফিল্ম ক্রিটিকদের রমরমা চাহিদায় ঘাটতি পড়তে শুরু করেছে গত দু’বছর যাবত্। আর এখন তো তা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। ১০ বছর আগেও যাদের কলমের ছোঁয়ার প্রভাব পড়ত একটি ছবির বক্স অফিস সাফল্যে, যাদের মতামত প্রধান্য পেত ছবি করিয়ে থেকে শুরু করে দর্শকদের কাছে তাদের এত দুরবস্থা হলো কেন!

একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি ফিল্ম ক্রিটিকদের অবস্থান। বছরের পর বছর ধরে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করেছে। তারই মধ্যে অন্তত পাঁচটি কারণ তো অনায়াসে চিহ্নিত করতে পারি।

প্রোডাকশন হাউসগুলি মুখ ফিরিয়ে নিয়েছে
এই দুরবস্থার জন্যে ফিল্ম ক্রিটিকরাই সব থেকে বেশি দায়ী। কারণ একটা সময়ে টাকার বিনিময়ে তারা ভালো রিভিউ লিখতে শুরু করেছিলেন। এর জন্যে বহু প্রোডাকশন হাউজেই নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ থাকত। ঠিক ক্যানসারের মতোই এই অভ্যেস আস্তে আস্তে ঝাঁঝরা করে দিয়েছে পুরো সিস্টেমকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে তাদের মতামতের গ্রহণযোগ্যতা। এর প্রভাব পড়তে শুরু করে বক্স অফিস কালেকশনে। এ কারণেই প্রোডাকশন হাউজগুলিও মুখ ফিরিয়ে নিয়েছে এই সব ফিল্ম ক্রিটিকদের থেকে!
 
প্রত্যেকেই এখন ফিল্ম ক্রিটিক!
এন্টারটেনমেন্ট এডিটর বা সিনিয়র জার্নালিস্ট হলেই তিনি অটোম্যাটিকালি ফিল্ম ক্রিটিক হওয়ার যোগ্যতা এবং অবশ্যই ছাড়পত্র পেয়ে যান! আর খুব দুঃখজনকভাবে এটাই ভারতের অলিখিত নিয়ম। ফিল্ম সমালোচনা মানে যে শুধুই গল্প ভালো না খারাপ, অভিনয় দক্ষতা আছে কি নেই, তা নিয়ে আলোচনা করা নয়, এই সহজ সত্যটাই আমরা জানি না! ফিল্ম ক্রিটিক হতে গেলে ছবি বানানো সম্পর্কে একটি বেসিক ধারণা থাকা উচিত এটাই মানতে চাই না আমরা!
 
ইচ্ছে হলেই ছবি সমালোচক!
শুধু সাংবাদিক পর্যন্ত ফিল্ম ক্রিটিকদের তালিকা সীমাবদ্ধ থাকলে না হয় হতো, কিন্তু না, এখন ফ্যাশন ডিজাইনার থেকে রেডিও জকি এমনকি কোনও অ্যাস্ট্রোলজারও ফিল্ম বোদ্ধা হয়ে উঠেছেন! সে তারা হতেই পারেন। কিন্তু তার আগে অন্তত নিজেদের ফিল্মি জ্ঞান সম্বন্ধে একটি সম্যক ধারণা থাকা যে একান্তই প্রয়োজনীয় এই কথাটা কে তাদের মাথায় ঢোকাবেন!
 
সদ্যজাত সাংবাদিকও নাকি দুঁদে সমালোচক!
সবে হয়তো জয়েন করেছেন… এক দুটো ছবির প্রোমোশনাল ইভেন্ট কভার করেছেন, আর তার পরেই তিনি হয়ে গেলেন ফিল্ম বোদ্ধা! এদিকে এখনও স্টারদের প্রতি টিনএজ ফ্যান্টাসির রেশ বেশ টাটকা। এহেন ফিল্ম সমালোচকের কাছ থেকে কত উচ্চমানের সমালোচনা আশা করবেন আপনি? আমার সঙ্গেই একবার এমন ঘটনা ঘটেছিল। একটি ছবির প্রিমিয়ারে হাজির হয়েছি। আমার পাশে এসে বসলেন বছর ১৯-এর এক সদ্যজাত সাংবাদিক। সানি লিওন-কে পর্দায় সেক্স সিনে দেখে তিনি তো আস্ত কোল্ড ড্রিঙ্কের গ্লাসটিই উল্টে দিলেন আমার গায়ে। সেটি যদিও সামলে নিলাম, পরবর্তী পর্যায়ে আরও একটি অন্তরঙ্গ সিনে সানিকে দেখে তিনি আনন্দে হাততালি দিয়ে উঠলেন! এই দৃশ্যও পাশে বসে সেদিন হজম করতে হয়েছিল আমাকে!

দর্শকদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলা
এই দলে আবার এমনও ফিল্ম ক্রিটিক আছেন যারা একেবারে দিশি বলিউডি ছবির সঙ্গে অযথা তুলনা করেন ওয়ার্ল্ড সিনেমার! তারা এটা ভুলে যান যে আম দর্শক আদৌ আগ্রহী নন যে রোহিত শেট্টির ছবি বার্গম্যান বা কুরোসোভার ছবির থেকে আলাদা কোথায়! ফলে তারা একটা সময়ের পরে দর্শকদের সঙ্গে আর কানেক্ট করতে পারেন না! তাদের করা রিভিউ পড়তে হয়তো ভালো লাগে তবে তার প্রভাব পড়ে না দর্শকদের মনে।

রুবেলের জন্য হ্যাপির শুভকামনা

rubel happyyরুবেলের জন্য শুভকামনা জানালের হ্যাপি। তিনিও চান রুবেল যেন আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করে দেশের  জয়ে ভূমিকা রাখে।

তিনি বলেছেন, সবার আগে দেশ। এ সত্যটা যে উপলব্ধি করতে পারে সে-ই প্রকৃত মানুষ। এখানে ব্যক্তিগত বা পারিবারিক রেষারেষির কোনো স্থান নেই। আমিও চাই দেশের হয়ে রুবেল ভালো বোলিং করুক, ভূমিকা রাখুক রাংলাদেশের জয়ে।

এতোকিছুর পরেও রুবেলকে কেন সাপোর্ট করছেন জানতে চাইলে হ্যাপি বলেন, ওই যে বললাম সবার আগে দেশ। আর এটাই বাস্তবতা। তাছাড়া মামলার স্থান আদালতে, মাঠে নয়। বিশ্বকাপ শেষে রুবেল দেশে প্রত্যাবর্তন করুক। তারপর না হয় হ্যাপি তার আগের স্থানে চলে যাবে। অর্থাৎ মামলা নিয়ে কোনো রকম আপস বা ছাড় নয়। সুতরাং বিশ্বকাপ পর্যন্ত রুবেলের জন্য আমার শুভকামনা রইলো।

এবার তথ্যমন্ত্রী বললেন ‘মুখ বন্ধ রাখুন’

enu24এবার তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সুশীল সমাজকে মুখ বন্ধ রাখতে বলেছেন। দেশের পরিস্থিতি নিয়ে সরকারের কাছে তদবির না করে খালেদা জিয়ার কাছে ধরনা দিতেও তাদের পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত ‘ভাষা আন্দোলন: কমরেড তোয়াহার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ পরামর্শ দেন।

এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে এক স্ট্যাটাসে সুশীল সমাজকে বিরোধী দলের আন্দোলনের প্রতিবাদ করতে না পারলে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন।

মঙ্গলবারের আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছেন, তারা জনগণ ও গণতন্ত্রকে অস্বীকার করছেন। তিনি তাদের উদ্দেশে বলেন, “আপনারা সরকারের কাছে তদবির না করে, খালেদার কাছে ধরনা দেন। তাকে (খালেদা জিয়া) বলুন আগুন-সন্ত্রাসী, জঙ্গিবাদ, তালেবানকে বর্জন করতে।”

মন্ত্রী আরো বলেন, “তা না হলে মুখ বন্ধ রাখুন। কারণ এটা যুদ্ধ। একাত্তরের মতো এ যুদ্ধে আগুন-সন্ত্রাসীদের পরাজিত করে স্থায়ী শান্তি আনতে হবে। আর সেটা এমনভাবে করব, যাতে বিষধর সাপ আর মাথা তুলতে না পারে।”

কেবল নির্বাচনই সমাধান নয় দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “স্থায়ী শান্তির জন্য আগুন-সন্ত্রাসীদের দমন-বর্জন করতে হবে। এর পরই কেবল রাজনীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা হতে পারে। আর একটাই আলোচনা হতে পারে, সেটা হচ্ছে জনগণের কাছে তাদের নিঃশর্ত আত্নসমর্পণ।”

তথ্যমন্ত্রী দাবি করেন, “আগুন-সন্ত্রাসী, জঙ্গিবাদ একসূত্রে গাঁথা। খালেদা এসবের মূল নির্দেশ দানকারী। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি আর তালেবানের কোনো পার্থক্য নেই।”

সভায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আরো্ বক্তব্য দেন গরিবী হটাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক মেহেদী, কবি ইন্দু সাহা প্রমুখ।

এসএসসির বুধবারের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি

nahid30বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।