ঢাকায় গ্রেফতার ২৪
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোহাগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের
মুক্তিযুদ্ধের মূল চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। জাতীয় স্পৃহা পূরণে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, জনগণের বৈধ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম বলে চালিয়ে দেয়ার প্রচারযুদ্ধ শুরু করেছে অবৈধ সরকার। পেট্রলবোমায় আক্রান্ত মানুষের আর্তনাদকে পুঁজি করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জনের আওয়ামী ভণ্ডামি জনগণের সামনে উন্মোচিত হয়েছে অনেক আগেই। কতিপয় দলকানা গণমাধ্যমে দিবানিশি অপপ্রচারের মাধ্যমে গোয়েবলসীয় কায়দায় বিএনপি ও ২০ দলীয় জোটের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ গণআন্দোলনকে কলুষিত করার হীন চক্রান্ত কখনো সফল হবেনা।
বিবৃতিতে তিনি বলেন, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে তথ্য-উপাত্ত সহকারে জাতির সামনে বারেবারেই উপস্থাপন করেছি এসব জঘন্য পেট্রোলবোমাবাজির সাথে সরকারি দলের নেতা-কর্মীরাই জড়িত। গণতন্ত্র মুক্তির ন্যায্য আন্দোলনকে দমন-পীড়নের সকল অপচেষ্টাই ব্যর্থ হয়ে এখন কেবল নিয়ন্ত্রিত ও দলকানা কতিপয় মিডিয়ার বদৌলতে অনির্বাচিত ও অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায়।
তিনি বলেন, সরকার গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি ঘটানোর ফলেই সাংবিধানিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। বাকশালের অনুকরণে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের উগ্র বাসনাই জাতিকে চরম সংকটে নিপতিত করেছে।
বিরোধী দলের কার্যালয় তালাবদ্ধ করে, বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে, বিদ্যুৎ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ক্যাবল লাইন কেটে দিয়ে এবং সর্বশেষ খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে গণতন্ত্রের সবক শেখাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তার নেতা-মন্ত্রীদের মিথ্যার বেসাতি এ দেশের জনগণ এবং সারাবিশ্ব জানে।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী বলেছেন-দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মতো। তিনি ঠিকই বলেছেন-কারণ ৭১ এ শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণের মুক্তি সংগ্রাম জাতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল; আর বর্তমানে গণতন্ত্র হত্যাকারী আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে জনগণের অভিপ্রায় অনুযায়ী গণতান্ত্রিক সমাজ পুন:প্রতিষ্ঠার দুর্বার আন্দোলন পরিচালিত হচ্ছে।
শিল্পাঞ্চল আশুলিয়ায় নিয়ম বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সনিয়া ফাইন নিট নামে একটি পোশক শ্রমিকদের নিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানান, গত ১২ ডিসেম্বর হঠাৎ করে প্রায় শতাধিক শ্রমিককে কারখানায় কাজ না থাকার বরাত দিয়ে ছাটাইয়ের কথা জানানো হয়। তবে নিয়মিতভাবে কারখানার কাজ চলতে থাকলে ছাটাইকৃত শ্রমিকরা চাকরি পুণর্বহালের দাবি চালিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি বলে শ্রমিকরে পক্ষ থেকে জানানো হয়।
নতুন বার্তা/এএস
সাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় নিয়ম বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সনিয়া ফাইন নিট নামে একটি পোশক শ্রমিকদের নিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের জন্য কার্যক্রম চালাবে রাষ্ট্র। তবে এর মধ্যে কেউ যদি রিভিউ করেন, তখন রায় কার্যকরের কার্যক্রম স্থগিত হয়ে যাবে।
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এখন পূর্ণাঙ্গ রায়টি আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পাঠানো হবে। এরপর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করবেন। তারপর এ পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে যাবে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বিষয়টি কামারুজ্জামানকে অবহিত করবে। এরপর দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা করলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা না চাইলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না।”
এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
যশোর শহরে দিনদুপুরে ছুরিকাঘাতে লোকনাথ দে (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। আহত হয়েছে লিমু (১৮) নামে তার এক বন্ধু।
পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে বেলা পৌনে ২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা ২টার সময় লোকনাথ মারা যায়।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার কাজল মল্লিক জানান, হতাহত দুইজনের শরীরের একাধিক স্থানে ছুরির আঘাত রয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইনচার্জ ডা. মনিরুজ্জামান জানান, ছুরিকাঘাতে লিমুর ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত লোকনাথ শহরের বেজপাড়া পূজার মাঠ এলাকার কানাইলাল দের ছেলে। সে ডা. আবদুর রাজ্জাক কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ওয়ালিউজ্জামান লিমু শহরের বকচর হুশতলা এলাকার গোলাম মওলার ছেলে। সে বিসিএমসি কলেজের ছাত্র।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা দুই যুবক হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে কী কারণে লোকনাথ ও লিমুকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
পর্যটন শিল্পে চলতি মৌসুমে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে পর্যটন শিল্পকে সবকিছুর ঊর্ধ্বে রেখে যেকোনো সিদ্ধান্ত নিয়ে এ শিল্পকে রক্ষা করার দাবি জানিয়েছে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন এ দাবি জানান।
তিনি বলেন, “সাধারণত শীতকালেই পর্যটনের প্রধান মৌসুম চলে। কিন্তু তিন বছর ধরেই এই মৌসুমে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা ভুক্তভোগী। শুধুমাত্র এ মৌসুমেই প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাদেরকে ঋণ পরিশোধেও তাড়া দেয়া হচ্ছে। রাজনৈতিক সমস্যার মাসুল আমরা কেন এভাবে দিয়ে যাব?”
রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা শুধু বৈদেশিক মুদ্রা হারাচ্ছি না, বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে মন্তব্য করে এ শিল্পকে রক্ষা করার দাবি জানান টোয়াবের সিইও মো. আক্তারুজ্জামান খান।
তিনি বলেন, “ট্যুরিজম যে একটা শিল্প এবং এর উজ্জল সম্ভাবনা রয়েছে এটা এখনও সরকার বুঝতে চেষ্টা করছে না। তারা এখনও গার্মেন্ট গার্মেন্টস করছে। ট্যুরিজমই একমাত্র শিল্প যেখানে আমদানি করলে অর্থ দিতে হয় না, বরং বিদেশীরা এসে অর্থ দিয়ে যায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আকবর উদ্দিন আহমাদ পর্যটন শিল্পকে রক্ষায় এগার দফা দাবি তুলে ধরেন।
অন্যতম দাবিগুলোর হলো- ট্যুরিস্ট জোনগুলো এবং পর্যটন পরিবহন হরতাল অবরোধের আওতামুক্তসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা; ট্যুরিস্ট এলাকাগুলো নিরাপত্তা বাহিনীর আওতায় আনা; পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য এলাকা ভ্রমনের জন্য আগের নিয়মানুসারে ডিসি থেকে অনুমতি বহাল রাখতে হবে।
ট্যুর অপারেটরদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার থেকে নানাবিধ স্কিম প্রদান; এ শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ট্যুর অপারেটরদের সহয শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংহঠনের উপদেষ্টা মো. হাকিম আলী প্রমুখ।
একাদশ বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ। বোলিং এবং ব্যাটিং নৈপুন্যে জয় পায় টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪২.৫ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১৬২ রান করে আফগানিস্তান।
এরমধ্যেই মাশরাফির করা প্রথম ওভারের শেষ বলে কট অ্যান্ড বোল্ড হন জাভেদ আহমাদি। পরের ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই আফসার জাজাইকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল হোসেন। নিজের দ্বিতীয় ওভারে এসে আসগর স্তানিকজাইকে স্লিপে মাহমুদুল্লাহর ক্যাচ বানান মাশরাফি।
চতুর্থ উইকেট জুটিতে ৬২ রানের জুটি গড়ে তোলেন নওরোজ মঙ্গল এবং সামিউল্লাহ শেনওয়ারি। তবে ২৩তম ওভারে মাহমুদুল্লাহ’র বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্কয়ার লেগে রুবেলের ক্যাচে পরিণত হন নওরোজ।
এর আগে প্রথমে ব্যাট করে মুশফিক-সাকিবের দুই ফিফটিতে ৫০ ওভারে ২৬৭ রান তোলে বাংলাদেশ।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। দেখে শুনেই ব্যাটিং শুরু করেন এনামুল হক এবং তামিম ইকবাল। প্রথম দশ ওভারে এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান।
১৫তম ওভারে মিরওয়াইজ আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তামিম। মিরওয়াইজের পরের ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়েন এনামুলও। তামিম করেছেন ১৯ আর এনামুল ২৯।
তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন সৌম্য সরকার-মাহমুদুল্লাহ। শাপুর জাদরানের বলে এলবিডব্লু হওয়া সৌম্য ফেরেন ২৫ বলে ২৮ রান করে। ৩ চারের পাশাপাশি গ্যালারিতে বল আছড়ে ফেলা বিশাল এক ছক্কা ছিল সৌম্যর ইনিংসে।
সাকিব ক্রিজে থিতু হওয়ার আগে আউট হন মাহমুদুল্লাহও। শাপুর জাদরানের বাঁ হাতি পেসে খোঁচাতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ১১৯ রানের মাথায় চতুর্থ উইকেট পতনের পর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা এই জুটি প্রথমে ইনিংস মেরামতে মনোযোগ দেন। এরমধ্যে ব্যক্তিগত ২৩ রান করে ক্যারিয়ারের ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। এটি বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
সাকিব-মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান আসে। ৪৩ বলে ফিফটি করা সাকিব আউট হন ৬৩ রান করে। সাকিবের শিকারি হামিদ হাসানের বলে বোল্ড হন সাব্বির রহমানও।
শেষের দিকে মাশরাফি ছাড়া বাকি ব্যাটসম্যানরা রানই করতে পারেননি। শেষ ৫ ব্যাটসম্যানের মধ্যে মাশরাফির ১৪ ছাড়া বাকিদের ব্যাট থেকে এসেছে ৭ রান।
পঞ্চাশতম ওভারের শেষ বলে তাসকিন বোল্ড হলে ২৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ। দলের পক্ষে ৫৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৩ রান।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাপুর জাদরান, মিরওয়াইজ আশরাফ, আফতাব আলম এবং হামিদ হাসান।
বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই জয়ের পথে রয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান ৩৮ ওভারে ১৪০ রানে ৭ উইকেট হারিয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭.২ ওভার শেষে ৭ উইকেটে ১৩৬ রান তুলেছে আফগানিস্তান।
এর আগে ৪২ রান করে রান আউট হয়েছেন সামিউল্লাহ শেনওয়ারি।আর নওরোজ মঙ্গলকে (২৭) শিকার করেন মাহমুদউল্লাহ। ডিপ স্কয়ার লেগে দুর্দান্ত ক্যাচ ধরেছেন রুবেল হোসেন।
তিন রানে তিন উইকেট হারানো আফগানরা সামিউল্লাহ শেনওয়ারি ও নওরোজ মঙ্গলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ৫৯ রানের জুটি গড়েন তারা দুজন। ১৬ রানে নওরোজ মঙ্গল জীবন পেয়েছেন সাকিবের হাতে। তাসকিনের বলে আপার কাট খেলেন নওরোজ। থার্ড ম্যান থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচ তালুবন্দী করলেও তা ধরে রাখতে পারেননি সাকিব।
এর আগে প্রথমে ব্যাট করে ২৬৭ রান করে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। তামিম-বিজয়রা উইকেট ধরে খেলেছেন। আফগান পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে আক্রমণ করার সুযোগ কমই পেয়েছেন তারা। দলীয় ৪৭ রানে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করেন তামিম। ৫ রান পর বিজয়ও আশরাফের শিকার হন। ৫৫ বলে ২৯ রান করে এলবির ফাঁদে পড়েন তিনি।
সৌম্য-মাহমুদউল্লাহ তৃতীয় উইকেট জুটিতে রানের চাকা সচলের চেষ্টা করেছেন। তারা কিছুটা সফলও হয়েছেন। কিন্তু উইকেটে থিতু হতে না পারায় সেটি ধরে রাখতে পারেননি। তাদের ৫০ রানের জুটি বিচ্ছিন্ন হয় সৌম্য শাপুর জাদরানের বলে এলবিডব্লিউ হলে। সৌম্য ২৮ রান করেন। ৪৬ বলে ২৩ রান করে মাহমুদউল্লাহও শাপুরের দ্বিতীয় শিকার হন। ইনিংসের পরের গল্পটা বাংলাদেশের এগিয়ে চলার। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব ও মুশফিক ধীরে ধীরে চড়াও হন আফগান বোলারদের উপর। ইনিংস মেরামতের সঙ্গে দলকে বড় রানের ভিত গড়ে দেন তারা। তাদের ব্যাটে ব্যাটিং পাওয়ার প্লে’র ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তোলে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। বুধবার আফগানদের বিরুদ্ধে ৩৭তম ওভারের শেষ বলে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
সাকিব-মুশফিকের ১১৪ রানের জুটি ভেঙে যায় সাকিব হামিদ হাসানের বলে বোল্ড হলে। তিনি ৬৩ রান (৬চার, ১ছয়) করেন। এই জুটি ভাঙার পর আবারও রানের গতি কমে যায়। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান (৩)। মুশফিক ৭১ রান (৬চার, ১ছয়) করে ফিরেন নবীর বলে। শেষ দিকে অধিনায়ক মাশরাফির ৯ বলে তিন চারে ১৪ রানের ইনিংসে আড়াইশো পার হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা মুমিনুল (৩) রানআউট হন। ইনিংসের শেষ বলে তাসকিন বোল্ড হলে অলআউট হয় বাংলাদেশ। আফগানদের পক্ষে শাপুর জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মিরওয়াইস আশরাফ ২টি করে উইকেট নেন।