শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

শ্রীলঙ্কা জিতলো ৪ উইকেটে

srilanka22আইসিসি বিশ্বকাপ ২০১৫ এর পুল এ’র ম্যাচে ডানেডিনে আফগানিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জিতলো শ্রীলঙ্কা। শেষ দিকে থিসারা পেরেরা ও জীবন মেন্ডিসের অপরাজিত ৫৮ রানের জুটিতে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় তারা।

থিসারা ৩২ বলে ৪৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ের ফলে পুল এ’র পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এলো শ্রীলঙ্কা। ম্যান অব দ্যা প্লেয়ার হয়েছেন শ্রীলঙ্কার জয়াবর্ধনে।

শুরুতে ৪ উইকেট হারানোর পর জয়াবর্ধনে ও ম্যাথুসের ১২৬ রানের জুটি  শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তবে জয়াবর্ধনে ও ম্যাথুসের বিদায়ে দ্বিতীয় দফা চাপে পড়ে শ্রীলঙ্কা।

দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন জয়াবর্ধনে। ম্যাথুস আউট হন ৪৪ রানে। এর আগে ৫১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

ইনিংসের শুরুতেই শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। দুই জনেই নিজেদের প্রথম বলে আউট হন। ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র একবার উদ্বোধনী দুই ব্যাটসম্যানের ‘গোল্ডেন ডাক’ মারার নজির আছে।

এর আগে ৪৮.৪ ওভারে ২৩২ রান করে অল আউট হয় আফগানিস্তান। জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৩৩ রান।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর। এ ছাড়া সলিমুল্লাহ ৩৮, আশরাফ ২৮ ও অধিনায়ক নবী ২১ রান করেন। দুই উদ্বোধনী ব্যাটস্যান জাভেদ ২৪ রান এবং নওরোজ ১০ রান করে আউট হন।

শ্রীলংকার বোলারদের মধ্যে মালিঙ্গা ও  ম্যাথুস ৩টি করে উইকেট পান। লাকমাল পান দুই উইকেট।

টুর্নামেন্টে উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তান বাংলাদেশের কাছে ১০৫ রানের বিশাল ব্যাবধানে হেরেছে। ৯৮ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কা হারে নিউজিল্যান্ডের কাছে। পুল এ’র আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যের এই খেলাটি বিশ্বকাপের ১২তম ম্যাচ। টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান লঙ্কান অধিনায়ক এঞ্জেলা ম্যাথুস।

রাজধানীতে পেট্রলবোমায় দগ্ধ হেলপারের মৃত্যু

pettrol bomaরাজধানীর রামপুরায় পেট্রলবোমায় দগ্ধ আলিফ পরিবহনের একটি বাসের হেলপার মো. বাপ্পী ১০ দিন পর মারা গেছেন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাপ্পীর পিতার নাম দুলাল মিয়া। নেত্রকোনার শ্রীরামপুরের মোহনগঞ্জে তাদের গ্রামের বাড়ি। ঢাকায় মিরপুর ১ নম্বরের দিয়াবাড়ি বালুর মাঠ এলাকায় তিনি থাকতেন।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের বাসটিতে কে বা কারা পেট্রলবোমা ছোড়ে মারে। এতে বাপ্পী দগ্ধ হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। আগুনে বাপ্পীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

দেশে নাশকতা অনেক কমে এসেছে : আইজিপি

shohidulপুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রায় দুই মাস ধরে চলা টানা অবরোধ-হরতালের সময় নাশকতার অভিযোগে ৫০০ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে দেশে নাশকতা অনেক কমে এসেছে।

রোববার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে ‘ট্রেনিং অন ট্রান্সপারেশন ক্রাইম সার্ক পার্সপেকটিভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, নাশকতার অভিযোগে আটককৃত সবাই হরতাল-অবরোধ সমর্থক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

শহীদুল হক আরো বলেন, যারা নাশকতা করে তাদের জনগণ পছন্দ করেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব স্তরের জনগণ সজাগ হলে এই নাশকতা দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

২১ দিনব্যাপী এ অনুষ্ঠানে পাকিস্তান, আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

ডিসিসি উত্তরে প্রার্থী হচ্ছেন মান্না, দক্ষিণে মন্টু

manna muntuঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। ডিসিসি উত্তরে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর ডিসিসি দক্ষিণে প্রার্থী হবেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। নাগরিক ঐক্যের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে বেশ কয়েকটি সমমনা রাজনৈতিক দল ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় ডিসিসি নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দেন মান্না। পরবর্তীতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করে ডিসিসি উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে ডিসিসি দক্ষিণে প্রার্থী হিসেবে মোস্তফা মহসীন মন্টুকে চূড়ান্ত করা হয়।
সম্প্রতি চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে জাতীয় ঐক্য প্রক্রিয়া নামে তৃতীয় রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করে। এই জোটে গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডিসহ বেশ কয়েকটি বাম দলও রয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় সংলাপের দাবিতে এই জোট বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে : আমু

amuuuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ যতই এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে দেশের উন্নয়ন ততই ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা কোনোদিনই সফল হবে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।

তিনি আরো বলেন, খুব শিগগির গণবিরোধী অপশক্তি জনতার প্রতিরোধের কাছে পরাজিত হবে। শান্তিপ্রিয় জনগণের জয় হবেই।

রোববার দুপুরে ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ক্যাম্পাসে আয়োজিত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আমু বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সরকারের রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার এ লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা কৃষির আধুনিকায়নের পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছি।

বিআইএম এর মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

পদ্মায় লঞ্চডুবি : শিশুসহ পাঁচজনের মৃত্যু

lonch22দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে এমভি মোস্তফা নামে এক লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধার হওয়া শিশুটিকে হাসপাতালে নেওয়া পর মারা যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সারবাহী কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা নামে ওই যাত্রীবাহী লঞ্চটি দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।

পাটুরিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি সারবাহী কার্গো।

এতে লঞ্চটি ডুবে যায়। তবে লঞ্চে কত জন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই শতাধিক যাত্রী ছিল।

সংকট সমাধানে বিদেশিদের দরকার নেই : মান্না

mannaaসংকট সমাধানে বিদেশিদের দরকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। নাগরিক ঐক্য এ সভার আয়োজন করে।

মাহমুদুর রহমানা মান্না বলেন, দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো দুই নেত্রীর জেদ ও রাগ। এ সংকট সমাধানে সংলাপের জন্য তাদেরকে আন্তরিক হতে হবে। সংকটের যতোই বড় হোক না কেন সমাধানের পথ আছে। এর জন্য বিদেশিদের দরকার নেই। নিজ দেশের সংকটের সমাধান নিজেদেরকেই করতে হবে।

বিদেশিদের প্রসঙ্গ টেনে মান্না বলেন, দেশের সার্বিক পরিস্থিতি যাচাই করেই তারা সংলাপের কথা বলেছেন। তারা জোর জবরদস্তি করে সংলাপে বসাতে চাইছেন না। তাদের এ যৌক্তিক আহবান মেনে নিলেই সংকট সমাধানের পথ আসবে।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মান্না বলেন, জোর-জোবরদস্তিমূলক আচরণের নির্বাচন হয়েছে। যা জনগণের ম্যান্ডেটকে তোয়াক্কা করা হয়নি। সরকার এবং বিরোধী দলগুলোর যে আচরণ, তা জনগণের জন্য নয় ক্ষমতার জন্য। তাদের এমন আচরণের ফলে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে দিল্লির পরিস্থিতি হতে পারে।

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনটি আনচ্যালেঞ্জড পার হতে দেওয়া হবে না। তবে জাতীয় নির্বাচনের ইস্যু যদি বড় হয়, তাহলে সেটা নিয়েই আন্দোলন করবো।

তিনি বলেন, এ নির্বাচন নিয়ে আমার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কেননা আমি এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা দেই নাই।

‘সরকার পতন সময়ের ব্যাপার মাত্র’

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’

রোববার গণমাধ্যমে পাঠানো বিএনপির প্যাডে লেখা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ সরকার স্বীকৃতি ও সহানুভুতি আদায়ের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মহলের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে অবশেষে প্রত্যাখ্যাত হয়ে বর্তমানে নির্মম পতনের প্রহর গুণছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’
বিএনপির এই যুগ্ম সহাসচিব আরো বলেন, ”আজ আমরা ঘোষণা করছি-চলমান গণআন্দোলনে যাদের প্রাণ বিসর্জিত হচ্ছে সরকারী বাহিনীর হাতে তাদেরকে ‘জাতীয় বীর’-এর মর্যাদা প্রদান করা হবে, তাদের পরিবার ও সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে এবং আন্দোলনে বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে জাতীয় সম্মানসহ উপযুক্ত ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে। তাদের সকলকেই এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে।”
‘রাজনীতির নাবালকত্ব শ্রেণীর অন্তর্ভুক্ত’ বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করা থেকে তাকে বিরত থাকার পরামর্শ দেন সালাহ উদ্দিন।
দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপি ও ২০ দলের নেতাকর্মী নিহতের ঘটনায় জড়িতদের ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনারও ঘোষণা দেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।
বিবৃতির শেষাংশে দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ পালনের আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।

 

প্রধান অতিথি গরু, বিশেষ অতিথি ছাগল!

অমর একুশে উপলক্ষে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। অবিশ্বাস্য হলেও সত্য, অনুষ্ঠানে প্রধান অতিথি গরু আর বিশেষ অতিথি ছিল ছাগল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান স ম বাবর আলী। গতকাল শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলা সদরের শহীদ মিনারে হয়েছে এই বিতর্কিত অনুষ্ঠানটি। অনুষ্ঠান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘উপকূল সাহিত্য পরিষদ’ দু’দিনব্যাপী বইমেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গরু-ছাগলকে অতিথি দেখে অনেকে হতবাক হয়ে ফিরে যান।
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. নুরুল হক বলেন, এমন একটি অনুষ্ঠানে গরু-ছাগলকে অতিথি করে তিনি (উপজেলা চেয়ারম্যান) কী বোঝাতে চেয়েছেন জানি না। তবে এতে সমগ্র মানব সমাজকে হেয় করা হয়েছে। অবমাননা করা হয়েছে শহীদ মিনারের পবিত্রতাকে। অনুষ্ঠানের আয়োজকদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে আয়োজক সংগঠন উপকূল সাহিত্য পরিষদের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম বাবর আলী এ প্রসঙ্গে বলেন, ইদানীং মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে। বই পড়তে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য নয়। তিনি বলেন, ১৯৬৫ সালে একবার নারায়ণগঞ্জে এ ধরনের অনুষ্ঠান হয়েছিল।
ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে স্থানীয় লোকজন বলেন, অনুষ্ঠানের আয়োজকরা স্থানীয় সুধী সমাজকে হেয় করতেই পরিকল্পিতভাবে এমন কাজ করেছে বলে মনে হয়। মানুষকে বই পড়তে উৎসাহিত করতে এমন নির্বোধের মতো কাজ করা কারও জন্য সম্মানজনক নয়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, শহীদ মিনার এলাকায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সম্পর্কে তার জানা নেই।

সহিংসতাকারীরা গ্রেনেড হামলার পরিকল্পনা করছে

hasina5গ্রেনেড হামলার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের সমর্থন না পেয়ে সহিংসতাকারীরা পেট্রোল বোমার পরিবর্তে গ্রেনেড হামলার পরিকল্পনা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার সকালে সচিবালয়ের আইন মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী পেট্রোল বোমা হামলাকারী, হুকুমদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করারও নির্দেশ দেন। বিচারের দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক দিয়ে যাতে সন্ত্রাসীরা বেরিয়ে যেতে না পারে সেজন্য সতর্ক থাকার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আইনের পদ্ধতি কিভাবে আরো সহজ করা যায় সেটা ভাবতে হবে। রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করার সংস্কৃতি দেশে কখনোই ছিল না।