শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ঝিনাইদহে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

marder gunঝিনাইদহ সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- পলাশ হোসেন (২৬) এবং দেলোয়ার হোসেন দুলাল (৩০)।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মাঠের মধ্যে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

বিবাহসূত্রে মিলিত হলো ভারত-পাকিস্তানের দুই রাজ-পরিবার

motriপ্রতিবেশি রাষ্ট্র হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও মৈত্রীপূর্ণ পরিবেশ তো দূর, স্বাভাবিক সম্পর্কটাও যে তলানিতে, তা বলা বা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। এমতাবস্থায় সীমান্তের দুই প্রান্তের বসবাসকারীদের বিবাহসূত্রে মিলিত হওয়ার ঘটনা প্রায় নজিরবিহীন বললেই চলে। আর সেটাই করে দেখালেন দুদেশের দুই রাজ-পরিবার।

জানা গিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট জেলার কুয়ার কর্ণি সিংহ সোঢার সঙ্গে বৈবাহিকসূত্রে আবদ্ধ হলেন রাজস্থানের জয়পুরের কানোটা রাজ-পরিবারের পদ্মিনী রাঠৌর। আরও চমকপ্রদ বিষয়টি হলো যে, বিবাহটি যোগাযোগের মাধ্যমে বা দুই পরিবারের তরফ থেকেই পাকা করা হয়েছে। পাত্র ও পাত্রীর মধ্যে আগে থেকে বলিউডি ধাঁচে কোনো প্রেম এখানে ছিল না। ভালোবাসা-প্রেম যা হয়েছে, তা গড়ে তুলেছে দুই পরিবারই।

সম্প্রতি, জয়পুরের নারায়ণ নিবাস প্যালেসে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে পাত্রপক্ষ হিসেবে পাকিস্তান থেকে এসেছিলেন শতাধিক অতিথি। পুরো রাজস্থানি ঘরানা ও পরম্পরা মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। খাদ্যতালিকায় রাজস্থানী ও মোঘলাই পদ ছিল। বিয়ের কয়েকদিন আগে পাত্রীপক্ষের তরফে ৩১ জন পাকিস্তান গিয়ে পাত্রের বাগদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পরম্পরা মেনে ‘তিলক’ দানও সম্পন্ন হয়।

পাত্রের পরিবারের ইতিহাসও বেশ চমকপ্রদ। শোনা যায়, ১৫৪০ সালে শের শাহ সুরির কাছে হেরে গিয়ে হুমায়ুন যখন মরু-অঞ্চলে সপরিবার পালিয়ে গিয়েছিলেন, তখন অমরকোটে নিজেদের প্রাসাদে সস্ত্রীক মোঘল সম্রাটকে আশ্রয় দিয়েছিল কুয়ারের পূর্বপুরুষরা। বাকিটা ইতিহাস!

ডিভোর্স ঠেকাতে নিয়ম বদলাচ্ছে চীনা সেনাবাহিনী

china armyদেশের নিরাপত্তার ভার তাদের হাতে। সে জন্যই পরিবারকে ছেড়ে দিনের পর দিন পড়ে থাকতে হয় সেনা ছাউনিতে। কিন্তু একটা সময়ের পর সে দূরত্ব বৈবাহিক সম্পর্কে ছাপ ফেলতে শুরু করে। অতঃপর বিবাহবিচ্ছেদ। চীনা সেনাবাহিনীর ‘নন কমিশনড অফিসারদের’ (এনসিও) মধ্যে এই হার বাড়ছিল। তা রুখতে এ বার সক্রিয় হয়েছেন সেনা-কর্তৃপক্ষই। চীনা নববর্ষ উপলক্ষে পরিবারকে সেনা ছাউনিতে এনে রাখা যাবে বলে এনসিও-দের অনুমতি দিয়েছেন তারা।

এর আগে শুধু উচ্চপদস্থ অফিসাররাই এই সুযোগ পেতেন। এনসিও-দের জন্য এমন কোনো সুযোগ ছিল না। তা হলে হঠাৎ এমন অনুমতি এলো কেন? প্রথা মেনে কোনো সমীক্ষা না করা হলেও বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছিল, সেনা অফিসারদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। আর তাতে যে তাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, চিড় ধরতে পারে মনোবলে সে কথাও আঁচ করছিলেন কর্তৃপক্ষ। সে সব ঠেকাতেই কর্তৃপক্ষ এনসিও-দের অনুমতি দিয়েছেন, উৎসবের মরসুমে পরিবারকে কাছে এনে রাখা যাবে।

তবে এর আর একটা দিক রয়েছে বলেও মনে করছেন চীনের গণমুক্তি ফৌজের বেশ কিছু সদস্য। তাদের যুক্তি, সেনাবাহিনীর মধ্যে কাজের উৎসাহ কী ভাবে বাড়ানো যায়, সে নিয়ে কর্তৃপক্ষকে ভাবার নির্দেশ দিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। তখন আরও একটি তথ্য নজরে আসে। তা হলো, গত দু’দশকে চীনা সেনাবাহিনী প্রযুক্তিগত দিক থেকে এগোলেও সেই উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার মতো উপযুক্ত সদস্য জোগাড় করতে পারেনি। অন্যান্য কারণের পাশাপাশি যার একটা কারণ পরিবার থেকে দূরে থাকাও। সেই সমস্যা যাতে আংশিক ভাবে কমানো যায়, সেই ভেবেই নতুন অনুমতি জারি করা হয়েছে।

অতশত ব্যাখ্যা অবশ্য বুঝতে চান না ‘টুয়েলথ আর্মি গ্রুপ’-এর প্রবীণ এনসিও ওয়াং শিনতাও। তার বয়ানে, “হঠাৎ করে এক টুকরো আনন্দ পেয়ে দারুণ লাগছে।” এবার স্ত্রী-র সঙ্গে বর্ষশুরুর আনন্দ-উৎসব করতে পারবেন তিনি। আর এক এনসিও-র বয়ানে, “উচ্চপদস্থ সেনা কর্তাদের জন্য এটা হয়তো কিছুই নয়। আমাদের জন্য এটা বিশাল ব্যাপার।”

রেকর্ড উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৩

england23স্কটল্যান্ডকে ৩০৪ রানের টার্গেট দিল ইংল্যান্ড।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের ধাক্কা খাওয়া ইংল্যান্ড দল স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটির রেকর্ডে ঘুরে দাঁড়িয়েছে। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৩০৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের দুই ওপেনার ১৭২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন।বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। আগের রেকর্ডটা ছিল ১৯৭৫ সালের আসরে তৎকালীন পূর্ব আফ্রিকার বিপক্ষে  ডিএল অ্যামিস ও বি উডের ১৫৮ রান।  হাফ সেঞ্চুরি  হাঁকিয়ে ৫৪ রানে বেরিংটনের বলে কোয়েটজারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়ান বেল। তবে মঈন আলি দেখা পেয়েছেন সেঞ্চুরির। তিনি পাঁচ ছক্কা এবং ১২ বাউন্ডারিতে ১২৮ রানে দ্বিতীয় উইকেট হিসাবে সাজঘরের পথ ধরার সময়ে ইংল্যান্ডের সংগ্রহ ২০১ রান। অধিনায়ক এউইন মরগান ৪২ বলে চার বাউন্ডারি  ও দুই ছক্কায় ৪৬ এবং  শেষদিকে জস বাটলার ১৪ বলে চার বাউন্ডারিতে ২৪ রানের ইনিংস খেললে   ৩০৩ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

স্কটল্যান্ডের হয়ে ডেভি চারটি এবং ওয়ার্ডল,ইভান্স, হকও বেরিংটন একটি করে উইকেটের দেখা পান।

সন্তানের জঙ্গিযোগ ঠেকাতে পাসপোর্ট-দাওয়াই বৃটেনের

jongi23ছেলেমেয়েদের নজরে রাখা তো বটেই, প্রয়োজনে ছিনিয়ে নেওয়া হোক তাদের পাসপোর্টও। দেশ থেকে পালিয়ে সিরিয়া কিংবা ইরাকে আইএস-এ যোগ দেওয়া থেকে সন্তানদের আটকাতে বৃটিশ অভিভাবকদের জন্য এমনটাই দাওয়াই প্রশাসনের। আইএস নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আবার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একই রকম সজাগ থাকার বার্তা দিলেন দেশের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে।

আইএসে নাম লেখাতে দেশ ছাড়ার ঘটনা ক্রমশই বাড়ছে বৃটিশ কিশোর-কিশোরীদের মধ্যে। উদ্বিগ্ন প্রশাসন। গত ডিসেম্বরে এক কিশোরীকে হিথরো থেকে আটক করে শেষমেশ ঘরে ফেরানো গেলেও, ফের উধাও আরও তিন। লন্ডন পুলিশ সূত্রের খবর, ১৭ ফেব্রুয়ারি একসঙ্গেই বাড়ি থেকে পালায় বেথনাল গ্রিন অ্যাকাডেমির তিন ছাত্রী শামিমা বেগম (১৫), কাদিজ়া সুলতানা (১৬) এবং আমিরা আবাস (১৫)। পলাতক তিন জনের মধ্যে দু’জনের মাতৃভাষা বাংলা বলেও জানা গিয়েছে। প্রশাসন এক রকম ধরেই নিয়েছে, আইএস-এ যোগ দিতেই ভায়া ইস্তাম্বুল সিরিয়ায় পালিয়েছে এই তিন কিশোরী। ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ নেই তাদের। তিুর্ক পুলিশের সঙ্গে ইস্তানবুলে যৌথ  অভিযান চালাচ্ছে লন্ডন পুলিশের সন্ত্রাস-দমন শাখা।

পরিবারের তরফে ঘরে ফিরে আসার আর্তিও জানানো হয়েছে কাদিজ়াদের। শামিমার উদ্দেশে তার পরিবারের সদস্যরা বলেন, “আমরা সত্যিই তোমায় খুব ভালোবাসি। জানি, সিরিয়ায় যারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য তুমি কষ্ট পাও। কিন্তু তুমি তো বাড়ি থেকেও ওদের সাহায্য করতে পারো। আর যা-ই করো, সীমান্ত পেরিয়ো না। তোমার মা অসুস্থ, ঘরে ফিরে এসো।” স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

কাউকে কিছু না জানিয়ে তিন কিশোরীর এ ভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা অবশ্য আগেই আশঙ্কা করেছিল প্রশাসন। পুলিশ জানিয়েছে, ডিসেম্বরে যে কিশোরী সিরিয়ার উদ্দেশে রওনা দেয়, এই তিন জনই তার বন্ধু ছিল। অনলাইনে জঙ্গিদের তরফে এদের জেহাদি ভাবধারায় উদ্বুদ্ধ করাও হচ্ছিল বলে দাবি পুলিশের। সেই কারণেই মাস দুয়েক আগে এই তিন কিশোরীকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে স্কটল্যান্ড ইয়ার্ড। আগাম সতর্কতা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। ভবিষ্যতে বৃটেনের অন্য কোনো পরিবারেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা-ই সন্তানের পাসপোর্ট সরিয়ে রাখার প্রস্তাব দিয়েছে প্রশাসন।

স্কুলপড়ুয়া, বিশেষত কিশোরীদের মগজধোলাই করে যে ভাবে ‘জেহাদ’-এর স্বপ্ন দেখানো হচ্ছে, এদিন তার বিরোধিতা উঠে আসে প্রধানমন্ত্রী ক্যামেরনের কথাতেও। নিখোঁজ তিন কিশোরীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রশাসনের সঙ্গে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের নাগরিকরা যাতে বিপথে চালিত না হয়, তা দেখার দায়িত্ব বুঝে নিতে হবে সমাজের প্রতিটি অংশকেই।”

ইতিমধ্যে তুরস্কের গোয়েন্দা সূত্রে অবশ্য কিছুটা হদিস মিলেছে তিন কিশোরীর। বৃটিশ এক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে এক গোয়েন্দা-কর্তা জানান, গত শুক্রবার তিন জনকেই নাকি একই সঙ্গে সিরিয়ার শহর তাল আবিয়াদে দেখা গিয়েছে, সঙ্গে এক সিরীয় পুরুষ। এদের প্রত্যেকেই এখন সিরিয়ার পরিচয়পত্র বহন করছে বলেই দাবি গোয়েন্দাদের।

রাজধানীর মিরপুর থেকে গুলিবিদ্ধ ৪ যুবকের লাশ উদ্ধার

marder gunরাজধানীর মিরপুর থেকে গুলিবিদ্ধ চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে কথিত ক্রসফায়ারে একজন মারা যাওয়ার কথা স্বীকার করলেও বাকিরা গণপিটুনিতে মারা গেছে বলে দাবি করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে মিরপুরের কাজীপাড়া ও টেকনিক্যাল মোড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, ক্রসফায়ারে নিহত ব্যক্তির নাম ওয়াদুদ (৩৫)। তিনি মিরপুরের ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। রবিবার সকালে মিপুরের সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নামে একটি বাসে ককটেল হামলা চালানোর সময় হাতেনাতে ওয়াদুদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ককটেল হামলা চালিয়েছিল। রাতে ওয়াদুদকে নিয়ে পারভেজ ও তার সহযোগীদের ধরতে অভিযান চালানো হয়। টেকনিক্যাল মোড় কল্যাণপুর হাউজিংয়ের কাছে গেলে ওয়াদুদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ক্রসফায়ারে পরে সহযোগীদের গুলিতেই ওয়াদুদ মারা যায়।

পুলিশের সূত্রটি আরো জানায়, রবিবার রাত দেড়টার দিকে মিরপুরের কাজীপাড়ার বাইশবাড়ি এলাকায় অজ্ঞাত ৩ যুবককে পেট্রলবোমাসহ হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ৩ যবুককে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, ওই ৩ যুবকের বুকে, মাথায় একাধিক গুলির চিহ্ন এবং সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে।

এখন আমি অনেক বেশি আকর্ষনীয়: সালমা হায়েক

নয়া ফটোশ্যুটে অসাধারণ ভঙ্গিতে দেখা গেছে হলিউড অভিনেত্রী সলমা হায়েক পিনাল্টকে। এখন তাকে অনেক বেশি যৌন আবেদনময়ী দেখাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী স্বয়ং।

একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৪৮ বছরের মার্কিন ও মেক্সিকান অভিনেত্রী বলেছেন, অল্প বয়সে তাকে মোটেই সুন্দরী লাগত না। বরং এই প্রাপ্ত বয়সে তার বডি শেপ আগের থেকে অনেক বেশি সঠিক ও সেক্সি হয়েছে।  তিনি জানিয়েছেন এমনিতে স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নন তিনি। খাওয়া-দাওয়া, ওয়াইন পান সবই করেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কোনওদিন শরীরচর্চার জন্য ব্যায়ামও করেননি তিনি। তবে ইদানীং যোগাসন করছেন বলে জানিয়েছেন তিনি।

এতদিন বডিলাইন সঠিক না হওয়ার কারণে কেরিয়ারে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে এ ব্যাপারে তিনি বলেছেন, অন্যান্য দক্ষ অভিনেত্রীদের যখন ৩২, ৩৩ বছরেই কেরিয়ার শেষ হয়ে যায়, তখন এই বাজারেও এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।-

লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

lonch23পদ্মায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে।

মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আজ সোমবার সকাল পৌনে নয়টা পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ জন।

ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। লঞ্চটিকে তীরে আনা হয়েছে।

শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ১৫ মিনিট পরই কার্গো জাহাজ নার্গিস-১-এর ধাক্কায় লঞ্চটি পাটুরিয়ার অদূরে পদ্মায় ডুবে যায়। যাত্রীরা বলছেন, লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল। এ ঘটনায় গতকাল রাত একটা পর্যন্ত ৪৩ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পদ্মায় লঞ্চডুবি, নিহতের সংখ্যা বেড়ে ২৩

lonch22পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ পদ্মায় ডুবে গেছে। রবিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৫ শিশুসহ ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জন। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। এ ঘটনায় কার্গো জাহাজ নার্গিসকে আটক করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশুর পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এর মধ্যে উদ্ধারকৃত এক শিশুকে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

উদ্ধার কাজ চালাচ্ছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ আইটি। দুপুরে পৌনে ৩ টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন উদ্ধারকারী জাহাজ রুস্তম।

পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মুকতাদির জানান, এমভি নারগিস নামে সারবাহী একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি মাঝ পদ্মায় ডুবে যায়। যাত্রীদের উদ্ধারে নৌপুলিশের পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ইতোমধ্যে ৪৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর এমভি নারগিসকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

হাসিনার পদত্যাগই একমাত্র পথ: সাবেক ১৭৯ সাংসদ

hasina27প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগতকারী উল্ল্যেখ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাবেক ১৭৯ সাংসদ সদস্য বলেছেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য শেখ হাসিনার পদত্যাগই একমাত্র পথ।

অনতিবিলম্বে আন্দােলনরত ২০ দলীয় জোটের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলােচনা করে মহাবিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষার আহ্বানও জানিয়েছেন তারা।

রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা জাতীয় সংসদের সাবেক সদস্যরা রিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার কর্তৃক প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে দমন-পীড়ন ও মিথ্যা মামলা দিয়ে নিশ্চিন্ন করণের যে সুস্পষ্ট অপচেষ্টা চলছে, তা দেশে স্বাধীন মত প্রকাশের অধিকারকে শুধু ক্ষুন্নই করেনি, আইনের শাসনের অপমৃত্যু ঘটিয়ে মুক্ত রাজনীতির পথও রুদ্ধ করেছে।

তারা আরো বলেন, আমরা জানতে পেরেছি সরকার পরিকল্পিতভাবে গুলশান কার্যালয়ে খাবার সরবরাহত বন্ধ করে দিয়েছে। অবরুদ্ধ নেতা ও স্টাপরা না খেয়ে থাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া নিজেও কয়েকদিন ধরে অভূক্ত অবস্থায় রয়েছেন।

আমরা মনে করি এরুপ অন্যায় আচরণ সম্পূর্ণভাবে বেআইনী ও অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের ধারায় ৩৭, ৩৮ ও ৩৯ ধারায় স্বীকৃত সভা-সমিতি ও মতা প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। সরকারকে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার সরবরাহে বাধা না দেয়ার জোর দাবি জানাই।

বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সারাদেশে সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ করে হতাহত করা হচ্ছে। আমরা এও লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে নাশকতার সাথে সম্পৃক্ত এবং আইনশৃঙ্কলাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃতরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্য ও নেতা।

শেখ হাসিনাকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্যরা বলেন, গণহত্যা বন্ধ করুণ। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা থেকে বিরত থাকুন।

বিবৃতিতে ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে: জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ডা: আব্দুল মঈণ খান, মির্জা আব্বাসসহ ১৭৯ জন সাবেক সংসদ সদস্যের নাম উল্লেখ রয়েছে।