শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গোলাম আযমের মামলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা

azam24মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদ-াদেশপ্রাপ্ত মৃত অধ্যাপক গোলাম আযমের মামলায় দুপক্ষের আপিলকে অকার্যকর ঘোষণা করে সমাপ্তি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে গোলাম আযমের মামলার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিষয়ে গোলাম আযমের আইনজীবী এ্যাডভোকেট শিশির মো: মনির বলেন, ‘গোলাম আযম মৃত্যুবরণ করায় তার মামলার কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষণা করেছেন আপিল বিভাগ।’

গত বছরের ২৩ অক্টোবর ৯২ বছর বয়ষে গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন। অসুস্থতার কারণে রায়ের আগে থেকেই ওই হাসপাতালের প্রিজন সেলে রেখে তার মামলার বিচার করা হয়।

২০১৩ সালের ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বছরের ৫ আগস্ট এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন গোলাম আযম। গোলাম আযমকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বাতিল এবং খালাস চেয়ে আপিলটি করেছিলেন গোলাম আযমের আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম।

অপরদিকে তার সাজা বৃদ্ধির আবেদন করে আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ।

জাতীয় পার্টির সাবেক এমপি জব্বারের আমৃত্যু কারাদণ্ড

zabber24একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক আব্দুল জব্বারের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

২০১০ সালের ২৫ মার্চ যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি সপ্তদশ রায়।

এর আগে বেলা ১১টা ৭ মিনিটে এজলাসে আসেন তিন বিচারপতি। ইনায়েতুর রহিমের সূচনা বক্তব্যের পর ১৪১ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়।

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের মতো পাঁচটি অভিযোগ রয়েছে মুসলিম লীগ নেতা জব্বারের বিরুদ্ধে।

মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের পাঁচ ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গতবছর ১৪ অগাস্ট পলাতক জব্বারের বিচার শুরু হয়। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

শুনানির শেষ দিন জব্বারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান। রাষ্ট্রপক্ষে সমাপনী যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।

পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২০১৪ সালের গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গত ১২ মে জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পাঁচ অভিযোগ:

প্রথম অভিযোগ: ইঞ্জিনিয়ার জব্বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়িতে দুইজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। এছাড়া নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়িতে লুট করেন এবং অগ্নিসংযোগ করে।

দ্বিতীয় অভিযোগ: মুক্তিযুদ্ধের সময় জব্বার ফুলঝুড়িতে একজনকে হত্যা করেন এবং ৩৬০টি বাড়িঘরে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন।

তৃতীয় অভিযোগ: নলীতে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়ির মালামাল লুণ্ঠন করেন এবং অগ্নিসংযোগ করেন জব্বার।

চতুর্থ অভিযোগ: ফুলঝুড়িতে প্রায় দু’শ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের লোককে জোরপূর্বক ধর্মান্তরিত করেন জব্বার।পঞ্চম অভিযোগ: আঙ্গুলকাটা এবং মঠবাড়ীয়া থেকে ৩৭ জনকে আটক, মালামাল লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, ১৫ জনকে গুরুতর জখম এবং ২২ জনকে হত্যা করেন জব্বার।

রয়টার্সের পাকিস্তান ব্যুরো চিফের মৃতদেহ উদ্ধার

mariya24সংবাদ সংস্থা রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তান ব্যুরো চিফ মারিয়া গোলোভনিনাকে তার অফিসের মৃত অবস্থায় পাওয়া গেছে।

পাক পুলিশ এই খবর দিয়েছে।

মারিয়া টয়লেটে যান এবং দীর্ঘ সময় পরেও তিনি বের হচ্ছিলেন না। অফিসে থাকা লোকজন খোঁজ নিতে গিয়ে দেখতে পান তিনি ফ্লোরে পড়ে আছেন। বমির ওপর তিনি পড়ে ছিলেন।

মারিয়াকে দ্রুত পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছে। ডাক্তার জানান, হাসপাতালে নেয়ার আগেই মারিয়া মারা গেছেন।

মারিয়া রুশ নাগরিক। রুশ কর্তৃপক্ষের কাছে মারিয়ার মরদেহ হস্তান্তরের আগে তার পোস্ট-মোর্টেম হবে।

মারিয়ার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার মুত্যুর কারণ ডাক্তার খুঁজে বের করার চেষ্টা করছেন।

মারিয়া গত দেড় বছর ধরে মারিয়া রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যুরো চিফ হিসেবে কাজ করছিলেন। তিনি মূলত ইসলামাবাদেই থাকতেন।– ডন।

মান্না আটক

mannaaনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোর রাতে রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের ১২ নম্বর বাসাটি তার ভাতিজি শাহনামা শারমিনের।

মান্নার স্ত্রী মেহের নিগার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটকের সময় মান্না ওই বাসায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে সাধারণ পোশাকে কয়েকজন ব্যক্তি গিয়ে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয় এবং তাকে আটক করে নিয়ে যায়।
বনানী থানায় কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, মান্নাকে আটকের কোনো তথ্য থানায় নেই। তবে মান্নার স্ত্রী থানায় জানিয়েছেন তার স্বামীকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

প্রায় দু মাস ধরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলো নাগরিক ঐক্য।

সম্প্রতি মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হয়।
এসব টেলিফোন আলাপে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বাহিনীর বিষয়েও মন্তব্য রয়েছে।
তবে নিজের ফেসবুক পেজে মিস্টার রহমান এসব বিষয়ে মন্তব্য করেছেন।
সেখানে তিনি বলেছেন , ” সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই নি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে। যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই”।
তিনি আরও বলেন, “….আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই। একইভাবে সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোনো বৈঠকই হয়নি…”।
এ পটভূমিতে সোমবারই মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।
সোমবারই শান্তি ও সংলাপের দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ছিল নাগরিক ঐক্যের।
কিন্তু শেষ পর্যন্ত সে কর্মসূচি বাতিল করা হয়।
এ পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না আজই এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।

মিরসরাইয়ে পুলিশের বিরুদ্ধে হোটেল ভাঙচুরের অভিযোগ, আহত ৪

policeমিরসরাইয়ের নিজামপুর তদন্ত কেন্দ্রের পুলিশের বিরুদ্ধে ডাকঘর (মৌলভী বাজার) এলাকায় কয়েকটি খাবার হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

পুলিশের নির্দেশ অনুযায়ী সন্ধ্যার পর হোটেলগুলো বন্ধ না করার অভিযোগ এনে পুলিশ ভাঙচুর করে বলে জানান ব্যবসায়ীরা। এ সময় পুলিশের পিটুনিতে চারজন আহত হয়েছে।

রোববার রাতে ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর সিপি বাংলাদেশের কারখানার সামনে এঘটনা ঘটে।

আহতরা হলেন,  আজমীর হোটেলের ম্যানেজার রাম চন্দ্র বণিক, ভাই ভাই হোটেলের শ্রমিক বাবুল বড়ুয়া, মো. সেলিম ও সফিউল আলম।

স্থানীয় ব্যবসায়ী জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, “রাতের বেলা ঢাকা ও চট্টগ্রামগামী ট্রাকের চালক ও সহকারীরা ট্রাক দাড় করিয়ে হোটেলে নাস্তা করে থাকেন। ট্রাক গুলো দাঁড়ালে ট্রাকে নাশকতা হতে পারে পুলিশ এমন ধারণায় রাত ৮টার পর হোটেল গুলো বন্ধ রাখতে বলে।

পুলিশের নির্দেশ অনুযায়ী হোটেল গুলো বন্ধ রাখা হচ্ছে। এরপরও রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কাউসারের নেতৃত্বে পুলিশ মা মনি হোটেল, আজমীর হোটেল, শাওন হোটেল, ভাই ভাই হোটেলসহ কয়েকটি দোকান ভাঙচুর করে। হোটেল ও দোকানের মালপত্র ফেলে দেয়।

মা-মনি হোটেলের মালিক মীর হোসেন অভিযোগ করে বলেন, “আমার হোটেলটি তখন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় হোটেলের ভেতরে কয়েকজন কাস্টমার ভাত খাচ্ছেন। কিন্তু পুলিশ এসে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে হোটেলের মালপত্র ফেলে দেয়। সরকার যখন অবরোধ হরতালে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করছেন, তখন পুলিশ দোকানপাট বন্ধ করে নাশকতা এড়াতে চাইছেন।”

মিরসরাই থানার উপ-পরিদর্শক আক্কাস জানান, ব্যবসায়ীদের সঙ্গে পুলিশে ভুল বোঝাবুঝির কারণে অনাঙ্খাকিত এ ঘটনা ঘটে। তবে রাতেই বৈঠকে এটির সমাধান করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, “পুলিশ একজন শ্রমিককে চড় থাপ্পড় দিয়েছে শুনেছি। দোকানে ভাঙচুর এবং একাধিক লোক আহত হওয়ার কথা শুনিনি।”

তবে খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান তিনি।

দল থেকে ছুটি চাইলেন কংগ্রেসের ‍যুবরাজ

rahul gদল থেকে কয়েক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত হারের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গুছিয়ে নিতে কংগ্রেসের ‍যুবরাজ এ ছুটিতে যাচ্ছেন।

দলীয় সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের দ্বিতীয় শীর্ষ এ নেতা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে ছুটি নিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, গত বছরের মে মাসে লোকসভা নির্বাচনে কট্টরপন্থি বিজেপির কাছে নাকানি-চুবানি খাওয়ার পর থেকেই উদারপন্থি কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিম্নগামী হয়ে চলেছে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সর্বশেষ দিল্লির বিধানসভা নির্বাচনেও বিধ্বস্ত হতে হয়েছে কংগ্রেসকে, এখানে উপরুন্ত কোনো আসন ছাড়াই থাকতে হয়েছে তাদের।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো- লোকসভা নির্বাচনের প্রচারণায় যেমন রাহুলই ছিলেন অগ্রভাগে, তেমনি বিধানসভা নির্বাচনগুলোর প্রচারণায়ও নেতৃত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ যেখানেই তার প্রচারাভিযান জোরদার হয়েছে, সেখানেই কংগ্রেসের ভোট লক্ষ্যণীয়ভাবে কমেছে।

সূত্র বলছে, কংগ্রেসের এই টালমাটাল অবস্থায় বর্তমান ও পরবর্তী করণীয় কী হবে- তা নিয়ে নিগূঢ় বিশ্লেষণ করেই দলের শীর্ষ পরিষদ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আসন্ন বৈঠকে যোগ দিতে ছুটিতে যাচ্ছেন রাহুল।

অবশ্য, এটাকে রাহুলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চূড়ান্ত পদক্ষেপ বলে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রাহুলের পদোন্নতি হতে পারে বলেও আভাস দিচ্ছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সংবাদমাধ্যম বলছে, কংগ্রেসের অবস্থানের নিম্নগামিতার জন্য দলের একাংশ ৪৪ বছর বয়সী ব্যাচেলর রাহুলকে যতই দায়ী করুক, এখনও দলের নীতি-নির্ধারকরা তার ওপরই ভরসা রাখতে চাইছেন।

কথোপকথন নিয়ে মুখ খুললেন মান্না

manna statusজাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তাকে নিয়ে সৃষ্ট বিতর্ক ও অভিযোগ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

দু’টি কথোপকথন প্রসঙ্গে’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসটি হুবহু এখানে তুলে দেওয়া হল:

স্ট্যাটাসে মান্না বলেন, সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই নি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে।

যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই।

সাদেক হোসেন খোকার সঙ্গে কথা হয়েছে। আলাপচারিতার মতো আন্দোলনের প্রসঙ্গ এসেছে। আমি বলেছি, গণতন্ত্রের দাবিতে আমি আন্দোলনে সমর্থন করি। সহিংসতা সমর্থন করিনা। এ থেকে বেরিয়ে আসার জন্যে ব্যাপক জনগণকে সংযুক্ত করার চেষ্টা করা উচিত। সহিংসতা দায়িত্ব নিয়ে বর্জন করা উচিত।

এ আন্দোলনে এখনও ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ জন্যই বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্তৃত করতে হবে। এটা করতে গিয়ে যদি পুলিশি বা সন্ত্রাসী হামলায় দু’চার জনের জীবনও যায় কিছু করার নেই। এমনিতেই তো মানুষ মরছে। আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই।

একইভাবে সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোনো বৈঠকই হয়নি।

দেশের এই যুগসন্ধিক্ষণে কারও চরিত্র হননের কাজ সংকটকে আরও ঘণিভূতই করবে। আমি আশা করি সবাই শুভ বুদ্ধিতে জাগ্রত হবেন এবং এই সংকটকে ইতিবাচকভাবে মোকাবিলা করবেন।

ডিসিসি নির্বাচনের ফাইলে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

cabinet17ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উত্তর ও দক্ষিণে নির্বাচন সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ ফাইলে স্বাক্ষর করেন বলে বিশ্বস্ত সূত্রে এ কথা জানা গেছে।

প্রধানমন্ত্রী তখন বলেন, শিগগিরই ডিসিসি নির্বাচন হবে। দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সময় মতো প্রার্থী দেয়া হবে। কমিশনার পদে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী দেয়া হবে বলেও তিনি জানান।

এসময় মন্ত্রিপরিষদের সবাই নির্বাচন দেয়ার পক্ষে কথা বলেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আনিসুল হককে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ নিয়েও মন্ত্রিসভায় কথা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছেও বলে জানানো হয়।

চলতি বছরের শীত মৌসুমের মধ্যে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৮ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে কার্যত কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সে সময় নির্বাচন কমিশন (ইসি) বলেছিল, দুই ডিসিসির সীমানা জটিলতা নিরসন না করে নির্বাচন সম্ভব নয়। তবে সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করে মার্চে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। কিন্তু সব বাধা দূর করে দ্রুত নির্বাচন দেয়া সম্ভব হলেও সরকারের পক্ষ থেকে কার্যত এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি।

গেলো বছরের এপ্রিলের দিকে নগরবাসীর দুর্ভোগ ও জনসমস্যা নিরসনের লক্ষ্যে বিভক্ত ঢাকার দুই সিটি করপোরেশনে প্রশাসনিক কর্মকর্তার পরিবর্তে ‘রাজনৈতিক প্রশাসক’ নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছিল সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়- সরকার নগরবাসীর সেবার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত হাতে নিতে চাইছে।

বিষয়টি প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক আলাপ আলোচনাও হয়। কিন্তু এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগের বর্ষিয়ান বেশ কয়েকজন নেতাদের সঙ্গে দেশের সুশীলসমাজের প্রতিনিধিরাও তীব্র বিরোধীতা করেন। একই সঙ্গে আইনি জটিলতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় সরকার।

২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়। অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। এরপর টানা প্রায় ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। ২০০৭ সালের ১৫ মে তার মেয়াদ শেষ হলে সেখানে ক্ষমতাশীন আওয়ামী লীগ প্রশাসক নিয়োগ করে।

এরপর ২০১২ সালের ২৯ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৪ মে নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা থাকায় নির্বাচনের ওপর নিষেদাজ্ঞা জারি করেন আদালত। এরপর ২০১৩ সালের ১৩ মে আদালত নিষেধাজ্ঞা তুলে নেন।

আবার ওই বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দেয় কমিশন। কিন্তু ঢাকার সুলতানগঞ্জ ইউনিয়ন ঢাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় আবারো দেখা দেয় জটিলতা। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়- দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ডিসিসি নির্বাচন দেয়া হবে।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা এবং এক সপ্তাহ পর নির্বাচন সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করায় সে নির্বাচনের আশা জাগ্রতো হলো।

প্লাস্টিকের বোতলের ওষুধে মৃত্যুর ঝুঁকি!

medicinআপনি কি জানেন, এক বোতল ওষুধ কিনে আনা মানে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে যাওয়া? বিশেষ করে মহিলাদের কাছে ওই ওষুধ এতটাই মারাত্মক যে, ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনই আশঙ্কা করছেন ভারতীয় ডাক্তাররা।

দীর্ঘ গবেষণার পর সম্প্রতি একটি রিপোর্টে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়। এ বছর থেকেই প্লাস্টিকের বোতলে ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারত।

বর্তমানে ভারতে যে কোনও তরল ওষুধই বিক্রি হয় প্লাস্টিকের বোতলে। চিকিত্ৎকরা জানাচ্ছেন, এই প্লাস্টিক বোতলগুলি খুবই ক্ষতিকারক। বোতলগুলিতে তরল ওষুধ সবচেয়ে বেশি ক্ষতি করছে মহিলা ও শিশুদের।

অধ্যাপক সীমস সিংহলের কথায়, ‘প্লাস্টিকের বোতলের একটি দীর্ঘধমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই বোতলগুলির জেরে মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে বন্ধ্যাত্ব, মানসিক ভারসাম্যহীন শিশুর জন্ম ইত্যাদি।’

শুধু প্রজনন ক্ষমতাই নয়, প্লাস্টিকের বোতলে ওষুধে স্তন ক্যান্সারের প্রবণতা বেড়ে গিয়েছে বলেও জানাচ্ছেন চিকিত্ৎকরা। চিকিত্ৎকরা সম্মিলীত ভাবে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে ওষুধ বিক্রিতে প্লাস্টিকের বোতল বন্ধ করা হোক। সেই আবেদন মেনে পয়লা মার্চ থেকেই প্লাস্টিকের বোতলে ওষুধ বিক্রি বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়।

খালেদার কার্যালয়ে চিকিৎসক দল

karjaloy khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তার কার্যালয়ে প্রবেশ করেছেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। তারা কার্যালয়ে অবস্থান করা অন্যদেরও শারীরিক অবস্থা পরীক্ষা করবেন বলে জানিয়েছেন।

সোমবার বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. মো তাহিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেলের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌহিদুল হক, এমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এপোলো হাসপাতালের সেবিকা লাবনী।

বেলা আড়াইটার দিকে চিকিৎসকদের এই প্রতিনিধি দল ঢাকা একটি এ্যাম্বুলেন্সে করে আসেন।

কার্যালয়ে প্রবেশের কারণ জানতে চাইলে মো তাহির আইনশৃঙ্খলা বাহিনীকে বলেন, “আমি কোনো রাজনীতি করি না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা আমাকে তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে অনুরোধ করেছেন। তারা আরও বলেছেন কার্যালয়ে অবস্থান করা দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এসেছি।”

ডা. তাহির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১/১১ এর সময়ে বন্দি থাকা অবস্থায়ও তিনি তার চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন। এর আগে বিএনপি চেয়ারপারসনেরও চিকিৎসা করেছেন।