শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেয়া হবে

bodi22দুর্নীতি দমন কমিশনের (দুদুক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, শুধু দুর্নীতি দমন করলেই আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে না। এটা এমন এক রোগ যাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হয়। এখন থেকে দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের প্রতি বেশি গুরুত্ব দেয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বিশ্ব এখন দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া আমাদের দুদক আইন ২০০৪-এ দুর্নীতি প্রতিরোধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই আমরা এখন থেকে দুর্নীতি প্রতিরোধের উপর জোর দেবো।

অনিয়ম-দুর্নীতি প্রশ্নে কাউকেই ছাড় নয় : প্রধানমন্ত্রী

hasina29অনিয়ম-দুর্নীতি প্রশ্নে তার সরকার কাউকেই ছাড় দেয়নি, দেবেও না, এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন,  জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য।

রাজধানীর মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের সর্বত্র ডিজিটাল প্রযুক্তির বিস্তার ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আমরা ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ  থেকে ‘পিএসসি’ ডিগ্রি অর্জন সশস্ত্র বাহিনীর যে কোন অফিসারের জন্যই গৌরবের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  সেনাবাহিনীর ৩৯টি, নৌ বাহিনীর ৩৩টি এবং বিমান বাহিনীর ৩৫টি স্টাফ কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে,  ৩৭টি বন্ধুপ্রতীম দেশের ৮৬০জন অফিসারও এ কলেজ থেকে কোর্স সম্পন্ন করে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন যা স্টাফ কলেজের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য ।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা, গণতন্ত্রে উত্তরণ, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাপনাসহ পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। তাদের সাফল্যে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে, বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত। আর সে সীমিত সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও কল্যাণের জন্য যা যা করার দরকার তার সরকার সবই করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ভারতের জয়ে ফের নগ্ন পুনম

punomবিশ্বকাপ ক্রিকেটে পরপর পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয়ার পর টিম ইন্ডিয়া নিয়ে উচ্ছ্বাসে মেতেছে গোটা ভারত। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফের প্রচারের আলো কাড়তে আসরে হাজির ক্রিকেট পাগল পুনম পান্ডে।

গত বিশ্বকাপে ভারত জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউডি মডেল পুনম পান্ডে। তাকে ঘিরে এই কারণে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবারও মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনি ব্রিগেড মাঠে নামতেই টুইটারে নিজের খোলামেলা ছবি পোস্ট করতে শুরু করেন পুনম।

এর সঙ্গে পাল্লা দিয়ে টুইটারে ঝড় তুলতে আসরে নামেন পুনম-ভক্তরা। বিশ্বকাপ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অভিনব ট্রেন্ড ‘পুনম পান্ডে কো বুলাও’। শুরু থেকেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রচার। পরিসংখ্যান বলছে, রবিবার সারাদিনে এই ট্রেন্ড-ই ছিল টুইটারে জনপ্রিয়।

এদিন এই ট্রেন্ড এর সমর্থনে টুইটারে মন্তব্যের তুফান তৈরি হয়। তাতে যোগ দেন পুনম নিজেও। আসলে ট্রেন্ড পোস্ট করার পরই তিনি পাল্টা তার ভক্তদের কাছে জানতে চান, আমায় কী করতে হবে।

উত্তরে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে আবদার। বলা বাহুল্য, তার বেশির ভাগই গত বিশ্বকাপে পুনমের প্রতিশ্রুতি ভিত্তি করে সৃষ্টি হয়। ভক্তদের নিরাশ করেননি সুন্দরী। ম্যাচের বিভিন্ন মুহূর্তে তো বটেই, এমসিজি-তে ভারত দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করার পর টুইটারের পাতায় নিজের দেহবল্লরী মেলে দিয়েছেন স্বল্পবসনা মডেল।

টুর্নামেন্টের পরবর্তী ধাপে ধোনি বাহিনীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে আরও কতটা ‘সাহসী’ হয়ে ওঠেন পুনম পান্ডে, আপাতত তাই নিয়েই চলেছে টুইটারবাজদের জল্পনা।

গেইলে ডবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহ

CRICKET-WC-2015-RSA-ZIMবিশ্বকাপ ক্রিকেটে পুল ‘বি’র ম্যাচে ক্যানবেরায় মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। ক্রিস গেইলে ডবল সেঞ্চুরির সুবাদে  রানের খাতায় বিশাল সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩৭২ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শূণ্য রানে ফিরে যান ডোয়াইন স্মিথ। এরপর দলের হাল ধরেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। এই জুটিই খেলার শেষ পর্যন্ত লড়াই করেন। ইনিংসের একদম শেষ মুহুর্তে কয়েক বল বাকী থাকতে ২১৫ রান করে আউট হন ক্রিস গেইল। তাকে সঙ্গ দিয়ে নিজের রানের খাতায় ১৩৩ যোগ করেন মারলন স্যামুয়েলস।

গ্রুপ পর্বে দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে হারলেও জিতেছে পাকিস্তানের বিপক্ষে। আর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

ইরাকে সেনাসহায়তা পাঠাবে নিউজিল্যান্ড

jon kiইরাকে সেনা পাঠাবে নিউজিল্যান্ড। তবে সরাসরি যুদ্ধের জন্য নয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসের) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এই সেনা পাঠানো হবে। মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ কথা জানান।

পার্লামেন্টে জন কি বলেন, ইরাকি সরকারের অনুরোধে এ সেনাসহায়তা পাঠানো হবে। ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে ১৪০ সদস্যের একটি সেনা দল আগামী মে থেকে কাজ শুরু করবে বলে এএফপির খবরে জানানো হয়। খবরে বলা হয়, নিউজিল্যান্ডের সেনাবাহিনী বাগদাদের উত্তরে একটি সেনাঘাঁটিতে অস্ট্রেলীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে। প্রাথমিকভাবে নয় মাসের জন্য এ সেনা পাঠানো হলেও তা কখনোই দুই বছরের বেশি সময়ের জন্য হবে না।

জন কি বলেন, আমরা ইরাকের যুদ্ধে অংশ নিতে পারব না এবং আমাদের নেওয়া উচিতও হবে না। আমাদের সেনারা শুধু তাদের সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সহায়তা করবে, যাতে তারা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়তে পারে।

জন কি জানান, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ৬২ দেশের যে জোট রয়েছে, নিউজিল্যান্ড এর সদস্য।

রামপুরা ২টি ককটেলের বিস্ফোরণ

cocktel19রাজধানীর রামপুরার পলাশবাগ মোড়ে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের ধরতে এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

যশোরে আ.লীগের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

marder gunযশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে (৫৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা ফ্যাক্টরির সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, ইছালি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার জন্য সকাল ১০টায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন মোশাররফ হোসেন। যশোর-মাগুরা সড়কের পাশে পাঁচবাড়িয়া মাঠে মোশাররফ হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টা ২৫ মিনিটে হাসপাতালের ডা. আব্দুল্লাহ আল মামুন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে একাধিক গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ

nizami24মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্র এবং আসামীপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।

এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে নিজামীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট শিশির মো: মনির এবং আসাদ উদ্দিন।

গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দ- থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। তথ্য প্রমাণসহ সর্বমোট ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।

গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীকে মৃত্যুদ-াদেশ দিয়ে রায় ঘোষণা করেন।

অনুশীলনে আহত মুশফিক, হাসপাতালে ভর্তি

mushi24মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। পেসার তাসকিন আহমেদের বলে ডান হাতের আঙুলে পাওয়া এই চোট খুব গুরুতর কিছু নয় বলেই ধারণা করা হচ্ছে।

তবে চোটের ধরণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যই তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মুশফিকের আঙুলে স্ক্যান করা হবে।

বঙ্গবাজারে ৩ টি ককটেল বিস্ফোরণ: আহত ৪

cocktelরাজধানীর বঙ্গবাজারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবাজার ফ্লাইওভারের নিচে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রাসেল (৩২), মো. কাকন (৩২), আনোয়ার হোসেন আনু (৫৩) ও খন্দকার আল আমীন (২২)।

আহত কাকন জানান, তিনি কেরানীগঞ্জ থেকে বঙ্গবাজারে আসছিলেন। বঙ্গবাজারের ফ্লাইওভারের নিচে আসলে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ককটেলের স্পিøন্টারে তিনিসহ তিন পথচারী আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।