শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অ্যাপলের ৫৩ কোটি ডলার জরিমানা

apple26আইটিউনসের অন্তত তিনটি সফটওয়্যার মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় অ্যাপলকে ৫৩ কোটি ২৯ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। টেক্সাসভিত্তিক প্যাটেন্ট লাইসেন্সিং কোম্পানি স্মার্টফ্ল্যাশ এলএলসির করা মামলার রায়ে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিটিকে এ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। অবশ্য মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮৫ কোটি ২০ লাখ ডলার দাবি করেছিল স্মার্টফ্ল্যাশ। আট ঘণ্টার শুনানি শেষে মঙ্গলবার দেওয়া রায়ে আদালত জানিয়েছেন, স্মার্টফ্ল্যাশের পেটেন্ট প্রযুক্তি অ্যাপল কেবল বিনা অনুমাতিতে ব্যবহারই করেনি, জেনে-বুঝেই করেছে, যা সুস্পষ্টভাবে মেধাস্বত্ব আইনের লঙ্ঘন। এদিকে রায়ের পর অ্যাপল সহসাই অর্থ পরিশোধ করছে না বলে আভাস পাওয়া গেছে। অ্যাপল দাবি করেছে, তারা কারও পেটেন্ট লঙ্ঘন করেনি। কেননা এর পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অ্যাপল ঁজানিয়েছে, স্মার্টফ্ল্যাশের মতো সফটওয়্যার কোম্পানি যারা নিজেরা পণ্য তৈরি করে না তাদের জন্য প্যাটেন্ট নীতিমালায় মামলা করার এই অধিকার খর্ব করা উচিত। জরিমানার বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে এ সম্পর্কে অভিযোগকারী প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্মার্টফ্ল্যাশ সফটওয়্যার ব্যবহার করে অ্যাপল আইটিউনসে বিনা অনুমতিতে গান, ভিডিও এবং গেম ডাউনলোড করার অভিযোগে ২০১৩ সালের মে মাসে মামলাটি করা হয়। মামলার শুনানি হয় টেক্সাসের টেইলারে। শুরু থেকেই অ্যাপল মামলাটি বাতিলের জন্য আবেদন করে। তবে আদালত অ্যাপলের যুক্তি আমলে না নিয়ে শুনারি দিন ধার্য করে। এদিকে প্যাটেন্ট আইন লঙ্ঘনের দায়ে অ্যাপলের বিরুদ্ধে ভার্নেটএক্স ইনকরপোরেশনের করা মামলায় ২০০২ সালে ৩৬৮ লাখ ডলার জরিমানা করেছিলেন একই আদালত।

পঙ্গু হাসপাতাল তারা চোখে দেখে না

gazi26পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের চোখ শুধুমাত্র বার্ন ইউনিটে, অথচ পঙ্গু হাসপাতাল তারা দেখে না। সরকারী বাহিনীর গুলিতে কত মানুষ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছে, কতো মায়ের বুক খালি হয়েছে সেটাও একটু দেখান। নাহলে আমরা কি করে বুঝবো গণমাধ্যম নিরপেক্ষ।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ সব কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ, দ্রুত সংলাপ এবং নিরপপেক্ষ নির্ববাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

‘খালেদা জিয়াকে কেন গ্রেফতার করবেন সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দয়া করে মাথা ঠাণ্ডা করুন। কোন অপরাধে খালেদাকে গ্রেফতার করবেন? তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছেন, দেশের মানুষের স্বাধীনভাবে বাঁচার জন্য কাজ করছেন।

বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তাহলে একুশে টেলিভিশনের সালাম, এনটিভির মোসাদ্দেক হোসেন ফালু, আমার দেশের মাহমুদুর রহমান গ্রেফতার কেন? চ্যানেল ওয়ান, দিগন্ত ও ইসলামী টেলিভিশন বন্ধ কেন? সাগর-রুনীর হত্যাকারীদের এখনও গেফতার করা হচ্ছে না কেন?’

এখন সরকারী দল ছাড়া সকল রাজনৈতিক দলের অফিসে তালা দেওয়া মন্তব্য করে তিনি আরও বলেন, অন্য দলের কারও অফিস করার সুযোগ নাই। তারা বাসায়ও থাকতে পারছে না এমনকি আত্মীয়-স্বজনদের বাসায়ও থাকতে পারছে না। সরকার গণতন্ত্র ধ্বংস করার পর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানও ধ্বংস করার চেষ্টা করছে।

এভাবে চলতে থাকলে দেশ কোথায় যাবে এমন আশঙ্কা প্রকাশ করেন রুহুল আমিন গাজী।

তিনি এ সময় সবাই মিলে অর্থবহ সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহসচিব রফিকুল ইসলাম রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল ইসলাম, ড্যাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

জনগণ সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে

salahuddin8বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল নির্ভর সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। জনগণ এখন সরকার পতনের ক্ষণ গণনা শুরু করেছে।

পুলিশ বাহিনীকে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে পরিণত করে সরকার নিজেকে আপাত নিরাপদ মনে করলেও যেকোনো মুহূর্তে বন্দুকের নল ঘুরে যেতে পারে। রাষ্ট্রশক্তির চূড়ান্ত নৈরাজ্যের বিপরীতে জাগ্রত গণশক্তির বিজয় আসন্ন।

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী গতকাল সংসদে অতিশয় দম্ভ সহকারে বলেছেন- জনগণ বিএনপির সাথে নেই এবং ২০ দলের ৭ দফা ব্যক্তিস্বার্থের দাবি। জনগণ যদি আওয়ামী লীগের সাথে থাকে তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনকে ভয় পান কেন? জনগণকে ভয় পান কেন?

নির্বাচন দিন, প্রমাণ হয়ে যাবে জনগণ কাদের সাথে আছে। ৭ দফা দাবির প্রত্যেকটি গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকিকরণের জন্য।

নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতার জন্য, বাক-ব্যক্তি স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য এবং প্রিয় মাতৃভুমিকে সমৃদ্ধ ও উন্নত গণতন্ত্রের দেশে পরিণত করার গণদাবীর প্রতিফলন মাত্র।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতার জন্য রাজনীতি করেন না বলে প্রায়শই ঘোষণা দিয়ে থাকেন। তাহলে এতো গণহত্যা চালিয়ে লুণ্ঠনকৃত মসনদ রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন কেন?

জনগণের ওপর আস্থা হারিয়ে, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ ও নাগরিক সমাজকে অবজ্ঞা করে এবং সারা বিশ্বকে অস্বীকার করে ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের স্বপ্ন কখনোই পূরণ হবে না। এদেশের জনগণ তা কখনোই হতে দেবে না।

মেডিটেশন থেকে ভাল ঘুম হতে পারে

sleepবিশেষজ্ঞরা বলছেন, যাদের দীর্ঘ মেয়াদী ঘুমের সমস্যা আছে তারা মেডিটেশন বা ধ্যান বা প্রার্থনার মাধ্যমে ঘুমের সমস্যা লাঘব করতে পারেন।

আমেরিকান মেডিক্যাল জার্নাল জামা ইন্টারনাল মেডিসিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যাদের বয়স ৫০ বছরের বেশি এবং ঘুমের সমস্যা আছে তাদের দু’গ্রুপে বিভক্ত করেন গবেষকগণ।

এদের এক গ্রুপকে তাদের আচরণগত সমস্যা পরিবর্তন করতে বলা হয়, যেমন: প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস করা এবং ঘুমের আগে ক্যাফেইন বা অ্যালকোহল পান থেকে বিরত থাকা ও মানসিক চাপ কমাতে বলা হয়। অপর গ্রুপকে ৬ সপ্তাহের জন্য মেডিটেশন করতে দেয়া হয়।

এক্ষেত্রে একজন সার্টিফাইড প্রশিক্ষকের সাহায্য নেয়া হয়। গবেষণায় প্রতীয়মান হয় যারা স্ট্যান্ডার্ড কেয়ারের পাশাপাশি মেডিটেশন করে থাকেন তাদের ঘুম ভালো হয়।

এব্যাপারে গবেষণার লিড অথার সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ মেডিসিনের সহকারি অধ্যাপক ড: ডেভিড এস ব্লাক মনে করেন, মেডিটেশন মস্তিষ্কের স্লিপসিসটেমকে প্রভাবিত করে, ফলে ঘুমের উন্নতি হতে সহায়ক হয়।

আর ড: ব্লাক আরও মনে করেন, ওষুধের মাধ্যমে ঘুমের ক্ষেত্রে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই এক্ষেত্রে মাইন্ডফুল মেডিটেশন কার্যকর পদক্ষেপ হতে পারে। ড: ব্লাক আরও মনে করেন, মেডিটেশন কোন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে রপ্ত করা উচিত।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

শাবনূর অসুস্থ

shabnurরুপালি জগৎ ও অভিনয় দুটি থেকেই অনেকদিন দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে দীর্ঘবিরতির পর অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।

এই ছবির জন্য আবারও চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই শাবনূর অসুস্থ হয়ে পড়ায় দু-একদিনের মধ্যে ‘পাগল মানুষ’ ছবির চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বদিউল আলম খোকন।

তিনি বলেন, এর ফলে কবে থেকে ছবির শুটিং শুরু হবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১২ সালের ২৯ ডিসেম্বর `পাগল মানুষ` ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর।

সেই দুর্ঘটনার পর ছবির সব কাজ বন্ধ হয়ে যায়। তবে চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এম এম সরকারের ফেলে যাওয়া বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।

তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শুটিংয়ে দেখা যাবে শাবনূরকে। `পাগল মানুষ` ছবিতে শাবনুরের সাথে অভিনয় করছেন নায়ক শাহেন খান।

এবার খালেদার কার্যালয়ের সামনে থেকে সেই ‘নূর’ আটক

nur5বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে আবারো ‘নূর হোসেনকে’ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’- নব্বইয়ের দশকে নূর হোসেনের বুকে-পিঠে লেখা ছিল এই স্লোগান। সেই নূর হোসেনের মতোই বুকে-পিঠে স্লোগান লিখে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এক যুবককে দেখা গেছে। তার নাম মো. দেলোয়ার হোসেন নূর। তিনি এসেছিলেন গাজীপুর কালিগঞ্জ থেকে। তার বুক-পিঠে ‘শেখ হাসিনার পদত্যাগ চাই ও গণতন্ত্র মুক্তি চাই’ স্লোগান লেখা ছিল।

এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে এই যুবকই খালি গায়ে বুকে-পিঠে ‘শেখ হাসিনার পদত্যাগ চাই ও গণতন্ত্রের মুক্তি চাই’ স্লোগান লিখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের দমন পীড়নের।

এরপর তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নূর বলেন, ‘আমি গত ১৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছি।’

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হোসেন নূর খালি গায়ে বুকে ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’ ও পিঠে ‘গণতন্ত্রের মুক্তি চাই’ স্লোগান লিখে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এসময় গুলশান থানা পুলিশ তাকে আটক করে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেলোয়ার হোসেন নূর বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে একটি অর্থবহ সংলাপ করুন, অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে হুলিয়া তুলে নিন এবং আপনি পদত্যাগ করুন। কারণ আপনি পদত্যাগ করলেই দেশে শান্তি ফিরে আসবে, অন্যথায় নয়।’

আটকের বিষয়ে জানতে চাইলে গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাকে আটক করা হয়নি। অন্য কোথাও নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেয়া হবে।’

এসময় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেলোয়ার হোসেন নূরকে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

ব্যাংক মালিকরা অর্থনৈতিক জমিদার : গভর্নর

atiurrব্যাংক মালিকদের অর্থনৈতিক জমিদার অখ্যায়িত করে তাদের সমাজের জন্য কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে ২৬ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

আতিউর রহমান বলেন, ‘যারা সমাজ থেকে অর্থ ডিপোজিট নিয়ে ব্যাংক পরিচালনা করছেন তারা অর্থনৈতিক জমিদার। সমাজের প্রতি তাদের দায় আছে। সমাজের জন্য তাদের কিছু করতে হবে।’

গরীবকে বেশি কর দিতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘একজন রিকশাওয়ালা যার টিন নাম্বার নেই তাকে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। অথচ যার টিন আছে তিনি ১০ শতাংশ ভ্যাট দেন। গরীবকে বেশি কর দিতে হয়। এই গরীব মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।’

বাজেটে সরকার সামাজিক দায়বদ্ধতা তহবিল করার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের আয় থেকে প্রতি বছর ৫ কোটি টাকা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করা হয়। আগামী বছর এই খাতে বাজেট দ্বিগুণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন প্রকল্পের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামারুজ্জামানের রায়ের সার্টিফাইড কপি পেলেন আইনজীবীরা

kamruzzamanমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কামারুজ্জামানের আইনজীবীরা সার্টিফাইড কপি হাতে পেয়েছেন। বিষয়টি জানান কামারুজ্জামেনের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ৫৭৯ পৃষ্ঠা সম্বলিত কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন আপিল বিভাগ।

গত বছরের ৩ নভেম্বর তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

কামারুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগ সোহাগপুরে গণহত্যার দায়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। রায়ে জ্যেষ্ঠ বিচারপতি ওয়াহহাব মিঞা বিভক্ত রায় দিয়েছেন বলে জানা গেছে।

একই সঙ্গে কামারুজ্জামানের বিরুদ্ধে আনিত গোলাম মোস্তফাকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সব বিচারপতিদের সর্বসম্মতিক্রমে এ দণ্ড দেয়া হয়েছে।

গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।

এর আগে গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি দুটি অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একই বছর ২ আগস্ট তাকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

খালেদার পরোয়ানা হাতে পাওয়ার পর ব্যবস্থা

monirulবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখনও থানায় পৌঁছায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এ পরোয়ানা হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মনিরুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর আদালত কি নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বাতিল করে বুধবার সকালে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা- ৩ বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এ ছাড়া মামলার অন্য দুই আসামীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তারা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

ওইদিন বিকেলে খালেদার গ্রেফতারি পরোয়ানা গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় পৌঁছায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

বকশীবাজার অবস্থিত বিশেষ জজ আদালত-৩ এর পেশকার আরিফ হোসেন বুধবার বিকেল সোয়া চারটায় খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছে দিয়েছেন বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছিলেন।

বিএনপি করবেন না- সরকারকে মুচলেকা সাবিহ উদ্দিনের!

sabihবিএনপি ছাড়ার ঘোষণা দিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বের হয়েছেন সাবিহ উদ্দিন আহমেদ! গত ১৩ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনশৃঙ্খলা বাহিনী গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করার ৩৯ দিন পর ১১ইফেব্রুয়ারি প্রথম কোন কূটনীতিক হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সেদিন খালেদা জিয়ার সঙ্গে গিবসনের বৈঠকে অংশ নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে গিবসন চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে গ্রেফতার আতঙ্কে পড়েন তারা। এমন পরিস্থিতিতে কার্যালয়ে দুদিন অবস্থান করেন সাবিহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি তার ব্যবসায়ী ভাইকে ফোন করে জানান, গুলশান কার্যালয়ে থাকলে মরে যাবেন। তিনি আর কোনো দিন বিএনপি করবেন না। গুলশান কার্যালয় থেকে তাকে যেন বের করে নিয়ে যান।

সাবিহ উদ্দিন আহমেদের এ ফোন পেয়ে তার ব্যবসায়ী ভাই সরকারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ১৩ ফেব্রুয়ারি তাকে গুলশান কার্যালয় থেকে নিয়ে যান।

এর আগে ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ের বাইরে ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ জানুয়ারি শেষরাতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড তুলে নিলেও পরিস্থিতি বিবেচনায় কার্যালয় ছাড়েননি খালেদা জিয়া। প্রথম থেকেই তার সঙ্গে কার্যালয়ে অবস্থান করছেন দলের কয়েকজন সিনিয়র নেতাসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রথম দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসে কার্যালয়ে আটকা পড়েছিলেন সাবিহ উদ্দিন আহমেদ। পরদিন তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান। ৭ জানুয়ারি ফের খালেদা জিয়ার কার্যালয়ে যান সাবিহ উদ্দিন আহমেদ। ওই দিন অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর জানতে চেয়ে ফোন দেন ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির সভাপতি অমিত শাহ। পরে এ ফোনালাপের বিষয়টি তিনি দলের ভাইস চেয়ারম্যান ও কূটনীতিক উইংয়ের প্রধান শমসের মবিন চৌধুরীকে তার বাসায় গিয়ে অবহিত করেন। ৮ জানুয়ারি মধ্যরাতেই বাসা থেকে গ্রেফতার হন শমসের মবিন চৌধুরী।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপের পর কার্যালয়মুখী হননি তিনি।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন সাবেক এ আমলা। পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় কাউন্সিলের পর ঠাঁই পান চেয়ারপারসনের উপদেষ্টা কমিটিতে। এরপর তিনি দলের কূটনীতিক উইংয়ে কাজ করতেন। কূটনীতিক মহলে তার ভূমিকা নিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়েন দলীয় মহলে। ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফরকালে দিল্লিতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট প্রসঙ্গে দলীয় নীতির বাইরে বক্তব্য দিয়েও তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন।

সাবিহ উদ্দিনকে নিয়ে দলের মধ্যে সন্দেহ অনেকেরই ছিল। তিনি আসলে কার লোক- প্রায়ই প্রশ্ন উঠেছে। তিনি দলের বেতনভুক ছিলেন। তাকে মাসে দুই লাখ টাকা করে বেতন দেয়া হতো বলে দলীয় সূত্র থেকে জানা যায়। আর এই টাকা দিতেন বিএনপি এক ব্যবসায়ী নেতা, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।