শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আমিরাত ৪৪/৫ (১৭ ওভার)

amiratবিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত।

কনুইয়ের চোটের কারণে ভারতীয় অধিনায়ক মাহেন্দ সিং ধোনির খেলা নিয়ে সন্দেহ দেখা দিলেও আজকের ম্যাচে যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিবেন তিনি।

শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ত মোহাম্মদ তৌকির। তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো করতে চায় তারা। ব্যাটিংয়ে তারা বড় একটা লক্ষ্য দাঁড় করাতে চায় তারা। গত ম্যাচের দলটি আজ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে তৌকির।

টস জিতলে ভারতও ব্যাটিংকে বেছে নিত বলে জানিয়েছেন ভারত অধিনায়ক ধোনি। একাদশে মাত্র একটি পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ শামি’র পরিবর্তে দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার।

আইসিসির ‘হল অব ফেম’ এ মার্টিন ক্রো

martinnnনিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ১৯৯২ বিশ্বকাপের অন্যতম সেরা তারকা মার্টিন ক্রো’কে আইসিসির ‘হল অব ফেম’ এ অন্তর্ভূক্ত করা হয়েছে। ৭৯তম সদস্য হিসেবে ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই তালিকায় যুক্ত হলেন এই সাবেক ডানহাতি ব্যাটসম্যান।

শনিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ চলার বিরতিতে ক্রো’কে এই সম্মানজনক ক্লাবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত করে আইসিসি।

নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন। এর আগে ব্লাব ক্যাপসদের হয়ে রিচার্ড হ্যাডলি ও ডেবি হ্যাকলি এর আগে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভূক্ত হন।

শনিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ চলার বিরতিতে ক্রো’কে এই সম্মানজনক ক্লাবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত করে আইসিসি। আইসিসির ডিরেক্টর ও ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস ক্রো’র হাতে আইসিসির হল অব ফেম’এর স্মারক ক্যাপ তুলে দেন।

শনিবার নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি পরিবারকে নিয়ে দেখতে আসেন মার্টিন ক্রো। আইসিসির হল অব ফেম এ অন্তর্ভূক্ত হতে পেরে স্বভাবতই ‘উচ্ছ্বাস’ ঝরে তার কণ্ঠে।

ক্রো বলেন, “এটি অত্যন্ত আনন্দিত ব্যাপার যে, যেই মাঠে ১৯৮২ সালে অভিষেক হযেছিল সেই মাঠে পরিবারের সামনে আইসিসি হল অব ফেম এ অন্তর্ভূক্ত করে আমাকে সম্মানিত করলো। এই দিনটি আমি আজীবন মনে রাখবো।”

১৯৮২ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্টিন ক্রোর টেস্ট অভিষেক হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে তিনি দেশের হয়ে ৭৭টি টেস্ট খেলেন। ৭৭ টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরিতে ৪৫.৩৬ গড়ে ৫ হাজার ৪৪৪ রান করেন তিনি। এর মধ্যে ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে ২৯৯ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন ক্রো, যা দীর্ঘ দুই যুগ ধরে কিউইদের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ৩০২ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের দখলে নেন বর্তমান কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

নিউজিল্যান্ডের হয়ে ১৪৩ ওয়ানডে খেলা মার্টিন ক্রো ৪টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৫৫ গড়ে ৪ হাজার ৭০৮ রান করেন। দেশের হয়ে তিনটি বিশ্বকাপে (১৯৮৩, ১৯৮৭ ও ১৯৯২) খেলা ক্রো ১৯৯২ বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে নিয়ে যান। যদিও সেমিতে অকল্যান্ডে নিজেদের মাঠে ইনজামামের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের কাছে হেরে বিদায় ঘটে কিউইদের।

নিউজিল্যান্ডকে ১৬টি টেস্ট ও ৪৪টি ওয়ানডেতে নেতৃত্ব দেন এই সাবেক ডানগাতি কিউই ব্যাটসম্যান।

প্রসঙ্গত, আইসিসির পক্ষ থেকে কিংবদন্তি ক্রিকেটারদের ক্রিকেটীয় সাফল্যের স্বীকৃতিস্বরুপ এই তালিকায় স্থান দেয়া হয়।

লতিফ সিদ্দিকী আইসিইউতে ভর্তি

latif21সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (পিজি) আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বেলা পৌনে ১১ টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

malyমালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে তিন বাংলাদেশি শ্রমিক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবু তালিব (৩০), ইকবাল হোসেন (৩২) ও রেজাউল আবদুল গনি (৪০)।

রাজধানী কুয়ালালামপুরে শুক্রবার দুপুরের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সেখানে নিহত বাংলাদেশির নাম রিজাউল আবদুল গণি (৪০)। আহত ব্যক্তির নাম সানাউল্লাহ (৩৭)। বর্তমানে তিনি চিকিৎসাধীন। কুয়ালালামপুরে একটি ভবন নির্মাণস্থলে রড দিয়ে ফ্রেম তৈরির সময় সেটি পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার তাপাহ শহরের কাছে তেমোহার কামপুং বানির নামক স্থানে মাটিচাপা পড়ে নিহত হন মো. আবু তালিব (৩০) এবং ইকবাল হোসেন (৩২)। তারা ঢাকার বাসিন্দা। তারা হাসু মিয়ার ছেলে মোহাম্মদ ইকবাল এবং হিরণ মিয়ার ছেলে মো. তালেব। দুজনের বাড়িই নরসিংদীতে। সূত্র : মালয় নিউজ ও দ্য স্টার অনলাইন।

নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া

CRICKET-WC-2015-AUS-NZLপ্রথম ইনিংস শেষেই ম্যাচের ফলাফল কিছুটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিউই বোলিং তোপে পড়ে ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্টের বোলিং তোপের পর ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং ঝড়ে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে শেষদিকে কিউইদের নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল অসি বোলারা। কিন্তু শেষ হাসি হাসল কিউইরাই। এক উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাককালামের দল।

৭৯ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলার আভাস দিয়েছিল অসিরা। তবে কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ব্যাটিং দৃঢ়তায় জয়ের দ্বারপ্রান্তে চলে যায় কিউইরা।

এরপর ১৩১ থেকে ১৪৬- এই ১৫ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে রোমাঞ্চ ফিরেয়ে আনেন অসি বোলাররা। তবে একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাককালাম ২৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৭টি চার ও ৩টি ছয়ে স্বাগতিক দর্শকদের বিনোদনের খোরাক মেটান তিনি। এছাড়া উইলিয়ামসন অপরাজিত ৪৫ ও অ্যান্ডারসন করেন ২৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক ক্যারিয়াস সেরা বল করেন। ৬টি উইকেট নেন তিনি।এছাড়া প্যাট কামিন্স দুটি ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট লাভ করেন।

এর আগে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে পড়ে মাইকেল ক্লার্কের দল ১৫১ রানে গুটিয়ে যায়। বল হাতে ভেট্টরি ও টিম সাউদিও ছোট্ট ‘ঝড়’ তুলেন। সেই ঝড়ে কার্যাত উড়ে গেল অসিরা।

কিউইদের হয়ে বোল্ট পাঁচটি এবং ভেট্টরি ও সাউদি দুটি করে উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ব্রাড হাডিন ৪৩ ও ওয়ার্নার করেন ৩৪ রান।

টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

amiratবর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কনুইয়ের চোটের কারণে ভারতীয় অধিনায়ক মাহেন্দ সিং ধোনির খেলা নিয়ে সন্দেহ দেখা দিলেও আজকের ম্যাচে যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিবেন তিনি।

শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ত মোহাম্মদ তৌকির। তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো করতে চায় তারা। ব্যাটিংয়ে তারা বড় একটা লক্ষ্য দাঁড় করাতে চায় তারা। গত ম্যাচের দলটি আজ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে তৌকির।

টস জিতলে ভারতও ব্যাটিংকে বেছে নিত বলে জানিয়েছেন ভারত অধিনায়ক ধোনি। একাদশে মাত্র একটি পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ শামি’র পরিবর্তে দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার।

কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন স্বজনরা

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহারসহ পরিবারের আটজন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান। সাড়ে ১১টার পর তারা বেরিয়ে আসেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন কামারুজ্জামানের মেয়ে আফিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, শ্যালক আবুল কালাম আজাদ, ভাগ্নে সানোয়ার হোসেন এবং তিন ভাগ্নি রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা জাহান।

কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার সঙ্গে পরিবারের সদস্যদের এটিই প্রথম সাক্ষাৎ।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন। তিনি জানান, তারা আদালতে রিভিউ আবেদন করবেন।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, এটি নিয়মিত সাক্ষাতের অংশ। দেখা করার জন্য তারা আধা ঘণ্টার মতো সময় পাবেন।

বান কি মুনের চিঠির জবাব খালেদা জিয়ার

mun khaledaজাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া চিঠির জবাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্কট নিরসনে সংলাপে বসার কথা ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসন এ ব্যাপারে সরকারি দলের নেতিবাচক মন্তব্যের কথাও তুলে ধরেন চিঠিতে। দলের সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য চিঠিটি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে পৌঁছে দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া চিঠির বিষয়টি প্রকাশ হয় গত ১৭ই ফেব্রুয়ারি। চিঠিতে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন সংলাপে বসার আহ্বান জানান বান কি মুন। তবে সংলাপের বিষয়টি নাকচ করে দিয়েছে সরকার। বিএনপি সংলাপে বসার ব্যাপারে আন্তরিকতার কথা জানিয়েছে।

অস্তাচলে শ্রীনি, উদয়ের পথে সানি

srinibashসুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন শ্রীনিবাসন। লড়বেন না বোর্ডের নির্বাচনে। বোর্ড সভাপতি পদকে ঘিরে নয়া সমীকরণ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচনে লড়বেন না এন শ্রীনিবাসন। শুক্রবার সুপ্রিম কোর্টকে জানিয়ে দেন শ্রীনির আইনজীবী কপিল সিব্বল। পাশাপাশি চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শ্রীনিবাসনকে সাধারণ সদস্য হিসেবে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে বোর্ড সভাপতি পদের প্রার্থী হিসেবে উঠে এল ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের নাম। শ্রীনিবাসন গোষ্ঠি যখন সঞ্জয় প্যাটেলকে এই পদের প্রার্থী হিসেবে ভাবছে তখন বিরোধীরা জগমোহন ডালমিয়া,শশাঙ্ক মনোহর বা রাজীব শুক্লাকে প্রার্থী করার জন্য উঠে পড়ে লেগেছে। সভাপতি পদে প্রার্থী হতে পারেন শরদ পওয়ারও। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পওয়ার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য সর্বসম্মতিক্রমে গাভাসকরকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

কনুইয়ের চোটে কাহিল ধোনি না-ও খেলতে পারেন

dhoni28হঠাৎই ঘটে গেল ঘটনাটা৷

প্র্যাক্টিস প্রায় শেষ হব হব করছে৷ ধাওয়ান-রায়নারা এক এক করে কিট ব্যাগ নিয়ে ফিরছেন ড্রেসিংরুমের দিকে৷ শেষ বারের জন্য থ্রো ডাউন নিতে নেটে ঢুকেছেন ধোনি৷ ১৬ বা ১৮ গজ থেকে থ্রো ডাউন দিচ্ছিলেন সঞ্জয় বাঙ্গার৷ হঠাত্ই বাড়তি লাফানো একটা বল লাগল অধিনায়কের কনুইয়ে৷ বল ছোড়া থামিয়ে এগিয়ে গেলেন সঞ্জয়৷ ততক্ষণে কনুই চেপে দাঁড়িয়ে পড়েছেন ধোনি৷ পরের দৃশ্যে ফিজিও নীতিন প্যাটেলের ছুটে যাওয়া৷ এবং শেষমেষ কনুইয়ে বরফের প্যাক নিয়ে ধোনির মাঠ ছাড়া৷

চোট কতটা গুরুতর, তা নিয়ে সংশয় রয়েছে৷ রাতের মধ্যে এক্স-রে হওয়ার কথা৷ স্বয়ং ধোনি ঠিক করেছেন, সকালে অবস্থা বুঝে খেলা বা না খেলার সিদ্ধান্ত নেবেন৷ রাতের খবর, তার খেলার সম্ভাবনা কম৷ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঝুঁকি নিয়ে তাকে একেবারেই খেলানোর পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট৷ সে ক্ষেত্রে ধোনির জায়গায় উইকেটের পিছনে থাকবেন বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া অম্বাতি রায়াডু৷ আর অধিনায়ক হিসেবে কাপ অভিষেক হবে বিরাট কোহলির৷

এতেই শেষ নয়৷ দুপুরেই প্র্যাক্টিস শুরুর আগে মিডিয়া ম্যানেজার ডক্টর বাবা ই-মেল মারফত্ জানিয়ে দেন, মহম্মদ সামিকে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে৷ কারণ হিসেবে হাঁটুর চোটের কথা বলা হয়েছে৷ হাঁটুতে আলট্রা সাউন্ড গাইডেড ইঞ্জেকশনও দেওয়া হয়েছে সামিকে৷ বোলিং না করলেও নেটে সামিকে দেখা গিয়েছে৷ আশা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে তাকে ফের সুস্থ করে তোলা যাবে৷

প্র্যাক্টিসে কার কখন চোট লাগবে, আগে থেকে কখনওই বলা সম্ভব নয়৷ কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়৷ ১৫ জনের টিমে যখন দ্বিতীয় কোনো বিশেষজ্ঞ কিপার নেই, তখন নেটে কেন আর্ম গার্ড ছাড়া থ্রো ডাউন নিচ্ছিলেন ধোনি? বিশেষ করে পার্থের উইকেটে? চোট গুরুতর হলে কিন্তু এই প্রশ্নটা সামনে চলে আসবে৷

বিপক্ষের নাম যেহেতু সংযুক্ত আরব আমিরাত, সে জন্য সামি বা ধোনির চোট অবশ্য তত প্রকট হয়ে দেখা দিচ্ছে না৷ সামির জায়গায় ভুবনেশ্বর কুমারের খেলাটা একপ্রকার পাকা৷ নেটে টানা বোলিং করতে দেখা গেল তাকে৷ আবার বিগ শটের প্র্যাক্টিসে ব্যস্ত রইলেন ব্যাটসম্যানরা৷ একটা কারণ, এই ম্যাচে নেট রান রেট বাড়িয়ে রাখা৷ যাতে কোনও ভাবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অঘটন ঘটলে তার জেরে গ্রুপে এক নম্বর হওয়া না আটকে যায়! তবে গেইলের টিমকে ডে ভিলিয়ার্সের খুনখারাপি দাপটে এ দিন যে ভাবে নাস্তানাবুদ করে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ক্যারিবিয়ানদের পক্ষে আর গ্রুপ শীর্ষে থাকা কঠিন৷

ফ্লেচার নেই, সোমবারের আগে কেপ টাউন থেকে ফিরবেনও না৷ নেটে স্বভাবতই বাড়তি দায়িত্ব নিচ্ছিলেন শাস্ত্রী৷ একটা সময় আবার পড়লেন টেল এন্ডারদের ব্যাটিং নিয়ে৷ নিজে নেটে গিয়ে উমেশ যাদবকে দেখাচ্ছিলেন, কী ভাবে সুইপ করতে হবে৷ বলছেন, ‘যে টিমের বোলিং নিয়ে এত প্রশ্ন ছিল, সেটাই কিন্তু বিশ্বকাপের সময় ক্লিক করছে৷ তিন জন পেসারই ১৪০ প্লাস গতিতে বল করছে৷ এই বোলিং অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা করলে লোকে ধন্য ধন্য করত!’

শুধু শাস্ত্রী নন, ভারতীয় বোলিং চমকে দিয়েছে পন্ডিতদেরও৷ শেন ওয়ার্নের মতো লোক ফক্স স্পোর্টসে বসে বলে দিচ্ছেন, ‘টেস্ট সিরিজে ওদের বোলিং দেখে মনে হয়েছিল, বিশ্বকাপে এ জন্য ডুবতে হবে৷ অথচ হচ্ছে ঠিক উল্টোটা৷ পেস বোলিং ক্লিক করে যাচ্ছে৷’ হিসেব বলছে, পেসাররা মোট কুড়িটা উইকেটের মধ্যে তুলেছেন ১২টা, প্রতি উইকেট এসেছে ২৫ বলের মধ্যে৷ আর দুই স্পিনার অশ্বিন-জাডেজার ক্ষেত্রে প্রতি ৩৬ বলে৷ অর্থাত্ পাঁচ বিশেষজ্ঞ বোলারের মধ্যে তিন পেসার-দুই স্পিনারের ছক খেটে যাচ্ছে পুরোপুরি৷ ভুবনেশ্বর কুমারও আজ খেলে ফেলবেন প্রথম ম্যাচ, টিম ম্যানেজমেন্টও দেখে নিতে পারবে কতটা ম্যাচ ফিট তিনি৷

আবার সংযুক্ত আরব আমিরাতের ক্যাপ্টেন তৌকিরের বয়সই ৪৩৷ জীবনের প্রথম ওয়ান ডে খেলেছিলেন ২০০৪ সালের এশিয়া কাপে, ডাম্বুলায়৷ তার পরে এত বছরে খেলেছেন মাত্র ৮টি ওয়ান ডে৷ এই বিশ্বকাপে দুটো ম্যাচ খেলে জিম্বাবোয়ে ও আয়ার্ল্যান্ডের কাছে হেরেছে টিম, কিন্তু দুটোতেই ২৭৫-এর উপর রান করেছে আমিরাত৷ ‘আমরা জানি, ভারতীয়রা বড় তারকা৷ কিন্তু ম্যাচে সেটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না৷ যে দুটো ম্যাচ আমরা খেলেছি, দুটোতে হারলেও একটাও একপেশে ম্যাচ হয়নি৷ বরং দুটো ম্যাচেই আমরা জিততে পারতাম৷’

গোটা টিমটাই প্রায় প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিদের নিয়ে গড়া৷ স্বপ্নিল পাটিল যেমন৷ এক সময় মুম্বাইয়ে অজিঙ্ক রাহানের সঙ্গে স্কুল ক্রিকেট খেলেছেন৷ আমিরাদের উইকেটকিপার স্বপ্নিলকে উচ্ছ্বসিত দেখাচ্ছে অজিঙ্ক সম্পর্কে, ‘জানতাম খুব বড় ক্রিকেটার হবে ও৷ কিন্তু কাল যখন ও ব্যাট হাতে নামবে, উইকেটের পিছনে দাঁড়িয়ে কোনো ছাড়াছাড়ি নেই৷’

এক কথায়, হেসে-খেলে আজ দুটো পয়েন্ট ভারতের ঘরে আসা উচিত৷ আর উপরি হিসেবে আসতে পারে রোহিত শর্মার রান পাওয়া আর ভুবনেশ্বর কুমারের ছন্দে ফেরা৷ আর ধোনি? কনুই ঠিক না থাকলে কেন ঝুঁকি নেবেন?