শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সোমবার ঢাবিতে ছাত্র ধর্মঘট

du logoমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

একই সঙ্গে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জোটটি।

শনিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোটের সমন্ময়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বিফ্রিংয়ে এ ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা করে তিনি আরো বলেন, অভিজিৎ হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন, ৩ মার্চ শাহবাগে ছাত্রশিক্ষক ব্যানারে গণসংহতি সমাবেশ এবং ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

হাসান তারেক বলেন, ব্লগার অভিজিৎ হত্যার মাধ্যমে মুক্তচিন্তার চরমভাবে আঘাত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীসহ সকলেই এখন হুমকির সম্মুখীন। হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার প্রকাশ পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন; ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার ও ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার প্রমুখ।

পাক-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের

pormanu28ভারতে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে দেশটি। এমনকি এ সামরিক অভিযান বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলটিতে পরমাণু যুদ্ধেরও সূচনা করতে পারে বলে দুই মার্কিন বিশেষজ্ঞ জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জর্জ পারকোভিচ ও এ্যাশলে টেলিস সিনেট প্যানেলের শুনানিতে এ কথা জানান।

শুনানিতে ওই দুই বিশেষজ্ঞ জানান, সীমান্তে বড় ধরনের হামলার জবাবে ভারত পাকিস্তানে সেনা অভিযান শুরু করলে পাকিস্তান ছেড়ে কথা বলবে না। দেশটি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে।

দ্য স্টাডিজ কার্নেজি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সদস্য পারকোভিচ জানান, সুদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়াতে পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে। ভারত-পাকিস্তানের অস্বাভাবিক প্রতিযোগিতা থেকে আশঙ্কার সৃষ্টি হচ্ছে।

প্রতিষ্ঠানটির আরেক সদস্য টেলিস সন্ত্রাস হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে প্রভাব খাটানোর আহ্বান জানান। সূত্র : ডন

যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

police17যশোরের অভয়নগরে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক নিহত হয়েছেন। তিনি যশোর আদালতে একটি মামলার স্বাক্ষ্য দিয়ে কর্মস্থলে ফিরছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আকিজ জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা দ্রুত মোজাম্মেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত এএসআই মোজাম্মেল খুলনার তেরখাদা থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

বদলে গেছেন বীণা মালিক

bina malik28বিয়ের পর বদলে গেছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী বীণা মালিক। এখন তিনি সংসার ও ধর্মকর্মে মনোনিবেশ করেছেন।

মিডডের খবরে জানা গেছে, বিয়ের আগে স্বল্প পোশাক, বিবসনা ছবি কিংবা একের পর এক বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনামে থাকতেন বীণা।

২০১১ সালে তিনি `বিগ বস` থেকে গ্ল্যামার দুনিয়ায় উঠে আসেন। আবেদনময়ী উপস্থিতি এবং ছবি দিয়ে স্বল্প সময়ে সবার নজর কাড়েন।

কিন্তু হুট করে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর দুুবাইয়ের ব্যবসায়ী আসাদ বাশির খান খাতাকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বীণা। মূলত এরপর থেকেই তিনি ক্যারিয়ারে ব্যাপক পরিবর্তন এনেছেন।

সম্প্রতি ওমরাহ পালন করেছেন বীণা। তারই ধারাাবাহিকতায় অভিনয় থেকে দূরে থাকারও ঘোষণা দিয়েছেন।

এ প্রসঙ্গে ২৯ বছর বয়সী বীণা মালিক বলেন, আমি এখন একজন ধার্মিক নারী। আমার আজকের অবস্থানের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সূত্রটি আরো জানিয়েছে, গেলো বছরের সেপ্টেম্বরে বীণা পুত্রসন্তানের মা হয়েছেন। এখন এ শিশুটিকে নিয়ে দারুণ সময় পার করছেন। এছাড়া আগামীতে বীণা অবসর সময়টা জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে বীণার স্বামী আসাদ বশির খানও স্ত্রীর উচ্ছৃঙ্খল অতীতকে ভুলে তাকে ভালো মানুষ হতে সহায়তা করে যাচ্ছেন।

নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না

ilahiআবাসিক ও শিল্প কারখানায় নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। আবাসিক ও শিল্প এলাকার জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য নানামুখি পরিকল্পনা নিয়েছে সরকার।

এ সব পরিকল্পনার মধ্যে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন।

আজ শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি-তে ‘পাওয়ার সিস্টেম ডেভলোপমেন্ট রিলাইবল সাপ্লাই কাস্টমার প্রাসপেকটিভ’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডা. তৌফিক ই এলাহী চৌধুরী এ তথ্য জানান।

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা

benojir rর‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা করেছিল গ্রেফতারকৃত জঙ্গিরা।

শনিবার চট্টগ্রামে তিনি এ কথা বলেন। এর আগে নগরীর শহরতলীর একটি জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করে র‌্যাব ৭।

এরপর সেখানে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম যায় র‌্যাবের ডিজি। সেখানে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত জঙ্গিরা স্বীকার করেছে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানানোর বড় ধরণের পরিকল্পনা করেছিল।

শর্তে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা

nahid26শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা সঠিকভাবে শর্ত পূরণ করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বলেন, কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখুন।

তিনি বলেন, আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করি না। সবার জন্য মানসম্মত শিক্ষা ও সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার ওপর জোর দিতে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমান অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ। তিনি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি নতুন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা ও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।

এবারের সমাবর্তনে ২ হাজার ৭৫৫ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে তিনজনকে আচার্য স্বর্ণপদক, আটটি আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক ও ১৪টি উপাচার্যের পদক দেওয়া হয়।

আদিবাসীদের জন্য হুমিক খালেদা জিয়া

enu24বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াত ও জঙ্গিরা দেশের আদিবাসী ও ক্ষুদ্র জাতিসত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজধানীর বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনে (বিএমএ) শনিবার দুপুরে ‘আদিবাসী মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা’ শিরোনামে এক সেমিনারে তিনি এ কথা বলেন। আদিবাসীদের জন্য আলাদা কমিশন ও আইন করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

ইনু বলেন, বিএনপি নেত্রী খালেদা, জঙ্গি ও জামায়াত দেশের আদিবাসীদের জন্য হুমকি। তারা দেশের আদিবাসীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা আদিবাসীদের তাদের ভূখণ্ড, ভাষা ও সংস্কৃতি থেকে বিতাড়িত করতে চায়।

সংবিধানের আলোকে ক্ষুদ্র জাতিসত্তাসমূহের জন্য অধিকার রক্ষায় আইন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র জাতিসত্তাসমূহের ভাষা, সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় একদিকে খালেদা জিয়া, জঙ্গি ও জামায়াতকে দমন ও বিতাড়ন করতে হবে, অন্যদিকে তাদের (আদিবাসী) রক্ষায় একটি আলাদা কমিশন ও আইন করতে হবে।

শিক্ষাবিদ অধ্যাপক শফি আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল।

অভিজিৎ নয়, মৌলবাদীরা ভয় পায় মুক্তচিন্তাকে

zafor28অভিজিৎ রায় নয়, মৌলবাদীরা ভয় পায় মুক্তচিন্তাকে। তারা মুক্তচিন্তা চর্চাকে হত্যা করার লক্ষ্যেই অভিজিৎকে হত্যা করেছে। ধর্মান্ধ গোষ্ঠী এ ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে আরও আগে থেকে। হত্যা করেছে হুমায়ুন আজাদসহ অনেককে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিচার ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে শনিবার প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, মুক্তচিন্তা চর্চার প্রসারে এগিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মৌলবাদী গোষ্ঠীকে বুঝিয়ে দিতে হবে এক অভিজিৎকে হত্যা করলে ১০০ অভিজিতের জন্ম হবে।

অভিজিৎ সম্পর্কে জাফর ইকবাল বলেন, অভিজিতের সঙ্গে আমার মেইলে যোগাযোগ ছিল। তার লেখা ও সাহস দেখে আমি মুগ্ধ। এ মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, ‘যুক্তিবাদী ও মুক্তমনা অভিজিৎকে নিষ্ঠুরভাবে হত্যা করা করেছে একটি গোষ্ঠী। সরকারকে অনতিবিলম্বে এ সব সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অভিজিৎকে আমরা ফিরে পাব না কিন্তু ভবিষ্যতে যেন এরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও সরকারকে কঠোরভাবে নজর রাখতে হবে।

রবিবারের পরীক্ষা ১৪ মার্চ, মঙ্গলবারেরটি স্থগিত

s s cনতুন করে হরতাল দেওয়ায় রবি ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষাও পেছাল। এসএসসি ও সমমানের রবিবারের পরীক্ষা আগামী ১৪ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, মঙ্গলবারের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এছাড়া ১২ ফেব্রুয়ারির পরীক্ষা আগামী ১৩ মার্চ ৯টায় অনুষ্ঠিত হবে।

শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসভবনে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে পরীক্ষা পেছানোর কথা জানান।

দেশব্যাপী ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। চলমান অবরোধের পাশাপাশি রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল আহ্বান করা হয়।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ); কারিগরি ও উচ্চতর কারিগরিতে উচ্চতর গণিত-২/হিসাববিজ্ঞান-২/ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ে পরীক্ষা রয়েছে।

মঙ্গলবার এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি; দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও দাখিল কারিগরিতে আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া ১২ ফেব্রুয়ারি এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ; কারিগরিতে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৭২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

হরতালের কারণে এ পর্যন্ত ১২ দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। শিক্ষা মন্ত্র্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।