শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অভিজিৎ হত্যা তদন্তে এ সপ্তাহে ঢাকায় আসবে এফবিআই

dmp mলেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যা তদন্তে এ সপ্তাহে ঢাকায় আসবে এফবিআই।  বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র।

এর আগে, মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছিলেন, অভিজিৎ হত্যা তদন্তে এ সপ্তাহের মধ্যেই ঢাকায় আসতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

রমনা জোন সহকারি কমিশনার শিবলী নোমান বলেন, সার্বিকভাবে তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য এফবিআইর সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদেরকে তদন্তে সহায়তা দেবে।

রুবেলের বিরুদ্ধে মামলা চালাবেন না হ্যাপি

rubel happyyজাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এবং উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপির প্রণয়ের সম্পর্কে অবনতি হয়েছে, আজ কারও তা অজানা নয়৷ রুবেলকে জীবনসঙ্গী হিসেবে না পেয়ে হ্যাপি মামলাও করেন রুবেলের বিরুদ্ধে। এমনকী, একটা সময় রুবেলের বিশ্বকাপে খেলার পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিলেন মডেল-অভিনেত্রী হ্যাপি৷ কিন্তু হঠাৎই বহু আলোচিত ধর্ষণ ও নারী নির্যাতন মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন হ্যাপি।

একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে হ্যাপি নিজেই এই তথ্য জানিয়েছেন।

হ্যাপি বলেন, যদি মামলা তুলে নেওয়ার সুযোগ থাকত, তবে তিনি মামলা তুলে নিতেন। কিন্তু সেই সুযোগ না থাকায় এখন থেকে আর মামলায় স্বাক্ষ্য-প্রমাণ দাঁড় করাবেন না।

কারণ জানতে চাইলে তিনি বলেন, “রুবেলকে আমি খুব ভালোবাসি। ওর সঙ্গে মামলা করে শত্রুতা করতে চাইনি। শুধু ভালোবাসার অধিকার ফিরে পেতে চেয়েছি।”

তিনি আরও বলেন, শুধু রুবেলকে দেখার জন্য তিনি বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ দেখেছেন।

হ্যাপির বিশ্বাস, রুবেলে যদি তাকে কোনোদিন সত্যি ভালোবেসে থাকেন, তাহলে একদিন না একদিন ফের তার কাছে ফিরে আসবেন।

গত ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখার পর হ্যাপি বলেছিলেন, “সাধারণত আমি ক্রিকেট খেলা দেখি না। আজ শুধু রুবেলকে দেখার জন্যই এই ম্যাচটি দেখেছি। আর সব বাংলাদেশির মতো আমিও চেয়েছিলাম বাংলাদেশ জিতুক।” তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিও দেখেন হ্যাপি৷ ওই ম্যাচে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে একমাত্র উইকেটের শিকারি ছিলেন রুবেল৷

নিরাপত্তা ও ফিরে আসার অনুমতি পেলে আত্মসমর্পণ করবেন খালেদা

mahbubbnpসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী  খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা পেলে বেগম খালেদা জিয়া বুধবার আদালতে যেতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব বলেন, পর্যাপ্ত নিরাপত্তা পেলে আবার নিজ কার্যালয়ে ফিরে যাওয়ার নিশ্চয়তা পেলে খালেদা জিয়া আগামীকাল আদালতে হাজির হতে পারেন।

ধারাবাহিকে র‍্যাম্প মডেল রুমা

র‍্যাম্প মডেল হিসেবে পরিচিত মডেল রুমার ইদানিং ভিজুয়্যাল মিডিয়াতে ব্যস্ততা বেশ বেড়েই চলেছে। মাত্র কিছুদিন আগেই তিনি আলভী আহমেদ পরিচালিত ইউটার্ন ছবিতে একটি আইটেম গানে পারফরমেন্স করেছেন।

তার সেই পারফর্মেন্সের প্রশংসাও করেছেন অনেকে। এবার রুমা অভিনয় করতে যাচ্ছেন ধারাবাহিrumaক নাটকে।

বি.ইউ.শুভ পরিচালিত নতুন এই ধারাবাহিক নাটকটির নাম লাইফ ইন এ মেট্রো।

এ প্রসঙ্গে রুমা বললেন, র‍্যাম্প মডেলিং আমার প্রথম ভালবাসা তাতে সন্দেহ নেই। তবে ইদানিং ভিজুয়্যাল মিডিয়াতে কাজ করে বেশ আনন্দ পাচ্ছি। লাইফ ইন এ মেট্রো নাটকটির কাহিনী একটু অন্য ধরণের। আমার ধারণা দর্শকরা নাটকটি পছন্দ করবেন। একইসাথে আমাকেও দর্শকরা গ্রহণ করবেন বলে আমি আশা করছি।

নাটকটির পরিচালক সুত্রে জানা গেছে,রুদ্র মাহফুজের লেখা এই ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হবে আগামী ২০ মার্চ থেকে।

সিদ্দিকের চরিত্রে জাহিদ হাসান

siddik zahidনিজের বিয়ের গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। আর নাটকটিতে সিদ্দিকের চরিত্রে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসানকে।

সম্প্রতি পূবাইলে নাটকটির প্রথম ধাপের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
গফুরের বিয়ে শিরোনামের এই নাটকটি রচনা ও পরিচালনা করছেন সিদ্দিক।

১২-১২-১২ তারিখে বিয়ে করেছেন সিদ্দিক। তার এই বিয়ের ঘটনা নিয়ে এবার নাটক নির্মাণ করছেন তিনি।

এ বিষয়ে সিদ্দিক বলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্যই নাটকটি নির্মাণ করছি। দর্শক ভাল একটি গল্পের ভিন্নরকম একটি নাটক দেখতে পাবেন।

নাটকটিতে গফুর চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তারিন, এজাজুল ইসলাম, ম ম মোর্শেদ, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, ফারুক আহমেদ ও সিদ্দিকুর রহমান।

ইরানকে ১০ বছর পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে হবে

obama27ফলপ্রসূ চুক্তিতে আসতে ইরানকে অবশ্যই অন্তত ১০ বছরের জন্য স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি স্থগিতের ব্যপারে সম্মত হতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ওবামা জানান, ইরান এখনও সব দাবি মেনে নেওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি। তবে গত কয়েক মাসে তাদের পূর্বের অবস্থানের তুলনায় বেশ অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চলাকালীন দেশটি পরমাণু সমৃদ্ধকরণে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলেও উল্লেখ করেন ওবামা।

এ সময় ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেছেন ওবামা।

বিশ্বের ক্ষমতাধর ছয় রাষ্ট্রের সঙ্গে ইরানের অনুষ্ঠিতব্য চুক্তিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, চুক্তিটির ফলে ইরান আর্থিক সহায়তা পাবে ও দেশটি চুক্তির নীতিমালা মানবে না।

ওবামা নেতানিয়াহুর এ অভিযোগ মিথ্যা বলে অভিহিত করেছেন। তবে এর ফলে ইসরায়েলের সঙ্গে দেশটির সুসম্পর্ক নষ্ট হবে না বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার একদিন আগে এ বক্তব্য দিলেন ওবামা। রিপাবলিকানদের আমন্ত্রণে কংগ্রেস অধিবেশনে অংশ নিতে যাওয়া নেতানিয়াহু সেখানে ইরানবিরোধী বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, ইরান পরমাণু সমৃদ্ধকরণের নামে পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে। দেশটিকে এ কাজ থেকে নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিকে চাপ দিয়ে আসছে দেশটি। তবে বিশ্ব সংস্থা ও রাষ্ট্রগুলো এখন পর্যন্ত ইসরায়েলের এ অভিযোগের সত্যতা খুঁজে পায়নি।

ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও জার্মানি।

বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার মিশনে অবতীর্ণ: ডন

dawnপাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কে বিঘ্ন সৃষ্টি এমনকি ক্ষতিগ্রস্ত করার এক মিশনে অবতীর্ণ  হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

২ মার্চ পত্রিকাটির এক সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে লেখা হয়েছে, “গত সপ্তাহে বাংলাদেশে পিআইএ’র ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সে দেশটিতে অবস্থানরত পিআইএ’র কর্মকর্তার বাসভবনে দৃশ্যত সবচেয়ে খোঁড়া অজুহাতে বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযান পরিচালনার পর ওই সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি মাসের গোড়ার দিকে ঢাকায় একজন পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের ভিসা সংগ্রহ করা পাকিস্তানিদের জন্য ক্রমাগতভাবে জটিল হয়ে পড়েছে। হাসিনা ওয়াজেদের সরকার অভিযোগ তুলেছে যে, পাকিস্তান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার উনুনের আগুনে কাঠ দিচ্ছে এবং জঙ্গিবাদে মদত দিচ্ছে।

কর্মকর্তারা এখানে যদিও দৃঢ়তার সঙ্গে এসব অভিযোগ নাকচ করছেন, যদিও তারা বাংলাদেশ নাটকে কিছু যোগ করা এবং যা কেবলই অস্বস্তিকর বিষয় তাকে বড় রকমের ভয়ানক ঘটনায় পরিণত করার সুযোগ গ্রহণ করা থেকে তারা বোধগম্য কারণেই এড়িয়ে যাচ্ছে।

বর্তমানে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে বিপরীতমুখী একটি রূপ দিতে শেখ হাসিনাকেই মূল চালিকা শক্তি বলে মনে হচ্ছে। তবে ঠিক এই মুহূর্তে পাকিস্তানের প্রতি বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তাকে ঠিক কি ধরনের ঘটনা অনুপ্রাণিত করছে তা পুরোপুরি পরিষ্কার নয়।

এর একটি আংশিক ব্যাখ্যা হলো অভ্যন্তরীণ রাজনীতি- যা রাজনীতিতে প্রায় সর্বদাই ঘটে থাকে। আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে আবারও এক তিক্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে। শেখ হাসিনার এক বছর বয়সী সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার দল রাজপথের লড়াইয়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার পরিষ্কার অর্থ হলো আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা।

অবশ্যই, বাংলাদেশের উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক রাজনৈতিক যুদ্ধে অতি বেশি দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা বনাম ইসলামী শক্তি- এসব বিষয় বেশ খেলানো হচ্ছে। আর এক্ষেত্রে পাকিস্তানকে প্রায়শ টেনে আনা হয়। তার কারণ ষাটের দশকের শেষ এবং সত্তরের দশকের গোড়ার দিকের বিয়োগান্তক ও ভয়ঙ্কর ঘটনাবলীর জন্য। কিন্তু এটা প্রতীয়মান হয় যে, এরকম একটি সময়ে পাকিস্তানকে একটি রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে পরিণত করতে প্রধানমন্ত্রী হয়তো ভুল মূল্যায়ন করেছেন কিংবা নিতান্তই বেপরোয়া হয়ে উঠেছেন।

এটা নিশ্চিত বলা যায় যে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যদি পাকিস্তানের হস্তক্ষেপের বিষয়ে কোনো বৈধ উদ্বেগ থেকে থাকে, তাহলে সেই সমস্যা মোকাবিলা করার ভিন্ন পথ রয়েছে। অবশ্য সে ধরনের উদ্বেগের দ্বিমুখী রাস্তাও থাকবে।

বহু বছরের গতি-প্রকৃতি বিবেচনায় নিয়ে বলা যায়, বাংলাদেশের প্রায় সকল রাজনীতিবিদ প্রায় অবিরতভাবে এই অভিযোগের সুর তুলেছেন যে, পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশ রাজনীতিতে হস্তক্ষেপ করে থাকে।

ওদিকে পাকিস্তানে, পাকিস্তান এবং বাংলাদেশের উত্তম আঞ্চলিক সম্পর্কের বিষয়ে ভারতের ভূমিকাকে দীর্ঘকাল ধরে সন্দেহের চোখে দেখা হয়। উভয় দিকের বৈধ উদ্বেগসমূহ প্রশমনে নিশ্চয় পদক্ষেপ নেয়া দরকার। তবে বাংলাদেশের দ্বারা সৃষ্ট বর্তমান বৈরী পরিবেশের মধ্যে তা মিটিয়ে ফেলার মতো নয়। ”

Tensions with Dhaka

THE government of Prime Minister Hasina Wajed in Bangladesh appears to be on a mission to disrupt, even harm, ties with Pakistan.

Last week, PIA flight operations to Bangladesh were suspended after the Bangladeshi authorities conducted raids in search of a PIA official stationed in that country on what appears to be the flimsiest of grounds.

Earlier this month, a Pakistani diplomat in Dhaka was declared persona non grata and had to leave the country. In recent months, it has become increasingly difficult for Pakistanis to acquire visas for Bangladesh amidst allegations by Ms Wajed’s government that Pakistan is stoking unrest in Bangladesh and sponsoring militancy.

Officials here have strenuously denied all allegations though they have sensibly steered clear of adding to the drama and handing Bangladeshi authorities an opportunity to push matters from the merely unpleasant into the potentially dangerous.

While Ms Wajed appears to be the driving force behind this new phase of a downturn in Pakistan-Bangladesh relations, it is still not entirely clear what is animating the Bangladeshi prime minister’s antipathy towards Pakistan at this particular moment.

Part of the explanation must surely be domestic — as it almost always is in politics. The Awami League government is locked in a bitter struggle with the Khaleda Zia-led Bangladesh Nationalist Party yet again, with the year-old government of Ms Wajed struggling to contain a street challenge by Ms Zia’s party that is clearly meant to overthrow the Awami League government.

Invariably, jingoism, nationalism and the secular-vs-Islamist cards are trotted out in Bangladesh’s internecine political warfare — with Pakistan often being dragged into the mix because of the tragic, terrible events of the late 1960s and very early 1970s.

But it does appear that the prime minister has either miscalculated or is simply being reckless in her bid to make Pakistan a political and diplomatic issue at this point in time.

To be sure, if the Bangladesh state does have some legitimate concerns about Pakistani interference in that country, there are other ways to handle such problems. But such concerns are a two-way street.

Consider that over the years, it has been the near-constant refrain of nearly all Bangladeshi politicians that the Pakistani security establishment interferes in Bangladesh’s politics.

Meanwhile, over here in Pakistan, there are long-running suspicions about India’s role in undermining good regional relations between Pakistan and Bangladesh. Legitimate concerns on both sides do need to be addressed, but surely not in the present hostile climate being created by Bangladesh.

Published in Dawn March 2nd , 2015

পাকিস্তান ম্যাচে বড় হুমকি মিসবাহ

misbah3ভারতের বিপক্ষে হারে এলোমেলো ছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার তারা ফিরেছে কক্ষপথে। গ্রায়েম স্মিথ এবার জোর দিচ্ছেন দলের ধারাবাহিক উন্নতিতে। সেজন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয় পাওয়াটা দক্ষিণ আফ্রিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

প্রোটিয়াদের জন্য সপ্তাহটি ছিল ভিন্নমুখী আবেগের। যেখানে হতাশার বিপরীতে রয়েছে আশার আলো। মেলবোর্নে বিধ্বস্ত হওয়ার পর সিডনিতে প্রতিপক্ষকে তারা বিধ্বস্ত করেছে। পারফরম্যান্স বিবেচনায় দক্ষিণ আফ্রিকার জন্য একেবারেই বিপরীত দুই ম্যাচ।

ভারতের বিপক্ষে হার নিয়ে গেল সপ্তাহে অনেক কথা হয়েছে। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, ওই ম্যাচে প্রোটিয়াদের দেখে মনে হয়েছে তারা ভীষণ স্নায়ুচাপে ভুগছে। ওই দ্বৈরথের আগে বলেছিলাম, যে দল দ্রুত ম্যাচের ছন্দটা ধরতে পারবে, তারাই নিয়ন্ত্রণ করবে খেলা। মেলবোর্নে ঠিক তাই করেছে ভারত। বড় উপলক্ষে চাপের মধ্যেও জ্বলে উঠেছে তারা।

এই বিশ্বকাপের ফরম্যাটটা এমন যে, হার হজম করেও নকআউট পর্বে উত্তরণের সুযোগ থাকে। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির জন্য ছয় সপ্তাহ করে সময় পাবে দলগুলো। এ সময়ের মধ্যে যারা ধারাবাহিক উন্নতিতে ছন্দে আসবে এবং শেষ তিন সপ্তাহে ফর্মের চূড়ায় পৌঁছতে পারবে- তাদের সাফল্যের সম্ভাবনা বেশি।

দক্ষিণ আফ্রিকা মেলবোর্নে ওই হারের ধাক্কা সামলেছে দারুণভাবে। আমি আগেও বলেছি, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি হার থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার থাকে। প্রোটিয়াদের দেখে মনে হচ্ছে, ভারতের কাছে হারের পর তারা এগিয়েছে ওই পথেই। সিডনিতে তাই ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিতে পেরেছে অমনভাবে।

দক্ষিণ আফ্রিকা এখন জানে, ট্রফি জিততে হলে আগামী তিন সপ্তাহ তাদের এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখাতে হবে ম্যাচের পর ম্যাচ।

এই জয় নিঃসন্দেহে দলের অনেক সদস্যের উপর চাপ কমিয়ে দিয়েছে। এখন তারা আরো নির্ভার হয়ে নিজেদের সামর্থ্যরে প্রকাশের চেষ্টা করতে পারবে।

আমার মনে হয় না, দক্ষিণ আফ্রিকার জন্য বড় কোনো সমস্যা করবে আয়ারল্যান্ড কিংবা সংযুক্ত আরব আমিরাত। আমি নিশ্চিত, ওই দুই ম্যাচে স্কোয়াডের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের।

তবে ওই দুই ম্যাচের মাঝের প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন ব্যাপারটি হবে একেবারে অন্য রকম। অনিশ্চিত ক্রিকেট চরিত্রের কারণে ওদের বিপক্ষে প্রস্তুতি নেওয়ার সবসময় কঠিন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ওদের বেশ বিবর্ণ লেগেছে। কিন্তু এখানে খুব বেশি জোর দেওয়ার কিছু নেই। যে কোনো প্রতিযোগিতার শুরুর দিতে এমনটা হতেই পারে।
দক্ষিণ আফ্রিকার জন্য পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি মিসবাহ-উল-হক। এমনকি এটি বলতেও আমার দ্বিধা নেই যে, মিসবাহকে দ্রুত আউট করতে পারলে প্রোটিয়াদের অর্ধেক যুদ্ধজয় হয়ে যাবে। দলের উপর ওদের অধিনায়কের এতটাই প্রভাব। পাকিস্তানের টপ ও মিডল অর্ডারে এখন পর্যন্ত একমাত্র মিসবাহই যা কিছুটা ফর্মে থাকার প্রমাণ দিয়েছে।

ভয়ঙ্কর হয়ে ওঠার প্রতিশ্রুতি থাকা পাকিস্তানের আরেক জায়গা লোয়ার-মিডল অর্ডারের ব্যাটিং। শোয়েব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজদের সামর্থ্য রয়েছে বিস্ফোরক ব্যাটিংয়ের। একটু একটু করে ফর্মে ফিরছে ওরা। প্রতি ম্যাচেই এই লোয়ার-মিডল অর্ডার থেকে আসছে বেশ কিছু রান।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট বিবেচনায় পাকিস্তানের পেস-আক্রমণ বেশ অনভিজ্ঞ। যার নেতৃত্বে থাকবে মোহাম্মদ ইরফান। ও সত্যি দারুণ বোলার, ২০১৩ সালে আমার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া অন্যতম দ্রুতগতির স্পেলটি করেছিল ইরফান। এছাড়া বাঁহাতি সুইংয়ে বোলিং বৈচিত্র্য আনার জন্য পাকিস্তানের রয়েছে রাহাত আলী, ওয়াহাব রিয়াজ। শহীদ আফ্রিদির লেগস্পিন ও হারিস সোহেলের বাঁ-হাতি স্পিনটাও মন্দ না।

এমন বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার যে নির্দিষ্ট একাদশের ছক কাটা আছে, আমার তা মনে হয় না। আমি বরং মনে করি, প্রতিপক্ষ বুঝে একাদশ পরিবর্তনের পথে হাঁটবে প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে ফারহান বেহারদিনের জায়গায় ওয়েন পারনেলকে খেলানোয় যার প্রমাণ। এই সাত নম্বরের ব্যাটসম্যান ও পঞ্চম বোলারেই একাদশ নির্বাচনের আলোচনা ঘুরপাক খাবে বলে ধারণা করছি। আমার বিশ্বাস, পাকিস্তানের বিপক্ষে আবার বেহারদিনেই ফিরে যাবে প্রোটিয়ারা।

পাকিস্তানের বিপক্ষে জয় দক্ষিণ আফ্রিকাকে দেবে সত্যিকারের আত্মবিশ্বাস। নকআউট পর্বের আগে যেটি প্রয়োজন খুব। আর হেরে গেলে কী হবে? সেটি চিন্তার চৌহদ্দিতেও আনছে না প্রোটিয়ারা!

-আইসিসির সৌজন্যে

ক্ষমা পেলেন আরও ১০ বিশিষ্ট নাগরিক

court26ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের জারি করা রুলের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আরও দশ জন বিশিষ্ট নাগরিক ক্ষমা পেলেন।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার তাদেরকে নিঃশর্ত ক্ষমার আদেশ দেন।

দশ বিশিষ্ট নাগরিক হলেন—ড. আলী রিয়াজ, ড. পারভিন হাসান, ফেরদাউস আজিম, মহিউদ্দিন আহমেদ, ফসটিনা পেরেরা, নূর খান লিটন, ড. সামিয়া হক, শেওতী সবুর, তাসনিম সারা সাহাবুদ্দিন প্রমুখ।

এর আগে ক্ষমা চাওয়ায় আরও ১৪ জনকে নিঃশর্ত ক্ষমা করেছিল আদালত।

একই বিষয়ে বিবৃতি প্রদানকারী বাকি ২৫ জনের বিষয়ে আগামী ১৮ মার্চ শুনানি হবে।

প্রথম আলোয় প্রকাশিত ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের ‍উদ্বেগ’ সংক্রান্ত সংবাদ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে সকল বিশিষ্ট নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে গত ২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ দেয়। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংবাদ প্রকাশ করে। একই আদলে গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।

পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ মুক্তচিন্তার মানুষের জন্য হুমকি: রামেন্দু মজুমদার

ramenduবাংলাদেশ মুক্তচিন্তা ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের জন্য হুমকি হয়ে উঠছে। সেখানে বিভিন্ন ধরনের  রাজনৈতিক প্রশ্রয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে।

অভিজিৎ রায়ের খুনের তীব্র নিন্দা জানিয়ে সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে এইভাবে প্রতিক্রিয়া জানান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুরঘর হয়ে উঠছে, এখনই এর তীব্র প্রতিবাদ না জানালে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে গোটা বাঙালি জাতিকে।

সোমবার সন্ধ্যায় কলকাতার বাংলা আকাডেমিতে আয়োজিত পশ্চিমবঙ্গের থিয়েটার নাটকের অন্যতম ব্যক্তিত্ব কুমার রায় স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রামেন্দু মজুমদার বলেন, যুক্তরাষ্ট্র-প্রবাসী ব্লগার লেখক অভিজিৎ রায় মুক্তচিন্তায় অনেক কিছুই লিখতেন। এই লেখা নিয়ে তাকে বারবার হুমকিও পেতে হয়েছিল। কিন্ত হুমকি সত্ত্বেও নিজের দেশে ফিরে এসেছিলেন তিনি। তবে তার এমন পরিণতি হবে এটা কেউ আশা করেনি।

তিনি অভিযোগ করেন, হামলার সময় সেখানে অনেক লোকজন থাকলেও অভিজিৎ রায়ের স্ত্রীর আর্তনাদে কেউ এগিয়ে যায়নি। সেখানে পুলিশের পিকআপ ভ্যানও ছিল। পুলিশ কী করছিলেন তখন?

অভিজিৎ হত্যাকাণ্ডকে মুক্তচিন্তা বোধসম্পন্ন মানুষের কাছে অতীব লজ্জার ও শোকের বলে মন্তব্য করেন কবি শঙ্খ ঘোষ।

গত বৃহস্পতিবার বাংলা একাডেমি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীও আহত হন।