শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্র্যাক্টিসে বের করে দেওয়া হলো মায়ান্তিকে

mayanti4প্রায় সবার অলক্ষ্যেই ভারতের প্র্যাক্টিস এরিনা থেকে সরে যেতে বলা হলো স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারকে!

এমনই ঘটনা ঘটে গেল মঙ্গলবার, মার্ডক ইউনিভার্সিটির স্পোর্টস ওভালে৷ সকালেই ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস চলাকালীন স্টার স্পোর্টসের ক্রুদের সঙ্গে মাঠে পৌঁছে গিয়েছিলেন মায়ান্তি৷ ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে বোলিং কোচ কার্টলে অ্যামব্রোসের ইন্টারভ্যু করতেও দেখা যায় তাকে৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস শেষ হওয়ার পরেও তার টিমের সঙ্গে মাঠে ছিলেন মায়ান্তি৷ দুপুর দেড়টা নাগাদ যখন টিম ইন্ডিয়ার বাস মাঠে আসে, তখনও মাঠেই ছিলেন মায়ান্তি৷ সঙ্গে ক্যামেরাম্যান ও ক্রু৷ টিম যখন মাঠে নামছে, একটা সময় স্টুয়ার্ট বিনির মুখোমুখিও পড়ে যান তিনি৷ দু’জনের কেউই অবশ্য দাঁড়াননি বা কথাও বলেননি৷ তার পরে ভারতের মিডিয়া ম্যানেজার ডক্টর বাবার সঙ্গেও কথা বলতে দেখা যায় মায়ান্তিকে৷

ও দিকে মায়ান্তি যখন মাঠের মধ্যে, তখন গোটা ভারতীয় মিডিয়াকে অনেক দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে৷ কোনো এক চ্যানেলের প্রতিনিধি টিমের প্র্যাক্টিসে মায়ান্তি ও তার সঙ্গীদের থাকা নিয়ে প্রশ্ন তোলেন৷ বলা হয়, কেন বাড়তি সুবিধে পাচ্ছেন তিনি? এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা মায়ান্তিকে মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন৷ তার পরেই তড়িঘড়ি মাঠ ছাড়েন মায়ান্তি ও তার সঙ্গীরা৷

বিশ্বকাপে স্টার স্পোর্টসের অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন জাতীয় দলে থাকা বিনির স্ত্রী মায়ান্তি৷ আবার ভারতীয় বোর্ডের ফতোয়া অনুযায়ী, টুর্নামেন্ট চালাকালীন ক্রিকেটাররা বউ বা বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না বা দেখা করতে পারবেন না৷ প্রশ্ন হচ্ছে, তা হলে ভারতের প্র্যাক্টিস চলাকালীন কী ভাবে মার্ডক ইউনিভার্সিটির মাঠে এলেন মায়ান্তি? টিমের প্র্যাক্টিস সূচি তো অনেক আগেই দেওয়া থাকে৷ ওয়েস্ট ইন্ডিজ প্র্যাক্টিস শেষ হওয়ার পরেও কেন মাঠে থাকলেন?

কোকোর চেহলামে যোগ দিলেন রফিক উল হক

rofiq4বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামে যোগ দিতে গুলশানের কার্যায়লয়ে ঢুকেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান্।

বুধবার বিকাল চারটা ৩৫ মিনিটে তারা ওই কার্যাালয়ের প্রধান ফটক পেরিয়ে যান।

সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বাধা ছাড়াই ব্যারিস্টার রফিক প্রথমে কার্যােলয়ে প্রবেশ করেন। তার পরপর সেখানে প্রবেশ করেন আক্তারুজ্জামান্। তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় নাম লিখে তারপর ঢুকতে হয়।

এর আগে বিকাল চারটা ২০ মিনিটের দিকে খালেদা জিয়ার গুলশান কার্যাালয়ে প্রবেশ করেন তার চাচাতো ভাই জাহিদ হোসেন। তার সঙ্গে ছিলেন ছেলে আকিব ও আসাদ।

আরাফাত রহমান কোনো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত মারা যান। আজ (বুধবার) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যাড়লয়ে চেহলামের আয়োজ করা হয়েছে।

ট্রাকে নামার জন্য তৈরি বোল্ট

boltগত মরশুমে চোট-আঘাতে কাবু ছিলেন ৷ তাই সেভাবে প্রতিযোগিতায় দৌড়তে পারেননি ৷ এবার অবশ্য অনেকটা ফিট ৷ ট্রাকে নেমে নিজেকে উজাড় করে দিত চান উসেন বোল্ট ৷

জামাইকান কিংবদন্তি তারকা বলেছেন, ‘আমি এখনও ফিট হয়নি ৷ তবে গত মরশুমের চেয়ে অনেক ফিট হয়ে গিয়েছি ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি ৷ তবে এখনও অনেক খাটতে হবে আমাকে ৷ আমার কোচ ঠিক করবে আমি কোথায় খেলব আর কোথায় খেলব না ৷’

এখন দেখার বিষয় কবে ট্রাকে নামেন বোল্ট ৷

পাসওয়ার্ড ছাড়াও ফেসবুকে লগ ইন করা যায়

facebook2আপনি কি কখনও ফেসবুকের কোনও কর্মীর সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হেল্পডেস্কের মাধ্যমে কথা বলেছেন? আপনি কি জানেন যে ফেসবুকের একজন কর্মী খুব সহজেই আপনার প্রোফাইল ব্যবহার করতে পারেন?

ঠিক এমনটাই ঘটেছে পাভো সিলজামাকির সঙ্গে। যিনি একটি সংস্থার ডিরেক্টর। লস এঞ্জেলসে এক ফেসবুক কর্মীর সঙ্গে কথা বলেন তিনি। জানতে চান, ফেসবুককে কীভাবে আরও বৃহত্তর স্বার্থে ব্যবহার করা যাবে?

আর এখানেই চমক! ফেসবুকের ওই কর্মী পাভোর অজান্তেই ঢুকে পড়েন তাঁর প্রোফাইলে, পাসওয়ার্ড ছাড়াই। এমনকী, পাভো কোনও নোটিফিকেশনও পাননি এই সংক্রান্ত। ওই ফেসবুক কর্মী পাভোর সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন পোস্ট,ছবি খুব সহজেই ‘অ্যাকসেস’ করতে পারলেন। তারপরেই প্রকাশ্যে আসে যে প্রত্যেক ফেসবুক কর্মীর কাছে সমস্ত প্রোফাইলের জন্য একটি ‘মাস্টার পাসওয়ার্ড’ থাকে। অনেকটা চাবিওয়ালার কাছে যেমন একটি ‘মাস্টার কী’ থাকে, যা দিয়ে সহজেই যেকোনো তালা খোলা যায়, অনেকটা সেরকম। এরপরেই ইন্টারনেটে ভাইরাল হয়ে ওঠে পাভো’র পোস্ট- ফেসবুক প্রোফাইলে ঢুকে এভাবে ব্যক্তিগত তথ্য দেখা নিয়ে কী নিয়ম রয়েছে ফেসবুকের?

অনলাইন হেল্পডেস্কের সব কর্মী যদি এভাবে সমস্ত ইউজারের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারেন, তাহলে কী বা করবেন আপনি? আপনার অজান্তেই তো ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পোশাকি ভাষায় যাকে বলে ‘সিকিউরিটি ব্রিচ’। ফেসবুক সূত্রে অবশ্য খবর, একাংশ কর্মীর হাতেই থাকে এই মাস্টার পাসওয়ার্ড। তাও ইউজারের সম্মতি ছাড়া কারুর প্রোফাইলে ঢুকলে চাকরি হারাতে পারেন ওই কর্মী।

কাঁদলেন পরীমনি

porimoniপরীমনি অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। বহু প্রতীক্ষার পর গত ২৭ ফেব্রুয়ারি, সারাদেশে মুক্তি পেয়েছে এ চলচ্চিত্রটি। মুক্তির ৪ দিন পরে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে গিয়ে কেঁদে ফেললেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমাকে আজ নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছেন- পরিচালক শাহ আলম মন্ডল ভাই। তিনি সিনেমাটি দেখে অনেক খুশি হয়েছেন। পরিচালকের সন্তুষ্টি এবং দর্শকদের ভালোবাসা পেয়ে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, শাহ আলম মন্ডল আমাকে যখন সিনেমায় অভিনয়ে প্রস্তাব দেয়, তারপর থেকে তার ফোন আমি ঠিকমতো রিসিভই করতাম না। একদিন হঠাৎ করে সিনেমার প্রযোজক, পরিচালক আমার সামনে হাজির হলেন। আমিতো চমকে গেলাম। আমাকে কোন কথা না বলেই একটি খাম ধরিয়ে চলে যায়। আমাকে কিছু বলার সুযোগই দেন না তারা। খাম খুলে দেখি টাকা। এভাবেই মূলত সিনেমায় সাইন করা। এ ঋণ শোধ করার মতো না।

৩ মার্চ, মঙ্গলবার রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেন পরীমনি। শুটিংয়ের ব্যস্ততার কারণে মুক্তির ৪ দিন পরে সিনেমাটি দেখলেন তিনি। এ সময় সিনেমার নায়ক জায়েদ খান, পরিচালক শাহ আলম মন্ডলসহ সিনেমার কলা কুশলীরা উপস্থিত ছিলেন।

নোমান কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ।

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীসহ সর্বমোট ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ চলচ্চিত্রটি। ২০১৩ সালের ডিসেম্বরে নির্মাতা শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন সিনেমায় কাজ শুরু করেন ঢালিউডের এই লাস্যময়ী কন্যা।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র এক বছরে ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, পাগলা দিওয়ানা, ইনোসেন্ট লাভ, পুড়ে যায় মন, মন জানে না মনের ঠিকানা, ধূমকেতু, লাভার নাম্বার ওয়ান, মহুয়া সুন্দরী, নগর মাস্তান সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে মিডিয়ার আলোচনায় ছিলেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ই লক্ষ্য মাশরাফির

mashrafiস্কটল্যান্ডের সঙ্গে ৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সব ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এই স্কটিশদের বিপক্ষে। ১৬ বছর পর বিশ্বকাপে আবারও মুখোমুখি ২ দল।

এবারও ছাড় দিতে নারাজ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার বাংলাদেশ সময় গভীর রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এই ম্যাচে জয়ের টার্গেট নিয়ে মাঠ নামবেন মাশরাফি। নেলসনে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন তিনি।

এই উইকেটে স্পিনারদের কিছু করার নেই। যা করার করতে হবে পেস বোলারদেরই। এক দিন আগে সাকিব বলেছেন এই কথা। আসলেই কি নেই! এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, অবশ্যই। সবার মধ্যেই প্রত্যাশা থাকে এ সব উইকেটে খেলতে এসে পেস বোলাররাই কাজ করবে। কাজটা স্পিনারদের চেয়ে পেস বোলারদের বেশী থাকে।

ভাল শুরুর ওপর নির্ভর করে অনেক কিছু। কারা ভাল স্পিন খেলে নাকি ভাল পেস খেলে এটা বিষয় নয়। আমার মনে হয় পেস বোলারদের একটা দিন খারাপ গেছে; এটা হতেই পারে। পরের ম্যাচে তারা ফিরে আসবে আশা করি। এই উইকেট দেখে ভাল বোলিং করার ইচ্ছা জেগে উঠবে পেসারদের।

জয়তো অবশ্যই টার্গেট; তার চেয়ে বেশী কিছু প্রত্যাশা নিয়ে মাঠে নামবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, জয়ের চেয়ে বেশী কিছু নেই। জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে। খেলোয়াড়রা সবাই চেষ্টা করে যার যার আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার। আমি সবার আগে ফোকাস করব অবশ্যই জয়। আমাদের জন্য বেশী গুরুত্বপূর্ণ জয়।

এই মাঠে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল; এটা আপনাদের মাথায় কতটা আছে? এ প্রশ্নে মাশরাফি বলেছেন, এই মাঠ কিংবা ওই মাঠ এটা বিষয় নয়। ক্রিকেটে এমন বহু কিছুই হতে পারে। আমাদের সঙ্গে অনেক বারই ঘটেছে এমন। আমরা শ্রীলঙ্কার ম্যাচে যতটা ফোকাস ছিলাম ততটাই ফোকাস থাকব এই ম্যাচে।

শ্রীলঙ্কার সঙ্গে পারিনি; এখানে রিলাক্স হওয়ার সুযোগ নেই। মূল জিনিস হচ্ছে খেলায় সব সময় হার-জিত আছে। সেটা মাথায় রাখতে হবে। স্কটল্যান্ড ভাল খেলতে পারে; খেলছেও। আমার মনে হয় আমাদের সেরা ক্রিকেটটাই খেলা উচিত।

ইংল্যান্ডকে হারানোর আগে ট্রায়াল কোনো ম্যাচ কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, স্কটল্যান্ডের সঙ্গে যদি আমরা জিতি তাহলেও ২টা সুযোগ পাচ্ছি। নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড। এ ম্যাচ হারলে আমাদের একটা সুযোগ থাকবে। এ ম্যাচ জিতলে আমাদের ২টা সুযোগ থাকবে। এটা পরের হিসাব।

গুরুত্বপূর্ণ হল- এই ম্যাচটাকে নিয়ে চিন্তা ভাবনা করা। এই ম্যাচটা জেতার জন্য যতটুকু সম্ভব ততটুকু করা উচিত। ম্যাচটা যদি জিততে পারি তাহলে পয়েন্টও পাব সেই সঙ্গে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়বে। জয়ের বিকল্প নেই।

টস-উইকেট এগুলো নিয়ে কি ভাবনা এ প্রশ্নে মাশরাফি বলেছেন, আজ যতটুকু দেখেছি উইকেট, কাল কেমন থাকবে বুঝতে পারছি না। তবে টস প্রভাব ফেলতে পারে কখনো কখনো। সকালের ম্যাচে অনেক সময় টস প্রভাব ফেলে। আমাদের শুধু ওইটা চিন্তা করেই টিম ব্যালেন্স রাখা উচিত না।

উইকেট দেখে কি একজন পেসার কিংবা স্পিনার বাড়তি খেলানোর কথা ভাবছেন এ প্রশ্নে তিনি বলেছেন, এখানে আমরা সেরা একাদশটাই দেওয়ার চেষ্টা করব। আমাদের দলে ১৫ জন সেরা ক্রিকেটার রয়েছে। হয়তো অনেক সময় অনেকে পারফর্ম করতে পারে না, এটা অন্য দেশের খেলোয়াড়দের ক্ষেত্রেও হচ্ছে।

আমি একজন অধিনায়ক হিসেবে মনে করছি ১৫ জনই সেরা ক্রিকেটার। টিম ব্যালেন্স অনুযায়ী যেই সুযোগ পাক, সেই নিজের সেরা খেলাটাই খেলবে।

জার্গেনসন বলেছেন, ম্যাচটা খুব কঠিন হবে এমন মন্তব্যে কি ভাবছেন এ প্রশ্নে মাশরাফি বলেছেন, প্রফেশনাল জায়গা থেকে সে খুব পারফেক্ট কথা বলেছে। এটা খুব স্বাভাবিক ও এখন স্কটল্যান্ডের হয়েই কথা বলবে। খেলাটা যে সহজ হবে না এটা আমরাও আশা করছি না।

এটা হলেই আমাদের ফোকাসটা ওই দিকে থাকবে। আমরা আশা করছি ওরা কঠিন প্রতিপক্ষ আমাদের। এবং আমরাও আমাদের সেরাটা খেলতে চাই।

আফগানিস্তানের টার্গেট ৪১৮

wornarগ্রুপপর্বের খেলায় আফগানিস্তানকে জয়ের জন্য ৪১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান করেছিল তারা।

অস্ট্রেলিয়ার পার্থে এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। ব্যাট করতে নেমে আফগান বোলারদের উপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।

আউট হওয়ার আগে ১৭৮ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ছাড়া স্টিভেন স্মিথ ৯৫ ও গ্লেন ম্যাক্সওয়েল ৮৮ রান করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন দৌলত জাদরান ও শাহপুর জাদরান।

অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েল, মার্শ, হাডিন, ফকনার, জনসন, স্টার্ক ও হাজলেউড।

আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), জাভেদ আহমেদী, উজমান গনি, নওরোজ মঙ্গল, আজগর স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, দৌলত জাদরান, হামিদ হাসান ও শাহপুর জাদরান।

বড় মিছিলেই মিলবে ডিসিসি নির্বাচনের টিকিট

maya৭ মার্চের জনসভায় বড় মিছিল নিয়ে গেলে কাউন্সিলর হতে ইচ্ছুক নেতাকর্মীদের আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের টিকিট মিলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বুধবার দুপুরে তিনি এ কথা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, ‘যারা কাউন্সিলর নির্বাচন করতে চান, তাদের জন্য ৭ মার্চের জনসভা হলো অগ্নিপরীক্ষা। ওই দিন সবাই যার যার মিছিল নিয়ে আসবেন। ওই দিন প্রধানমন্ত্রী দেখবেন, যার মিছিল বড় হবে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে।

ডিসিসি নির্বাচনে কাউন্সিলর হতে ইচ্ছুকদের উদ্দেশে এ সময় তিনি বলেন, বর্ণাঢ্য মিছিল নিয়ে আসেন, অসুবিধা কি? গোলেমালে আসবেন আর কাউন্সিল ও মেয়র হবেন তা হবে না। আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে ও পাশ করতে হবে। ওই দিন যোগ্যতা প্রমাণ করুন নেত্রী (শেখ হাসিনা) দেখুক।

যারা নির্বাচন করবেন না তাদের জনসমাগমের হিসাব রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা নির্বাচন করবেন না তারা মঞ্চের আশেপাশে থাকবেন। কাগজ-কলম নিয়ে বসবেন। কে কত লোক নিয়ে আসলো লিখে রাখবেন।

ওই দিন নিজেও দর্শকের ভূমিকায় থাকবেন বলে এ সময় জানান মায়া।

৭ মার্চ ছাড়াও আগামী ১৭ ও ২৬ মার্চেও একই পরীক্ষা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আগামী ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষ্যে জনসভা করবে আওয়ামী লীগ। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হবে বলে ওই বর্ধিত সভায় জানান মায়া।

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা উপলক্ষ্যে ৬ মার্চ শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে জানান মায়া।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

খালেদা আদালতে না গেলেও আইন নিজস্ব গতিতে চলবে

kamrul23খালেদা জিয়া আদালতে না গেলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলা নিষ্পত্তি যথাসময়েই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন। আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হতে দিতে চায় না উল্লেখ করে কামরুল বলেন, তারা আইনের কোনো তোয়াক্কা করেন না। এ জন্য তারা এলোমেলো কথা বলছেন।

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে তার উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা তা চলমান রাখার জন্যই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তার আইনজীবী বলছেন, খালেদা জিয়ার নিরাপত্তা নেই, তাই আদালতে যাবেন না। তিনি এত বড় আইনজীবী হয়ে এ কথা কিভাবে বললেন?

জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এ কথা বলেছেন বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

খালেদা জিয়ার নিরাপত্তা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা জানি খালেদা জিয়া নিরাপদ নয়। কারণ তিনি জঙ্গি ও জামায়াতকে নিয়ে মাঠে নেমেছেন। তিনি জঙ্গিদের নিয়ে খেলছেন। এই জঙ্গিরাই যে কোনো মুহূর্তে তাকে ছোবল দিবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

মোদিকে ঢাকায় আসতে কাদের সিদ্দিকীর না

kader siddikiকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, অনির্বাচিত সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন না। চলমান সহিংসতার মধ্যে দেশে এলে মালা নয়, জ্বালা পাবেন।

বুধবার মতিঝিলে তার দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির ৩৬তম দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, কঠোর নিরাপত্তার মধ্যেও অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কোথায়? আমি তার নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করছি।

তিনি বলেন, ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে এই সরকার ক্ষমতায় এসেছে।

চলমান সংকট সমাধানে তিনি দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে তা সরকার পতনকে আরো ত্বরান্বিত করবে।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।