শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘সুস্থ’ যৌনতার সন্ধানে ‘ভিভাজেল’

vivajelসব আতঙ্কের অবসান ঘটাতে বাজারে আসতে চলেছে ভিভাজেল। খুব তাড়াতাড়ি এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে মানুষের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যকর যৌনতা নিশ্চিত করার পণ্য। বাজে কথা মোটেই বলা হচ্ছে না। নানান যৌনরোগ থেকে মুক্তি পেতে অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠান বের করেছে ‘অ্যানসেল’ নামক একটি পণ্য। যার মধ্যে রয়েছে ‘ভিভাজেল’ নামে এক রকমের পদার্থ। ওই সংস্তার দাবি, ওই পদার্থ এইচআইভি ভাইরাসকে প্রায় ৯৯.৯ শতাংশ অকার্যকর করে দিতে পারে।

ওই সংস্থা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে, সঙ্গমে যে সব জীবাণু ভয়ংকর হয়ে উঠতে পারে, সেই সব ব্যাকটেরিয়াকে নির্মূল করতে পারে ভিভাজেল। এর মূল উপাদান ০.৫ শতাংশ অ্যাস্টোডরিমার সোডিয়াম সলিউশন। যা কন্ডোমের লুব্রিকেন্টে ব্যবহার করা হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে, এটি ক্ষতিকর জীবাণুর সঙ্গে ক্রিয়াশীল হয়ে ওঠে ও মানবদেহে ওই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। এচাড়া হার্পসও প্যাপিলোমা ভাইরাসকেও মেরে ফেলে।

ইতিমধ্যে জাপানে ভিভাজেলকে অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারী সংস্থা ‘ওকামোটো’ ইন্ডাস্ট্রি ব্যবহার করছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই পদ্ধতি চালু করা হচ্ছে।

ইংল্যান্ডের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

bangladesh 7নিউজিল্যান্ডের নেলসন থেকে গতকালই অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পৌঁছছে টিম বাংলাদেশ। চার ম্যাচে দুটি জয় ও একটি পরাজয়ের সঙ্গে এক পরিত্যক্ত ম্যাচে দলটির সংগ্রহ ৫ পয়েন্ট।

কোয়ার্টারের পথে মাশরাফি বাহিনীর সামনে এবার ইংলিশ মিশন। এ ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের বাড়তি প্রেরণা গত বিশ্বকাপে ইংলিশদের হারানোর সুখস্মৃতি।

আফগানদের সঙ্গে বোলারদের সাফল্যের পর আইরিশদের বিপক্ষে বাংলাদেশ জিতেছে দুরন্ত ব্যাটিংয়ে রান তাড়া করার রেকর্ড গড়ে। আজ থেকে এ মাঠে প্রস্তুতি শুরু করবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। আর ৯ মার্চ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। এ ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের।

আগামী সোমবার অ্যাডিলেডে আরেকটি ইংল্যান্ড বধেরই আশা করছে মাশরাফি বিন মর্তুজার দল। এ সম্পর্কে মাশরাফি বলেন, সমীকরণ এখন সবাই জানে, একটি ম্যাচ আমাদের জিততেই হবে। তাই নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। ভুলগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। আশা করি আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে পারব।

নক আউটের সমীকরণ মেলাতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী নয় বাংলাদেশ শিবির। বিশেষ করে স্কটিশদের সঙ্গে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়া জয়ের পর। এ নিয়ে তামিম ইকবালের বক্তব্য, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আমাদের আর হতে পারত না। ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছি। মানসিকভাবে সবাই ভালো অবস্থায় আছি। তামিমের সঙ্গে একমত অধিনায়কও।

বাংলাদেশে বিরোধী দমনে ব্যবহৃত হচ্ছে বিদেশি সাহায্য

icaiবাংলাদেশের নিরাপত্তা খাতে ব্রিটিশ সরকারের দেওয়া সাহায্য বিরোধী দল দমনে ব্যবহার হচ্ছে বলে ব্রিটিশ সরকারের সহায়তাবিষয়ক পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন এইড ইমপ্যাক্ট (আইসিএআই) এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানিয়েছে।

যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তহবিল অপব্যবহারের কোনো তথ্য প্রমাণ নেই। ব্রিটেনের ডেইলি মেইল ও টেলিগ্রাফে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

আইসিএআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা খাতে ব্রিটিশ সরকারের দেয়া ৫ কোটি ২০ লাখ পাউন্ড সহায়তার অপব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা সেবা শক্তিশালী করার লক্ষ্যে এ কার্যক্রম গৃহীত হয়।

এতে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা কর্মপদ্ধতি উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু পুলিশ ও গোয়েন্দারা এ সাহায্য তাদের সরকারি দলের প্রতিপক্ষকে দমন-পীড়নে ব্যবহার করে থাকতে পারে।

এতে বলা হয়, ব্রিটিশ সরকার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা, ফোনকলে তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারির প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশি পুলিশ ও গোয়েন্দারা এ প্রশিক্ষণ ব্যবহার করে বিরোধী নেতাদের খুঁজে বের করে কারান্তরীণ করে থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে আইসিএআই।

সংস্থাটির এ উদ্বেগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক দফতর (ডিএফআইডি) প্রাথমিকভাবে বলেছিল, কার্যক্রমে সংশ্লিষ্ট অফিসাররা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন।

আইসিএআই উদ্বেগ প্রকাশ করে বলেছে, আমাদের ডিএফআইডি এবং ইউএনডিপি উভয়ই জানিয়েছে যে, সম্প্রতি বাংলাদেশ পুলিশের রাজনীতিকরণ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রমাণ দেখেছি যে, বিরোধী তৎপরতার সময়গুলোতে কারাগারে কয়েদিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

অবনতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে ব্রিটিশ সহায়তায় গঠিত গোয়েন্দা দক্ষতা বিরোধী দলগুলোকে পর্যবেক্ষণ এবং দমন-পীড়নে ব্যবহার করা হতে পারে। কমিশনের এ রিপোর্টের জবাবে ৪ মার্চ ডিএফআইডি বলেছে, এসব অভিযোগ নিয়ে বাংলাদেশ পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছে এবং তারা জানতে পেরেছে যে, ব্রিটিশ সহায়তা ব্যয় এবং রাজনৈতিক দমন-পীড়নে যোগসূত্রের কোনো প্রকার তথ্য প্রমাণ নেই।

একদিনে সেরা: ভিভ, শচিন আকরাম, গিলি, ধোনির লড়াই!

একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা কে? কঠিন এই প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টায় ক্রিকইনফো ওয়েবসাইটের পত্রিকা ‘ক্রিকেট মান্থলি’৷ তাতে চূড়ান্ত পাঁচজনে জায়গা করে নিয়েছেন ভিভ রিচার্ডস, শচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্ট এবং এখনকার ক্রিকেটারদের মধ্যে থেকে শুধু মহেন্দ্র সিং ধোনি৷

বিচারকদের মধ্যে আছেন ক্লাইভ লয়েড, ইয়ান চ্যাপেল, মার্টিন ক্রো, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং এবং গ্রেম স্মিথ, সঞ্জয় মঞ্জরেকার-সহ মোট ৫০ জন৷ বেশ কয়েকজন ধারাভাষ্যকার ও বিদেশি ক্রিকেট লিখিয়েও রয়েছেন৷ শেষ পর্যন্ত কে সর্বকালের সেরা, তা আগামী সপ্তাহে জানা যাবে৷ ইন্টারনেটে ভোট দেওয়ার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও৷

১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না: তোফায়েল

tofayelবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই নির্বাচন হবে। এর আগে দেশে কোনো নির্বাচন হবে না।’’

শনিবার সকালে ধানমন্ডিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পৃথিবীর কোথাও জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয়নি, বাংলাদেশেও হবে না। জঙ্গিবাদী কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।’’

সকালে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তোফায়েল ছাড়াও সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়সহ সারাদেশসহ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ৫

bogra mapবগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয় ট্রাক দোকানে উঠে যায়। এতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।

শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, সকাল ১০টার দিকে রোডবোঝাই ট্রাকটি বগুড়া বাসটার্মিনালে আসছিল। পথে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দর এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন।

আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়র সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছে।

শোয়েবের পরামর্শে রান-আপ বদলে সেরা সামি

এই নিয়ে জীবনে দু’বার ম্যাচের সেরার সম্মান পেলেন ভারতের বোলার৷ তাও আবার বিশ্বকাপের মতো আসরে৷  মুহাম্মদ সামি হোলির দিন রঙ ছড়ালেন পার্থে৷ মূলত তার বোলিংয়ের ধাক্কায় গেইলরা কুপোকাত৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৮ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহযোগে ৩৫ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা৷ পার্থে ম্যাচ শেষে হাসছেন সামি৷ ‘এর আগে আমি দিল্লিতে একবার ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছিলাম৷ এর পর আবার৷ তবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ বিশ্বকাপের ম্যাচ বলে কথা!’

রান-আপ বদলেছে৷ বড় স্টেপ কমিয়ে ছোট স্টেপে দৌড়চ্ছেন৷ বলের গতি বেড়েছে আরও৷ ‘আমি বেশি কিছু করিনি৷ শোয়েব ভাইয়ের (আখতার) সঙ্গে একবার কথা বলেছিলাম৷ উনি আমার বোলিং দেখে বলেছিলেন বড় স্টেপ না ফেলে ছোট স্টেপে দৌড়তে৷ তা হলে বলের জোর আরও বাড়বে আর বলের নিয়ন্ত্রণ আরও ভালো হবে৷ সেটাই করেছি এই ম্যাচে৷ ছোট স্টেপে এখন দৌড়ব৷ এর ফলে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছি৷’

শোয়েব আখতারের পরামর্শে রান-আপ পাল্টালেও বেশি কিছু বদলাতে আদৌ আগ্রহী নন মুহাম্মদ সামি৷ ‘আমি বেশি কিছু বদলের পক্ষে নই৷ যেমন আছে তেমনই আমার স্বাভাবিক বোলিং রাখতে চাই৷ রান-আপ আর বদলাব না৷ অ্যাকশন বদলের প্রয়োজন অনুভব করি না৷ আসলে আমি বদলাতে চাই না৷ তবে খেলার মাঝে সামান্য কিছু রদবদল করলে যদি ঠিক হয়, তা হলে সেটা করতে আমার কোনো অসুবিধা নেই৷ আমি মনে করি বেশি বদল করলে সমস্যা হতে পারে৷ নিজের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে৷’

শুক্রবার পার্থে ভালো বোলিংয়ের রহস্য নিজেই জানালেন৷ সামি বলছেন, “আমরা সবাই মূলত লাইন-লেংথের ওপর জোর দিয়েছি৷ লাইন-লেংথ ভালো হলে আপনাআপনি সব কিছু ঠিক হয়ে যায়৷ বাড়তি কিছু করিনি৷ দলের সিনিয়ররা আমাকে বলেছিল লাইন-লেংথ ধরে রাখতে৷ সেটাই করে গেছি৷ তার জন্যই সফল হয়েছি৷ এ ছাড়া পিচ থেকে সুইং ও বাউন্স আদায় করতে পেরেছি৷ আগে ঠিক করে নিয়েছিলাম কোনটা সাহায্য করছে– বাউন্স না সুইং৷ দেখলাম প্রথমে বাউন্সের পর সুইংটাও পরের দিকে হচ্ছিল৷ টেস্ট সিরিজে এমন ভালো পিচ পাইনি আমরা৷”

এর পর সামিরা খেলতে যাবেন নিউজিল্যান্ডে৷ সেখানে গ্রুপ লিগের দুটো ম্যাচ খেলবেন৷ চার মাস অস্ট্রেলিয়ায় থাকার পর এবার অন্য দেশে৷ সামি আলাদাভাবে দেখছেন না৷ “না, আলাদা করে ভাবার কিছু নেই৷ যেমন পিচ হোক না কেন, আমরা বোলাররা যদি লাইন-লেংথ ঠিক করে ধরে রাখতে পারি, তা হলে কোনো সমস্যাই হবে না৷ আমরা তার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব৷ অন্য কোনও পরীক্ষা-নিরীক্ষায় নয়৷”

নেটে প্রভাবশালী মোদি, বলল টাইমস

modiইন্টারনেটে সবথেকে বেশি প্রভাবশালী সারা বিশ্বের প্রথম ৩০ জন ব্যক্তির তালিকায় জায়গা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংশ্লিষ্ট সমীক্ষাটি চালিয়েছিল আমেরিকার প্রখ্যাত পত্রিকা ‘টাইম’৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও নাম রয়েছে ওই তালিকায়৷

সোশ্যাল মিডিয়ায় কার কতজন অনুসরণকারী বা ‘ফলোয়ার’ রয়েছে, কাদের ওয়েবসাইট মানুষ প্রায়ই দেখেন অথবা ইন্টারনেটে কাদের কার্যকলাপ বিভিন্ন ভাবে সাড়া জাগাতে বা খবর তৈরি করতে পেরেছে- এ রকম বহু বিষয় বিশ্লেষণ করে এই ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে৷ বিখ্যাত হ্যারি পটার সিরিজের স্রষ্টা ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং, গায়িকা টেলর সুইফ্ট ও বিয়ন্সেও রয়েছেন তাদের মধ্যে৷

টাইম জানাচ্ছে, ফেসবুক ও টুইটার মিলিয়ে নরেন্দ্র মোদির প্রায় ৩ কোটি ৮০ লক্ষ ফলোয়ার রয়েছেন, যা বারাক ওবামা ছাড়া অন্য যে কোনও রাষ্ট্রনেতার তুলনায় বেশি৷ টাইমের ওয়েবপেজে ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আরও লেখা হয়েছে, “মোদির সমসাময়িক বহু মানুষের সঙ্গে তার পার্থক্য এখানেই যে, দেশের যে ২০ কোটি জনতা নিয়মিত ইন্টারনেট ঘাঁটেন, তাদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার অমূল্য গুরুত্ব তিনি স্বীকার করেন৷”

তা ছাড়া, এ বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বারাক ওবামার ভারতে আসার আগাম ঘোষণা টুইটারেই করেছিলেন মোদি৷ ‘সংবাদমাধ্যমের চিরাচরিত পন্থাগুলি’কে পাশ কাটিয়ে এই ভাবে খবরটি জনসাধারণকে জানানোর জন্য মোদির প্রশংসা করেছে টাইম৷

সংশ্লিষ্ট পত্রিকাটির মতে, সোশ্যাল মিডিয়া যে ক্ষমতা দেয়, তার সাহায্যে যে কেউ বর্তমানে বিশ্বজনীন আলাপ-আলোচনা শুরু করে দিতে পারেন৷ সেখানে লেখা হয়েছে, “হ্যাঁ, এটি বাস্তব জীবনেও বিখ্যাত হতে সাহায্য করে৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উত্থানের ফলে জনসাধারণকে প্রভাবিত করার প্রতিযোগিতায় সবাই সমান সুযোগ পাচ্ছে, যেখানে বহু অপরিচিত ব্যক্তিও বাস্তবের রাষ্ট্রনেতাদের সঙ্গে টক্কর দিচ্ছেন- এমনকী আকস্মিক ভাবেও৷”

পাশাপাশি টাইম জানাচ্ছে, রাষ্ট্রনেতা হিসেবে ফেসবুকে সবথেকে বেশি ‘লাইক’ এবং টুইটারে সর্বোচ্চ সংখ্যাক ফলোয়ার কিন্তু ওবামার ঝুলিতেই রয়েছে৷ পত্রিকাটির মন্তব্য, ‘আরও চিত্তাকর্ষক ব্যাপার হরো, কোনো বিষয়কে সামনে আনার জন্য ওবামা ইন্টারনেটে নিজের মেমে (meme, অর্থাৎ হাস্যরসাত্মক ছবি, ভিডিও বা লেখা) ব্যবহারেও পিছু হঠেন না৷’ উল্লেখ্য, অনলাইন সংবাদসংস্থা ‘বাজফিড’-এর হয়ে একটি ভিডিওতে ‘অ্যাফরডেব্ল কেয়ার’ আইনে স্বাস্থ্যবিমা করানোর জন্য তরুণ সমাজের কাছে আবেদন জানিয়েছিলেন ওবামা৷ কয়েক দিনের মধ্যেই প্রায় ৫ কোটি মানুষ ভিডিয়োটি দেখেছিল৷

টাইমের তৈরি তালিকাটিতে মডেল কিম কার্দাশিয়ান, গায়ক জাস্টিন বেভার, অভিনেত্রী গিনেথ প্যালট্রো, ইয়াও চেন, গায়িকা শাকিরা, জনপ্রিয় ব্লগ ‘হিউম্যান্স অফ নিউ ইয়র্ক’-এর চিত্রসাংবাদিক ব্র্যান্ডন স্ট্যানন এবং টেলিভিশন ব্যক্তিত্ব জিমি ফ্যালন-ও রয়েছেন৷

আমেরিকায় জয়কে অপহরণের ষড়যন্ত্র করায় বিএনপি নেতার পুত্রের কারাদণ্ড

joy hমার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের সদস্যদের অপহরণ করে বড় ধরনের ক্ষতির ষড়যন্ত্রের অংশ হিসেবে একজন এফবিআই এজেন্টকে ঘুষ প্রদানে জড়িত থাকার দায়ে একজন বাংলাদেশীসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছে।

আজ এই খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

সাজাপ্রাপ্ত বাংলাদেশীর নাম রিজভী আহমেদ সিজার (৩৬)।তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।

আদালত সিজারকে ৪২ মাস এবং ঘুষদানে মধ্যস্থতাকারী মার্কিন নাগরিক জোহান থালেরকে (৫১) ৩০ মাসের কারাদণ্ড দেয়।

মার্কিন বিচার বিভাগ জানায়, জেলা জজ ভিনসেন্ট এল ব্রিকেটি বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন।

তারা উভয়েই আদালতের কাছে নিজেদের অপরাধ ও ষড়যন্ত্রের কথা স্বীকার করে।

আদালতের কাছে দেয়া স্বীকারোক্তিতেই অভিযুক্তরা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনার কথা জানান।

রিজভী আদালতে দেয়া তার স্বীকারোক্তিতে জানায়, বিএনপি’র উচ্চ পর্যায় থেকেই নির্দেশে এফবিআইয়ের একজন এজেন্টকে ৫ লাখ ডলার ঘুষের প্রতিশ্রুতি দিয়ে জয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল।

থালের ও সিজার উভয়েই স্বীকার করে যে, ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০১২ সালের মার্চ মাসের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে এফবিআই’র কাছে থাকা তথ্য পাচার করে দেয়ার জন্য এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে তারা ৫ লাখ ডলারে চুক্তিবদ্ধ হন।

মার্কিন বিচার বিভাগ জানায়, এই চুক্তির আওতায় এফবিআই’র কাছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড়ছেলে, লন্ডনে পলাতক তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর অর্থপাচারের যেসব তথ্য রয়েছে তাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেয় ওই এজেন্ট।
ষড়যন্ত্র বস্তবায়নের লক্ষে থালের ও লাস্টিকের মধ্যে ম্যাসেজ বিনিময়ও চলে।

এফবিআই’র এই বিশেষ এজেন্টকে তারা প্রাথমিকভাবে ৪০ হাজার ডলার ঘুষ দেন। এবং পুরোকাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিমাসে আরও ৩০ হাজার ডলার করে মোট ৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মামলার প্রধান আসামি এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সাজার বিষয়ে শিগগিরই আদেশ দেয়া হবে।

বরিশালে ট্রাকে পেট্রলবোমা হামলা, চালক দগ্ধ

pettrol bomaবরিশালে আবারও পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক। শুক্রবার রাত ১১টায় রূপাতলীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চালককে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অলম্পিক সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্ট বোঝাই করে রাতে ট্রাকটি বরিশাল সিটিতে রওনা হয়। ২০০ মিটির পথ অতিক্রম করতেই রাতের আধারে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়।

এতে ড্রাইভারের সামনের কাচ ভেঙ্গে একটি বোমা ভেতরে পড়ে। এতে মুহুর্তেই গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গাড়ির মধ্যে থাকা চালক মিজানুর রহমান দগ্ধ হয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য এ এলাকায় রাতের বেলা গত দুই মাসে বেশ কয়েকটি গাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। যাত্রী ও চালকসহ আহত হয়েছে অনেক যাত্রী। উজিরপুরে ট্রাকে পেট্রলবোমা হামরায় নিহত হয় ট্রাক হেলপার।