শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ম্যাজিক স্ক্র্যাচ কার্ড আনল রবি

robiইন্টারনেট, ভয়েস ও এসএমএস’র সমন্বয়ে ম্যাজিক স্ক্র্যাচ কার্ড সুবিধা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ডাটা, ভয়েস ও এসএমএস প্যাকেজের সমন্বয়ে তৈরি করা হয়েছে ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটি।

২৯ টাকা মূল্যের ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটির আওতায় রয়েছে ৭৫ মেগাবাইট ইন্টারনেট, ১৫ মিনিট রবি-রবি, ১৪ মিনিট রবি-অন্য অপারেটর ও ২৯টি এসএমএস যার মেয়াদ হবে তিন দিন।

যেকোনো রবি রিটেইলার পয়েন্ট থেকে কার্ডটি গ্রহণ করতে পারবেন গ্রাহক। স্ক্র্যাচ কার্ডে দেয়া ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রাহক তার ডাটা, রবি-রবি ও রবি-অন্য অপারেটর ভয়েস এবং এসএমএস’র ব্যালেন্স চেক করতে পারবেন।

সাজঘরে ইমরুলের পর তামিম ইকবাল

ইংল্যান্ডকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখবে বাংলাদেশ। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ইংলিশদের। এমন সমীকরণে দাঁড়িয়েই বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

সোমবার অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেই ভাল হয়নি টাইগারদের। দলীয় ৮ রানের মধ্যেই বিদায় নিয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দুটি উইকেটই নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ব্যাটিংয়ে আছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ।

অ্যান্ডারসনের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে তৃতীয় স্লিপে ক্রিস জর্ডানের তালুবন্দি হন ইমরুল (২)।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়ের বদলে ইমরুল কায়েস এবং নাসির হোসেনের পরিবর্তে আরাফাত সানী একাদশে ঢুকেছেন।

সাম্প্রতিক পারফরমেন্স আর অতীত ইতিহাস বলছে, এই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশই। দুই দলের শেষ তিন দেখায় দুটিতেই টাইগাররা জিতেছেন। সবশেষ দেখায় জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তাও আবার বিশ্বকাপেই। গত বিশ্বকাপের সে সুখস্মৃতি অনুপ্রেরণাই যোগাবে সাকিব, মুশফিকদের।

এদিকে বিশ্বকাপে খুব নাকাল অবস্থা ইংল্যান্ডের। শেষ দুটি ম্যাচই তাদের বাঁচা-মরার লড়াই। আজ বাংলাদেশের কাছে হারলেই বাড়ি ফেরার বিমানের টিকিট কেটে রাখতে হবে ইংলিশদের। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পাবে বাংলাদেশ।

টাইগাররা সুযোগ কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়!

লড়াই করে হারল শ্রীলংকা

srilanka8সিডনিতে শ্রীলংকাকে ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অসিদের ৩৭৬ রান তাড়া করতে গিয়ে সাঙ্গাকারার সেঞ্চুরিতে ৩১২ রান তোলে শ্রীলংকা।
এই জয়ে পুল ‘এ’তে পয়েন্ট টেবিলের দুই-য়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। খেলায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন ৫১ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
বড় রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই জনসনের বলে হাডিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন লাহিরু থিরিমান্নে। এরপর দ্বিতীয় উইকেটে চাপ সামলানোর পাশাপাশি রানের চাকাকে দ্রুত বাড়িয়ে নেন তিলকারত্নে দিলশান এবং কুমার সাঙ্গাকারা।
৪২ বলে ফিফটি করা দিলশানের ইনিংসে ছিল সাতটি চার। যার ছয়টিই জনসনের করা তৃতীয় ওভারে লাগাতারভাবে।
১৩০ রানের এই জুটিটি ভাঙেন জেমস ফকনার। দিলশান ৬২ করে ফিরলেও সাঙ্গাকারা টিকে ছিলেন সেঞ্চুরি পর্যন্ত। ৪৫ বলে ফিফটি করা সাঙ্গাকারা শতকে পৌছান ১০০ বলে। যাতে ১১টি চারের মার থাকলেও ছক্কা ছিল না একটিও।
জয়বর্ধনের সঙ্গে সাঙ্গাকারার তৃতীয় উইকেট জুটি ছিল ৫৩ রানের। তবে ১৯ রান করে জয়বর্ধনে রান আউটে কাটা পড়েন। সেঞ্চুরির পরপর ১০৪ রান করে ফিরে যান সাঙ্গাকারাও।
শ্রীলংকা তবু ম্যাচে ছিল ম্যাথুজ আর চান্দিমালের জুটির কারণে। ৪২তম ওভারে রিটায়ার্ড হার্ড হয়ে চান্দিমাল মাঠ ছাড়ার আগে ৭ ওভারের পঞ্চম উইকেট জুটিতে উঠে ৮০ রান।
মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করা চান্দিমাল ফিরে যেতেই শুরু হয় বিপর্যয়। ৪ উইকেটে ২৮১ রান থেকে ৩১ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় শ্রীলংকা। চান্দিমাল আর ব্যাটিংয়েই নামতে পারেননি।
শেষপর্যন্ত ৪৬.২ বলে নবম উইকেট হিসেবে সেনানায়েক আউট লংকান ইনিংসের ইতি ঘটে। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নিয়েছেন জেমস ফকনার। দুটি করে উইকেট মিচেল স্টার্ক আর মিচেল জনসনের।
এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলে ৫১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

সোয়াইন ফ্লু বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে সাধারণ মানুষেকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভারতে সোয়াইন ফ্লু সংক্রমণ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও এক স্থানীয় আরেক বেসরকারি প্রতিষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে।
ডা. মাহমুদুর রহমান বলেন, ‘সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু ঘটেনি। চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও লজিস্টিক সাপোর্ট রয়েছে।’
আইইডিসিআর পরিচালক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার তিন জন রোগী পাওয়া গেছে। এদের মধ্যে দুজনই ভারত থেকে এসেছেন। দেশের সীমান্তসহ ২৫টি স্পটে ইনফ্লুয়েঞ্জা রোগ শনাক্ত করতে চিকিৎসক  ও স্ক্যানার দেওয়া হয়েছে। মৌসুমী এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধও দেশে রয়েছে।’
এপ্রিল থেকে জুলাইয়ে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা বেশি হওয়ায় রোগটি প্রতিরোধে ওষুধের পরিমাণ বৃদ্ধির কাজ চলছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘বাজারে সাড়ে তিনশ’ টাকায় রোগটির ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনেক হাসপাতালে রোগটির ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাই উদ্বিগ্ন হওয়রা কিছু নেই।’

ধর্ষণের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবকের বিরুদ্ধে মামলা

narayonganj mapনারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দৃশ্য ভিডিও করে তা দেখিয়ে মেয়েটির পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা দাবি ও পরবর্তীতে ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম সোহেল। সে গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার ফারুক মিয়ার ছেলে।
রোববার সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মেয়েটির মা।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গোপালদীর একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল সোহেল। তাতে রাজি না হওয়ায় গত বছরের ২২ আগষ্ট স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে কৌশলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে সোহেল। ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখে সে। পরে ভিডিও দেখিয়ে মেয়েটিকে আবারো ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় সোহেল। দুই মাস আগে মেয়েটির মাকে ফোন করে নগদ ১০ লাখ টাকা ও মেয়েটিকে তার কাছে পাঠাতে বলে সোহেল। নইলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় সে। মেয়ের মা ভিডিওটি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু সোহেল সম্প্রতি সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেয়। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, সোহেল পলাতক আছেন। তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

 

গাজীপুরে মেয়রের দায়িত্বে কাউন্সিলর কিরণ

kironমেয়র এম এ মান্নানের অনুপস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
রোববার দুপুর ১টায় গাজীপুর নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় নগর ভবনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পুলিশের করা একটি মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন গাসিক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নান। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
তার অনুপস্থিতিতে সিটি করপোরেশন সচল রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের আদেশ জারি করে।
২০১৩ সালের ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ৩মাস পর কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিরণ প্যানেল মেয়র নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে ওইদিনই মেয়র অধ্যাপক এম.এ মান্নান আসাদুর রহমান কিরণকে প্যানেল মেয়র পদে বিজয়ী ঘোষণা দেন।
পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হাসান আজমল ভূঁইয়া ‘প্যানেল মেয়র নির্বাচন বৈধ হয়নি’ মর্মে হাইকোর্টে একটি মামলা করলে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনে প্যানেল মেয়রের দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হয়।
পরবর্তীতে আসাদুর রহমান কিরণের আর্জির প্রেক্ষিতে গত সোমবার হাইকোর্টের আপিল বিভাগ ওই নির্বাচনকে বৈধ ঘোষণা করেন।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে পেট্রলবোমা উদ্ধার

pettrolটাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলালের উদ্দিনের খড়ের গাদা থেকে নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদুল আলম ও এলাকাবাসী জানান, রোববার সকালে  উপজেলার ধলাপাড়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে যায় তার ভাই আবু সাইদ। এ সময় সাইদ সেখানে গাদায় লুকানো অবস্থায় একটি কার্টুন দেখতে পায়। এলকাবাসীকে ডেকে কার্টুনটি খুললে তার ভেতর লুকানো নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল পাওয়া যায়।

পরে পুলিশকে অবহিত করলে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইদুর রহমান ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায়  পুলিশ কাউকে গ্রেফতারর করতে পারেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

ধলাপাড়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান হেলাল উদ্দিন তার কমিটির একজন সদস্য।

বিরোধী দলে থাকলে ৬ দিনের মাথায় সরকারকে ক্ষমতাচ্যুত করতাম

kaderকৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমি যদি ৭ দিনের জন্য বিরোধী দলের নেতা থাকতাম তাহলে ৬ দিনের মাথায় শেখ হাসিনার জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতাম।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি কিসের বিরোধীদল? শুধু হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। কাজের কাজ কিচ্ছুই হচ্ছেনা।

রোববার বিকেলে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৪০তম দিনের অবস্থান কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, হরতাল-অবরোধে অগ্নিকাণ্ড, হত্যা, নাশকতাসহ সব কিছুর জন্য খালেদা জিয়া দায়ী হয় তাহলে আপনি (শেখ হাসিনা) দেশ পরিচালনা করেন কেন? আপনি ক্ষমতা খালেদা জিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দিন। জোর করে ক্ষমতায় থাকবেন না। আর মানুষককে নির্বিচারে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করবেন না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা নরেন্দ্র মোদি কেনো ওবামাকে আমন্ত্রণ করে আনলেও জনগণ গ্রহণ করবে না। কারণ জনগণ সরকারের পক্ষে নেই।

দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ২০ দল

amu10হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ রোববার রাজশাহী বিসিক শিল্প নগরীতে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

ভারতের টাটা মটরস ও বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে নিলয়-ওসমান মটর ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নাকে অটোমোবাইল কারখানা স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়েঅজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই আন্দোলন কোনো সরকারে বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।

রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাকারীদের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না বলেও জানান তিনি।

অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি আরব

saudu osroভারতকে টপকে অস্ত্র আমদানিতে শীর্ষে ওঠে এসেছে তেল সমৃদ্ধ সৌদি আরব। গত বছর দেশটির অস্ত্র আমদানি ব্যয় এক লাফে ৫৪ শতাংশ বেড়েছে। সাড়ে ৬ শ কোটি ডলারে অস্ত্র আমদানি করেছে সৌদি সরকার।

অন্যদিকে একই বছর ভারত আমদানি করেছে ৫৮০ কোটি ডলার মূল্যের অস্ত্র। বিশ্বের অস্ত্র বাণিজ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় বিশ্লেষক আইএইচএস ইনকর্পোরেটেড রোববার এ খবর দিয়েছে।

অস্ত্র সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছেন বিশেষজ্ঞ বেন মোরেস। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র আমদানির ক্ষেত্রে সৌদি আরবের নাটকীয় প্রবৃদ্ধি ঘটেছে। এ ছাড়া, প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগেকার অস্ত্র আমদানি সংক্রান্ত ক্রয় নির্দেশের ভিত্তিতে বলা যায়, দেশটির এ খাতে আমদানি হ্রাস করবে না।

প্রতিবেদনে বেন মোরেস বলেন, মধ্যপ্রাচ্যব্যাপী রাজনৈতিক সংঘাত বাড়ছে। কাজেই এ এলাকার দেশগুলো অস্ত্র আমদানি অব্যাহত রাখবে।

প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, চলতি বছরে সৌদি অস্ত্র আমদানি ৫২ শতাংশ বেড়ে ৯৮০ কোটি ডলারে পৌঁছাবে। আর এর অর্থ দাঁড়াবে বিশ্বে অস্ত্র কেনার খাতে প্রতি সাত ডলারের মধ্যে এক ডলার ব্যয় করবে সৌদি আরব।

এ ছাড়া, বিশ্বের শীর্ষ স্থানীয় অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে পাঁচটিই মধ্যপ্রাচ্যে বলে এ প্রতিবেদনে বলা হয়েছে। এতে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী এক দশকে মধ্যপ্রাচ্যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রের বাজার তৈরি হবে।

মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানির সর্ববৃহৎ সুফল পাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর মধ্যপ্রাচ্যে ৮৪০ কোটি ডলারের অস্ত্র রফতানি করেছে ওয়াশিংটন। অথচ ২০১৩ সালে এ বিক্রির পরিমাণ ছিল ৬০০ কোটি ডলার।

বিশ্বের এক তৃতীয়াংশ অস্ত্র রফতানি করে আমেরিকা এবং দেশটির অস্ত্র রফতানি ১৯ শতাংশ বেড়ে বর্তমানে ২৩৭০ কোটি ডলারে পৌঁছেছে। রাশিয়া এক হাজার কোটি ডলার সমপরিমাণ অস্ত্র রফতানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স।

ইসলামিক স্টেট (আইএস)সহ বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের দেশগুলোরে মধ্যে দারুণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।