দিনাজপুরে বিএনপির সমাবেশে পুলিশের বাধা, আটক ৮
দিনাজপুরে বিএনপির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
দিনাজপুরে বিএনপির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি হরতাল সমর্থনে বের করা মিছিল থেকে যুবদল সভাপতিসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বিশ্বমঞ্চের ৩৩তম ম্যাচে আগে ব্যাটিং করা টাইগাররা ইংলিশদের সামনে ২৭৬ রানের টার্গেট দিয়েছে। নির্ধারিত ৫০ ওভার শেষে মাহামুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এ রান সংগ্রহ করে টাইগাররা।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মাহামুদুল্লাহ রিয়াদ। আর তৃতীয় শতকের অপেক্ষায় থেকে মুশফিক ফেরেন ৮৯ রান করে। তবে, দু’জন মিলে ১৪১ রানের বড় জুটি গড়েন।
বিশ্বকাপ স্বপ্ন পূরণে আর কোয়ার্টার ফাইনালে উঠতে ইংলিশ বধে আগে ব্যাটিং পাওয়া টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে মাঠে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়ের বদলি হিসেবে খেলতে নামা ইমরুল কায়েস।
তবে, জেমস অ্যান্ডারসনের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটের পিছনে তৃতীয় স্লিপে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে তিনি মাত্র ২ রান করেন।
প্রথম ওভারে ইমরুল কায়েসের উইকেট হারানো বাংলাদেশের আরেক ওপেনার তামিম ইকবালও দ্রুতই বিদায় নেন। একবার জীবন ফিরে পেয়েও সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আগের ম্যাচের ইনিংস সর্বোচ্চ ৯৫ রান করা তামিম। জেমস অ্যান্ডারসনের করা তৃতীয় ওভারের প্রথম বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো জো রুটের তালুবন্দি হন তামিম (২ রান)।
দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে সাময়িক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে, বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করে রিয়াদ-সৌম্য জুটি। এ জুটি থেকে তারা আরও ৮৬ রান সংগ্রহ করেন। ২১তম ওভারে জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের তালুবন্দি হন সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ৫২ বলে ৫টি চার আর একটি ছয়ে করেন ৪০ রান।
পরের ওভারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরান মঈন আলী। মঈনের ঘূর্ণিতে জো রুটের তালুবন্দি হন সাকিব (২ রান)।
দলীয় ৯৯ রানের মাথায় সাকিব বিদায় নিলে মুশফিককে সঙ্গে নিয়ে জুটি গড়েন মাহামুদুল্লাহ রিয়াদ। এ দু’জন মিলে গড়েন ১৪১ রানের জুটি। রিয়াদ ১৩৮ বলে ১০৩ রান করে রান আউট হয়ে ফেরেন। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আর ক্যারিয়ার সেরা ইনিংস সর্বোচ্চ রান করেন সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ডানহাতি ব্যাটসম্যান মাহামুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেও নাম লেখান। রিয়াদের ইনিংসে ছিল ৭টি চার আর দুটি ছক্কার মার।
ইনিংসের ৪৮তম ওভারে ব্রডের বলে জর্ডানের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মুশফিক খেলেন ৮৯ রানের ঝকঝকে একটি ইনিংস। তার খেলা ৭৭ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার আর একটি ছক্কা। আর শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমান করেন ১৪ রান।
পাওয়ার প্লে’র দশ ওভারে বাংলাদেশ দুই ওপেনারকে হারিয়ে তোলে ৩২ রান। ২০ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে টাইগাররা তোলে ৯৩ রান। দলীয় শতক আসে ১৩৬ বলে। ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১৩৯ রান। আর ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১৯৭ রান।
এর আগে চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
অ্যাডিলেড ওভালে উভয় দলের জন্যই হবে বাঁচা-মরার লড়াই। ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মাশরাফি বিন মর্তুজার দল। সঙ্গে সঙ্গেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে যাবে ইংলিশদের।
বাংলাদেশের জন্য এ ম্যাচের পরও সুযোগ হিসেবে থাকছে নিউজিল্যান্ড ম্যাচ। তবে ইয়ন মরগানের ইংল্যান্ড দলের এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা ইংলিশদের দুই উইকেটে হারিয়েছিল। দুই দলের মোট দেখা হয়েছে ১৫ বার, এর মধ্যে বাংলাদেশের জয় দুই ম্যাচে। বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। তবে, বাংলাদেশের জন্য আশার কথা, শেষ তিন বারের দেখায় টাইগারদের জয় দু’টিতে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
ইংল্যান্ড দল: ইয়ান বেল, মঈন আলী, অ্যালেক্স হ্যালস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, ক্রিস উকস, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
রাশিয়ার বিরোধী নেতা বোরিস নেমতসভকে হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আদালতে হাজির করার পর তাদের রিমান্ডে পাঠানো হয়েছে।
এদের মধ্যে দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে আদালত, যাদের একজন স্বীকার করেছেন, তিনি গুলিবর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
অপরাধ স্বীকারকারী ব্যক্তি চেচেন বংশোদ্ভুত জাউর দেদায়েভ। তবে, অভিযুক্তদের পরিবার বলছে, হত্যাকাণ্ডে আটককৃতরা জড়িত নয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, বোরিস নেমতসভকে ভাড়াটে খুনিরা হত্যা করেছে। তার সমর্থকেরা বলছেন, কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেটি জানা জরুরি।
চেচেন নেতা রমজান কাদিরোভ বলেছেন, দোষ স্বীকারকারী ব্যাক্তি দেদায়েভ ছিলেন নিবেদিতপ্রাণ এক মুসলিম।
ফ্রান্সের শার্লি হেব্দোতে নবী মুহাম্মদের (সা.) কার্টুন প্রকাশের ঘটনায় সে খুব ক্রোধান্বিত ছিল।
সূত্র: বিবিসি
সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২ মার্চ রাজধানীর পূর্ব রামপুরায় বাসায় ঢুকে সাবেক এই কর কমিশনারকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
বিশ্বকাপের পঞ্চম আসর খেললেও বাংলাদেশের আক্ষেপ ছিল একটি সেঞ্চুরির। অ্যাডিলেডে সোমবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের বিপক্ষে তামিম মিস করলেও মাহমুদউল্লাহ ভুল করেননি। বিশ্বকাপে বাংলাদেশের সেঞ্চুরিয়ান এখন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ অসাধারণ এক সেঞ্চুরি করে দেশের পক্ষে ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ।
১৩১ বলে ১০০ রান করেন তিনি। এটি শুধু বিশ্বকাপের বাংলাদেশের প্রথম সেঞ্চুরিই নয়, মাহমুদউল্লাহরও ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ৪ উইকেটে ২২৬ রান করেছে ৪৩.৩ ওভারে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইমরুল কায়েস ও তামিম ইকবাল অ্যান্ডারসনের শিকার হন। ইনিংসের চতুর্থ বলেই ক্রিস জর্ডাদের হাতে ক্যাচ দেন ইমরুল। তৃতীয় ওভারে তামিম স্লিপে ক্যাচ অনুশীলন করান রুটকে।
‘যুবকল্যাণ তহবিল আইন, ২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
এ আইনের ফলে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, কারিগরি, কলা ও সংস্কৃতি কাজের জন্য যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়া যাবে। এর আগে একটি অধ্যাদেশের মাধ্যমে এ অনুদান দেওয়া হতো।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৫টি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) স্বাক্ষর করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের চরসিন্দুরে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই একটি ঘর আগুনে পুরোপুরি পুড়ে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস।
সংসদ সদস্যের ফুফাত ভাই প্রতিবেশী টিপু জানান, যদিও এ ঘরটিতে কোনো লোকজন ছিল না। ঘরে লোকজন থাকলে হয়তো তারাও আগুনে পুড়ে মারা যেত। তাদের দাবি ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল এবং ঘরটি পুড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সৌরশক্তিতে ভর করে দুনিয়া ভ্রমণ। সেই লক্ষ্যেই সোমবার সকালে আবু ধাবি থেকে ছাড়ল সুইজারল্যান্ডে নির্মিত প্রথম সৌর চালিত বিমান। জ্বালানি ছাড়াই গোটা বিশ্ব ঘুরে বেড়াবে এই বিমান। পেরোবে দুই মহাসাগর।
সোলার ইমপাল্স ২ নামে বিমানটি আবু ধাবির আল বাতিন বিমানবন্দর থেকে সোমবার সকালে আকাশে ওড়ে। এর বিশ্বযাত্রার পথে পালা করে বিমানটি চালাবেন দুই পাইলট। পুরনো প্রযুক্তি ছেড়ে দূষণহীন পৃথিবী গড়ার লক্ষ্যেই এই বিমান বলে জানিয়েছেন স্যুইস পাইলট অ্যান্দ্রে বোর্সবার্গ। কার্বন ফাইবারে তৈরি বিমানটির ওজন মাত্র ২,৩০০ কিলোগ্রাম, যা একটি চার চাকার গাড়ির সমান। এর দুই ডানায় রয়েছে ১৭,২৪৮টি সোলার সেল। যা সৌরশক্তি উৎপন্ন করে চলেছে।