শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আন্নার ১১০০ কিলোমিটার পদযাত্রা ঘোষণা

anna hazariভারতে মোদি সরকারের ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে এক হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ বা পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের সেবাগ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে ৩০ মার্চ এই পদযাত্রা শুরু করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আন্না।

ওই দিন সেবাগ্রাম থেকে শুরু হয়ে আগামী মে মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে গিযে শেষ হবে পদযাত্রা।

সারা দেশের কয়েক হাজার কৃষক এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন অহিংস আন্দোলনে বিশ্বাসী এই নেতা।

গত ডিসেম্বরে কারখানা ও অন্যান্য শিল্প-অবকাঠামো নির্মাণের জন্য কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীদের জমি কেনার বিষয়টি সহজ করে দিতে নতুন ভূমি অধিগ্রহণ বিল পাস করে মোদি সরকার। এই নীতির ফলে কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন বলে মনে করেন আন্না হাজারে। অবিলম্বে এই বিল বাতিল করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য উত্তর প্রদেশ, বিহার, মধ্য প্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব হয়ে দিল্লি পৌঁছে আদালত ঘেরাও কর্মসূচি শুরু করবেন আন্না।

রাজশাহীতে দুই ওসিকে প্রত্যাহারে আল্টিমেটাম

rajshahiঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার রাতে নগরীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন এই আল্টিমেটাম দেন।

এ সময় তিনি জানান, ৭২ ঘন্টার মধ্যে ওই দুই ওসিকে প্রত্যাহার না করা হলে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

এদিকে, একই দাবিতে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং দূরপাল্লার বাস ও কোচ বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে মঙ্গলবারও বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে মাহতাব হোসেন অভিযোগ করে বলেন, “গত ১ মার্চ ভোরে শিরোইল বাস টার্মিনালে দুর্বৃত্তরা হানিফ পরিবহনের দুইটি বাস পুড়িয়ে দেয়।

এ ঘটনায় হানিফ পরিবহনের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজের ইচ্ছা মত মামলা করেছে।

এছাড়া মামলায় হানিফ পরিবহনের নাম এবং ক্ষতিগ্রস্থ বাস দুইটির নম্বর দেয়া হয়নি। তাই মামলায় হানিফ পরিবহনের নাম এবং পরিবহন নম্বর দেয়ার অনুরোধ জানালে ওসি আলমগীর হোসেন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি।

ঘটনার আগের দিন পরিবহন শ্রমিকের এক ছেলেকে আটক করে বাস পোড়ানো  মামলায় জড়িয়েছে পুলিশ।”

জেলা ট্রাক ট্যাংক-লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক অভিযোগ করে বলেন, “তার দুই পরিবহন শ্রমিক রহিম ও মাইনুলকে সোমবার আটক করে নির্যাতন চালায় শাহ মখদুম থানা পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে গেলে পুলিশ মোটা অঙ্কের  ঘুষ দাবি করেন।

এ ঘটনায় শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানকে অভিযুক্ত করে অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল মোমিন, গাজীউর রহমান গাজী, পারভেজ, সিএনজি মালিক শ্রমিক নেতা শাহীন প্রমুখ।

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ আটক ২

eyaba23কক্সবাজারের টেকনাফে প্রায় ২৩ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মো.আলী জোহর ও হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর মো.সৈয়দ আলম।

ঙ্গলবার সকাল ৬ টার দিকে বিজিবি টেকনাফ পৌরসভার খায়ুকখালি খালে (কে কে খাল) অভিযান চালিয়ে এ ইয়াবাসহ ওই দুইজনকে আটক করে।

৪২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে.কর্নেল মো.আবু জার আল জাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপি চৌকির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে জওয়ানরা কে কে খাল এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তিনি।

 

আইএস জঙ্গিদের হাতে অপহৃত ২ বাংলাদেশি

is iraqলিবিয়ায় ইসালিম স্টেটের (আইএস) হাতে অপহৃতদের মধ্যে আরও একজন বাংলাদেশি রয়েছেন।

আনোয়ার হোসাইন নামের ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী। তার পাসপোর্ট নম্বর এই-৩৬৩০৭৫৪।
মঙ্গলাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত লিবিয়ায় আইএসের হাতে অপহৃত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে।
এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এক বাংলাদেশিসহ নয়জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
অপহৃত বাংলাদেশির নাম মো. হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে (পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩)। তিনি লিবিয়ার সিরতে শহরের আল-ঘানি তেলখনিতে কাজ করতেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার আইএস জঙ্গিরা লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে আল-ঘানি তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে, যাদের কয়েকজনকে শিরোশ্ছেদ করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তেলখনিটি পুনরায় নিজেদের দখলে নেয়। তবে তেলখনি থেকে পিছু হটার সময় আইএস জঙ্গিরা নয়জনকে অপহরণ করে নিয়ে যায়, যাদের মধ্যে একজন বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত বাংলাদেশি হেলাল উদ্দিনকে কোথায় নেওয়া হয়েছে তা শনাক্ত করে তাকে মুক্ত করার চেষ্টা চলছে।

 

টাঙ্গাইলে মদপানে দুই যুবকের মৃত্যু

marderটাঙ্গাইলের ঘাটাইলে মদ্যপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে।
ওই দুই যুবকের নাম হানিফ উদ্দিন ও সেলিম মিয়া। হানিফ ঘাটাইলের দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা গ্রামের শাহজাহানের ছেলে এবং সেলিম একই গ্রামের তুলা খন্দকারের ছেলে।
আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে হানিফ ও সেলিম বাড়িতে বসে বাংলা চোলাই মদ পান করেছিল। হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি

টাইগারদের জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

bdc stইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রলীগ।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। টিএসসিতে এসে বাজানো হয় শিল্পী আসিফের ‘শাবাশ বাংলাদেশ’ গানটি। শিক্ষার্থীরাও সঙ্গে সঙ্গে সুর মেলায়।

একই সঙ্গে ‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’ গানটি গাইতে গাইতে নেচে গেয়ে আনন্দ মিছিল করে মিছিলে অংশ নেওয়া সবাই। একে অপরকে রং মাখামাখিও বাদ ছিলো না। এভাবে আনন্দমুখর করে তুলে পুরে টিএসসি।

মিছিলে যোগ দেয় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী। এছাড়া বিভিন্ন অনুষদে ক্লাসরত ও লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে মিছিলে যোগ দেয়। সবার মুখে একটাই স্লোগান বাংলাদেশ…বাংলাদেশ… জিতেছে দেশ… জিতবে বাংলাদেশ।

সবার মাথায় ছিলো জাতীয় পতাকা, শাবাশ বাংলাদেশ সংবলিত ব্যান্ড। এসময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাতে আমাদের প্রত্যাশা তারা অনেক দূর যাবে। একদিন বিশ্বচ্যাম্পিয়নও হবে।

তবে যদি দল খারাপ করে তাহলেও বাংলাদেশ ছাত্রলীগ তাদের অব্যাহত সমর্থন দিয়ে যাবে বলেও জানান সোহাগ।

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

repপার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ করেছে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতা।

স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় মঙ্গলবার উপজেলার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় উপজেলা মৎসজীবী লীগের আরো তিনজনকে আসামি করা হয়েছে বলে দীঘিনালা থানার ওসি শাহাদত হোসেন টিটু জানান।

ধর্ষণের শিকার মেয়েটিকে সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মাসী জানান, দীঘিনালা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার রাতে দুই ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল তার ভাগ্নী।

“পথে উওর কবাখালি কালভার্ট এলাকায় চার যুবক দুই ভাইকে বেঁধে ধারাল অস্ত্র দেখিয়ে তাকে ধর্ষণ করে।”

সকালে ঘটনা জানার পর সোহেলকে একটি তামাক ক্ষেত থেকে আটক করা হয় বলে ওসি শাহাদত জানান।

ওসি বলেন, “সোহেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সহযোগীদের নাম বলেছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

অভিনন্দন ব্যানার লাগাতে গিয়ে গুলশানে বিএনপির নেতা আটক

karjaloy khaledaবাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোর সময় বিএনপির কেন্দ্রীয় সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক রায়হান আমিন রনিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যাালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় বাংলাদেশ। এ জন্য বিএনপির আটক এই নেতা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দলের চেয়ারপারসনের কার্যাতলয়ের সামনে ব্যানার লাগাতে যান। এ সময় সেখানে দায়িত্বরত ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবার সারা দেশে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। একই সঙ্গে মঙ্গলবারের হরতালও প্রত্যাহার করে তারা।

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

psc৫তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকা্শ করা হয়।

ছয়টি আবশ্যিক বিষয়্- বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়াও পদ অনুযায়ী পৃথক আরো ৮৪টি বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।

এর মধ্যে বাংলা প্রথম পত্রে ১০০ নম্বর, দ্বিতীয় পত্রে (সাধারণ ক্যাডারদের জন্য) ১০০, ইংরেজি প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তিতে ৫০, মানসিক দক্ষতায় ৫০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বর।

এর আগে গত ৬ মার্চ নতুন সিলেবাস অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালার নতুন নিয়ম অনুযায়ী এবার প্রিলিমিনারিতে ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের এমসিকিউ  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩ পদের (প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জন) বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন।

বাংলালিংক এটিএম টপ আপ সেবা চালু

banglalink atmদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তার গ্রাহকদের জন্য ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) সহযোগিতায় গত ৯ মার্চ সোমবার থেকে এটিএম টপ আপ সেবা চালু করেছে।

আইটিসিএল হলো- দেশের বৃহত্তম পেমেন্ট গেটওয়ে কিউ-ক্যাশের স্বত্বাধিকারী। বর্তমানে কিউ-ক্যাশ পেমেন্ট প্রসেসিং কনসোর্টিয়ামে ৩৫টির বেশি ব্যাংক যুক্ত রয়েছে।

বাংলালিংকের গ্রাহকেরা এখন প্রধান প্রধান ইন্টারন্যাশনাল অ্যান্ড ডমেস্টিক কার্ড ব্যবহার করে কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত দুই হাজারেরও বেশি (২,০০০++) এটিএম থেকে যেকোনো বাংলালিংক নম্বরে (প্রি-পেইড ও পোস্ট-পেইড) টপ-আপ করতে পারবেন। তারা দিবারাত্রি ২৪ ঘন্টা ও সপ্তাহে সাতদিনই এ সেবা গ্রহণের সুযোগ পাবেন। এজন্য অতিরিক্ত কোনো চার্জ বা খরচ লাগবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের বিপণন পরিচালক, সোলায়মান আলম। এ সময় বাংলালিংকের হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস, জালাল হোসেন ও ডিস্ট্রিবিউশন ম্যানেজার, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন। অন্যদিকে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) কাজী সাইফুদ্দীন মুনির , পিএইচডি, ম্যানিজিং ডিরেক্টর এন্ড সিইও; জনাব ওসমান হায়দার , ডিরেক্টর- বিজনেস; জনাব আহসান উল্লাহ চেীধুরী, ডিরেক্টর – অপারেশনস্; জনাব মাহমুদ আল হাসান খান, হেড অফ সেলস্ এন্ড মার্কেটিং এবং জনাব জুবায়ের আহমাদ, হেড অফ ট্রানজেকশান প্রসেসিং এন্ড বিজনেস ইনিশিয়েটিভস্; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর জনাব সোলায়মান আলম অনুষ্ঠানে বলেন, ‘‘বাংলালিংকের টপ আপ সেবা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দময়! একটি গ্রাহকমুখী কোম্পানি হিসাবে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে। সে অনুযায়ী আমরা অংশীদারিত্বের মাধ্যমেও গ্রাহকদের জন্য  নিত্যনতুন সুযোগ-সুবিধা উদ্ভাবন এবং সমাধান প্রদান করে থাকি।”

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক হলো বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর; যাদের ৩০ মিলিয়ন বা ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।