শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পরীক্ষা বিঘ্নিত হলেও পড়াশুনা চালিয়ে যাও: শিক্ষামন্ত্রী

nahid26শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, হরতাল-অবরোধে পরীক্ষা বিঘ্নিত হলেও তোমরা পড়াশুনা চালিয়ে যাও। দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের হাত ধরেই গড়ব সমৃদ্ধ বাংলাদেশ, এগিয়ে যাবে দেশ।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কাছে রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
পরে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন শেষে বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন শিক্ষামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএমএ এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব নিরু, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন ব্যানার্জী, রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

সাঙ্গাকারা-দিলশানের সেঞ্চুরিতে শ্রীলংকা ৩৬৩

dilshan110হোবার্টে জয়ের জন্য স্কটল্যান্ডকে ৩৬৪ রানের বড় টার্গেট দিয়েছে শ্রীলংকা। তিলকারত্নে দিলশান-কুমার সাঙ্গাকারার দুই সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রান তুলেছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।
সাঙ্গাকারা ১২৪ এবং দিলশান ১০৪ রানের ইনিংস খেলার পথে দুজনের গড়া ১৯৫ রানই লংকানদের রানের পাহাড়ে উঠিয়ে দেয়।
শুরুটা যদিও খুব একটা স্বস্তির ছিল না। ওপেন করতে নেমে ব্যাটে বল মিলাতে হিমশিম খাওয়া লাহিরু থিরিমান্নেকে শ্রীলংকা হারায় পঞ্চম ওভারেই। ২১ বলে ৪ রান করে হাফফাঁস করতে থাকা থিরিমান্নে অ্যালাসদাইর ইভান্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন প্রিস্টন মমসেন।
২১ রানে প্রথম উইকেট পতনের পর দিলশানের সঙ্গে জুটি গড়েন সাঙ্গাকারা। পঞ্চাশ ওভারে ৩৬৩ রান তোলার অধিকাংশ কাজ করে যায় তাদের দ্বিতীয় উইকেট জুটি। ৩৫তম ওভারে যখন দিলশান জশ ড্যাবের শিকার হন, তার আগেই ৯৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ১০৪ রানের ইনিংস ছিল ১০ চার আর ১ ছয়ে গড়া।
তার অন্যপাশে আশ্চর্য ধারাবাহিকতা ধরে রেখে যথারীতি সেঞ্চুরি করে গেছেন কুমার সাঙ্গাকারাও। দিলশানের পরের বলেই সেঞ্চুরি ছোঁয়া সাঙ্গাকারা শেষ পর্যন্ত থামেন ১২৪ রান করে। ৯৭ বলে খেলা ইনিংসটিতে ১৩ চারের পাশে ৪টি ছয়।
মাহেলা জয়বর্ধনের পরের বলেই ইনিংসের তৃতীয় শিকার হিসেবে কুমার সাঙ্কাকারাকেও তুলে নেন জশ ড্যাবে। সেই সঙ্গে হয়ে গেছেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও। এক উইকেট কম ১২ উ্ইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
২৪৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাকিটা সময় স্কটিশ বোলাররা খানিকটা নিয়ন্ত্রণে সুযোগ পান। তবে ম্যাথুজের ২০ বলে খেলা ৫১ রানের টর্নেডো ইনিংস, কুশল পেরেরার ১৩ বলে ২৪ আর কুলাসাকেরার ১৭ বলে ১৮ রানের সুবাদে সাড়ে তিনশো পেরোয় শ্রীলংকার ইনিংস।

তিকরির আল-আলম শহর নিয়ন্ত্রন নিয়েছে সেনাবাহিনী

tikriiসুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের দখলে থাকা ইরাকের তিকরিত শহরের বেশ কিছু অংশ পুনর্দখল করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

নিরাপত্তা বাহিনী জানায়, মঙ্গলবার শিয়াদের সহায়তায় সেনারা তিকরিতের উত্তরাঞ্চলীয় অংশ আল-আলম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

তবে অভিযান বাধাগ্রস্ত্র হওয়ার জন্য রাস্তার পাশে আইএস এর পুঁতে রাখা মাইন ও স্নাইপার হামলাকে দায়ী করেছে সরকারি সেনারা।

গেলো এক সপ্তাহেরও বেশি সময় আগে তিকরিত দখলে অভিযান শুরু করে তারা।

দুর্নীতির মামলায় মনমোহনের বিরুদ্ধে সমন জারি

monmohonভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন দিল্লির এক আদালত।  কয়লাখনি দুর্নীতির মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, এ মামলায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ও জনগণের সেবক হিসেবে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আরো  পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং সাবেক কয়লাসচিব পি সি পরখও রয়েছেন। তাদের সবাইকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে

অভিযোগের জানা যায়, অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী কোম্পানি হিন্দালকো ওডিশা রাজ্যের কয়লাখনির তালাবিরা ব্লকের বরাদ্দের আবেদন জানালে প্রথমে তা বাতিল করে দেয়া হয়। পরবর্তী সময় ২০০৫ সালে তাদের বেআইনিভাবে ওই ব্লকটি বরাদ্দ দেয়া হয়। সে সময় কয়লা মন্ত্রণালয় মনমোহন সিংয়ের সরাসরি নিয়ন্ত্রণে ছিল।

‘কোলগেট কেলেঙ্কারি’ হিসেবে পরিচিত বিতর্কিত এ ঘটনায় মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ডিসেম্বরে আদালত নির্দেশ দেন। গত জানুয়ারি মাসে মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এ মামলায় বুধবার আদালতে হাজিরের জন্য মনমোহনের বিরুদ্ধে সমন জারি করা হয়।

নাম-পরিচয় ভুলে গেছে মুক্তি পাওয়া ৮০ শিশু

naijeriya11নাইজেরিয়ার সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের বন্ধীদশা থেকে মুক্তি পাওয়া ৮০ শিশু তাদের নাম-পরিচয় ভুলে গেছে।

ক্যামেরুনের ক্যাম্পে আটকে রাখা হয়েছিল এসব শিশুদের। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট- এনডিআই’র পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো’র বরাতে গতকাল বিবিসি এ খবর নিশ্চিত করে।

ফোমুনজো বলেন, ৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েরা ইংরেজি, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তিনি আরো বলেন, শিশুরা দীর্ঘদিন তাদের পরিচিত জনদের সংস্পর্শে ছিলো না।

বন্দী থাকার সময় জোর করে তাদের মধ্যে জিহাদি মতাদর্শ ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন কাউকে চিনতে পারছে না তারা।

এর আগে গেলো নভেম্বরে ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি ক্যাম্প থেকে শিশুদের উদ্ধার করা হয়। পরে একটি এতিমখানায় পুনর্বাসন করা হয় তাদের।

বৃটিশ প্রচারমাধ্যমে তুলোধোনা ইংল্যান্ডকে

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে৷ গোটা টুর্নামেন্টেই জঘন্য খেলেছে দল৷ তাই বলে বাংলাদেশের কাছেও হেরে বসবে! না, ভাবতে পারেননি সে দেশের মানুষ৷ প্রচারমাধ্যমও৷ তাই তো ইওন মর্গানের দলের তুলোধোনা করছে বৃটিশ প্রচারমাধ্যম৷

কোথাও লেখা হলো, ‘ইংল্যান্ড এখন বিশ্ব ক্রিকেটে হাসির খোরাক!’ কোথাও আবার লেখা হয়েছে, ‘জঘন্য, বিশ্রী হার’! মর্গানসহ গোটা দলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ অভিযোগের আঙুল উঠছে কোচ, দলের সাপোর্টিং স্টাফদের দিকেও৷

জিওফ্রে বয়কট লিখেছেন, ‘দুঃস্বপ্নের দিন৷ দুঃস্বপ্নের রাত৷’

দ্য টেলিগ্রাফে তিনি আরও লিখেছেন, ‘ইংল্যান্ডের প্লেয়ারদের যেমন মনে করা হচ্ছিল, তা মোটেই নয়৷ সব্বাই বলার চেষ্টা করছে, ভাগ্য সঙ্গ দেয়নি৷ কিন্তু সব সময় এই অজুহাতটা কি খাটে?’

বথামের কথায়, ‘এই ইংল্যান্ড সর্বকালের সবচেয়ে খারাপ দল৷ এতটা খারাপ, ভুলেও ভাবিনি৷’

‘ডেইলি মেল’-এ লেখা হয়েছে, ‘১৫ রানের হারটাই বলে দিচ্ছে, ইংল্যান্ড আত্মসমর্পণ করেছে৷ এর থেকে লজ্জার হার, লজ্জার বিদায় আর কী হতে পারে! কিন্তু এভাবে যে হারল, তা কিন্তু নতুন নয়৷ হেরেই চলেছে ইংল্যান্ড. যে কারণেই, হাস্যকর দলে পরিণত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট৷’

গোটা ব্যাপারটা মানতেই পারছেন না কেভিন পিটারসেন৷ যত অসহায়ভাবে আত্মসমর্পণ দেখেছেন দলের, ততই ছটফট করেছেন মাঠের বাইরে বসে৷ ইচ্ছে করছিল নেমে পড়েন, কিন্তু তা তো সম্ভব হয়নি৷

তাই খেলা শেষের পর কে পি টুইট করে বসলেন, ‘ভাবতে পারছি না৷ বিশ্বাসই হচ্ছে না! এই হার৷’

এমন টুইটের পর কে পি মিনিট কয়েক চুপ ছিলেন৷ তারপর ফের লেখেন, ‘ওয়েল ডান বাংলাদেশ৷ তোমরা যোগ্য দল হিসেবেই জিতেছ৷’

পিটারসেন আরও যোগ করেন, ‘এমন বিশ্রী হারের পর, কেউ যেন ভুলেও না বলেন, আমরা একদিনের ক্রিকেটকে গুরুত্ব দিইনি৷ বিশ্বকাপের আগে টানা ছ মাস একদিনের ক্রিকেট খেলেছি আমরা৷’

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার

kamrul29খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।

আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এটিএম সামসুজ্জামান।

শাহজালালে ৪০ লাখ টাকার সোনা আটক

goldহজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেক্ট্রনিক খেলনার ভেতরে করে চোরাচালানের মাধ্যমে আনা সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাদের দাবি আটক আটটি সোনার বারের ওজন ৮০০ গ্রাম এবং বর্তমান বাজারদর ৪০ লাখ টাকা।

বুধবার বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, সনি প্লে স্টেশন নামের গেমিং ডিভাইসের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণগুলো লুকানো ছিল। বিমানের এসকিউ৪৪৬ ফ্লাইটযোগে বুধবার সিঙ্গাপুর থেকে এগুলো শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

তিনি জানান, ২৫ বায়তুল মোকাররম মার্কেটের হৃদয় ইলেক্ট্রিকের মো. আবু আলমের নামে ইলেক্ট্রনিক পন্যগুলো এসেছে। দুলাল মিয়া নামের এক ব্যক্তি সিঙ্গাপুর থেকে এগুলো পাঠিয়েছেন। এর সঙ্গে আরো কারা জড়িত সেটি সনাক্তে তদন্ত চলছে।

ইসরাইলি হত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস

is11এক ইসরাইলি নাগরিককে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তরুণ এক জিহাদি, এক ব্যক্তিকে গুলি করে হত্যা করছে।

নিহতের নাম ইসমাইল মুসাল্লেম বলে জানায় তারা।

তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ জঙ্গিদের। বিদেশী যোদ্ধা হিসেবে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়া গিয়েছিলেন মুসাল্লেম।

তবে মুসাল্লেমের পরিবার জানায়, দুই হাজার চৌদ্দ সালে তুরস্ক ভ্রমণের সময় নিখোঁজ হন ১৯ বছরের মুসাল্লেম।

এরপরই আইএস সমর্থিত ম্যাগাজিনে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়।

তাতে নিজেকে ইসরাইলের চর বলে স্বীকার করেন তিনি।

তবে, এই দাবি মানতে নারাজ ইসরাইল ও তার পরিবার।

পরীমনির পাগলা দিওয়ানা

porimoniপ্রথম ছবি ভালোবাসা সীমাহীন ছবির সাফল্যের পর মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা পরীমনির নতুন ছবি পাগলা দিওয়ানা।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে পরীমনির নায়ক হিসেবে রয়েছে শাহরিয়াজ। মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় পাগলা দিওয়ানা  ৩ এপ্রিল ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, রোমান্টিক অ্যাকশন ছবিতে একজন নতুন নায়িকাকে দর্শকরা যেভাবে পছন্দ করেন, পাগলা দিওয়ানা ছবিতে পরীমনিকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে।

আমার বিশ্বাস, এ ছবিতেই পরীমনির মধ্যে একজন অন্যতম সেরা নায়িকাকে খুঁজে পাবে চলচ্চিত্র শিল্প।