শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদা জিয়ার বক্তব্যে নমনীয়তার ইঙ্গিত?

khaledaaঅনেকের বক্তব্যের সঙ্গে একমত হওয়া কঠিন যে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে একেবারে নতুন কিছুই নেই। অন্তত তিনটি বিষয়ে কিছুটা নমনীয়তার ইঙ্গিত রয়েছে বলে প্রতীয়মান হয়। তবে, তাঁর বক্তব্যে কিছুটা অস্পষ্টতার কারণে রাজনৈতিক পর্যবেক্ষকেরা কিছুটা সংশয় প্রকাশ করেছেন।

প্রথমত, তিনি নির্বাচনকালীন সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে নির্দিষ্টভাবে ‘সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের’ ওপর জোর দিয়েছেন। দ্বিতীয়ত, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদকে অবৈধ বলেননি, বরং প্রথমবারের মতো মেনে নিয়েছেন। এমনকি ১৯৯৬ সালের মতো একটি সংবিধান সংশোধন বিল পাস দেখতে চাইছেন। কিন্তু তাই বলে বিলুপ্ত হওয়া ত্রয়োদশ সংশোধনীর পুনরুজ্জীবন তিনি চাননি। তৃতীয়ত, চলমান অবরোধ কর্মসূচি তিনি অনির্দিষ্টকাল ধরে না চালানোরও একটা ইঙ্গিত দিয়েছেন। অনেকের মতে, সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও তিনি ২৬ মার্চের মধ্যে সুরাহা চান। তিনি ‘ঐক্যবদ্ধভাবে ৪৫তম স্বাধীনতা দিবস উদ্যাপনের’ কথা বলেছেন।

প্রবীণ আইনজীবী রফিক-উল হক অবশ্য মনে করেন, ‘সুর দেখে মনে হয় নরম, কিন্তু তাতে পুলকিত হলে চলে না, কারণ, পরক্ষণেই তা উল্টে যেতে পারে।’ তাঁর কথায়, ‘আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ভয় পাই।’

বেগম জিয়া তাঁর চার পৃষ্ঠার লিখিত বক্তৃতায় ‘বিরাজমান সমস্যা সমাধানে’ নির্দিষ্টভাবে তিনটি দফা দিয়েছেন। এতে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা নেই। যদিও ওই লিখিত বক্তব্যের শেষাংশে উল্লেখ আছে, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে দ্রুত একটি নির্বাচনের আয়োজন করলেই কেবল চলমান সংকটের সুরাহা হবে।’ কিন্তু এটা তাঁর চাপিয়ে দেওয়া বা তাঁর একতরফা কোনো অনমনীয় অবস্থান বলা যায় না। কারণ, ওই বক্তব্যের শর্তাংশে বলা আছে, ‘এ নিয়ে ক্ষমতাসীনেরা যদি কোনো আলোচনা করতে না চায়, তাহলে সমস্যা সমাধানের দায়িত্ব এককভাবে তাদের ওপরেই বর্তাবে।’

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কথাটি এড়িয়ে চলতে বিএনপির ধারাবাহিক অবস্থান লক্ষ করা যায়। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ‘ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে’ নির্বাচনের কথা বারবার উল্লেখ করেছেন। বিএনপি এর বিরোধিতা করেনি। বিষয়টিতে কিছুটা অস্পষ্টতা থাকলেও বিএনপির আগের অবস্থান থেকে তা সরে আসার ইঙ্গিত দেয়।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষকে ছাড় দিতে হবে। খালেদা জিয়ার কিছুটা নমনীয়তা, বিশেষ করে অবৈধ সংসদ না বলার মধ্যে, দেখা গেছে। এখন প্রধানমন্ত্রীর তরফে ছাড় দেওয়ার কথা জাতি শুনতে চায়।

১৩ মার্চের সংবাদ সম্মেলনে বিএনপির নেত্রী তাঁর তিনটি দফা ক, খ ও গ দিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন। কিন্তু সর্বশেষ দফায় রেখেছেন নির্বাচনের কথা। ক দফায় নেতা-কর্মীদের মুক্তি, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, তার তদন্ত ও দোষীদের শাস্তিদান এবং মিথ্যা মামলা প্রত্যাহার, খ দফায় সভা-সমাবেশ-মিছিলসহ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত সকল প্রকার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আর গ দফায় বলা হয়েছে, ‘সকলের কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে সকলের অংশগ্রহণে অনতিবিলম্বে জাতীয় সংসদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখের মধ্যে সংলাপের আয়োজন করতে হবে।’

রাজনীতিতে যুক্তিসংগত ফর্মুলার আকাল কখনো পড়েনি। তদুপরি নির্বাচন প্রশ্নে খালেদা জিয়ার সর্বশেষ বক্তব্যকে একটি অগ্রগতি হিসেবে দেখা চলে। তিনি ‘অনতিবিলম্বে’ নির্বাচন চেয়েছেন। কোনো আলটিমেটাম দেননি। নির্বাচন অনুষ্ঠানের জন্য নয়, তিনি ‘সুনির্দিষ্ট তারিখের মধ্যে সংলাপ’ চেয়েছেন। এমনকি যে বাক্যে তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন চেয়েছেন, সেখানেও তিনি ‘সকলের অংশগ্রহণ’ কথাটি উল্লেখ করতে ভোলেননি। কারণ, তাঁকে এই বাস্তবতা স্বীকার করতে হয় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সাবেক আইনমন্ত্রী ও সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, বিএনপির নেত্রী আইনের চোখে ফেরার। তাঁর মুখে এখন আরও আন্দোলন চালানোর আহ্বান হৃদয়বিদারক, অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন। এত মৃত্যু ও ধ্বংসের পরেও তিনি অনমনীয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, বিএনপির নেত্রীর প্রস্তাবে নমনীয়তার আভাস স্পষ্ট। শুধু তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন করতে হবে তা বলা নেই। তৃতীয় কোনো ফর্মুলার দিকে যাওয়ার ইঙ্গিত আছে। নতুন একটা জায়গা তৈরি হয়েছে। এখন সরকার কীভাবে অগ্রসর হয়, সেটা দেখার বিষয়।

খালেদাকে ১৩ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ

khaledaবড়পুকুরিয়া দুর্নীতি মামলায়  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ-২ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।

বেলের জোড়া গোলে রিয়ালের জয়

bel16গ্যারেথ বেলের জোড়া গোলে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে নিজেদের মাঠে লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে।

এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। আগামী ২৩ মার্চ লিগে মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকোয়’ মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

cross fiee ফরিদপুরের আলপাডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোক্তার মোল্লা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে চার ডাকাতকে।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর সদর সার্কেলের সিনিয়র এএসপি মো. কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়দেবপুর গ্রামে ডাকাতদলের সদস্য জাকির ফকিরের বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে- এমন গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যেই জাকিরের বাড়িতে বোমা ফেটে জাকিরের বাম হাতের কবজি উড়ে যায়। পুলিশ ওই বাড়ি থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে।

এ ছাড়া আহত জাকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় এলাকার লোকজন ডাকাতদলের সদস্যদের পিটুনি দিয়ে জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরে ওই রাতে ডাকাতদলের সদস্য মোক্তার মোল্লাকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য রাত পৌনে ৩টার দিকে ওই গ্রামে যায়। এ সময় সেখানে লুকিয়ে থাকা ডাকাতদলের অপর সদস্যরা পুলিশের ওপর হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে মোক্তার মোল্লা নিহত হন। আহত চার ডাকাতকে পুলিশি প্রহরায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মেঘনা ও তেঁতুলিয়ায় ৭ মাস ছোট নৌযান চলাচল নিষিদ্ধ

trolar16দক্ষিণের উপকূলজুড়ে শুরু হয়েছে ডেঞ্জার মৌসুম। দুর্ঘটনা এড়াতে বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর প্রায় তিন হাজার কিলোমিটার জুড়ে আগামী ৭ মাস ছোট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিআইডব্লিউটিএ।

১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৮টি নৌরুটে ট্রলার ও ছোট লঞ্চের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রুটগুলো হলো-মেঘনা নদীর ইলিশা-‌মজু চৌধুরীরহাট, চর আলেকজান্ডার-দৌলতখান, চর আলেকজান্ডার-মির্জাকালু, চর আলেকজান্ডার-আসলামপুর, মনপুরা-তজুমদ্দিন, মনপুরা-শশীগঞ্জ, দশমিরা-চরকলমী, মেঘনা ও তেঁতুলিয়া নদীর দশমিনা-চরমন্তাজ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার বলেন, বর্ষা মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই প্রতি বছর বর্ষা এলেই ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঞ্জার মৌসুম ঘোষণা করা হয়।

তিনি আরো জানান, এসময় বে-ক্রুজিং সনদ ছাড়া নৌযান এসব রুটে চলাচল বন্ধ রাখতে মালিকদের ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ৫ মার্চ চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে সংশিষ্ট এলাকার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদন না থাকায় ১৪টি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব রুটে চলাচলের জন্য সি-ট্রাকের ব্যবস্থা করা হয়েছে।

বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, এরই মধ্যে বরিশাল-ইলিশা-মজু চৌধুরীরহাট রুটে খিজির-৭ ও ৮ নামে ২টি সি-ট্রাক দেওয়া হয়েছে। খিজির-৫ ও শেখ কামাল নামে আরো ২টি সি-ট্রাক অচিরেই এসব রুটে যুক্ত হবে।

তিনি জানান, বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা-শশীগঞ্জ রুটের সি-ট্রাক শহীদ শেখ মনি ডক-ইয়ার্ডে রয়েছে। মেঘনা নদীর চর আলেকজান্ডার-মির্জাকালু রুটে এখনও কোনো জাহাজ দেওয়া হয়নি। বরিশাল-লক্ষ্মীপুর-মজু চৌধুরীরহাট রুটের সি-ট্রাক খিজির-৫ এর এখনও মেরামত কাজ চলছে।

যেসব রুটে এখনও সি-ট্রাক দেওয়া যায়নি, সেগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছেন বলে জানিয়েছেন বরিশালের নির্বাহী প্রকৌশলী সিরাজ উল মাওলা।

প্রতি বছর ডেঞ্জার মৌসুমে লঞ্চ-ট্রলার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও উপকূলীয় এলাকাগুলোতে এ নির্দেশ অমান্য করার ঘটনাই বেশি ঘটে। ঝুঁকি নিয়ে এসব রুটে লঞ্চ ও ট্রলার চলে প্রতিনিয়ত।

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, কনস্টেবল আটক

rape induযশোরে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আপন নামে কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

রোববার বিকালে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ছাত্রী।

আটক আপন বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। জবানবন্দিতে ওই ছাত্রী জানান, আপন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় কর্মরত। মোবাইল ফোনে তার সঙ্গে পরিচয়। আপন নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পাঁচ ছয়দিন আগে আপন তাকে কালীগঞ্জের বারবাজারে নিয়ে ধর্ষণ করেন। এরপর খুলনার ডুমুরিয়া এবং দিঘলিয়া এলাকায় নিয়ে গিয়েও একাধিকবার ধর্ষণ করেন।

জবানবন্দিতে ওই ছাত্রী আরো জানান, আপন বিবাহিত, তাই তাকে বিয়ে করতে চাননি। গত শুক্রবার খুলনা থেকে যশোর শহরের দড়াটানায় তাকে নিয়ে আসা হয়। এ সময় তার কাছে থাকা সোনার অলঙ্কার, নগদ টাকা এবং মোবাইলফোন সেট কৌশলে হাতিয়ে নেয় আপন।

জানা গেছে, শনিবার ওই ছাত্রী চৌগাছা থানায় একটি অভিযোগ দাখিল করলে থানার এসআই নাহিয়ান হোসেন ওইদিন রাত ২টার দিকে হরিণাকুণ্ডু থানা থেকে আপনকে আটক করেন। নাহিয়ান হোসেন জানান, মামলা হাতে পাওয়ার পর রাতে কনস্টেবলকে আটক করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নাহিয়ান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এ কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে।

ওই ছাত্রী যশোর সরকারি এমএম কলেজের অনার্স প্রথম বর্ষে পড়েন বলেও জানিয়েছেন তিনি। এদিকে, ওই কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা রোববার সম্পন্ন হয়েছে। য

শোর মেডিক্যাল কলেজের চিকিৎসক আলমগীর কবির ডাক্তারি পরীক্ষার কথা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

‘মউকা মউকা’ ভিডিও মুছে দিলো ইউটিউব

muka mukaবুকে ‘ইন্ডিয়া’ লেখা এক ছেলের বাসায় কলিংবেল বাজছে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর ইন্ডিয়া তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা ” 1971, India created Bangladesh”। এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।

রোববার ভারত থেকে ইউটিবে আপলোড করা ‘মউকা মউকা’ শীর্ষক ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশী প্রযুক্তি প্রজন্ম। আর তাদের তীব্র প্রতিবাদের মুখে ২৪ ঘণ্টার মধ্যে ‘নীতিগত’ কারণ দর্শিয়ে সোমবার বাংলাদেশ সময়  পৌনে একটায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে নির্মিত ভিডিও ক্লিপটি সরিয়ে নিয়েছে উইটিউব কর্তৃপক্ষ।

বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলাকে সামনে রেখে ভিডিওটি আপলোড করা হয়েছিলো।  আপলোডের পর ভিডিওটির ভিউ সংখ্যা ২,৮৫,০০০ লক্ষ ছাড়িয়ে স্বল্পসময়ে সর্বাধিক আলোচিত ভিডিওর তালিকায় জায়গা করে নেয়।

ফেসবুক পেজ থেকে প্রতিবাদ জানিয়ে এবং ইউটিউবে রিপোর্ট করে এই অসম্মানের জবাবে  ‘টাইগার ক্রিকেট থ্রিডি’ নামে একটি ভিডিও ফুটেজ তৈরি করেছে কিছু তরুণ। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের। আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে বাংলাদেশ দলের শুভকামনা করে ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত সরিয়ে পড়ছে ভিডিওটি। আর ইউটিউব থেকে সরিয়ে ফেলার পর থেকে প্রতিবাদে ফেসবুকে শেয়ার ও  আপলোড করা ‘মউকা মউকা’ ভিডিওটি ডিলিট করে দিতে শুরু করেছেন  বাংলাদেশের প্রযুক্তি প্রজন্ম।

শাকিবকে ভুলতে পারবেন না পরীমনি

pori sakibচলচ্চিত্রের অভিনেতা অীভনেত্রীদের সম্পর্কে অনেক সময় অনেক কান কথাই শোনা যায়। বিশেষ করে তাদের ভালোবাসার কথা শুনলে দর্শকরা আরও বেশী আগ্রহী হয়ে উঠেন। কার সঙ্গে আবার ভালোবাসায় জড়ালেন বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা পরীমনি?

পরীমনি ভালোবাসায় জড়িয়েছেন বাংলা চলচ্চিত্রের ঢালিউড কিং খ্যাত শাকিব খানের সঙ্গে। শাকিব খান ও পরীমনি দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিন্তু পরীর বাবা কোনরকম ভাবেই শাকিব খানের সঙ্গে তাদের এ ভালোবাসার সমাপর্ক মানতে রাজি নন। পরীমনিকে বাধ্য পর্যন্ত করা হয় শাকিব খানকে ভুলে যাওয়ার জন্য।

দুজনের প্রতি সত্যিকারের ভালোবাসা কি কখন কেউ ভুলতে পারে? এ প্রশ্ন রাখা যাক দর্শকদের কাছেই। বাকীটা দেখতে হলে যেতে হবে দর্শকদের। এ ধরনের গানের গল্পই দেখা যাবে ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে।

গানটির কথা এমনই ‘কি এমন কথা বললে তুমি মানা যায় না,ভালোবাসা কোনদিনও ভোলা যায় না ,না না এমন কথা কোনদিনও আর বলো না…’।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ হয়েছে। পরিচালক এস এ হক অলিক জানান,আমার জীবনে কোনদিন প্রেম করিনি।আমার ভালোবাসার অনুভূতিগুলো এ চলচ্চিত্রের মা্ধ্যমে দেখানোর চেষ্টা করেছি।আশাকরি দর্শকদের ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।

আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে সোহেল রানা, সাদেক বাচ্চু, চম্পা, আফজাল শরীফসহ আর অনেকে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর। আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছে টি.ও.টি. ফিল্মস ।

ত্রিশালে ট্রাক উল্টে চালক নিহত

moyman23ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক নিহত হন।
নিহত চালক রিয়াজ উদ্দিনের (৪৫) বাড়ি জেলার গফরগাঁও উপজেলার মশাখালি ইউনিয়নে।
সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেলেরঘাট রায়মনিতে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) চাঁদ মিয়া জানান, সোমবার ভোরে রায়মনিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

সিরাজগঞ্জে পীরের লাঠিপেটায় মুরিদ নিহত

sirajganj mapসিরাজগঞ্জের বেলকুচিতে কথিত এক পীর ও তার সমর্থকদের পিটুনীতে জয় মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয় মোল্লাও ওই পীরের মুরিদ (ভক্ত) ছিলেন বলে জানা গেছে।

উপজেলার তামাই এলাকার কুশিপাড়ায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কথিত পীর বেল্লাল হোসেনকে (৪৮) আটক করেছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকেলে বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মাঠপাড়া গ্রামের আব্দুল মমিম মোল্লার ছেলে জয় মোল্লাসহ কয়েকজন কুশিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কথিত পীর বেল্লাল হোসেনের বাড়িতে যান।

সন্ধ্যার পর মাদক সেবনের পর আভ্যন্তরীণ বিষয় নিয়ে মুরিদদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে পীর এবং তার লোকজন জয়কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই ওই কথিত পীর বেল্লাল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও বলেন, মুরিদ জয় মোল্লা ভণ্ড পীরের দুই মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করায় বাকবিতণ্ডার একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ছাড়া বেল্লাল হোসেন ধর্মীয় মজমার নামে প্রতিদিন তার বাড়িতে মাদকের রমরমা আসর বসাতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।