শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাংলাদেশে জরুরি চিকিৎসা সেবা পেতে মোবাইল অ্যাপ

road acciবাংলাদেশের মানুষ যাতে দুর্ঘটনা বা অন্য বিপদের সময় মোবাইল ফোন ব্যব্হার করে দ্রুত এবং সহজে জরুরি চিকিৎসা সেবা পেতে পারেন – তার জন্য জন্য একটি অ্যাপ তৈরি করেছেন একজন মার্কিন ডাক্তার।

‘ক্রিটিকালিংক’ নামের এই অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার খুবই উচ্চ, কিন্তু এখনো দেশটিতে এমন কোন সার্বজনীন জরুরি ফোন নম্বর নেই যাতে ফোন করে জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া যায়, বা অ্যাম্বুলেন্স ডাকা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডাক্তার জেনিফার ফ্যারেল হচ্ছেন ক্রিটিকালিংকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। এটিই হচ্ছে পৃথিবীর প্রথম মোবাইল অ্যাপ-নির্ভর জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা।

তিনি বাংলাদেশে প্রথম কাজ করতে আসে ২০১২ সালে। সেসময় তিনি নিজেই বাংলাদেশের একটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হন।

“আমরা দেখতে পেলাম অনেকেই মোবাইল ফোনে তাদের ছবি তুলছে, ফেসবুকে তা পোস্ট করছে। মনে হলো, মোবাইল ফোনের ব্যবহার যদি এত ব্যাপক হয়, তাহলে তো এটা লোকে দুর্ঘটনার খবর দেয়া এবং লোককে চিকিৎসা সহায়তা দেবার জন্যও ব্যবহার করতে পারে !”

এই ভাবনা থেকেই তিনি মোবাইল অ্যাপটি তৈরির কাজে নামেন।

এর পদ্ধতিটি খুবই সরল। মোবাইল অ্যাপটি ব্যবহার করে একটি কলসেন্টারে ফোন করা বা এসএমএস করে দুর্ঘটনার খবর বা ছবি দেয়া যাবে। সেই কলসেন্টার থেকে একজন অপারেটর দুর্ঘটনাস্থলের কাছাকাছি যে স্বাস্থ্যকর্মী বা জরুরি সেবাপ্রদানকারী কর্মীরা আছেন – তাদের জানাবেন। সেই কর্মীরা অতি দ্রুত জেনে যাবেন যে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, এবং হয়তো দুর্ঘটনাস্থলের ছবিও পেয়ে যাবেন।

জেনিফার ফ্যারেল শুধু যে অ্যাপটি তৈরি করছেন তা নয়, এই সেবাপ্রদানকারীদের দলও গড়ে তুলছেন। তিনি এ পর্যন্ত ৩ হাজার নারী ও পুরুষকে ট্রেনিং দিেয়ছেন – যাদের বয়স গড়ে ২১ বা ২২। এদের মধ্যে ৫০০ জন হচ্ছেন অবৈতনিক স্বেচ্ছাসেবী।

প্রকল্পটি এখনো পাইলট স্তরে – এর মধ্যে ১২৫ জন সার্টিফিকেট প্রাপ্ত কর্মী এসব পরীক্ষায় অংশ নিয়েছেন।

জেনিফার ফ্যারেল আশা করছেন ২০১৫ সালের শেষের এই সেবা বাংলাদেশের অন্যান্য প্রান্তে পৌঁছে দেয়া যাবে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বহু লোকের মৃত্যু হয়। এক পরিসংখ্যানে বলা হয় – মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়, তার ৮০ গুণ মারা যায় বাংলাদেশে।

এর প্রায় অর্ধেকই হচ্ছে পথচারী। আর সড়ক দুর্ঘটনায় যারা আহত হন, তাদের ৮২ শতাংশই মারা যান ঘটনাস্থলের বা তার কাছাকাছি উপযুক্ত চিকিৎসা সেবা না পাবার কারণে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে প্রায় ১৫ কোটি লোকের দেশ বাংলাদেশে যত সড়ক দুর্ঘটনা ঘটে তার মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সুবিধা পান দুর্ঘটনার শিকাররা।- বিবিসি

চাপে শ্রীলংকা, দিলশান- পেরেরা আউট

africa18টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করছে শ্রীলংকা। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এটাই প্রথম খেলা। শুরুতেই চাপে শ্রীলংকা। পেরেরা ও দিলশান আ্উট।

শ্রীলংকা দলে একটি বড় পরিবর্তন হলো হেরাথের পরিবর্তে রহস্যময় স্পিনার থারিন্ডু কুশাল খেলছেন।

এ যাবত টুর্নামেন্টে সমস্ত ভালো-খারাপ কাজ মুছে গিয়ে নতুন করে শুরু হলো স্নায়ুর সঙ্গে সঙ্গে স্কিলেরও পরীক্ষা।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকানদের জন্য। বহু বছর ধরেই  খুব-খুব ভালো একটা ক্রিকেট দেশ। কিন্তু যেকোনো কারণেই হোক কোনো সত্যিকারের বড় খেতাব সব সময় ওদের হাতছাড়া হয়েছে। এবং একটা অপ্রয়োজনীয় তকমা ওদের গায়ে সেঁটে দেওয়া হয়েছে। জীবনে অনেক সময় কোনো একটা কিছুকে মেনে নিতে পারলে সেটাই বৃহত্তর ক্ষেত্রে ওষুধের কাজ দেয়। থিতু হতে সাহায্য করে, যেখান থেকে নিজেকে নতুন রাস্তায় নিয়ে গিয়ে ফেলার ব্যাপারে ঠেলা দেয়। দক্ষিণ আফ্রিকারও আজ সেই ভাবে শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালটা দেখা উচিত বলে মনে করে ক্রিকেট বিশেষজ্ঞরা।
অন্য দিকে শ্রীলংকা দলে বড় টুর্নামেন্টের ক্রিকেটারে ভর্তি। তাদের মতো একটা ছোট দ্বীপরাষ্ট্রের কাছে এটা বিরাট সাফল্য যে একাধিক বার তারা কাপ ফাইনালে উঠেছে এবং একবার চ্যাম্পিয়নও হয়েছে। আজও ওরা প্রোটিয়াদের জন্য তৈরি থাকবে এবং সিডনির মাঠের কন্ডিশন ওদের সেই কাজে সাহায্যও করতে পারে। দু’টো দলই এসসিজিতে এই টুর্নামেন্টে আগে খেলেছে এবং বিরাট ইনিংস গড়েছে। ফলে আরও একবার সেই কাজ করতে চাইবে আজ। তবে দক্ষিণ আফ্রিকার চেয়ে শক্তিশালী অস্ট্রেলীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে এই মাঠে বড় রান করার আত্মবিশ্বাসটা থাকবে শ্রীলংকানেদের মধ্যে।

আইসিসির বার্ষিক সভা বার্বাডোজে

iccবিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগামী বার্ষিক সভা এবার বার্বাডোজে অনুষ্ঠিত হবে। ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজের ব্রিজটাউনে আইসিসির চলতি বছরের বার্ষিক সভা ২২ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আইসিসির মিডিয়া বিভাগ।

এই প্রথম ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সভা। প্রায় ৫০টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। আমেরিকা অঞ্চলের দেশগুলোর প্রতিনিধরাও থাকবেন সভায়।

এর মাধ্যমে বার্বাডোজের পর্যটন সমৃদ্ধি পাবে বলে আশা করছে স্থানীয়রা। আইসিসির এই সভার কারণে বার্বাডোজের পর্যটন বিভাগ অনেক কর্মসূচিও হাতে নিয়েছে অতিথিদের জন্য।

গোটা ক্যারিবিয়ান দ্বীপের ইতিহাস, ঐতিহ্য নিয়েও কাজ করবে স্থানীয়রা। আইসিসির বার্ষিক সভার জন্য প্রস্তুতিও নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বার্বাডোজ ক্রিকেট এসোসিয়েশন।

এর আগে মেলবোর্ন, লন্ডন, হংকং, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ক্রিকেটের অভিবাবক সংস্থা আইসিসির বার্ষিক সভা।

বাশারকে বাদ দিয়ে শান্তি আলোচনা: যুক্তরাষ্ট্র

সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অংশ করা হবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সোমবার এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা বলেন, বাশার আল-আসাদের শাসন অবসানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

শান্তি প্রতিষ্ঠা করতে হলে আসাদের সঙ্গে কথা বলতে হবে্- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে যেমনটি বলে আসছি যে, শান্তি প্রক্রিয়ায় অংশ হতে আসাদ সরকারের প্রতিনিধিত্বের প্রয়োজন সব সময়ই রয়েছে। তবে তার মানে এই নয় যে, সেই প্রতিনিধি খোদ আসাদই হবেন।”

এদিকে আসাদ বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হয় কি না, তা দেখার অপেক্ষায় আছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়, আসাদ ইরানের টেলিভিশনকে বলেন, “আমরা এখনো মন্তব্য শুনছি। আমাদের পদক্ষেপের অপেক্ষায় থাকতে হবে এবং এরপরই আমরা সিদ্ধান্ত নেব।”

সিরিয়ার বিরোধী পক্ষের প্রতি সমর্থন দেয়ায় দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগ করে আসছেন আসাদ।

সিরীয় প্রেসিডেন্ট বলেন, “আমাদের কাছে দেশকে রক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।” বাসস।

সালাহ উদ্দিনকে ফেরত চেয়ে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা

20 dolবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফেরত দেয়ার দাবিতে বুধবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট ২০ দল। চলমান অবরোধের মধ্যে এই হরতাল আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যদন্ত শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার এক বিবৃতিতে এই হরতালের ডাক দেয়া হয়।বিবৃতিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণাও করা হয়।

বিবৃতিতে চলমান সংকট নিরসনে সরকারের অনীহা ও বিরোধী দলের প্রতি অগণতান্ত্রিক আচরণের অভিযোগ করেন বরকত উল্লাহ বুলু। বিরোধী দলের চলমান অবরোধ-হরতালের কারণ উল্লেখ করে তিনি বলেন, “এমতাবস্থায় দেশব্যাপী অবরোধের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া ছাড়া আমাদের সমনে আর কোনো পথ খোলা রাখা হয়নি।”

বরকত উল্লাহ বলেন, “সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার সাত দিন পার হলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি।  তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে সাজানো গল্প ফাঁদা হয়েছে এবং শীর্ষপর্যায় থেকে উৎকট ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে। এতে তার পরিবারের এবং আমাদের উৎকণ্ঠা তীব্র হচ্ছে।”

সালাহ উদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আদালতে হাজির করার কথা তারা বলেছেন দাবি করে বুলু বলেন, “কিন্তু তার (সালাহ উদ্দিন)মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে উধাও করে ফেলার মতো ধৃষ্টতা কোনোক্রমেই মেনে নেয়া যায় না। এটা সবার জন্য অনিরাপদ এক অসভ্য পরিবেশেই কেবল সম্ভব।”

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হত্যা করা হয় তাছলিমাকে

mowlovibazarমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলোচিত তাছলিমা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কামরুল (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় কামরুল। এতে সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাছলিমাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। কামরুলের বাড়ি কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, কামরুল কুলাউড়ার একটি চায়ের দোকানে শ্রমিক হিসেবে এবং তাছলিমা পৌর শহরের উছলাপাড়া এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তাছলিমার মা সাহিদা বেগমও গৃহকর্মীর কাজ করেন। গত ৫ মার্চ সন্ধ্যার দিকে তাছলিমা ওই বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পর দিন ৬ মার্চ সকালে শহরের জয়পাশা এলাকায় তেলিপুকুর পাড়ের পৌর করবস্থানের পাশে তার লাশ পাওয়া যায়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে তাছলিমার গলা ও হাতের কব্জি কাটা এবং পিঠে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে পুলিশ।
ওই দিন রাত ৯টার দিকে তার মা সাহিদা বেগম বাদী হয়ে কামরুলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে তিনি বলেন, ‘কামরুল বেশ কিছু দিন ধরে তাছলিমাকে উত্ত্যক্ত করে আসছিল। সে একাধিকবার তাছলিমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তাছলিমা তা প্রত্যাখান করে। এর জেরে কামরুল তাঁর সহযোগীদের নিয়ে তাছলিমাকে হত্যা করে।’
এপর গত ১০ মার্চ ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রাম থেকে কামরুলকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করা হলে তাছলিমা হত্যার কথা স্বীকার করে কামরুল।

পাটগ্রামে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প, আটক ১৩

patagramলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর শিফাইর কামাত এলাকায় জামায়াত নেতৃত্বাধীন জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলেছে।

মঙ্গলবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন ওই প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে পাটগ্রাম থানা পুলিশ ১৩ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়েছে।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এসআই) আশরাফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে ওসি রেজাউল করিম ও ওসি (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রহমতপুর এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের বিভিন্ন উপকরণসহ ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক জামায়াত নেতা আয়নাল হক প্রধান (৩২), পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), একই এলাকার মোশারফের ছেলে ফরহাদ হোসেন (১৭), নজরুল ইসলামের ছেলে সাফিউল হোসেন (১৭), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু (২৫), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), একই ইউনিয়নের প্রাণকৃষ্ণ এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ হাসান (২২), জগতবেড় ইউনিয়নের পশ্চিমজগতবেড় এলাকার মাহবুবের ছেলে নুর আলম(১৬), আমিনুর হকের ছেলে আলতাফ হোসেন (২২), একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার বদিয়ার রহমানের ছেলে নুর হুদা(১৯), হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুর রহিম(২০), একই উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা এলাকার আহম্মেদ হোসেন আলীর ছেলে শমসের আলী(৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নান্দিশহর এলাকার সহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রতন মিয়া(২২)।

অভিযানে নেতৃত্ব দেয়া পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলম সাংবাদিকদের জানান, উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় স্থানীয় জামায়াতের অগ্রগামী রোকন সদস্য আয়নাল হক প্রধানের বাড়িতেই অতিগোপনে জঙ্গি প্রশিক্ষন ক্যাম্প গড়ে তোলা হয়। সেখানে ছোট ছোট উপ-দলে ভাগ করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শিবির নেতাদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। গোপন সংবাদ পেয়ে প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়।

এদের মধ্যে কেন্দ্রীয় শিবিরের নেতা লালমনিরহাটের বড়খাতার শমসের আলী ও গাইবান্ধার পলাশবাড়ির মোহাম্মদ রতন মিয়া ওই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর শিফাইরকামাত এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩ শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।’

মওকার জবাবে ভারতের ১২শ ওয়েবসাইট হ্যাক!

hack17বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে দু’দেশের সমর্থকদের মধ্যে চলছে উষ্ণ স্নায়ুযুদ্ধ।  বাংলাদেশের কিছু তরুণ এ যুদ্ধে অংশ নিয়েছে একটু অন্যভাবে। তাদের দাবি ‘মওকা মওকা’ শিরোনামের ভিডিওর প্রতিবাদে তারা এখন পর্যন্ত ১২শ’রও বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে।

ইতোমধ্যে রাইস অব দা টাইগারস নামেএকটি ফেইসবুক পেইজও খুলেছেন তারা। সেখানে দাবি করা হয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস, এক্সপায়ার সাইবার আর্মি, স্ক্রিপ্ট কিড্ডি, সাইবার সোর্ড, সাইবার কমান্ডোজ নামে বাংলাদেশের কিছু হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে  হ্যাশওপিইন্ডিয়া স্লোগানে এই হ্যাকিং চালাচ্ছেন।

তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তানভিরুল ইসলাম দীপ্ত নামে একজন জানান, ‘আমাদের দেশের ক্রিকেট নিয়ে কিছু বলার আগে তাদের অতীত ইতিহাস স্মরণ করা উচিৎ। এর আগেও একাধিকবার আমাদের দেশ এবং জাতি নিয়ে তাদের তারকারা বিভিন্ন কটুক্তি করেছেন। তাই আমরা দেখাতে চাই আমরা কি করতে পারি। আমরা তাদের সাইবার স্পেস বাচ্চাদের খেলনার মতো ধ্বংস করে দিতে পারি।’

শুরুটা অবশ্য করেছে ভারতের কিছু তরুণরাই। কিছুদিন আগে তারা পেপসির একটি বিজ্ঞাপনের আদলে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে ভিডিও তৈরী করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বাংলাদেশি তরুণরা এর জবাবটাও দিচ্ছেন টাইগারদের মতোই। এক মওকা মওকার প্রতিবাদে এখন পর্যন্ত তৈরী হয়েছে একধিক ভিডিও।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কলকাতার অভিনেতা প্রসেঞ্জিত নেতিবাচক স্ট্যাটাস দেয়ার পরই শুরু হয় সমালোচনার ঝড়। এরপর তিনি বাংলাদেশিদের কাছে ক্ষমা চান।

৪৬২ কোটি টাকা আদায়ে অগ্রণী ব্যাংককে নির্দেশ

ogroni bankঋণ অনিয়মের কারণে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ৪৬২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্টে উঠে এসেছে। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চের মধ্যে এ অর্থ আদায়ে ব্যবস্থা গ্রহণে অগ্রণী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম সভায় অগ্রণী ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফ কার্যক্রমের তথ্যসংবলিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট তুলে ধরা হয়। এতে প্রায় ৪৬২ কোটি টাকার ঋণের বিষয়ে আপত্তি তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে অগ্রণী ব্যাংককে। এ অর্থের মধ্যে চট্টগ্রামের মেসার্স ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেডের দায় ২২৫ কোটি টাকা।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ বলেন, এসব ঋণের অনেক অবলোপন করা হয়েছে। ব্যবসা খারাপ হওয়ায় অনেকে ঋণ শোধ করতে পারেনি। নির্ধারিত সময়েই বাংলাদেশ ব্যাংককে গৃহীত ব্যবস্থা জানানো হবে।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ২০১০-১১ সময়ের বার্ষিক অডিট রিপোর্টে জানানো হয়, মেসার্স ইলিয়াস ব্রাদার্সকে পর্যাপ্ত জামানত ছাড়াই অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য কয়েক দফায় ঋণপত্র খোলার সুযোগ দেয় অগ্রণী ব্যাংক। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ টিআর, পিএডি ও পুনঃতফসিলকৃত ঋণ আদায় করতে না পারায় ব্যাংকের ক্ষতি হয় ২২৫ কোটি ২৬ লাখ টাকা। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট গ্রাহকের নামে সম্পত্তি অনুসন্ধানপূর্বক তা ক্ষতির সঙ্গে সংযুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে রিট পিটিশন ভ্যাকেটপূর্বক সিআর মামলার কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি গ্রাহক পরিচয় গোপন করে অন্য ব্যাংক থেকেও ব্যাংকটি সুবিধা নিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

এছাড়া বারবার পুনঃতফসিল ও অনিয়মিতভাবে কস্ট অব ফান্ড কভার না করে সুদ মওকুফ ও পুনঃতফসিলের পরও মেসার্স স্টার সিমেন্ট লিমিটেড থেকে ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় ক্ষতি হয়েছে ৬৯ কোটি ১৫ লাখ টাকা। মেসার্স সাত্তার টেক্সটাইল মিলস প্রকল্প ও সিসি হাইপো ঋণের দায় পরিশোধে ব্যর্থ হওয়া সত্ত্বেও অনিয়মিতভাবে পুনঃতফসিলের পর অর্থ আদায় না হওয়ায় ক্ষতি ৪৮ কোটি টাকা। রুমা লেদার ইন্ডাস্ট্রিজকে অর্থায়নে ক্ষতি ৩৫ কোটি টাকা। এসব ঋণ আদায়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এস কে এম জুট মিলকে অর্থায়নে ব্যাংকের ক্ষতি ২০ কোটি এবং গুড উইল বেসিক কেমিক্যালকে অর্থায়নে ক্ষতি হয়েছে ১৭ কোটি টাকা।

সক্ষমতা যাচাই না করে মেসার্স ওয়ানটেল কমিউনিকেশনকে জামানত ছাড়াই ঋণ দেয়ায় ক্ষতি হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা। বাণিজ্যিকভাবে প্রকল্পটি সফলতা অর্জন না করায় ঋণ আদায় হয়নি বলে দাবি ব্যাংকের। সংসদীয় কমিটি সিদ্ধান্ত দিয়েছে, আইন মন্ত্রণালয়ের সলিসিটর ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বিদ্যমান রিট পিটিশন ভ্যাকেট করে পাওনা আদায়ে প্রয়োজনে গণদাবি আদায় আইন, ১৯১৩ প্রয়োগ করতে হবে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংসদীয় কমিটিকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।

সাঈদ টেক্সটাইল মিল খেলাপি থাকা অবস্থায় ঋণ সুবিধা দেয়া হয়েছে, ফলে ব্যাংকের ক্ষতি হয়েছে ১২ কোটি ৭২ লাখ টাকা। এ ঋণ আদায়েও গণদাবি আদায় আইন প্রয়োগ করার নির্দেশনা দেয়া হয়েছে। মেসার্স এপিটি ফ্যাশন ওয়্যারস লিমিটেড অর্থায়নে ক্ষতি ৮ কোটি, মেসার্স কওয়াচি ডিটারজেন্ট অ্যান্ড কেমিক্যালকে অর্থায়নে ক্ষতি ৮ কোটি ও এসআর ফিশ প্রিজিংকে অর্থায়নে ক্ষতি ৭ কোটি টাকা। সংসদীয় কমিটি এসব ঋণ দ্রুত আদায় করার নির্দেশনা দিয়েছে।

২০১৪ সাল শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৬ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১৭ দশমিক ৭৩ শতাংশ। ব্যাংকটির পরিচালন মুনাফা ১ হাজার ১০২ কোটি টাকা হলেও নিট মুনাফা হয়েছে ৩৭৬ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণ উদ্বেগজনক মাত্রায় রয়েছে উল্লেখ করে ব্যাংকটির কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ আদায় ও হ্রাসকরণে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে ব্যাংকগুলোর কাছে।

মংলায় ভবন ধসে আহত আরেক শ্রমিকের মৃত্যু

sad monglaবাগেরহাটের মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত শ্রমিক শিহাব হোসেন (২৫) মারা গেছেন। সোমবার রাতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিহাব বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান মৃধা।

শিহাবের মামা রুহুল আমিন জানান, সোমবার রাত ১০টার দিকে শিহাব মারা যান। শিহাব মাথায়, বুকে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছিল।

উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে মংলায় সেনা কল্যাণ সংস্থার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ জন শ্রমিক মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ এ দাড়ালো।