শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ এপ্রিল

fakrul1পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানীর জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত বুধবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার আভিযোগ গঠন শুনানীর দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি প্রদান করেন।

তার হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান ধানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোড়ে ৩০-৪০ জন বিএনপি ও জামায়াতকর্মী পুলিশের কর্তব্যকাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করে। এ ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ইসরায়েলে সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর বিজয়

netaneyahuইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলাফলে ২৯ আসন পেয়ে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির বিজয় হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত। গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আগাম নির্বাচনের ঘোষণা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর: বিবিসি

বুধবার ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫৯ লাখ ভোটারের মধ্যে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৮.৩ শতাংশ ভোট পেয়ে লিকুদ পার্টি ২৯টি আসনে জয় পেয়েছে। অপরদিকে বিরোধী মধ্য বামপন্থি দ্য জিউনিস্ট ইউনিয়ন ১৮.৮ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছে ২৪টি আসনে।

নাগেশ্বরীতে ওসিসহ ৭ পুলিশ ক্লোজড

policeকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানার ত্রিমোহনীর ঘাট সীমান্ত থেকে শামসুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে ধরে নিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর ফেরত দিয়েছে চোরাকারবারীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ধরে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে তাকে ফেরত দেওয়া হয়। এ ঘটনায় নাগেশ্বরী থানার ওসি, ৩ এসআই, এক এএসআই ও ২ কনস্টেবলসহ ৭ জনকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এছাড়া ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাব উদ্দিন জানান, মাদক উদ্ধারের জন্য এসআই শামসুল ইসলামসহ ৬ পুলিশ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫২-এর ৭এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকায় যায়। এরপর তারা ২ জন করে ৪টি দলে ভাগ হয়ে ওঁত পাতে। অন্ধকারের মধ্যে কয়েকজন চোরাকারবারী শামসুল ইসলামকে জোর করে জিরো লাইন অতিক্রম করে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে নিয়ে যায়।
৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রামখানা বিওপির বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকার ভারতের পঞ্চায়েত প্রধানের সহায়তায় এসআই শামসুল ইসলামকে ফিরিয়ে আনে। এরপর তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ জানান, ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নাগেশ্বরী থানার ওসি আব্দুল্ল্যাহ আল সাইদ, এসআই শামসুল ইসলাম, আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, এএসআই হাসান শেখ, কনস্টেবল জাহিদুর ও আমিনুলকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।

নতুন বিমান সংস্থার পরিকল্পনায় মালয়েশিয়া

biman18মালয়েশিয়া সরকার নতুন একটি বিমান সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে। নতুন বিমান সংস্থাটির নাম হবে ‘ফ্লাইমোজো’।

লাংকাই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে মঙ্গলবার এ নতুন এয়ারলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এ লক্ষ্যে বোম্বারডিয়ারের সঙ্গে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে দেশটি। চুক্তির আওতায় ‘ফ্লাইমোজো’র জন্য ২০টি নতুন উড়োজাহাজ সরবরাহ করবে বোম্বাডিয়ার।

পাশাপাশি আরও ২০টি বিমান সরবরাহের সুযোগও চুক্তিতে রাখা হয়েছে। যার মোট মূল্য হবে ২ বিলিয়ন ৯০০ মিলিয়ন ডলার।

সংস্থাটির জন্য বোম্বারডিয়ারের কাছে মূলত সিএস১০০ এয়ারক্রাফটের আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের বিমান ১২৫ জন যাত্রী পরিবহন করতে পারে। এ অঞ্চলে ফ্লাইমোজোই প্রথমবারের মত এ ধরনের বিমান ব্যবহার করবে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, চলতি বছরের অক্টোবর থেকেই নতুন বিমান সংস্থাটি কার্যক্রম শুরু করবে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আজিজ কাপরাউই বলেন, “মালয়শিয়ার বিভিন্ন শহরের মধ্যে আকাশ সেবা উন্নতকরণে এ নতুন বিমান সংস্থাটি ব্যাপক ভূমিকা রাখবে।”

বোম্বারডিয়ার প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, “ফ্লাইমোজো একমাত্র সংস্থা যেটি দেশের দক্ষিণাঞ্চলে সদর দফতর স্থাপন করেছে। ফলে সেনাই বিমানবন্দরকে আঞ্চলিকভাবে আকাশসেবায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে পারবে ফ্লাইমোজো। এর মাধ্যমে সংস্থাটি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে পারবে।”

সাম্প্রতিক সময়ে তিনটি বড় ধরনের বিমান দুর্ঘটনার কবলে পড়ে মালয়েশিয়া। সর্বশেষ গত ডিসেম্বরের দুর্ঘটনায় মালয়েশিয়ার সাশ্রয়ী সংস্থা এয়ারএশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়। এতে ১৬২ জন যাত্রী নিহত হন।

গত বছরের জুলাইয়ে, ইউক্রেনে মালয়েশিয়ার একটি বিমান বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হলে ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।

এর আগে বছরের মার্চে, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে দেশটির একটি বিমান হারিয়ে যায়। এখনো পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।

অমিতাভ এখন সবার বাবা!

omitav18অমিতাভ বচ্চন এখন সবার বাবা! ঘটনাটা এই কিংবদন্তী অভিনেতার নতুন ছবি ‘পিকু’র সেটে। তবে সূত্রপাত দীপিকার পাড়ুকোনের মাধ্যমে। আর এখন নাকি ইউনিটের সবাই অমিতাভকে বাবা ডাকেন!

আসলে পরিচালক সুজিত সরকারের ছবিতে পিকু অর্থাৎ দীপিকার বাবা হয়েছেন অমিতাভ। বাঙালি বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গল্প। এর কাজ করতে গিয়েই অমিতাভ বচ্চনকে দীপিকা আদর করে ডাকেন ‘বাবা। বিগ বি’র জবাব ছিল, ‘বোলো দীপিকু।’
দু’জনেই দু’জনের নতুন ডাকনাম দিয়েছিলেন। এরপর দীপিকার এ পথ ধরেছেন অভিনেতা ইরফান খানও। তিনিও তাকে ‘বাবা’ বলে ডাকা শুরু করেন।

ইতোমধ্যেই ছবির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখন চলছে মুক্তিপূর্ববর্তী কাজ। ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হয়েছিল কলকাতায়। সেখানেই দীপিকার ‘বাবা’ শব্দের সঙ্গে আলাপ। ডাকটা ভীষণ পছন্দ হয়ে যায় সবার। ব্যস! তখন ‌‌থেকেই এখন অবধি সেটের সবার কাছেই অমিতাভ বাবা।

জানা গেছে, ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পাবে ‘পিকু’। এতে অমিতাভ বচ্চন, ইরাফান খান ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

সাবেক স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা

fire wরাজধানীর খিলগাঁওয়ে রুবি আক্তার (২৫) নামে এক নারীকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। বুধবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়।

মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার দিনগত রাত ৯টার রুবির গায়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন আগে সাবেক স্বামী সুমনকে ছেড়ে রানা নামক ব্যক্তিকে বিয়ে করেন রুবি। এতে সাবেক স্বামী সুমন ক্ষিপ্ত হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় রুবির মামার বাসায় গিয়ে তাকে ডেকে কথা বলতে যান সুমন। এসময় কেরোসিন ঢেলে রুবির গায়ে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। বুধবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক সূত্র জানায়, আগুনে রুবির শরীরে ৬০ শতাংশ পুড়ে যায়।

খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহত রুবির মামা শাহজাহান।

ছাত্রী ধর্ষণ: সালিসে মীমাংসাকারী আনোয়ারা গ্রেফতার

rape22কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় মীমাংসাকারী আনোয়ারা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহরের ছাহেরা মাহমুদ আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) স্কুলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরও ৩০ হাজার টাকায় মীমাংসা করিয়ে দেওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারাকে আজ বুধবার আদালতে তোলা হবে।

ধর্ষণের অভিযোগ পাওয়ার পরও অভিযুক্ত ধর্ষকদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়নি। বরং মীমাংসার নামে ৩০ হাজার টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া। আর টাকা ভাগাভাগি করার অভিযোগ উঠেছে আনোয়ারা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।
গতকাল রাত ৯টার দিকে আনোয়ারাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সোমবার স্কুল ছুটির পর স্কুলের নাইটগার্ড রফিকুল ইসলাম পঞ্চম শ্রেণির ছাত্রীটিকে কৌশলে আটকে রাখে। পরে নাইট গার্ড রফিকুল ইসলাম ও তার বন্ধু জালাল উদ্দিন তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এলাকাবাসী টের পেয়ে স্কুল ঘেরাও করে মেয়েটিকে উদ্ধার এবং দুই ধর্ষককে হাতেনাতে আটক করে। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারা ঘটনাটি পুলিশকে না জানিয়ে স্কুলের পাশেই তার নিজ বাসায় বসে দুই পক্ষকে নিয়ে মীমাংসায় বসেন। গভীর রাত পর্যন্ত আলোচনার পর দুই ধর্ষকের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্যাতিত মেয়েটিকে আদায় করা টাকা না দিয়ে আনোয়ারা ও সালিসে উপস্থিত প্রভাবশালীরা ওই টাকা বাটোয়ারা করে নেন। এছাড়াও মেয়েটি ও তার পরিবারকে পুলিশের কাছে নালিশ করতেও মানা করে দেন তারা।

গতকাল এ ব্যাপারে আনোয়ারার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মেয়েটি খারাপ প্রকৃতির। মেয়েটি স্বেচ্ছায় এ ঘটনাটি ঘটিয়েছে। এ নিয়ে আইনের ঝামেলায় যেতে চাই না। তাই ৩০ হাজার টাকা আদায় করে মীমাংসা করে দিয়েছি।’

সাংবাদিকদের করা ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, আদায় করা ৩০ হাজার টাকা ধর্ষক জালালউদ্দিন দিয়েছে।
বিষয়টা ৩০ হাজার টাকা দিয়ে রফা করা হয়েছে কিনা- এর উত্তরে আনোয়ারা খাতুন বলেন, ‘একটা ছোট মেয়ে, মামলায় জড়ালে কী হবে সেজন্য আপোস মীমাংসা করা হয়েছে।’

লালবাগে বিএনপি নেতার বাসা থেকে ৭৪টি ককটেল উদ্ধার

cocktel19রাজধানীর লালবাগ এলাকায় এক বিএনপি নেতার বাসা থেকে ৭৪টি ককটেল, বিস্ফোরক ও বোমার তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।

লালবাগ থানার ওসি মনিরুজ্জামান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগে জগন্নাথশাহ রোডের ১৮৭/সি বাসায় গতরাতে অভিযান চালানো হয়। বাসা থেকে ৭৪টি ককটেল, আড়াই কেজি বিস্ফোরক, জর্দার কৌটা, স্প্লিন্টার, কাচের বোতলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাসাটি বিএনপি নেতা নেওয়াজ আলীর। অভিযান চালানোর সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতরেও কেউ ছিল না। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সাভারে বিকাশ এজন্টকে কুপিয়ে হত্যা

savarসাভারে কামরুজ্জামান নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত কামরুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলার পানশা থানায়। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতো।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে সাভারের দিলখুশাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে গুরুত্বর আহত রোমান নামের একজনকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। রোমান নিহত কামরুজ্জামানের ব্যবসায়িক পাটর্নার।
পুলিশ জানায়, সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজাশন রোডে উৎসব প্লাজার বিকাশের দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দিলখুশাবাগ এলাকায় মন্ডল প্লাজার সামনে দূর্বৃত্তরা কামরুজ্জামান ও রোমানের গতিরোধ করে।
এ সময় দুর্বৃওরা তাদেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে কামরুজ্জামান ও তার ব্যবসায়ী পার্টনার রোমানকে উপর্যপুরি ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে পালিয়ে যায় তারা।
পরে  স্থানীরা দ্রুত এগিয়ে এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। উপর্যপুরি ছুরিকাঘাতে রক্তক্ষরণ হওয়ায় এনাম মেডিকেলের কর্তব্যরত ডাক্তার এ সময় বিকাশ ব্যবসায়ী কামরুজ্জামানকে মৃত ঘোষণা করে।
লাশ  ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

দুই ব্রাজিলিয়ানের লাথি খেলেন সুয়ারেজ!

neymar18নেইমার, লুইস সুয়ারেজ ও দানি আলভেজ। বার্সেলোনার তিন সতীর্থ। তিনজনই মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেন।

আর ম্যাচের আগে তারা নিজেদের প্রস্তুত করেন অনুশীলনের মাধ্যমে। অনুশীলনে সতীর্থরা হাসি-ঠাট্টাসহ অনেক মশকরাই করেন। এবার দুই ব্রাজিলিয়ান নেইমার ও আলভেজ মজা করলেন সতীর্থ সুয়ারেজকে লাথি মেরে!

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন মঙ্গলবার অনুশীলনে নামেন বার্সার খেলোয়াড়রা। অনুশীলনের এক পর্যায়ে বল দখলের সময় নেইমারের ধাক্কায় মাটিতে পড়ে যান সুয়ারেজ। আর তখনই মজাটা করলেন বার্সার দুই ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার-আলভেজ।

উপুড় হয়ে পড়ে থাকা উরুগুইয়ান তারকা সুয়ারেজকে পেছন থেকে লাথি মেরেই দৌড় দেন নেইমার। অন্যদিক থেকে দৌড়ে এসে সুয়ারেজকে আরেকটি লাথি মারেন আলভেজ। সুয়ারেজকে নিয়ে দুই ব্রাজিলিয়ানের মজা করার দৃশ্যটি দেখে হাসছিলেন দলের বাকি খেলোয়াড়রা।