শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা

africa srilankaসিডনিতে শ্রীলংকাকে নয় উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার ১৩৩ রান ১ উইকেট হারিয়ে প্রোটিয়ারা টপকে গেছে ৩২ ওভার হাতে রেখেই।
শুরুতেই দুই ওপেনারকে তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন দুই পেসার। সেই ভিত্তির উপর দাড়িয়ে সিডনিতে শ্রীলংকাকে গুড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। ইমরান তাহির আর জেপি ডুমিনির স্পিনে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে লংকানরা অলআউট হয়েছে মাত্র ১৩৩ রানে।
টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা চাপে পড়ে যায় প্রথম ৫ ওভারেই। স্কোরবোর্ডে মাত্র ৪ রান তুলতেই বিদায় নেন দুই ওপেনার। দ্বিতীয় ওভারে ডি ককের ক্যাচ হয়ে কুশল পেরেরা আর পঞ্চম ওভারে ডু প্লেসিসের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান। পেরেরার শিকারি কাইল অ্যাবোট, আর দিলশানকে ফেরান ডেল স্টেইন।
স্কোরবোর্ডে ৫ ওভারে ৬ রানের ধারাবাহিকতায় অতি ধীরস্থীরেই ব্যাটিং শুরু করেন কুমার সাঙ্গাকারা। অন্য পাশে খানিকটা রান বাড়ানোর দিকে মনোযোগী হন লাহিরু থিরিমান্নে। ১৫ ওভারে এই জুটি তোলে ৬৫ রান।
৪৮ বলে ৪১ রান করা থিরিমান্নেকে কট অ্যান্ড বোল্ড করে নতুন বিপর্যয়ের সূচনা করেন ইমরান তাহির। চব্বিশতম ওভারের প্রথম বলে তাহিরের দ্বিতীয় শিকার মাহেলা জয়বর্ধনে।
পঞ্চম উইকেট জুটিতে সাঙ্গাকারাকে নিয়ে লংকান ইনিংস একশ পার করান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩৩ রানের এই জুটি ভাঙে দলীয় ১১৪ রানের মাথায়। খণ্ডকালীন স্পিন করা জেপি ডুমিনিকে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন লংকান অধিনায়ক।
ঠিক পরের ওভারে প্রথম দুই বলে ডুমিনি ফিরিয়ে দেন কুলাসাকেরা আর থারিন্ডু কুশালকেও। আফ্রিকার হয়ে প্রথম হ্যাটট্রিকের আনন্দে ডুমিনি যখন উড়ছেন, শ্রীলংকার স্কোরবোর্ড তখন ৮ উইকেটে ১১৬!
আচমকাই ভেঙে পড়া ইনিংসে যতটুকু পারা যায় রান তোলার দিকেই মনোযোগী হন সাঙ্গাকারা। তবে ৩৭তম ওভারে মরনে মরকেলের বল কাট করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ধরা পড়েন গত চার ম্যাচে সেঞ্চুরি করা সাঙ্গা। ৯৬ বলের দীর্ঘ ইনিংসে সাঙ্গার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। যেখানের চারের মার মাত্র তিনটি।
মালিঙ্গাকে তুলে নিয়ে লংকান ইনিংসে শেষ পেরেকটি ঠুকে দেন ইমরান তাহির।
প্রোটিয়া বোলিংয়ে শীর্ষেও তাহিরই। ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৯ রানে ডুমিনির শিকার হ্যাটট্রিকের তিন উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিন পেসার ডেল স্টেইন, কাইল অ্যাবোট এবং মরনে মরকেল।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, রিলি রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
শ্রীলংকা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, দুশমন্থ চামিরা, নুয়ান কুলাসেকারা, থারিন্ডু কুশল ও লাসিথ মালিঙ্গা।

‘আইএস ও দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন তারেক’

shajahannআন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে বলে দাবি করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরের মতিহার উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া, জামায়াত-শিবির ও ২০ দলীয় জোট দানবীয় রূপে আর্বিভূত হয়েছে। এ পর্যন্ত হেলপার, ড্রাইভার, শিশুসহ অসংখ্য মানুষকে এরা পেট্রোল বোমায় পুড়িয়ে হত্যা করেছে।  দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।’
নৌমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘তারেক জিয়া লন্ডনে দাউদ ইব্রাহীম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সাথে বৈঠক করেছে। খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে চায়।’
চলমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারো নাকচ করে দেন শাজাহান খান। বলেন, ‘দানবের সাথে মানবের আলোচনা চলে না।’
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে নৌমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। ঘুষ দিতে হয়না। যারা মানুষকে হত্যা করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেবো।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চলনায় সমাবেশে আরো যোগ দেন সাংসদ এনামুল হক ও শাহাজান কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলামসহ সরকারি দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ আবদুল্যা আল মামুন।
সমাবেশের আগে নৌমন্ত্রী শাজাহান খান কমলনগরের মতিরহাট ঘাট ও ডুবচর পরিদর্শন করেন।

আনুশকার গালে দীপিকার চুমু

anuska dipikaএনএইচ টেন সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছেন আনুশকা শর্মা। পাশাপাশি তিনি পেয়েছেন তার নতুন এক ভক্ত। তিনি আর কেউ নন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি বলিউড তারকা,রাজনীতিবিদ এবং সেন্সর বোর্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই অনুষ্ঠান শেষে সকলের সামনে আনুশকার গালে চুমু দেন দীপিকা। এর আগে গুঞ্জন ছিল সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এ দুই বলিউড সুন্দরীর।

তাহলে কি আবার নতুন করে সম্পর্ক মজবুত করতে চাচ্ছেন তারা। এ সময় ভারতীয় মিডিয়ার সামনে আনুশকার নতুন সিনেমার অনেক প্রশংসাও করেন দীপিকা।

কিছুদিন আগে আনুশকা দীপিকাকে তার বিষন্নতা নিয়ে আন্দোলনের জন্য সহযোগীতা করে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেন, ‘যখন দীপিকা বিষন্নতা নিয়ে কথা বলেন, মানুষ তার সম্পর্কে অনেক কথা লিখেন।

তিনি অনেক বড় বিষয় নিয়ে কাজ করছেন। ক্যাথরিন জেথা জোনস বায়োপোলার ডিজঅর্ডারে ভুগেছেন। মানুষ কি তার সম্পর্কে কিছু লিখেছেন।’

এর আগে কফি উইথ করণ অনুষ্ঠানে আনুশকাকে ভালো বন্ধু বলে সম্বোধন করেছিলেন দীপিকা। সে সময় অবশ্য অনষ্ঠানটির উপস্থাপক করণ জোহর বিষয়টি শুনে বেশ অবাক হয়েছিলেন।

এদিকে শোনা গেছে এনএইচ টেন সিনেমার বিশেষ প্রদর্শনীর পর আনুশকার বাড়িতে বড় ধরণের পার্টি করতেও গিয়েছেন দীপিকা।

শাস্ত্র বলছে জিতবে এবার বাংলাদেশ

jotishiকে জিতবে ম্যাচ? বাংলাদেশ নাকি ভারত। এই আলোচনা এখন ক্রিকেট বিশ্বের সবখানে। চলছে চুলচেরা বিশ্লেষণ। এরইমধ্যে শোনা গেছে ভারতীয়রা দুই বিখ্যাত ধর্মগুরুর দ্বারস্থ হয়েছেন খেলার আগাম ফল জানতে।

গুরুরা শিষ্যদের শুনিয়ে দিয়েছেন, ভারত ভালো খেলবে। তবে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। এই যখন অবস্থা তখন আমাদের পক্ষ থেকে কথা বলা হয় দেশবরেণ্য জ্যোতিষ ও হস্তরেখাবিদ ড. আনিসুল হকের সাথে। দেশপ্রেমে বলীয়ান এই মানুষটি প্রথমে বাংলাদেশের জয় নিয়ে কোন ভাগ্য পরীক্ষায় যেতে রাজি হননি। তবে পেশাদারীত্বের জায়গা থেকে হিসেব নিকেশ করে জানালেন, জয় এবার টাইগারদের।

আনিসুল হক বলেন, ‘আমি একজন বাংলাদেশি। ভারতের সাথে আমার দল জিতবে এটাই আমার প্রার্থনা। কোনরকম হিসেব নিকেশে আমি যেতে রাজি নই। তারপরও যদি নিরপেক্ষ দৃষ্টিতে জানতে চান তবে জেনে রাখুন জ্যোতিষবিদ্যাও এবার টাইগারদের পক্ষে।

‘বাংলাদেশ’ শব্দটির মান দাঁড়ায় ৫। আর ইন্ডিয়া শব্দটির মান দাঁড়ায় ৩। ৫ কে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বুধ সংখ্যা। এটি শিশু সংখ্যা নামেও পরিচিত। এই সংখ্যার নিয়তি ভালো। আরেকটি ব্যাপার হলো খেলা হবে ১৯ তারিখ। ১৯ এর ১ আর ৯ যোগ করলে হয় ১০। ১০ কে সমান ভাগে ভাগ করলে পাওয়া যায় ৫।

কোথাও ৩ এর দেখা নেই আপাতত (হা হা হা)! সবদিক বিবেচনা করে তাই মনে হচ্ছে সেমিফাইনালে বাংলাদেশ। আমি মাশরাফিদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।

প্রসঙ্গত, ড. হক এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেসের চেয়ারম্যান ও বাংলাদেশ সুফি মজলিসের সভাপতি। গত বছরের অক্টোবরে চট্টগ্রামে অনুষ্ঠিত এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কনফারেন্সের উদ্বোধনীতে ভারতের সেন্টার অব অ্যাস্ট্রলজিক্যাল স্ট্যাডি অ্যান্ড রিসার্স ফর পাবলিক ওয়েলফেয়ার বাংলাদেশের স্বনামখ্যাত জ্যোতিষী ও হস্তরেখাবিদ ড. মুহম্মদ আনিসুল হককে `মহর্ষি` উপাধিতে ভূষিত করে।

সাতক্ষীরায় দুই যুবকের লাশ উদ্ধার

satkhiraঅজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার সড়কধারের পানিশুন্য নর্দমায় লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পাটকেলঘাটা থানার এসআই মধুসূদন বিশ্বাস  জানান  তাদের একজনের বয়স ৪০ ও অপরজনের বয়স ৩০ বছর ।  একটি লাশের গলায় রশি বাধা ছিল। স্থানীয়রা তাদের শনাক্ত করতে পারেনি।কুমিরা  ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম জানান, লাশ দুটি নিকটস্থ কারও নয় ।  ধারনা করা হচ্ছে অন্য কোথাও তাদের হত্যা করে গাড়ি থেকে সেখানে লাশ ফেলা হয়েছে। লাশ দুটি দেখার জন্য সেখানে শত শত লোক ভিড় জমেছে ।

বোমা মেরে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না

mojibol18নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকেট দেওয়া হবে। যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব বিবাহিত দম্পতিরা। আর পুরানোদের মধ্যেও যদি কেউ এই সুযোগ চান তাহলে তাও দেওয়া যাবে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী সম্প্রতি বিয়ে করেছেন। তাও আবার ৬৭ বছর বয়সে। এ জন্য অনেকে তাকে ধন্যবাদ জানান। এই ধন্যবাদের কৃতজ্ঞতা প্রকাশ করে রেলমন্ত্রী মুজিবুল হক নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে বলে রসিকতা করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের ওপর ভর করে বোমা মেরে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না। ১৯৭১ সালে রাজাকারদের ওপর ভর করে পাকিস্তানিরা আমাদের দমাতে চেয়েছিল, কিন্তু তারা যুদ্ধে হেরেছে। এবার ২০১৫ সালের আন্দোলনে বিএনপিও হারবে, ব্যর্থ হবে।

জয়কে হত্যার পরিকল্পনা করেছিল তারেক

mojammelমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘খালেদা জিয়া যেমন করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও ২০০৪ সালে সমাবেশে বোমা মেরে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করেছিল তারেক রহমান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জননেত্রী সৈনিক লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে বিএনপির হাইকমান্ডের নির্দেশে অপহরণের চেষ্টার প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অপহরণের চেষ্টার সঙ্গে যারা জড়িত তারা স্বীকার করেছে বিএনপির হাইকমান্ড তারেক রহমান ও খালেদা জিয়ার নিদের্শে তারা জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল।

তার জানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয়। এ কারণে তাকে হত্যার উদ্দেশে অপহরণের চেষ্টা করা হয়েছিল। বাংলার জনগণের প্রত্যাশা অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করছে। তাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই। অবিলম্বে হরতাল অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, সধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

যেভাবে তুলে নেয়া হয় সালাহউদ্দিনকে

salahuddin8বিএনপির মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বলপূর্বক গুমের ঘটনার অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তের নির্দেশ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে অতীতের বলপূর্বক গুমের সব ঘটনায় তদন্তের তাগিদ দিয়ে সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, প্রধান বিরোধী দলের  সদস্যদের জোরপূর্বক গুমের ঘটনা তদন্তে ব্যর্থ হওয়ার ইতিহাস রয়েছে বাংলাদেশ সরকারের। সালাহউদ্দিন আহমেদের জোরপূর্বক গুমের ঘটনায় বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। জরুরি ভিত্তিতে সেটা করতে হবে। কারণ ৮ই এপ্রিল পর্যন্ত তা অনেক দেরি হয়ে যাবে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সালাহউদ্দিন আহমেদকে তুলে নেয়ার ঘটনার বিবরণও দেয়া হয়েছে। এতে বলা হয়, যে বাড়ি থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নেয়া হয়, ওই বাড়ির কেয়ারটেকারের বক্তব্যমতে ১০ই মার্চ রাত ১০টার দিকে সাদা পোশাকের একাধিক সদস্য ওই বাড়ির সামনে আসেন। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন এবং তাদের ব্যাজ দেখান। তারা বাড়ির ভেতরে প্রবেশের আধ ঘন্টা পর নেমে আসেন। তাদের সঙ্গে হাতকড়া পরা অবস্থায় সালাহউদ্দিন আহমেদও ছিল। তারা তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। আরেকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, এলিট ফোর্স র‌্যাবের একটি গাড়িও সেখানে ছিল। এরপর থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রে চারবার গ্রেপ্তার হন জয়, বিএনপির দাবি

bnp usaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের চেষ্টা’ নামক নাটক সাজিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে পাচারকৃত ৩শ মিলিয়ন ডলারের তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সরকার। দলের উচ্চ পর্যায়ের নির্দেশেই নিউইয়র্কে রিজভি আহমেদ সিজারের সংবাদ সম্মেলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্য দেন দলের সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। তাঁর সাথে ছিলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান।

লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, ‘জয়ের ব্যাংকে অর্থ পাচারের খবর পেয়ে বাংলাদেশি আমেরিকান যুবক রিজভি আহমেদ সিজার ব্যক্তিগত উদ্যোগে এফবিআই সদস্যের সহায়তায় অর্থ পাচার সংক্রান্ত নানা রহস্য উদঘাটনের চেষ্টা করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের দৃষ্টিতে সেটা অগ্রহণযোগ্য। ভুল সিদ্ধান্ত ও নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বনের কারণে রিজভির কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর পুত্র জয়ের অর্থ পাচার সংক্রান্ত বিষয় নিয়ে তার একটি ব্যক্তিগত সংবাদ সম্মেলনকে পণ্ড করে দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জয়ের নির্দেশেই তার অর্থ কেলেঙ্কারী ধামাচাপা দিতেই এবং কোর্টের মূল লিখিত পেপার জনসম্মুখে প্রচার না করার জন্য এই আক্রমণ চালান আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা। অথচ ওই মামলার রায়ে কোথাও সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যকে অপহরনের চেষ্টার কোনো কথা উল্লেখ ছিল না।’

জিল্লু বলেন, ‘পদ্মাসেতুর প্রকল্পসহ সজীব ওয়াজেদ জয়ের ৩শ মিলিয়ন ডলারের অর্থ পাচারের দেশ-বিদেশে সর্বজনবিদিত। পাশাপাশি একজন ব্যক্তির উপর দলীয় আক্রমণ যুক্তরাষ্ট্র বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেশীয় ফ্যাসিবাদী কায়দায় এই অভদ্রজনিত আচরণের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র বিএনপি। আওয়ামী লীগে এ ধরনের কার্যকলাপ অব্যাহত রাখলে তাদেরকেও কোনো ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা যখন প্রবাসে বসে স্বাধীনভাবে কথা বলছি তখন গোটা বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরতন্ত্রের অভিশাপ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের সূর্যোদয়ের প্রতিক্ষায় সংগ্রামরত। স্বৈরাচার মসনদে টিকে থাকার নির্মম ও পৈশাচিক চেষ্টার ধারাবাহিকতায় ইলিয়াস আলীসহ সহস্রাধিক বিরোধী নেতাকর্মীদের গুম করা হয়েছে। গুম নাটকের সর্বশেষ শিকার হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। আমরা আজকের সভা থেকে এর তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং অবিলম্বে  সালাহ উদ্দিন আহমদকে তার পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরে দেয়ার দাবি জানাচ্ছি। নিপীড়ন, নির্যাতনের ধারাবাহিকতায় আজ কথায় কথায় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিয়ে আসছে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। তার মধ্যে জাসদ নেতা ইনুর ধৃষ্টতা সীমাহীন হয়ে চলেছে। তাই আজ থেকে যুক্তরাষ্ট্রে ইনুকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। যুক্তরাষ্ট্রে এলে তার যে কোনো সভা-সমাবেশ গণতন্ত্রকামী প্রবাসীরা প্রতিহত করবে।’

লিখিত বক্তব্যে জিল্লু উল্লেখ করেন, ‘সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে চারবার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এমন একজন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের বিনিময়ে অর্থ পাচারের কেলেঙ্কারী থেকে অপাতত পার পেয়ে যাচ্ছেন। তবে সময়মতো এর জবাবদিহীতা থেকে তিনি মুক্ত হতে পারবেন না। ভবিষ্যতে বিএনপি এর বিচার করবে।’

লিখিত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. মজিবুর রহমান ও জিল্লুর রহমান জিল্লু। সাম্প্রতি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি দলীয় খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নিরঙ্কুশ জয় পাওয়ায় তাদেরকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মজিবুর রহমান, হেলাল উদ্দিন, মাহমুদ চৌধুরী, আনোয়ার হোসেন, গিয়াস মজুমদার, আব্দুস সবুর, আনোয়ারুল হক, ফারুক চৌধুরী, রেজওয়ানুল হক, আবুল হাশেম শাহাদৎ, শামসুল ইসলাম মজনু, এমলাক হোসেন ফয়সল, ছায়েদুল হক, গিয়াস উদ্দিন, নিয়াজ আহমেদ মজনু, মহিবুর রহমান সওদাগর, এবাদ চৌধুরী, ফেরদৌস আলম, মোশারফ হোসেন সবুজ, শামসুজ্জামান তারেক, আবু সাঈদ আহমদ, আব্দুর রহিম, সাইফুর খান হারুন, আহবাব হোসেন খোকন, আতিকুল হক আহাদ, জুবায়ের চৌধুরী শাহীন, সৈয়দ তৌফিক আহমদ, মেহবুব খান, আমানত হোসেন আমান, ফারুক মজুমদার, মাহফুজুর রহমান, সালেহ চৌধুরী, উত্তম বনিক, মেজবাউজ্জামান, রেজাউল আজাদ ভুঁইয়া, বোরহান উদ্দিন, শেখ হায়দার আলী, এম এ বাছিত, জাহুদ খান, শোয়েব চৌধুরী, শাহাদৎ হোসেন রাজু, আনোয়ারুল হক, নাজিম উদ্দিন চৌধুরী রিংকু, জীবন শফি, অ্যাডভোকেট আব্দুল মালেক ও রোজী বেগম প্রমুখ।

রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি হবে না

shajahan14নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি হবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট ডুবোচর ও ঘাট পরিদর্শনে এসে বুধবার সকালে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। দেশে যখন উন্নয়ন হচ্ছে, ঠিক এ সময় খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহযোগিতায় খালেদা জিয়া মানুষকে পেট্রোলবোমা দিয়ে হত্যা করছেন। কোনো মুসলমান মানুষ পুড়িয়ে মারতে পারে না। কোনো হাদিস-কোরআনে নেই মানুষকে হত্যা করার কথা। তারা মুসলমান নয়। খালেদা জিয়া ক্ষমতায় আসার জন্য অস্থির হয়ে পড়েছেন। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মানুষ হত্যা করছেন।

মন্ত্রী শাজাহান খান ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। তবুও জঙ্গিবাদের কাছে মাথা নত করব না। মানুষের জানমালের নিরাপত্তার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। রাজাকার-আলবদরের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা সন্ত্রাস করে তাদের ধরিয়ে দিন। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, সন্ত্রাস, হরতাল-অবরোধ বন্ধ করুন। না হলে ভয়াবহ অবস্থা হবে। কী হবে তা আপনি জানতেও পারবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ, সাভার (ঢাকা) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

সমাবেশের আগে মন্ত্রী ও তার প্রতিনিধি দল কমলনগরের মেঘনা নদীর মতিরহাট ঘাট পরিদর্শন করেন। পরে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাট, লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন। সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় জেলাবাসী মন্ত্রীর কাছে মজু চৌধুরীরহাট ঘাটে নৌবন্দর স্থাপনের দাবি জানান।

তিনি লক্ষ্মীপুরের উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং মেঘনা নদীর ভাঙন রোধে কাজ করার আশা ব্যক্ত করেন।

বিকেলে শাজাহান খান সদর উপজেলার ভাঙা খাঁ ইউনিয়নের বাধাপুর প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।