শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

স্বাধীনতা দিবসে পড়শীর নতুন ভিডিও

porshi23আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশ হচ্ছে পড়শীর নতুন গানের ভিডিও ‘জয় হবেই হবে’। দেশাত্মবোধক গানের এ ভিডিওটিতে মডেল হয়েছেন পড়শী নিজে। মজার বিষয় হলো, এতে তাকে পুরোদস্তুর শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পাওয়া যাবে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

পড়শী বলেন ‘এটা বাংলাদেশকে নিয়ে গান। মূলত বলা যায়, দেশের উৎসবের আমেজকে ধরা হয়েছে এতে। তাই প্রকাশের জন্য বিশেষ এ দিনকে বেছে নেওয়া হয়েছে।’

‘জয় হবেই হবে’ গানটির সুর-সংগীত করেছেন ইমরান। দৃশ্যধারণ করা হয়েছে ঢাকাসহ গাজীপুর, সিলেট, বান্দরবান, খুলনা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে।

মেয়র পদে লড়বেন কবরী

koboriআসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য লড়তে যাচ্ছেন অভিনেত্রী কবরী। রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

কবরী বলেন, ‘আমার প্রত্যাশা, অনেক বেশি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে। আর এবারের নির্বাচনে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও করব।’

ঢাকা উত্তর থেকে মেয়র পদে লড়ছেন ব্যবসায়ী আনিসুল হক। তার প্রসঙ্গে কবরী বলেন, ‘যেসব ব্যবসায়ী রাজনীতিতে যুক্ত হন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে। তারা রাজনীতির মাঠ ঊর্বর করার চেয়ে রাজনীতির ছত্রছায়ায় থেকে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করেন।’

২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য মনোনিত হন। নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করতে গিয়ে তৃণমূল পর্যায়ে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে দেন কবরী। বললেন, ‘তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে আমার কোনও অসুবিধা হয়নি। জনগণের সমর্থনও পেয়েছিলাম। আর এলাকার মানুষেরা ইতিবাচক লোককেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। শুধু ঢাকা নয়, সারাদেশের মানুষ আমার সম্পর্কে জানে। তাই প্রতিদ্বন্দ্বিতা করা আমার জন্য কঠিন কিছু নয়।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত এ অভিনেত্রী। আগামী ৩ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভারে আগুনে ৫ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

saver fireসাভারের ভাকুর্তায় আগুনে পাঁচ কৃষক পরিবাবের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে হয়েছে অন্তত ১০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রত্যেকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দিনগত গভীর রাতে সাভারের ভাকুর্তা নলাগড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলে যেতে রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিস যথাসময় পৌঁছতে পারেনি। ফলে আগুণ নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে আমানুল্লাহর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়াতে থাকে। আগুন পাশের সবিউল্লাহ,নজিবুদ্দিন, ইমান আলী ও আনিসুরে বাড়িতে ছড়িয়ে পরে। এসময় সাতটি বসত ঘর তিনটি  আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিখোঁজ ক্যাটরিনা

katrinaসোমবার সকাল থেকে নিখোঁজ ক্যাটরিনা কাইফ৷ না তাকে, না তার ম্যানেজারকে ফোনে পাওয়া যাচ্ছে৷ বারবার ফোনে না পেয়ে প্রথমে তার ঘনিষ্ঠমহলে ভেবেছিল কোনও কারণে ব্যস্ত আছেন ক্যাটরিনা৷ কিন্তু বেলা বাড়ার পরও তার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব না হলে উদ্বেগ বাড়ে বলিপাড়ায়৷ সম্ভাব্য যে সব জায়গায় তিনি থাকতে পারেন সেখানেও খোঁজ মেলেনি ক্যাটরিনার৷

তার ঘনিষ্ঠমহলে নানামতের ঘোরাঘঘুরি এ নিয়ে৷ কেউ কেউ বলছেন তাকে মহারাষ্ট্রের একটি বিশেষ জায়গা গুগল ম্যাপে খুঁজতে দেখেছিলেন৷ যদিও সে কথা উড়িয়ে দিয়ে অনেকে বলছেন, গুগল ম্যাপ খোঁজার সঙ্গে নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক নেই৷ বলিউডের আর আকজন জানাচ্ছেন, তিনি ক্যাটরিনাকে রত্নগিরি সম্পর্কে খোঁজখবর করতে শুনেছিলেন৷ কীভাবে রত্নগিরি যাওয়া যায় তারই নাকি খোঁজ নিচ্ছেলেন ক্যাটরিনা

ক্যাটরিনার খোঁজ পেতে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে তার সহকর্মী এবং পরিবারের তরফ থেকে৷ তার মোবাইল লোকেশন খুঁজে বের করার চেষ্টা চলছে৷ তবে যারা খোঁজ করছেন তারা এ বিষয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ৷ যাতে ক্যাটরিনাকে খোঁজার প্রক্রিয়ায় কোনো বাধা না পড়ে, তাই জন্যেই আপাতত মুখে কুলুপ সকলের৷

হাসপাতালের পরিবর্তে আসামি নিয়ে যৌনপল্লীতে পুলিশ!

rindiya policeখুনের আসামিকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা। কিন্তু চার কনস্টেবল এর পরিবর্তে তাকে নিয়ে ছুটলেন ২০০ কিলোমিটার দূরে অন্য রাজ্যের যৌনপল্লীতে! রোববার হিন্দুস্তান টাইমসে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ঝাড়খণ্ডের কদের্মা জেল থেকে এক খুনের আসামির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার দায়িত্ব দেয়া হয় ওই চার কনস্টেবলকে। কিন্তু তারা হাসপাতালের পরিবর্তে আসামিকে নিয়ে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের একটি  যৌনপল্লীতে যান। সাত বছরের দণ্ডপ্রাপ্ত বাইজু যাদব নামের ওই আসামিকে গত শুক্রবার রঞ্চির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেয়ার কথা ছিল। কিন্তু তাকে জোর করেই রঞ্চি থেকে ২৩০ কিলোমিটার দূরে আসানসোলের যৌনপল্লীতে নেয়া হয় বলে জানান যাদব। আসানসোলের পুলিশ যৌনপল্লীতে তল্লাশি চালালে ওই চার কনস্টেবল ধরা পড়েন। তারা এ সময় মাতাল ছিলেন বলে জানায় পুলিশ। কনস্টেবলরা ধরা খেলেও পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হন যাদব। আসানসোল থেকে পালিয়ে অবশ্য কদের্মা জেলেই ফিরে আসেন তিনি। জেলে ফিরে পুলিশ কর্মকর্তাদের এ ঘটনা জানালে তারা পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের ওই চার কনস্টেবল বর্তমানে আসানসোল জেলহাজতে রয়েছেন। ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল ডিকে পাণ্ডে বলেন, ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন’

motahar mpবিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কঠোর সমালোচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেছেন, ‘শিশু-কিশোর ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। তথাকথিত গণতান্ত্রিক আন্দোলনের নামে নাশকতা, জঙ্গিপনা, হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন।’
 
সোমবার সকাল ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
পাটগ্রাম তারকনাথ (টিএন) উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে উন্নীতকরণ এবং বার্ষিক ক্রীড়া সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে টিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টিএন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
 
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন ২০ দলীয় জোটের উদ্দেশ্য বলেন, ‘ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ও পরীক্ষায় আর বাধা দেবেন না। দেশের মানুষ এসব চায় না। উন্নয়ন চায়, যুদ্ধাপরীদের বিচার চায়। তাই বাংলার মাটিতে কোনো যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। তাদের বাঁচানোর কোনো আন্দোলনে মানুষ সাড়া দেবে না।’
 
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহম্মেদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, সহকারী পরিদর্শক আব্দুল মান্নান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু।
 
এছাড়াও বক্তব্য দেন পাটগ্রাম তারকনাথ (টিএন) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রধান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাবু পূর্ণ চন্দ্র রায়, অধ্যক্ষ প্রফেসর আবু আইয়ুব প্রধান, অধ্যক্ষ এম ওয়াজেদ আলী, অধ্যক্ষ শাহ নুর উন-নবী আল আযাদ প্রমুখ।

আমাদের কেউ থামাতে পারবে না : ভিলিয়ার্স

viliyarsগত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে একই প্রতিপক্ষের সঙ্গে সেমিফাইনাল খেলতে যাচ্ছে প্রোটিয়ারা।

মঙ্গলবার অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। শেষ চারে দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স বলেন, আমাদের পেছনে অনেক আত্মবিশ্বাস আছে। আমি মনে করি, ভালো একটা সময়ে আমাদের দল খুবই ভালো অবস্থায় রয়েছে। যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে টুর্নামেন্টে আমাদের কেউ থামাতে পারবে না।

এর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতবার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার। অবশ্য চারবারই কিউইদের কাছে পরাজিত হয় প্রোটিয়ারা। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ ডি ভিলিয়ার্স। এ বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তিনি।

প্রোটিয়া অধিনায়ক বলেন, দক্ষিণ আফ্রিকা অতীতে বিশ্বকাপে ভালো করতে পারেনি। সত্যি বলতে, আমি সেদিকে তাকাচ্ছি না। আমরা জানি, যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা চূড়ায় পৌঁছাতে পারব। আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের সে সামর্থ্য আছে।

আনিস-বাবলুকে নিয়ে সিঙ্গাপুর গেলেন এরশাদ

anis babluজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়ে সিঙ্গাপুর গেলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকালে বাংলাদেশ বিমানের ইএ-০৮৪ ফ্লাইটযোগে মেডিকেল চেকআপের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন পুত্র এরিক এরশাদ ও ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব।

সকালে হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, এম এ হান্নান এমপি, গোলাম কিবরিয়া টিপু, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান নুরুল আমিন শানু, নুরুল ইসলাম মিলন এমপি, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ বখতিয়ার উদ্দিন খান ইকবাল, কোষাধ্যক্ষ মেজর খালেদ আখতার (অব:), যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, শওকত চৌধুরী এমপি, পীর ফয়জুর রহমান মিসবাহ এমপি, আবুল কালাম আজাদ, সোলায়মান সামি প্রমুখ।

সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে, শতভাগ নিশ্চিত স্ত্রী

hasina ahmed‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

গত ১০ মার্চ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ‘নিখোঁজ’ রয়েছেন

সোমবার সকালে গুলশানের বাসায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সহমর্মিতা জানাতে আসলে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।

হাসিনা আহমেদ বলেন, ‘‘১৩ দিন হয়ে গেছে- এখনো আমার স্বামী নিখোঁজ। কিভাবে কোথায় আছেন- কিছুই জানি না। আমি শতভাগ নিশ্চিত উত্তরার বাসা থেকে আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। আমাদের কাছে অনেক সাক্ষ্য প্রমাণ আছে, যা ইতিমধ্যে মিডিয়াতে প্রচার হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, এখনো জানাচ্ছি- তিনি যেন নির্দেশ দেন আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে জনসমক্ষে হাজির করে।’’

সোমবার সকাল পৌনে ১১টায় গুলশানের ৭২ নং সড়কের ৭ নম্বর প্লাটিনাম রেসিডেন্স এর এপার্টমেন্টে বি চৌধুরী ও তার ছেলে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী আসেন। তারা নিখোঁজ সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে কথা বলেন। সন্তানদের খোঁজ-খবর নেন।

হাসিনা আহমেদ আবেগময় কণ্ঠে বলেন, ‘‘আমরা স্বামীকে ফিরে পেতে আমি সকলের সহযোগিতা চাই। আমরা বিশ্বাস আছে- সকলে সহযোহিতা করলে আল্লাহ রাব্বুল আলামীন আমার স্বামী নিশ্চিত আমার কাছে ফিরে আসবেন।’’

সাংবাদিকদের কাছে সা্বেক রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘১৩ দিন ধরে সালাহউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাবে না, তিনি হারিয়ে যাবেন। সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। সরকার তা করতে পারেনি, এটা তাদের চরম ব্যর্থতা।’’

তিনি বলেন, ‘‘আমি সরকারকে জানিয়ে দিতে চাই- আপনারাদেরই (সরকার) দায়িত্ব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করা। এটা করতে না পারেন আপনারা পদত্যাগ করুন।’’

একই সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের আবেদনে প্রধানমন্ত্রীর সাড়া দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী আমাকে বলেছেন, তিনি শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীর তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তারা ডিবি পরিচয়ে এসে নিয়ে গেছে। এই অবস্থায় আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো- তিনি যেন সালাহউদ্দিনের স্ত্রীকে সাক্ষাৎ দিয়ে তার কথা শুনেন।’’ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ চান।

সাবেক রাষ্ট্রপতি ক্ষোভের সুরে বলেন, ‘‘বর্তমান সরকারের আমলে এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা রাজনৈতিক সংস্কৃতিতে নিকৃষ্টতম উদাহরণ হয়ে আছে। অতীতেও অনেকে এভাবে নিখোঁজ- গুম হয়ে গেছেন। আর ফিরে আসেনি। এটা সরকারের চরম ব্যর্থতা বলে আমি মনে করি।’’

বি চৌধুরী বলেন, ‘‘আমি দেশের সিনিয়র সিটিজেন হিসেবে সরকারকে বলতে চাই- রাজনীতি নয়, মানবিক দিক বিবেচনা করে সালাহউদ্দিন আহমেদকে দ্রুত খুঁজে করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। কারা এজন্য দায়ী খুঁজে বের করুন।’’

১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের অভিযোগ। স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তার স্ত্রী হাসিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।

তাদের দুই ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডায় ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়াতে লেখাপড়া করেন। ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা দেশেই থাকেন।

বান্দরবানে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি

bgb serviceবিজিবি বান্দরবান সেক্টরের পক্ষ হতে বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীব অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

সোমবার সকালে শহরের গোরস্থান মজজিদ সংলগ্ন বিজিবি বান্দরবান সেক্টরের অস্থায়ী কার্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল অলিওর রহমান

এ সময় তার সাথে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য কাজি মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবানের সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীব অসহায় রোগী এই চিকিৎসা ক্যাম্প থেকে  চিকিৎসা সেবা নিয়েছে। ক্যম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা আসে। বিজিবির উদ্যোগে দুদিন ব্যাপী চলবে এই কার্যক্রম।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, বান্দরবান শহরের পাশাপাশি সদর উপজেলার ক্রাইক্ষ্যং পাড়াস্থ বিজিবি সদর দপ্তরেও একই ভাবে চিকিৎসা কার্যক্রম চলবে। বান্দরবানের বিজিবির ক্যাম্পগুলো থেকেও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান সেক্টর কমান্ডার।