শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল

atiurrদুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মানুষের তৈরি দুর্যোগ সম্মিলিত ও সফলভাবে মোকাবেলা করা সম্ভব।

মঙ্গলবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে এক কর্মশালায় গভর্নর এ কথা বলেন।

রোল অব প্রাইভেট সেক্টর ইন ডিজাস্টার প্রিপ্রারডেন্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স শীর্ষক কর্মশালার আয়োজন করে অক্সফাম।

গভর্নর বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। হোক সে প্রাকৃতিক দুর্যোগ অথবা মানুষের তৈরি দুর্যোগ।

আইলার মতো প্রাকৃতিক ও রানা প্লাজার মতো মানবসৃষ্ট অনেক দুর্যোগ আমরা সম্মিলিত প্রচেষ্টায় কাটিয়ে উঠেছি। দেশে চলমান মানুষের তৈরি দুর্যোগও (হরতাল-অবরোধের প্রতি ইঙ্গিত করে) আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবো, বলেন আতিউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবা, শিল্প ও কৃষি খাতে দ্রুত উন্নতি করছে। গত কয়েক বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রয়েছে। যা এশিয়ার মধ্যে সবচেয়ে স্থিতিশীল।

আতিউর রহমান বলেন, গত কয়েক বছরে সিএসআর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান বেশ বেড়েছে। ২০০৯ সালে সিএসআর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান ছিল ৫৫ কোটি ৪০ লাখ টাকা, যা ২০১৪ সালে বেড়ে হয়েছে পাঁচশ বিশ কোটি টাকা।

তাজরিন ফ্যাশন ও রানা প্লাজার দুর্ঘটনার সহায়তায় ব্যাংক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে উল্লেখ করে গভর্নর বলেন, দুর্ঘটনায় হতাহতদের সহায়তায় ব্যাংকগুলো সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একশ’ নয় কোটি টাকা অনুদান দিয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল নামে পাঁচ কোটি টাকার একটি স্থায়ী তহবিল করা হয়েছে। ‌

কর্মশালায় আরও বক্তব্য রাখেন অক্সফামের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি প্রমুখ।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষকের পদত্যাগ

bkbউপাচার্যের পদত্যাগ চেয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন ৪৮ জন শিক্ষক।

মঙ্গলবার সকালে তারা পদত্যাগ করেন বলে জানা গেছে।

১ এপ্রিল থেকেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

nahid30শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামীতে হরতাল-অবরোধের মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। সকল বাধা বিপত্তি মোকাবিলা করে আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যথা সময়েই এই পরীক্ষা সম্পন্ন হবে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরীক্ষার্থীদের সবধরনের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরীক্ষা না নেওয়া ছাড়া কোনো বিকল্প পথও আর নেই। বিভিন্ন মহল থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের ওপর চাপ রয়েছে। আর হরতাল-অবরোধ বলতে এখন কিছু নেই, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

cabinet18বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ পাঁচ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খানসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘রাজশাহী জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া যাবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের নির্ভরতা ও স্থায়িত্ব নিশ্চিতকরণ, বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যমান পাওয়ার সিস্টেমের গুণগতমান এবং বিতরণ ব্যবস্থা উন্নতকরণ, আবাসিক ও শিল্প কারখানায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান, বিদ্যুতের প্রতিবন্ধক ও ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হ্রাসকরণ এবং উন্নত লাইন ও সাব স্টেশন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সহজেই সম্ভব হবে।’

একনেক অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে, জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের জন্য শহীদ শেখ রাসেল আবাসিক টাওয়ার ভবন নির্মাণ, এটি বাস্তবায়নের ব্যয় ৮৭ কোটি ৮১ লাখ টাকা। পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ২ লাখ টাকা এবং বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ১৮ লাখ টাকা।

রাজশাহী জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের বিস্তারিত হচ্ছে, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯১৮ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, রাজশাহী বিদ্যুৎ বিতরণ জোন রাজশাহী বিভাগের আট জেলার ৬০টি উপজেলা নিয়ে গঠিত। এ জোনের আয়তন প্রায় ১৬ হাজার ৪৯৩ বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় ২১ দশমিক ৭ মিলিয়ন। এ এলাকা কৃষি এবং শিল্পভিত্তিক। কৃষি কার্যক্রমে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জোনে সাম্প্রতিক সময়ে নতুন নতুন রাইচ মিল, কোল্ড স্টোরেজ, পোল্ট্রি ফার্ম এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠছে। এ ছাড়া বড় বড় শপিংমল, ব্যবসা কেন্দ্র ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। পাবনায় একটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন করা হয়েছে। দেশী-বিদেশী অনেক কোম্পানি সেখানে শিল্প কারখানা স্থাপন করছে। এ কারণে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে।

রাজশাহী অঞ্চলে কয়েকটি পিকিং পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। ওই সব বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যমান বিতরণ লাইনের মাধ্যমে বিতরণ করা সম্ভব নয়। এ ছাড়া সরকারের ভিশন অনুযায়ী ২০২১ সালে সকলের জন্য বিদ্যুৎ প্রদানের লক্ষ্যে রাজশাহী জোনে বিদ্যমান দুর্বল বিতরণ অবকাঠামোর উন্নয়ন করা প্রয়োজন। এ জন্য প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

বরিশাল বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের বিস্তারিত হচ্ছে- ২০১৯ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের কাজ শেষ করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। বরিশাল বিভাগের ছয় জেলার ৩৩টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্প বাস্তবায়নের এলাকাগুলো হচ্ছে, বরিশাল জেলার বানারীপাড়া, উজিরপুর এবং বরিশাল সদর উপজেলা। ঝালকাঠি জেলার নলছিটি, কাঠালিয়া, রাজাপুর এবং ঝালকাঠি সদর উপজেলা। ভোলা জেলার মনপুরা, চরফ্যাসন, লালমোহন, তজুমুদ্দিন, বোরহারউদ্দীন, দৌলতখান এবং ভোলা সদর উপজেলা। পটুয়াখালী জেলার দুমকী, মির্জাগঞ্জ, কলাপাড়া, দশমিনা, গলাচিপা, বাউফল এবং পটুয়াখালী সদর উপজেলা। বরগুনা জেলার পাথরঘাটা, বামনা, বেতাগি, আমতলী এবং বরগুনা সদর উপজেলা। পিরোজপুর জেলার জিয়ানগর, নেসারাবাদ, নাজিরপুর, মঠবাড়ীয়া, কাউখালী, ভাণ্ডারিয়া এবং পিরোজপুর সদর উপজেলা।

প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, ২৫০ কিলোমিটার খাল বা নালা পুনঃখনন, ৬৬টি বক্স কালভার্ট নির্মাণ, ৬৬টি ক্যাটল ক্রসিং নির্মাণ, ৬০ সেট এক কিউসেক লো-লিফট পাম্প ক্রয় ও স্থাপন, ১৪০ সেট দুই কিউসেক লো-লিফট পাম্প ক্রয় ও স্থাপন, ৮০টি প্রকল্পের প্রথম পর্যায়ে স্থাপিত ২ ও ৫ কিউসেক এলএলপির জন্য ভূ-উপরিস্থ সেচনালা সম্প্রসারণ, ৯৫টি বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৫০টি ফিতা পাইপ ক্রয় একটি অফিস ভবন নির্মাণ। এ ছাড়া ৬০০ জন কৃষক, ম্যানেজার, অপারেটর ও ফিল্ডম্যানকে প্রশিক্ষণ দেওয়া হবে।

রংপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

arrest28বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৭৮তম দিনে রংপুর মহানগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর ইলিয়াস নূরী জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন স্থান থেকে বিএনপির ৯ ও জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কোতোয়ালি থেকে ২ বিএনপি ও ২ জামায়াত,  পীরগাছায় ২ বিএনপি ও ২ জামায়াত এবং মিঠাপুকুর থেকে ৫ জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেহাজতে পাঠানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী যুদ্ধের সম্প্রচারে ভারতে টিভি চ্যানেলে নিষেধাজ্ঞা আসছে

war24এবার থেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের দৃশ্য সরাসরি সম্প্রচার করলে শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতের টিভি চ্যানেলগুলোকে। দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এই খবর জানানো হয়েছে।

সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানের খবর এবং দৃশ্য দেশের একাধিক টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছিল। তথ্য ও সম্প্রচার সচিব এই ঘটনায় আপত্তি প্রকাশ করে জানিয়েছিলেন, এতে দেশের গোপন পরিকল্পনা প্রকাশ্যে চলে আসছে। ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ত্রাসদমনে ভারতের গোপন স্ট্র্যাটেজি  টিভি চ্যানেলের মাধ্যমে প্রতিপক্ষ জেনে গেলে তাতে দেশেরই ক্ষতি। সেই কারণে  এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।  এর ফলে ১৯৯৪ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস এ কিছু সংশোধনী আনার পরিকল্পনা করা হচ্ছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

মনোনয়পত্র নিলেন সাঈদ খোকন

khokon sayedঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়পত্র নিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে  মনোনয়নপত্র নেন তিনি।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সমর্থন দিয়েছেন।’

হাজী সেলিমকে ইঙ্গিত করে তিনি বলেন, “নির্বাচন কামিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। যারা আচারণ-বিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন।”

এ সময় তার ঋণখেলাপ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাঈদ খোকন বলেন, ‘আমি ঋণখেলাপি নই। কখনই ঋণখেলাপি ছিলাম না। যেগুলো দায়-দেনা ছিল সেগুলো পরিধোধ করা হয়েছে।’

মনোয়নয়নপত্র নিয়েছেন মান্না

mannaa24ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোয়নয়নপত্র নিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মান্নার পক্ষে আতিকুর রহমান রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটিতে সোমবার পর্যন্ত ৯৮০ জন আগ্রহী সম্ভ্যব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২২ জন মেয়র প্রার্থী রয়েছেন।

এ ছাড়া দুই সিটির মধ্যে উত্তরে ৩৩১ জন এবং দক্ষিণে ৬২৭ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছন ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, সোমবার পর্যন্ত তিনটি পদে ৬৩৬ জন আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৯ জন মেয়র, ৫২৫ জন সাধারণ কাউন্সিলর ও ১০২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহ জানান, সোমবার পর্যন্ত ৩৪৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ১৩ মেয়র পদে, ২৬৯ জন সাধারণ কাউন্সিলর ও ৬২ জন সংরক্ষিত কাউন্সিলর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

হাইওয়েতে প্রকাশ্যে গুলি, নিহত ১৩

marder gunnবন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ১৩ জন৷

মঙ্গলবার ভোররাতে আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশের হাইওয়েতে প্রকাশ্যে গুলি চালায় বন্দুকবাজেরা৷ রাস্তায় চলন্ত গাড়িগুলিতে লক্ষ্য করেই গুলি ছোঁড়ে তারা৷

ওই এলাকায় তালেবানরা মাঝেমধ্যেই ঝামলা চালালেও এই ঘটনায় দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি৷ তিনটি গাড়ি সহ একটি বাসকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ৷ ঘটনায় আহত আরও বেশকয়েকজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷

নারায়ণগঞ্জে নূর হোসেনের সহযোগী রহম আলী ৭ দিনের রিমান্ডে

narayonganj mapনারায়ণগঞ্জের  সাত খুনের মামলার  প্রধান  আসামী নূর হোসেনের  ঘনিষ্ঠ সহযোগী রহম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে  সিনিয়র  জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট  চাঁদনি রূপমের আদালত এ আদেশ দেন।

সোমবার সন্ধ্যায়  কুমিল্লা জেলার বুড়িচং  উপজেলার দেবপুর  এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারর সকালে  তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ।

মামলার তদন্তকারী  কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল জনান, সাত খুনের  ঘটনার পর  থেকে রহম আলী পলাতক ছিল। রহম আলী অপকর্মের ঘনিষ্ঠ  সহযোগী ছিল।