শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

bnp logoবিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দীন আহমদের নেতৃত্বে দলটি বিকেল সাড়ে ৩টায় সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবে।

সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিল থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

marderচুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনয়নের ভুলটিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, সকালে স্থানীয় লোকজন বিলের মধ্যে ভুট্টাক্ষেতের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ওই যুবকের কানের পাশে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো এলাকা থেকে ধরে এনে তাকে গুলি করে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

নেইমার ব্যালন ডি’অর জিতবে : সুয়ারেজ

neymar25এ বছরের শুরু থেকেই সময়টা বেশ দারুণ কাটছে লুইস সুয়ারেজের। বার্সেলোনার প্রায় প্রতিটা ম্যাচেই নৈপুণ্য দেখিয়ে চলেছেন উরুগুয়ের এই তারকা।

গত রোববার মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুয়ারেজের গোলেই জয় পায় বার্সা। খেলার প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে দলকে জয় এনে দেন সুয়ারেজ।

ম্যাচের পর ওই গোলটিকে নিজের বার্সেলোনা ক্যারিয়ারের সবচেয়ে সেরা গোল বলেও মন্তব্য করেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর দলের জয়ের জন্য সব সতীর্থদেরই কৃতিত্ব দেন তিনি।

বার্সেলোনায় চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় লিওনেল মেসির পাশে খেলছেন সুয়ারেজ। আর্জেন্টাইন তারকার পাশে খেলতে পারাটাকে পরম আনন্দের মনে করেন প্রাক্তন লিভারপুল স্ট্রাইকার।

সেই সঙ্গে সুয়ারেজ এটাও মনে করেন যে, মেসির মতো তার আরেক সতীর্থ নেইমার ভবিষ্যতে ফিফা ব্যালন ডি’অর জিতবেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা’কে সুয়ারেজ বলেন,  সে (নেইমার) একজন নিষ্ঠাবান খেলোয়াড়। আমার বিশ্বাস, সে ভবিষ্যতে এক-দুবার ব্যালন ডি’অর জিতবে।

ফের পেছালো ফখরুলসহ ২৩ নেতার চার্জ গঠন

fakrul1গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বুধবার এ দিন ধার্য করেন

আজকে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় ও অবরোধের জন্য অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা করেন।

বলিউডের নায়িকারা কে কত পান

boli heroinগ্ল্যামার জগৎ সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই। ঝাঁ চকচকে লাইট-ক্যামেরা-অ্যাকশনে মোড়া এই দুনিয়ার হাঁড়ির খবর জানতে সবসময় মুখিয়ে থাকি আমরা। কার সম্পর্ক ভাঙল, আর কাদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল তা নিয়ে গুঞ্জন তো চলতেই থাকে। কিন্তু এমন অনেক খবরই আছে যা নিয়ে কখনও আলোচনা হয় না। কিন্তু কৌতূহল থেকে যায় মনে। এমনই এক বিষয় হল পারিশ্রমিক। তাই এবার গ্ল্যাম-গার্লদের পারিশ্রমিকের শীর্ষে কারা দেখে নেওয়া যাক এক ঝলকে।

দীপিকা: বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে এখন শীর্ষে নাম রয়েছে দীপিকার। প্রতি সিনেমা বাবদ দীপিকা পেয়ে থাকেন আট থেকে নয় কোটি রুপি। সম্প্রতি তিনি ব্যস্ত আছেন সঞ্জয় বনশালীর ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর শুটিংয়ে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তার রিয়েল লাইফ প্রেমিক রণবীর সিং।

ক্যাটরিনা কাইফ: সালমানের হাত ধরে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তিনি এখন বলিউডের সফল একজন নায়িকা। প্রতি ছবি বাবদ ক্যাট পেয়ে থাকেন পাঁচ থেকে ছয় কোটি থাকা। কয়েকদিনের মধ্যে তিনি কাপুর পরিবারের বৌ হতে চলেছেন।

প্রিয়াঙ্কা: বিশ্বসুন্দরীর হওয়ার পর বলিউডে পথ প্রিয়াঙ্কার জন্য খুলে যায়। তবে সফলতা সহজে আসেনি তার। ধীরে ধীরে বলিউডের মাটিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এখন তিনি বলিউডের সফলতম নায়িকার মধ্যে একজন। প্রত্যেক ছবি বাবদ তিনি পেয়ে থাকেন সাত থেকে আট কোটি রুপি। তবে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও তিনি পা রেখেছেন।

কারিনা কাপুর: কাপুর পরিবারের ছোট মেয়ে কারিনা তাই গ্ল্যামারের সঙ্গে তার সম্পর্ক অনেকদিনের। প্রতি ছবিতে থেকে বেবো পেয়ে থাকেন আট থেকে নয় কোটি। বলিউডের তার আপকামিং ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সালমান কান।

বিপাশা বাসু: মডেলিং থেকে বলিদুনিয়ায় পা রাখেন বিপাশা। সম্প্রতি ‘অ্যালোন’ ছবিতে দেখা গিয়েছে তাকে। বিপাশার প্রতি ছবি থেকে আয় চার থেকে পাঁচ কোটি।

আনুশকা শর্মা: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহিলির প্রেমিকা আনুশকা শর্মা। বর্তমানে বলিউডে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন এই নায়িকা। প্রতি ছবিতে থেকে অনুষ্কার আয় পাঁচ থেকে ছয় কোটি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি ‘এনএইচ-১০’এ অনুষ্কার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

সোনাক্ষী সিনহা: স্টার বাবা মেয়ে হওয়ার সুবাদে বলিউডে এন্টি পেতে বেগ পেতে হয়নি সোনাক্ষীকে। প্রতি ছবি থেকে সোনাক্ষী পেয়ে থাকেন তিন থেকে পাঁচ কোটি।

কঙ্গনা রানাওয়াত: এই বছর ভারতেরজাতীয় পুরস্কারের সম্মানটি কঙ্গনার ঝুলিতে। কঙ্গনার প্রতি ছবি থেকে আয় তিন থেকে চার কোটি।

অপহৃত দুই বাংলাদেশিকে ছেড়ে দিল আইএস

is maloলিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে জঙ্গিরা।

সোমবার তাদের ছেড়ে দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, হেলাল ও আনোয়ার এখন ত্রিপোলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরতে হাসপাতালে আছেন। তাদের দুজনেরই শারীরিক অবস্থা স্বাভাবিক। শিগগির তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হবে।

গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস। নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর জানা যায় যে, জঙ্গিরা নয়জন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে।

ওই নয়জনের মধ্যে জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন নামের দুই বাংলাদেশি থাকার বিষয়ে নিশ্চিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

হেলাল উদ্দিনের মেয়ে হেলেনা বেগমের বরাত দিয়ে জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লিবিয়াস্থ বাংলাদেশি দূতাবাস থেকে ফোন দিয়ে হেলালের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় হেলাল তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। হেলালের বরাত দিয়ে তার স্ত্রী আলেয়া বেগম জানান, হেলালসহ অপহৃতদের তাদের কর্মস্থল থেকে অনেক দূরে একটি ঘরে আটকে রাখা হয়। মঙ্গলবার তাদের ফোন থেকেই পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল উদ্দীন ছয় বছর আগে লিবিয়ায় যান।

আনোয়ার হোসেনের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বোকো হারামের শহর থেকে ৫০০ শিশু নিখোঁজ

boka haramনাইজেরিয়ায় বোকো হারামের কব্জা থেকে পুনর্দখল করা একটি শহরে পাঁচশর বেশি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

দামাসাক শহরের একজন স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন, পালিয়ে যাওয়ার সময় বোকো হারাম সদস্যরা ওই শিশুদের তাদের সাথে করে নিয়ে গেছে। এসব শিশুর বয়স সব্বোর্চ্চ ১১ বছর।

শিশুদের সাধারণ শিক্ষার বিরোধিতা করছে এই জঙ্গি সংগঠনটি। তাদের দাবি, এই শিক্ষায় তাদের ধর্মবিশ্বাস দুর্বল হয়ে যায়।

গতবছরের এপ্রিলেই চিবুক শহর থেকে দুইশর বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল এই জঙ্গি সংগঠনটি।

শহরের একটি ব্রিজের নিচে ৭০ জনের গলিত মৃতদেহ পাওয়া গেছে, যারা সবাই সাধারণ নাগরিক।

বোকো হারামের কয়েকমাসের দখলের পর, এ মাসের শুরুর দিকে নাইজার আর চাদের সৈন্যরা নাইজার সীমান্তবর্তী শহরটি পুনরায় নিয়ন্ত্রণে আনে।

বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সরকারকে সহায়তা করছে প্রতিবেশী দেশগুলো।– বিবিসি

ভারতের সেরা জাতীয় অভিনেত্রী কঙ্গনা, সেরা ছবি ‘হায়দর’ ও ‘মেরি কম’

kongona25ঘোষিত হলো ভারতের  জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কুইন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কঙ্গনা রানাওয়াত। সেরা ছবির পুরস্কার পেয়েছে বলিউডের সিনেমা হায়দর ও মেরি কম। সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে চৈতন্য তমহানের কোর্ট। সোমবার ছিল কঙ্গনার জন্মদিন। মঙ্গলবার যেন জন্মদিনের বিলম্বিত উপহার ২৮ বছরের অভিনেত্রী।  কুইন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তার কেরিয়ারে দ্বিতীয় জাতীয় পুরস্কার। ছবিতে প্রেমিকের কাছে বিয়ের ঠিক আগের মূহুর্তে প্রত্যাখ্যাত এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।  ২০১০-এ ফ্যাশন ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।

বিকাশ বহল পরিচালিত কামিং-অফ-এজ সিনেমার সেরা হিন্দি ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে।

কন্নড় সিনেমা নানু আভানাল্লা আভালু (আমি ছেলে নই, মেয়ে)-তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজয়। কোর্ট সিনেমায়  ভারতীয় বিচার ব্যবস্থার ত্রুটি-বিচ্যূতি তুলে ধরা হয়েছে। এই ছবি এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মুক্তির আগে জাতীয় পুরস্কার এই সিনেমা নির্মাতাদের উত্সাহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

শাহীদ কপূর অভিনীত হায়দর সিনেমায় কাশ্মীরের প্রেক্ষাপটে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের কাহিনীকে আধুনিক রুপে পরিবেশন করা হয়েছে। এই ছবি পাঁচটি বিভাগে সেরা হয়েছে। এই ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিশাল ভরদ্বাজ। সংলাপের জন্যও তিনি পুরস্কার পেয়েছেন। বিসমি গানের জন্য সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন সুখবিন্দার সিংহ।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মেরি কম সেরা জনপ্রিয় ছবির পুরস্কার জিতে নিয়েছে।

দুই ‘চ’ শেষ করে দিল

shoyanবেস্ট সেলার৷ হতে হতেও হলো না৷ গল্পটা৷ অথচ চরিত্র ছিল৷ নানা বাঁক ছিল৷ সেয়ানে-সেয়ানের কোলাকুলি ছিল৷ রোমহর্ষক মুহূর্ত ছিল৷ বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে শিরায় শিরায় শিরশিরানি অনুভবও ছিল৷ কিন্তু না, গল্পের শেষটা জানার পর মনের মধ্যে কষ-কষ ভাবটা জেগে উঠল! কেন? চাপ আর চোকার্স– দুই ‘চ’র গেরোতে ফের হোঁচট খেল দক্ষিণ আফ্রিকা৷

দুর্ধর্ষ বললেও কম বলা হয় যে দলের বোলারদের৷ মারকাটারি বললেও কম বলা হয় যে দলের ব্যাটসম্যানদের৷ সেই দলই কি না ‘চোকার্স’র খোলসে আবার বন্দী করে ফেলল নিজেদের! শেষ বেলায় বাঁধুনিটা আঁটোসাঁটো করতে করতে ওরা এতটাই করে বসল যে, সেটাই হয়ে গেল ফাঁসি! একটা বলও গলতে দেবে না, পণ নিয়ে একের পর এক ক্যাচ ফেলল! সহজ রান আউটের সুযোগ নষ্ট করল! চাপ নিতে যে প্রোটিয়ারা এই ২০১৫-তেও শেখেনি সেটাই প্রমাণ করে বসল৷ হ্যাঁ, হ্যাঁ, আবারও৷ নিউজিল্যান্ডের ৪ উইকেটে জয়ের কৃতিত্বকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই৷ তবে, ম্যাচটার শেষে যে বিরক্তি, উদ্বেগ, মনের কষ-কষ ভাবখানার কথা আগে বলেছি, তার জন্য ডি’ভিলিয়ার্সরাই দায়ী৷

ম্যাচটার শেষের ওভারগুলো নিয়ে আরও অনেক কিছু বলার, লেখার আছে৷ তবে, এবার ফিরছি শুরুতে৷ সেই যখন মেঘে ঢাকা আকাশ৷ সূর্য উঠতেই প্রায় এক ঘণ্টা চলে গেল৷ তার আগেই দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েছে৷ মেঘলা আবহটা পুরোপুরি সদ্ব্যবহার করল নিউজিল্যান্ডের জোরে বোলার সাউদি, হেনরি, বোল্ট৷ টিম সাউদি নিজের দিকটা ধরে রেখেছিল৷ আর বোল্ট অন্য দিক থেকে ব্যাটসম্যানদের একের পর এক প্রশ্ন করে গেল যার একটা উত্তর তাদের কাছে ছিল না৷

বোল্টকে দেখে ওয়াসিম আকরামের কথা মনে পড়ে গেল৷ এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে৷ এটা যদি যথেষ্ট না হয়, তবে দেখলাম নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ম্যাককালাম ওকে চারটা স্লিপ, একটা গালি দিল৷ যতটুকু ঘুম ছিল চোখে কেটে গেল৷ ব্যাটসম্যানদের পাড়ায় বোলারদের দাদাগিরি দারুণ লাগল৷ মস্তানি করার ঠিক লোক থাকলে যেকোনো পাড়ায় মস্তানি করা যায়৷ হেনরিকে তো দারুণ লাগল৷ জোর আছে৷ সঙ্গে সুইংও৷ ২০ ওভার পরে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭৭৷২৷ ক্রিজে তখন ডু’প্লেসিস আর রসৌ৷ প্যাভেলিয়ানে ফিরে গেছে কুইন্টন ডি’কক, আমলা৷ দু’জনেই বোল্টের শিকার৷

ওই সময় দক্ষিণ আফ্রিকার একটা পার্টনারশিপ দরকার৷ আর নিউজিল্যান্ডের দরকার ডি’ভিলিয়ার্স আসার আগে ওদের কমজোরি বোলারদের অ্যান্ডারসন, উইলিয়ামসন আর এলিয়টদের ওভারগুলো খাইয়ে দেওয়া৷ না, দক্ষিণ আফ্রিকার পার্টনারশিপ হলো না৷ অ্যান্ডারসনের বলে রসৌ, গাপটিলের নেওয়া একটা অসাধারণ ক্যাচে প্যাভেলিয়নে ফিরল৷ এবার প্রবেশ মহানায়ক ডি’ভিলিয়ার্সের৷ স্কোর তখন ১১৪/৩৷ হাতে রয়েছে ২৩ ওভার৷ দক্ষিণ আফ্রিকা চাপে৷ ৩৮ ওভার পর স্কোর যখন ২১৬/৩ বৃষ্টি নামল৷ নিউজিল্যান্ড একটু নিস্তার পেল৷ তবে ইতিমধ্যে ডি’ভিলিয়ার্স রুদ্রমূর্তি ধারণ করেছে৷ নিউজিলা্যন্ড তখন চাইছিল বৃষ্টিটা দক্ষিণ আফ্রিকার মোমেন্টাম নষ্ট করে ওদের আশায় পানি ঢালবে৷ পরে খেলা শুরু হতেই ডু’প্লেসিস আউট (৮২)৷ দক্ষিণ আফ্রিকার পক্ষে এটা ব্লেসিং ইন ডিসগাইজ৷ ডু’প্লেসিসকে আটকে রাখা যাচ্ছিল৷ ওর জায়গায় মিলার এসে বিদ্যুৎগতিতে ১৮ বলে ৪৯ করে গেল৷ এমনকি ডি’ভিলিয়ার্সকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ইনিংস দেখতে হলো৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে যে দল পরে ব্যাট করে তাদের সুবিধা হয়৷ দক্ষিণ আফ্রিকা ৪৩ ওভারে তুলল ২৮১/৫৷ আর ডি’ভিলিয়ার্স? নতুন কিছু করেনি৷ যা করে থাকে তা-ই করল৷ ৪৫ বলে ৬৫ রান৷ ইনিংসটা সম্পর্কে কিছু লিখতে পারছি না৷ কখন রান করল বুঝতেই পারলাম না যে!

উইকেট ভালো৷ মাঠটাও ছোট৷ তাই আশায় বুক বেঁধেছিলাম একটা ভালো ম্যাচ দেখার জন্য৷ ম্যাকালামের শুরু দেখে সুনামিকেও শান্ত মনে হবে৷ স্টেন আর ফিল্যান্ডারকে ক্লাব স্তরে নামিয়ে আনল৷ ২৬ বলে ৫৯ করল! ৮টা চার, ৪টা ছয়৷

তখনই মনে হয়েছিল, নিউজিল্যান্ড অল আউট না হলে ম্যাচটা জিতবে৷ হ্যাঁ, জিতলও৷ কিন্তু যে গল্পের পরিণতিটা মনে হচ্ছিল পানির মতো স্বচ্ছ, সেটাই কেমন যেন অস্বচ্ছ হতে বসেছিল একসময়! শেষের দিকে লড়াইটা মুহুর্মুহু নিল বাঁক! কখনও দরকার ৪৮ বলে ৬৭৷ দু’ওভার পেরোতেই ৩৬ বলে ৪৭৷ ৩৮ ওভারের শেষে তো লড়াই আরও হাড্ডাহাড্ডি৷ নিউজিল্যান্ডের তখন দরকার ৩০ বলে ৪৬৷ হাতে ৫ উইকেট৷ কোরি অ্যান্ডারসানকে ফেরানোর পর দক্ষিণ আফ্রিকা আরও বেশি বেশি করে তখন উজ্জ্বীবিত৷ মনে মনে ভাবলাম, অ্যান্ডারসনের আউটাই টার্নিং পয়েন্ট হয়ে যাবে৷ কিন্তু স্ক্রিপ্টটা লেখা হলো না, আমার ভাবনার ঢঙে৷ এলিয়টই লিখতে দিল না৷ তবে স্টেন আগুনের সামনে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান যেখানে ঝলসে যায়, সেখানে রঞ্চি আর কী বা করত? স্টেনের বলে রসৌকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নের দিকে হাঁটা লাগাল৷ নিশ্চিত, ওকে এগিয়ে আসতে দেখে ম্যাকালামের চোখ-মুখ লাল হয়েছে৷ চিন্তায়, চাপে৷ ওই সময়টা স্টেন গানের গোলাগুলি তো ছিলই৷ সঙ্গে চোখে পড়ছিল, সতীর্থদের পেপ টক দেওয়া৷ প্রায় সব বলের শেষেই সতীর্থদের নিয়ে ছোটখাটো মিটিং সেরে নিচ্ছিল৷ এটা ক্রিকেটের পুরনো কৌশল৷ এতে একদিকে যেমন নিজেদের বাঁধনটা আঁটোসাঁটো হয়৷ তেমন বিপক্ষের ওপর চাপটাও বাড়ে৷ স্টেন সেটাই চাইছিল৷ পারছিলও৷

কিন্তু, তারপর? ৪০.৩ ওভারে কুইন্টন ডি’কক মিস করে বসল রান আউটের সুযোগ৷ ৪১.২-এ ফের একটা সুযোগ৷ এবার রান আউট নয়৷ মরকেলের বলে ক্যাচ তুলল এলিয়ট৷ কিন্তু দুই ফিল্ডার ছুটে এসেও ক্যাচ ফস্কাল! আবারও ক্যাচ তুলল এলিয়ট৷ বেহারদিয়েন বলটা ধরার জন্য তৈরিই ছিল৷ কিন্তু ফাইন লেগ থেকে ততক্ষণে ছুটে এসেছে ডুমিনি৷ তালেগোলে আবারও ক্যাচ পড়ল!

এতগুলো সুযোগ হারানোর পরও শেষে ম্যাচের হিসাবটা গিয়ে দাঁড়াল ৬ বল ১২ রান৷ শেষ ওভারে সব দায়িত্ব ছিল স্টেনের কাঁধে৷ প্রথমবার বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য লড়ছে, বোঝা যাচ্ছিল৷ কিন্তু, চাপটা নিতে পারল কি? এই প্রশ্নের জবাব দেওয়ার বদলে, অন্য একটা কথা, অন্য এক নাম বলতে ইচ্ছে করছে৷ স্টেন যতই বড় নাম হোক৷ চাপের মুখেই বিচার হয় কে বড়, কে মাঝারি৷ বলব, এলিয়ট ‘বড়’৷ অন্তত মঙ্গলবারের ম্যাচের নিরিখে তো বটেই৷ ওই সময় মাথা ঠান্ডা রাখা! ওভাবে তুলে ছয় মারা! ম্যাচের এক বল বাকি থাকতে! তাও আবার স্টেনের মতো বোলারকে! ‘বড়’র তকমাটা ও সত্যিই আদায় করে নিল৷ ৭৩ বলে করল অপরাজিত ৮৪ রান৷ ৭টা চার, ৩টা ছয়৷ নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় ইনিংস৷

এবার প্রশ্ন, স্টেন কত নম্বর পাবে? নম্বরে ওকে বাঁধছি না৷ শুধু বলব, ও পার্শ্ব অভিনেতাই থেকে গেল৷ নায়ক হওয়া আর হলো না৷

শেষ করব, এটুকু লিখেই– চোকার্স তকমা, মরচের দাগের মতোই নাছোড়৷ ঘষলেও উঠতে চায় না৷ উঠলও না ডি’ভিলিয়ার্সদের গা থেকে৷

বিধ্বস্ত জার্মান বিমানের দেড়শ আরোহীই নিহত

jarman bimanআল্পস পর্বতমালার উপর ভূপাতিত জার্মান বিমানটিতে থাকা দেড়শ’ জনের কেউই যে জীবিত নেই, সেটা নিশ্চিত করেছে দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রথম তদন্ত দলটি।

পুলিশ বলছে, ফ্রেঞ্চ আল্পস পর্বতে খারাপ আবহাওয়ার কারণে, মৃতদেহ উদ্ধার করতে কয়েকদিন লেগে যেতে পারে।

উদ্ধার-কর্মীরা মঙ্গলবার দুর্ঘটনাস্থলে পৌঁছালেও রাত হয়ে যাবার কারণে উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি।

আজ আরও পরের দিকে শুরু হবে উদ্ধার অভিযান।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থলের উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে ঘটনাস্থলের বীভৎসতার বর্ণনা দিয়েছেন।

এয়ারবাস এ-৩২০ এর অবশিষ্টাংশের যে ভিডিও-চিত্র তোলা হয়েছে, তাতে বিমানটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটি পাহাড়ি উপত্যকার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

বিমানের একটি ব্ল্যাকবক্স এরই মধ্যে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে ফ্রান্সের আল্পস পর্বতের উপর ভূপাতিত হয়।

আজ আরও পরের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ জার্মানি ও স্পেনের নেতাদের নিয়ে ঘটনাস্থল দেখতে যাবেন বলে কথা রয়েছে।– বিবিসি