শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফাইনালে অপরিবর্তীত দলের ইঙ্গিত ম্যাককালামের

mackkolam28শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে প্রোটিয়াদের হারানো দলটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে থাকবে, এমনই ইঙ্গিত দিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

দলটি তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি উল্লেখ করে ব্ল্যাকক্যাপস অধিনায়ক বলেন, গত মঙ্গলবার (২৪ মার্চ) অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দলটি খেলেছিল ফাইনালে তা অপরিবর্তীত থাকবে।

রোববার (২৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে কিউইরা।

দলের পারফরম্যান্সের বিষয়ে ম্যাককালাম বলেন, স্কোয়াডে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তবে বয়স সব সময় নেতৃত্বের নিশ্চয়তা দেয় না, কারণ তরুণরা ইতোমধ্যে তা প্রমাণ করেছে।

আগামীকালের ম্যাচটি নিয়ে সবাই উন্মুখ হয়ে রয়েছে, যোগ করেন ম্যাককালাম। পাশাপাশি সেমিফাইনাল জয়ে গ্র্যান্ট ইলিয়টের ‘সেই’ ছক্কার কথাও উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো ফাইনাল খেলছে কিউইরা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের যোগ্যতার প্রমাণ দিয়েছে এবারের বিশ্বকাপে অপরাজিত থাকা দলটি।

অনিশ্চয়তায় চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

li khoshiyanআগামী মাসের প্রথম সপ্তাহে চীনা প্রধানমন্ত্রী লি খসিয়াংয়ের  বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ সময়ে তিনি তার ঢাকা সফর স্থগিত করেছেন।

এর ফলে চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর অনিশ্চত হয়ে পড়লো।

এপ্রিলের প্রথম সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল বলে জানা গেছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশটির সঙ্গে প্রস্তাবিত কয়েকটি চুক্তির বিষয়ে কিছু জটিলতা থাকায় এ যাত্রায় সফর স্থগিত করেছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

জানা জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর ওই বছর জুনেই চিন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় লি খসিয়াংয়ের ঢাকায় আসার কথা ছিল।

তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশটির সঙ্গে প্রস্তাবিত কয়েকটি চুক্তির বিষয়ে কিছু জটিলতা থাকায় এ যাত্রায় সফর স্থগিত করেছেন তিনি।

রাষ্ট্রযন্ত্রই দুর্নীতি প্রসারে দায়ী : মতিয়া চৌধুরী

motiyaদেশে দুর্নীতি প্রসারে রাষ্ট্রযন্ত্রই দায়ী বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার দুপুরে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, রাষ্ট্র যদি দায়িত্ব না নেয় অথবা রাষ্ট্রের পরিবেশ যদি অসুস্থ থাকে তাহলে দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্র যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি প্রসার লাভ করে। রাষ্ট্র কোনো ভৌগলিক সীমারেখা নয়। রাষ্ট্র নিজে চলে না। তার নিয়ম-কানুন ও শাসন কাঠামোর ভিতর দিয়ে পরিচালিত হয়। সেখানে যদি দুর্নীতি করা হয়, তাহলে দুর্নীতি দমন সম্ভব নয়।

তিনি বলেন, মানুষের চাহিদা মেটাতে রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে। মানুষ অসৎ হয়ে জন্ম নেয় না, পরিবেশ তাকে অসৎ করে।

উন্নয়ন সহযোগীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের উন্নয়ন সহযোগী দেশ ও সংগঠনের শর্তগুলো অবশ্যই দুর্নীতিমুক্ত নয়, তাদের শর্তই দুর্নীতিযুক্ত।

কৃষিমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে আগের চেয়ে গণসচেতনতা বেড়েছে। আমরা যদি স্বুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মনে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে পারি তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।

আজকের দিনে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ সবচেয়ে বেশি দরকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, কোমলমতী ছেলে-মেয়েদের দুর্নীতিবিরোধী কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্য হল তারা যেন এ কাজ শুরু থেকেই শেখে।

সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সৎ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ে তোলার উপদেশ দেন তিনি।

বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যেই দুদক নিজেকে আত্মনিয়োগ করেছে। দুর্নীতি একটি গুরুতর অপরাধ। আর ইতিহাসকে বিকৃত করা হল সব চেয়ে ভয়ংকর দুর্নীতি। যারা জাতির জনক বঙ্গবন্ধুকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায় তারা সব চেয়ে বড় ভয়ংকর দুর্নীতিবাজ। এ দুর্নীতিবাজরা প্রতিনিয়ত মিথ্যা তথ্য উপস্থাপন করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বাংলাদেশের অগ্রগতির বড় বাধা। সেই বাধা অতিক্রম করার জন্যই আমরা সততা সংঘের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে দুর্নীতিমুক্তি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান, মহাপরিচালক ড. মো. সামসুল আরিফিন, মো. শহিদুজ্জামানসহ কমিশনের অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলীরা উপস্থিত ছিলেন।

সুদানে শান্তি রক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

police logoবাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১  কন্টিনজেন্ট প্রতিস্থাপনের  উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৭৬ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এইচএসসির রুটিনে কোনো পরিবর্তন হবে না

nahid26যতো বাধাই আসুক, এইচএসসি পরীক্ষার রুটিনে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ শনিবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে জেলা শিক্ষা কর্মকর্তা এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের মধ্যে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান তিনি।

তিনি বলেন, ১ এপ্রিল থেকে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়েই পরীক্ষা শুরু হবে। মানুষ পোড়ানোর হরতাল মানুষ আর মানে না।

বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানদের বিদেশে পড়তে পাঠান অথচ দেশের সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেন না। আপনাদের কোনো বাধাই আমরা মানি না। একদিন আপনাদের বিচারের মুখোমুখি হতেই হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার প্রমুখ।

সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের সুযোগ নেই

kamrul29সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, আপনি নির্বাচন করবেন বলে আইনের হাত থেকে পার পেয়ে যাবেন? আইন আপনাকে মোটেও স্পর্শ করতে পারবে না, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু হওয়ার সুযোগ নেই। ভালো মানুষের জন্য সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, তিনি বলেছেন আমরা নাকি ফাঁদ পাতার জন্য সিটি নির্বাচন দিয়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনও ফাঁদ পাতেন না। বরং আপনারাই (বিএনপি) ফাঁদ পাতেন এবং নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যান।

বিএনপিকে উদ্দেশ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, আপনারা নির্বাচনে এসেছেন ওয়েলকাম। পূর্বের মতো নির্বাচন ভুণ্ডল করার কোনো চেষ্টা করবেন সে সুযোগ দেওয়া হবে না। এটা করলে তার পরিণতি হতে ভয়াবহ। আইন সবার জন্য সমান। এটা তার নিজস্ব গতিতে চলবে।

অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ ও শত নাগরিক কমিটির সমালোচনা করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, অতীতে শত নাগরিকের কত কমিটি দেখেছি। এদের আন্দোলনের উদ্দেশ্য হলো পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজ উদ্দিনের মত অনেক বুদ্ধিজীবী ৭১-এ পাক শাসনের বৈধ্যতা দেওয়ার চেষ্টা করেছিল। তার মত এক শ্রেণীর পাপিষ্ঠ বুদ্ধিজীবী সর্বকালে সব সময় থাকে।

সংগঠনের সভাপতি ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান প্রমুখ।

তেজগাঁওয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

marderrরাজধানীর কারওয়ান বাজার এলাকায় মো. রিপন (২৬) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার রাত ২টার দিকে তেজগাঁও থানা এলাকায় এ ঘটনা ঘটে

আহত রিপন জানান, তিনি মিরপুর ১০ নম্বর এলাকায় থাকেন। শুক্রবার রাত দেড়টার দিকে মিরপুর থেকে কারওয়ান বাজারে আসার জন্য একটি পিকআপভ্যানে উঠেন। ওই পিকআপভ্যানে আগে থেকেই যাত্রীবেশী ৩-৪ জন ছিনতাইকারী ছিল।

পিকআপভ্যানটি তেজগাঁও থানা এলাকায় আসলে ওই ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা এক লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে কারওয়ান বাজার এলাকায় ফেলে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

fire31সাতক্ষীরায় বসতঘরে আগুন লেগে সোনিয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলার সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনিয়া ওই গ্রামের বাবর আলীর মেয়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বলেন, রাতে বাতাসে বাবর আলীর গোয়াল ঘরের সাজাল (মশা তাড়ানোর এক ধরনের ব্যবস্থা) থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা বসতঘরেও ছড়িয়ে পড়ে।

এসময় বাবর আলী তার স্ত্রী এক মেয়েকে নিয়ে ঘর থেকে বের হতে হতে পারলেও সোনিয়া ভেতরে থেকে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশের অস্থিরতা ভারতকে প্রভাবিত করে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

manik sarkerভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে তা ভারতের শান্তি ও স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে ত্রিপুরায় বাংলাদেশ ভিসা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মানিক সরকার।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই অনুষ্ঠানে মানিক সরকার বলেন, ‘বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী এবং যদি সেখানে কোনো প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা থাকে, তবে তা আমাদের ভারতের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে। প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকুক।’

তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশেকে একটি সার্বভৌম দেশ হিসেবে গঠনের বিরুদ্ধে ছিল, তারা সব সময়ই দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে নানা পর্যায়ে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জনগণের সহায়তায় বাংলাদেশ সবসময়ই এসব পরিস্থিতিতে জয়লাভ করেছে।

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন রাজ্যটিতে ১৬ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল, যা সে সময় ত্রিপুরার মোট জনসংখ্যার চাইতেও বেশি ছিল। সূত্র: পিটিআই

যে কারণে বিমানটি বিধ্বস্ত করালেন কো-পাইলট!

biman28কো-পাইলট অন্দ্রেজ লুবিটজ জার্মানউইং বিমানটি ইচ্ছাকৃত ধ্বংস করেছেন, এটা এখন সবারই জানা। কিন্তু কেন তিনি এমন বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন, যার বলি হলো ১৫০ জন মানুষ? এ প্রশ্নে উত্তর খোঁজা শুরু করেছে পুলিশ। জার্মান পুলিশ ইতিমধ্যেই ডাচেলফোর্ডে লুবিটজের ফ্ল্যাটে তল্লাশী চালিয়েছে। সেখান থেকে পুলিশ এমন কিছু আলামত সংগ্রহ করেছে, যেগুলো প্রমাণ করে ব্যক্তিগতভাবে বিমর্ষ সময় কাটাচ্ছিলেন এই পাইলট।
পুলিশের সংগ্রহকৃত আলামত প্রমাণ করে, অতি সম্প্রতি ২৮ বছর বয়সী এই পাইলটের প্রেমের সম্পর্কটি ভেঙে গিয়েছিলো। এ নিয়ে রীতিমত বিধ্বস্ত ছিলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এসব তথ্য প্রকাশ করা হয়। পুলিশ দাবি করেছে, ওই ফ্ল্যাট থেকে তারা বিশেষ একটা জিনিস পেয়েছেন। লিখিত এক নোটে লুবিটজ ওই বিশেষ জিনিসটি তার বান্ধবীকে দেয়ার অনুরোধ করেছেন। তবে এটি কোনো সুইসাইড নোট নয়, এ ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানাতে অস্বীকার করে পুলিশ।
জার্মান পুলিশের উদ্বৃতি দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, লুবিটজ এ বিমর্ষতা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। একদিন আগেই লুবিটজের উধ্র্বতন কর্মকর্তা তাকে বলেছিলেন, তার এখন নিরাপদে থাকা উচিত। এই মুহুর্তে তার বিমান চালানোটা ঠিক হবে না। কিন্তু এটিও ঠিক যে, বিমান চালানোর জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষায় উতরে গিয়েছিলেন তিনি। এসব পরীক্ষায় সফল হওয়ার পরই তাকে বিমান পরিচালনার উপযুক্ত ঘোষণা করা হয়েছিলো।
গত মঙ্গলবার স্পেনের বার্সেলোানা থেকে জার্মানির ডাচেলফোর্ডের দিকে যাওয়ার সময় ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মানউইংসের একটি বিমান। এতে বিমানটিতে থাকা ১৫০ আরোহীর সবাই মারা যান। পরে বিমানটির ফ্লাইটরেকর্ডরের তথ্য বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তা দাবি করেন, কো-পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমানটি ধ্বংস করেছেন। বিমানটির মালিক সংস্থা লুফথানসাও দাবি করেন, কো-পাইলটই বিমানটি ধ্বংস করেছেন।
শেষমুহূর্ত পর্যন্ত ফ্লাইট রেকর্ডারে পাওয়া গেছে কো-পাইলটের শ্বাসপ্রশ্বাসের শব্দ। আর বিমানটি নিচে নেমে যাবার সময় যাত্রীরা যে আর্তনাদ করছিলো; তাও সংগৃহীত রয়েছে ফ্লাইট রেকর্ডারে।