শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

টাকা ফেরত নিল বিশ্বব্যাংক

world bank17দুর্নীতির অভিযোগে চলমান আট প্রকল্প থেকে অর্থ ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। ফেরত নেওয়া অর্থের পরিমাণ ১৫ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এ ব্যাপারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে দেওয়া চিঠিতে বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব তদন্তে প্রকল্পগুলোতে ক্রয়সংক্রান্ত দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ অর্থ তারা ফিরিয়ে নিয়েছে। চিঠিতে ভবিষ্যতে ক্রয়সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়গুলোকে আরও সতর্ক হতে এবং ওই অনিয়মের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। অভিযোগ আমলে নিয়ে সরকারি কোষাগার থেকে বিশ্বব্যাংককে অর্থ ফেরত দিলেও দুর্নীতির দায়ে অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাংককে অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি মূল ঋণের সুদহার বলবৎ থাকছে। ফেরত নেওয়া অর্থের পরিমাণ কম হলেও দুর্নীতির তকমা জড়াতে এগুলোই যথেষ্ট। অনিয়ম প্রমাণিত হওয়ায় বিশ্বব্যাংক এসব
প্রকল্প নিয়ে হতাশ হয়ে পড়ছে।
প্রাপ্ত তথ্য মতে, কেনাকাটায় অর্থ আত্মসাতের কারণে পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ প্রকল্পে ১ লাখ ৮২ হাজার টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এবং অধিদপ্তরের তদন্তে দেখা গেছে, পরিবেশ অধিদপ্তরের এ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম সরোয়ার, উপ-প্রকল্প কর্মকর্তা রেজওয়ান হায়াত, প্রকিউরমেন্ট কনসালট্যান্ট জহুরুল ইসলাম ও শামসুর রহমান কেনাকাটায় ভুয়া বিল-ভাউচারে এ অর্থ আত্মসাৎ করেন। প্রকল্প এলাকা পরিদর্শনে না গিয়েও সংশ্লিষ্টরা ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ করেন। পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় অধিদপ্তরের পরিচালক তৌফিকুল আরিফকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে। এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. নাসির উদ্দিন সমকালকে বলেন, প্রকল্পের শুরুতে তাকে পরিবেশ মন্ত্রণালয়েও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। সে সময় প্রকল্পের কেনাকাটায় কিছু অনিয়ম হয়ে থাকতে পারে। তবে তখন কেনাকাটায় বিশ্বব্যাংকের কোনো গাইডলাইন না থাকায় এ ঘটনা ঘটেছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছুল আলম মণ্ডল সমকালকে জানান, যেটুকু অনিয়ম হয়েছে, সে পরিমাণ টাকা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাংককে ফেরত দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স’ প্রকল্পে কেনাকাটায় অনিয়ম ধরা পড়ায় ২ কোটি ৭৮ টাকা ফেরত দিতে হয়েছে বিশ্বব্যাংককে। কেনাকাটার রসিদে আছে টিউবারসুলিন ইনজেকশনের একটি সিরিঞ্জের দাম এক হাজার ৩৭০ টাকা। অথচ সিরিঞ্জটির দাম মাত্র ১০০ টাকা। ২৫ টাকার ডিসপোজেবল হ্যান্ডগ্গ্নাভস কিনে রসিদে দাম দেখানো হয়েছে ৪৪০ টাকা। ঠিকাদার ও দোকানিদের সঙ্গে যোগসাজশ করে এ রকম নানা পণ্য কেনায় বাড়তি দাম দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ১০ কোটি ২২ লাখ ডলারের ‘ওয়াটার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্পে গত ছয় বছরে ছাড় হয়েছে মাত্র তিন কোটি ৮৮ লাখ ডলার। কেনাকাটা ও দরপত্রজনিত অনিয়মের কারণে প্রকল্প থেকে ৪ কোটি ৩ লাখ টাকা ফেরত দিতে হয়েছে বিশ্বব্যাংকে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট’ প্রকল্প থেকে ১৩ লাখ ৬১ হাজার টাকা ফেরত দিতে হয়েছে। এইচএনপি সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প থেকে ৩ কোটি ৯০ লাখ টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম থেকে ৪ কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা ফেরত নিয়েছে বিশ্বব্যাংক। এ ছাড়া ‘প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু’ প্রকল্পেও অনিয়মের কারণে ১৪ লাখ ৮৮০ টাকা ফেরত গেছে বিশ্বব্যাংকে। হায়ার এডুকেশন কোয়ালিটি ইমপ্র্রুভমেন্ট প্রকল্প থেকে ১৩ লাখ ৬১ হাজার টাকা ফেরত দিতে হয়েছে। বিশ্বব্যাংকের তদন্তে এ প্রকল্পের প্রথম তিন বছরেই প্রায় ৩৭ লাখ টাকা অগ্রহণযোগ্য (নন-এলিজিবল) ব্যয়ের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন উপ-প্রকল্প বাস্তবায়নের নামে এ ব্যয় দেখিয়ে মূলত আত্মসাৎ করা হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব সমকালকে জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে যেটুকু অনিয়ম হয়, সেই পরিমাণ টাকা বিশ্বব্যাংককে ফেরত দিতে হয়। কিছু প্রকল্পে অনিয়ম হয়েছে। তবে এ টাকার পরিমাণ যৎসামান্য। তবে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার পর নতুন কোনো উপাদানে ব্যয়ের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে ফের বরাদ্দ দেওয়া হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিশ্বব্যাংক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম সমকালকে বলেন, ‘দাতাদের সঙ্গে ক্রয় নীতিমালা নিয়ে মতপার্থক্য রয়েছে। সেজন্য অনেক সময় কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। বিশ্বব্যাংকের চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্পকে অবহিত করে বিশ্বব্যাংকের আপত্তিকৃত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

মহাবিপদে নিউজিল্যান্ড

final2বিশ্বকাপের একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপার লড়াইয়ে টস জিতে ব্যাট করছেন কিউইরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ১৭১ রান। ব্যাট করছেন টিম সাউদি ও ম্যাট হেনরি।

ফিরে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম (০), মার্টিন গাপটিল (১৫), কেন উইলিয়ামসন (১২), রস টেলর (৪০), কোরি অ্যান্ডারসন (০), লুক রনকি (০), ড্যানিয়েল ভেটোরি (৯), গ্র্যান্ট এলিয়ট (৮৩)।

টস জিতে ব্যাট করতে নেমে উইকেটের প্রকৃতি বুঝে ওঠার আগেই বিদায় নেন ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন কিউই অধিনায়ক। এদিন রানের খাতাই খুলতে পারেননি তিনি।

শুরুতেই ম্যাককালামের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। ইনিংসের ১২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে বোলিংয়ে নিয়ে অাসেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন ম্যাক্সওয়েল। গাপটিলকে ফিরিয়ে ৩২ রানের জুটি ভাঙেন তিনি। ৩৪ বলে গাপটিলের সংগ্রহ ১৫ রান। পরের ওভারে উইলিয়ামসনকে (১২) ফিরতি ক্যাচে পরিণত করেন মিচেল জনসন।

৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরেন রস টেলর ও গ্র্যান্ট এলিয়ট। চতুর্থ উইকেটে শতরানের জুুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুজন। তবে ইনিংসের ৩৬তম ওভারের প্রথম বলে টেলরকে ফিরিয়ে ১১১ রানের বড় জুটি ভাঙেন জেমস ফকনার। ব্র্যাড হ্যাডিনের গ্লাভসবন্দি হন ৪০ রান করা টেলর। আর টেলরকে ফেরানোর পরের বলেই নতুন ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনকে সাজঘরে পাঠান ফকনার।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে ৪ বল মোকাবিলা করে ডাক মারেন লুক রনকি। স্টার্কের বলে তার বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৫১/৬।

এই ম্যাচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলই তাদের সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেছে।

অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়ট, লুক রনকি, ড্যানিয়েল ভেটোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

মেহেরপুরে বিএনপি- জামায়াতের ৩০ কর্মী আটক

meherpur২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৩০ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সদর থানার আটজন,গাংনী থানার ১৬ জন এবং মুজিবনগর থানার ছয়জন রয়েছে।।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান অবরোধে নাশকতায় আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রাঙামাটিতে অটোরিকশাচালক নিখোঁজ

rangamatiরাঙামাটি থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রানীরহাট যাওয়ার পর থেকে গত দুই দিন ধরে নিজের অটোরিকশাসহ নিখোঁজ রয়েছে শহিদুল ইসলাম রতন নামে একজন সিএনজি অটোরিকশা ড্রাইভার।

এদিকে নিজেদের একজন সক্রিয় সদস্য নিখোঁজের ঘটনা জেলার পুলিশ প্রশাসনকে জানিয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ও নিখোঁজ ড্রাইভার শহিদুলের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে যাত্রী ভর্তিকরে রাঙামাটি শহর থেকে রানীরহাট এলাকায় ভাড়া নিয়ে যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে শনিবার সারাদিনেও নিজের অটোরিকশা নিয়ে ফেরত আসেনি চালক শহিদুল ইসলাম।

বেশ ক’জন অটোরিকশা চালক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় গাড়িসহ শহিদুলকে সাপছড়ি এলাকায় দেখেছে সেখান থেকে যাত্রী নিয়ে রাঙামাটিতে আসা কয়েকজন ড্রাইভার। এছাড়া সন্ধ্যা সোয়া সাতটার সময় অটোরিক্সাটিকে রানীরহাটের গাবতল এলাকায় রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় দেখা গেছে।

শুক্রবার সারারাত ও শনিবার সারাদিনেও শহিদুল ফিরে না আসায় ঘটনাটি স্বজনদের মাধ্যমে পুরো রাঙামাটি শহরে ছড়িয়ে পড়ে। পরে সিএনজি অটোরিক্সা ড্রাইভারদের সাংগঠনিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ ড্রাইভাররা।

সংগঠনের সাধারন সম্পাদক শহিদুজ্জামান রোমান জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনার পরপরই জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত মোতাবেক ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানাই। কোতয়ালী থানায় এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রোমান নিজে থানায় উপস্থিত হয়ে আমাদেরকে তার একজন সদস্য নিখোঁজের ঘটনাটি জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদেরকে বিষয়টি জানানোর পর থেকেই আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে জানার চেষ্ঠা করছি।

সিটি নির্বাচন: পেছাচ্ছে এইচএসসির ৪ পরীক্ষা

hsc examআসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব নির্ধারিত চারদিনের পরীক্ষা পেছাচ্ছে। এ চারদিন হচ্ছে- ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে মোট পাঁচদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। তবে পাঁচদিনের পরীক্ষা পেছানো কঠিন হওয়ায় চারদিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিধানের লক্ষে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘হরতাল-অবরোধসহ যত বাধা-বিঘ্নই আসুক না কেন আগামী বুধবার থেকে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যে চারদিনের পরীক্ষা পেছানো হবে সেগুলোর পুনর্নির্ধারিত তারিখ পরে জানানো হবে।’
এ বছর প্রায় ১২ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে- একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সারাদেশে কড়া গোয়েন্দা নজরদারি চলবে।’
সভায় ভারপ্রাপ্ত শিক্ষা সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকসহ পুলিশ, র‌্যাব, এসবি, এনএসআই, ডিবি ও বিজি প্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টানা হরতাল কর্মসূচি থেকে কেন সরে এলো বিএনপি?

bnp logoজানুয়ারির শুরু থেকে টানা হরতাল অবরোধের পর এবারই হরতাল দেয়নি বিএনপি। তার বদলে, এক বিবৃতির মাধ্যমে, অবরোধের সাথে দেশজুড়ে আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকা ও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থিত প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তাহলে কি একঘেয়ে ও টানা কর্মসূচি থেকে সরে আসতে যাচ্ছে দলটি?

রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক আমানুল্লাহ কবির মনে করেন, দীর্ঘদিন হরতাল অবরোধে দেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা থেকে দুটি দলই বের হয়ে আসতে চাইছে। তার মতে বিএনপির জন্য তৈরি হয়েছে সম্মানজনক-ভাবে বের হয়ে আসার একটি পথ। আর সেই পথ তৈরি হলও সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে।

সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন আজই।

আমানুল্লাহ কবির মনে করেন, এই নির্বাচনকে সামনে রেখে বর্তমান অবস্থা থেকে বের হবার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগাতে চাইছে দুটি দলই।

অন্যদিকে পাঁচই জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে বলে মনে করা হয়, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তা থেকে বের হয়ে একটি স্বাভাবিক রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয়েছে বিএনপির জন্য। দলটি তা কাজে লাগাতে চাইবে সেটিই স্বাভাবিক।

তিনি বলছিলেন, হরতাল-অবরোধ তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে সেটি বিএনপি বুঝতে পারছে। তাই এই কর্মসূচি চালিয়ে গেলে দলটির জন্য বরং তা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তাই তা থেকে বেরিয়ে এলেই ভাল সেটি বুঝতে পারছে বিএনপি। এখন সুযোগ হলো স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার।– বিবিসি।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোট চলছে

vote0চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
রোববার সকাল ৮টার শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ ৯ বছর পর রোববার চাঁদপুর পৌরসভা নির্বাচন হচ্ছে।
নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৩৪০ জন ও নারী ৪৯ হাজার ৭৮২ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ (মোবাইল ফোন) এবং সাবেক পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া (জগ)। এছাড়া ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবির সঙ্গে র্যা ব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের নির্র্দেশনা অনুযায়ী সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, রোববার সকাল ৮টার চাঁদপুর পৌরসভার ৪৯টি ভোটকেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।

ট্রফি দিচ্ছেন না মুস্তফা কামাল

ক্রিকেট হোক আর ফুটবল, বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাধারণত সংগঠনের সভাপতি। ফিফা এবং আইসিসির ক্ষেত্রে এটা অনেকটা নিয়মের মতোই। তবে ক্রিকেট বিশ্বকাপে এ নিয়মটি থাকছে না। আজ মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ট্রফি তুলে দিচ্ছেন না বলে জানা গেছে। গতকাল মেলবোর্নে একটি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আজ বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে পুরস্কার বিতরণী মঞ্চে সভাপতি মুস্তফা কামাল উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করায় সভাপতি মুস্তফা কামালকে ট্রফি দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। যদিও এ বিষয়ে আইসিসি এবং মুস্তফা কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এরই মধ্যে মুস্তফা কামালের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তিনি বলেছেন, সভাপতির এমন মন্তব্য সত্যিই দুঃখজনক। আর তার কোনো ক্ষোভ বা প্রশ্ন থাকলে তিনি সেটা আইসিসির সভায় তুলতে পারতেন। এদিকে গতকাল রাতেই মেলবোর্ন পেঁৗছে গেছেন চেয়ারম্যান শ্রীনিবাসন। মুস্তফা কামাল আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার আগেই সংস্থার সংবিধান সংশোধন পরিবর্তন করা হয়। সভাপতির পদটি আলঙ্কারিক হিসেবে রেখে সব ক্ষমতা তুলে দেওয়া চেয়ারম্যানের হাতে। তবে প্রথম চেয়ারম্যান শ্রীনিবাসনকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ কারণে ক’দিন আগে বিসিসিআই সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি।

নিয়ম না মানায় যবিপ্রবির ১০ ছাত্র বহিষ্কার

jbuযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যবিপ্রবি অ্যাক্ট এবং কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

একইসঙ্গে নিয়ম লঙ্ঘনের ঘটনার অধিকতর তদন্তে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেনের সভাপতিত্বে শনিবার বেলা একটায় নিজস্ব কনফারেন্স রুমে যবিপ্রবি প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, ছাত্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন। তবে উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার খুলনায় অবস্থানের কারণে তিনি সভায় উপস্থিত ছিলেন না।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, যবিপ্রবি অ্যাক্ট এবং কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এ দশ ছাত্রের নাম ও রাজনৈতিক পরিচয় জানাননি জনসংযোগ কর্মকর্তা। তিনি বলেন, “রোববার বিস্তারিত জানানো হবে।”

জনসংযোগ কর্মকর্তা আরও জানান, শনিবার ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে নয় সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেনের নেতৃত্বাধীন এ টিম তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এ নিষিদ্ধাদেশ অমান্য করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ নামে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে ছাত্রলীগ। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ, বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বেশ কিছু দাবি জানায়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি বোমাও বিস্ফোরিত হয়। ছাত্রদের এই কর্মকাণ্ডকে রাজনৈতিক কার্যকলাপ হিসেবে বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরে জরুরি সভা বসে।

বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে দাবি করেছেন যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী।

এর আগে ছাত্রসংগঠনের প্রচারপত্র, বই-পুস্তক পাওয়ায় এ যাবৎ বেশ কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস হওয়া সত্ত্বেও গত বছরের ১৬ মে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এস এম শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি যবিপ্রবি কমিটিকে অনুমোদন দেয়।

সরকারি দলের ছাত্রসংগঠন হওয়ায় তখন ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই বছরের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন পরিবেশবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ।

রিয়াদ খুনের ঘটনায় জড়িত অভিযোগে কর্তৃপক্ষ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে। নিহত রিয়াদের মামা বাদী হয়ে যে হত্যা মামলা করেন, তাতে বিশ্ববিদ্যালয় শাখার ওই দুই নেতাসহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলও আসামী। গত বছর ১৮ নভেম্বর ক্যাম্পাসে গেলে নিহত রিয়াদের সহপাঠীরা সুব্রতকে পুলিশে দেয়। আর শামীম চলতি বছরের ৯ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জামিনে মুক্তিলাভ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। ওই দুই নেতা কারামুক্ত হওয়ার পর ফের অশান্ত হয়ে উঠছে যবিপ্রবি ক্যাম্পাস।

সিটি নির্বাচনে মান্নার প্রার্থীতা অনিশ্চিত

mannaaনাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার ঢাকা সিটি উত্তর করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংগঠনটির সদস্য মাহবুব হোসেন মুকুল জানান, প্রশাসনের অনুমতি না মেলায় এখনও জেলগেইটে যেয়ে মনোনয়নপত্রে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর আনা সম্ভব হয়নি।

এদিকে রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানান মাহবুব হোসেন মুকুল।

ইতোপূর্বে জেলখানা থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।