শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানী ১৬ জুন

fakrul1গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানীর জন্য ১৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

আসামীপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের নির্ধারিত দিন রবিবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন।

মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠনের শুনানী পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী যেকোনো স্থানে অভিযান চালাবে: পাক সেনাপ্রধান

rahil shorifপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন,  সন্ত্রাসবাদের বিপদকে পাক বাহিনী মাথা পেতে মোকাবেলা করছে। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলে পাকিস্তানের সে কোনো স্থানে সেনাবাহিনী অভিযান চালাবে বলেও ঘোষণা করেন তিনি।
 
সিএমএইচ লাহোর মেডিক্যাল কলেজের তৃতীয় কনভোকেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।
 

 
তিনি বলেন, পরবর্তী প্রজন্মকে সন্ত্রাস মুক্ত ও সমৃদ্ধ পাকিস্তান দেয়ার সামগ্রিক চেষ্টা করতে হবে। জেনারেল রাহিল বলেন, সীমান্ত রক্ষকের ভূমিকার পাশাপাশি পাক সেনাবাহিনী দেশ উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করবে।

৪৮ ঘণ্টার হরতাল ডাকল ২০ দল

hortal30চলমান অবরোধের পাশাপাশি সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার দুপুরে জোটের পক্ষে এক বিবৃতিতে হরতালের এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে।’
তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দল ও জোটের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আগামী বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব

sakib final১১তম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে খেলে টাইগাররা। কোয়ার্টার ফাইনালেও নজরকাড়া পারফরম্যান্স করে বাংলাদেশ।

কিন্তু আম্পায়ারদের নিরপেক্ষতার কারণে স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজ জার্সিধারীদের। শেষ আট থেকে আর চারে যাওয়ার সুযোগ হয়নি বাংলাদেশের। হয়নি ফাইনাল খেলাও। এবার হয়নি কিন্তু সামনে অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের। এমনটিই মনে করেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার ডেইলি স্টার কর্তৃক আয়োজিত ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নতুন স্বপ্ন দেখান সাকিব।

নিজ বক্তৃতায় সাকিব বলেন, এবার হয়নি। সামনে অনেক সুযোগ আছে। একদিন আমরাও ফাইনাল খেলব। তবে এর জন্য সবার আগে প্রয়োজন দলের বর্তমান টিম-স্পিরিট এবং পারফরম্যান্স ধরে রাখা। তাহলে সবই সম্ভব।

শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন,‘আমি নিজেও একসময় লেখাপড়ায় ভালো ছিলাম। তবে খেলার প্রতি আগ্রহ বেশি থাকায় পড়াশোনা সেভাবে করা হয়নি। আমাদের শিক্ষাব্যবস্থা এখন অনেক উন্নত। প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করছি। এই ধারা আমাদের ধরে রাখতে হবে।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন

final3বিশ্বকাপের একাদশ আসরের ফাইনালে ১৮৪ রানে টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ১ ওভার ৪ বলে তাদের প্রথম উিইকেট হারায়। অ্যারন ফিঞ্চ ৫ বল খেলে ০ রানে আউট হন। অস্ট্রেলিয়ার এখন ক্রিজে রয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

এর আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপার লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নামে কিউইরা।

ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। শুরুতেই তারা ব্যাটিং বিপর্য়য়ে পড়ে। ৪৫ ওভার শেষে সবকটি উইকেটে হারিয়ে কিউইদের সংগ্রহ ১৮৩ রান।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ব্রেন্ডন ম্যাককালাম। এদিন রানের খাতাই খুলতে পারেননি কিউই অধিনায়ক।

এই ম্যাচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলই তাদের সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেছে।

অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়ট, লুক রনকি, ড্যানিয়েল ভেটোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

‘মোবাইলে চাঁদাবাজি বন্ধ করা হবে’

najnin sultanaবাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেছেন, “মোবাইল ব্যাংকিং যেমন সাধারণ মানুষের জন্য লেনদেনে যুগান্তকারী পদক্ষেপ তেমনি এর নেতিবাচক দিকও রয়েছে। অভিযোগ পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং সুবিধাকে চাঁদাবাজরাও কাজে লাগাচ্ছে। মানুষের হয়রানির হাত থেকে রক্ষা করতে মোবাইলে চাঁদাবাজি বন্ধ করবো আমরা।”

রোববার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালোক্যাশ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজনীন সুলতানা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।

ব্যাংকটির ‘হ্যালোক্যাশ’ সেবার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো ধরণের অনলাইন ট্রানজেকশন, ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পরিশোধ, রেমিটেন্স দেয়া-নেয়াসহ সব ধরণের ব্যাংকিং কার্যক্রম সহজে ও নিরাপদে করতে পারবেন।

নাজনীন সুলতানা বলেন, “দেশের ১৯টি ব্যাংক বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। আল আরাফাহ যুক্ত হওয়ায় এ সংখ্যা ২০-এ দাঁড়ালো। প্রতিদিন ৩৯১ কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হচ্ছে। এর মাধ্যমে সহজে গ্রামে টাকা পাঠানো সম্ভব হচ্ছে।”

তিনি বলেন, “ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস), পজ মেশিন ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী এক কার্ড দিয়েই সব ব্যাংকের সেবা গ্রহন করা যাবে। এতে কার্ড ব্যবহারকারী ঘরে বসে অনলাইনে কেনাকাটা এবং বাইরের অন্যান্য সেবা পাবেন সহজে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এসএম শামীম ইকবাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক  মো. হারুনুর রশীদ খাঁন, আব্দুল মালেক মোল্লা, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, নিয়াজ আহমেদ, মো. লিয়াকত আলী চৌধুরী ও খালিদ রহীম।

ঢাকায় কী করবে বিএনপি?

bnp logoঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়য়ে জটিলতা কাটছে না। কারণ মেয়র পদে যারা প্রার্থী হতে চাচ্ছেন তারা সবাই আত্মগোপনে। কমিশনার প্রার্থীদের বেশির ভাগ পালিয়ে বেড়াচ্ছেন।

তবে ঢাকার তুলনায় চট্টগ্রাম নিয়ে কিছুটা স্বস্তিতে আছে বিএনপির হাইকমান্ড।কারণ সেখানকার বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা প্রকাশ্যে আছেন। এছাড়া মেয়র পদে সদ্য বিদায়ী এম মনজুর আলমকে ২০ দলের পক্ষ থেকে সমর্থন দিয়ে কাজ করার ঘোষণা দেয়া হয়েছে। আর একক প্রার্থী মনজুর চলমান আন্দোলনের শুরু থেকে প্রকাশ্যে আছেন। যদিও তার বিরুদ্ধে নেতাকর্মীদের আন্দোলনে নিষ্কৃয়তার অভিযোগ আছে।তবে তিনি বিএনপির জন্য ‘ক্ষতিকর’ নন।

গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচন হবে।

এমন সময় এ নির্বাচনের ঘোষণা দেয়া হলো যখন বিএনপি নেতৃত্বাধীন ২০ দল টানা আন্দোলনে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলের উদ্যোগে গত ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী চলছে অবরোধ। সঙ্গে পাল্লা দিয়ে চলছে হরতাল। তবে ইদানীং অবরোধ অব্যাহত রেখে হরতাল কমিয়ে দিচ্ছে বিএনপি জোট।

সে কারণে শুরুতে আন্দোলন বন্ধের ষড়যন্ত্র আখ্যা দিয়ে নির্বাচনে অংশ না নেয়ার পক্ষে ছিল বিএনপির হাইকমান্ড।কিন্তু নির্বাচনে না গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এমন চিন্তা থেকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্র জানাচ্ছে। তাছাড়া আন্দোলনে বিএনপি যে ব্যর্থ হয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই।তাই হয়তো দলটি আন্দোলন থেকে সরে আসার একটি পথ খুঁজছে। আর এই নির্বাচন হতে পারে একটি এক্সিট পয়েন্ট।

আইন অনুযায়ী স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী হওয়ার সুযোগ নেই। কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও এখনো ঢাকার দুইভাগে মেয়র পদে প্রার্থী কারা, কোন ব্যানারে নির্বাচনে অংশ নিবে তা চুড়ান্ত করতে পারেনি বিএনপি।

অন্যদিকে ঢাকাতে বিএনপি নেতারা কোন ব্যানারে নির্বাচন করবেন তা এখনো চুড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে বিএনপিপন্থি ‘শত নাগরিক কমিটি’র ব্যানারে নির্বাচনের সম্ভাবনা বেশি।

কিন্তু তফসিল ঘোষণার ১১ দিন পার হয়ে গেলেও বিএনপি ঢাকার বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। অবস্থাদৃষ্টে মনে হয়, এখানে বিএনপির চেয়ে শত নাগরিক কমিটির সিদ্ধান্তের গুরুত্ব বেশি পাচ্ছে। কারণ বিএনপিতে এদের চেয়েও অনেকটা শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে। কিন্তু এক্ষেত্রে তাদের কোনো ভুমিকায় দেখা যাচ্ছে না।

শোনা যায়, শত নাগরিক কমিটি আসলে বিএনপির, না সরকারের পক্ষে কাজ করছে তা খোদ বিএনপিতে সন্দেহ রয়েছে। কারণ সংগঠনটির সদস্য সচিব আবদুল হাই শিকদার এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের কবি ছিলেন। আবার সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল।প্রফেসর মাহবুব উল্লাহও ছিলেন মঈন ইউ আহমেদের ঘনিষ্ঠ। বিএনপির অনেকে উদ্বেগজনক অভিযোগ এনেছেন। তারা বলছেন, এরশাদের মাধ্যমে সরকারই বিএনপিকে এনে সিটি কর্পোরেশন নির্বাচনকে বৈধতা দিতে চাচ্ছে।
শত নাগরিক কমিটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের।বিভিন্ন ইস্যুতে সংগঠনটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে যাদের নাম থাকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়না।অনেকেই জানেনই না যে তাদের নামও রয়েছে।এই নিয়ে একসময় ফরহাদ মজহার ও সাংবাদিক আমান উল্লাহ কবীরের সঙ্গে তিক্ততারও সৃষ্টি হয়েছিল।ফরহাদ মহজার লিখিতভাবে এর প্রতিবাদ করেছিলেন। আর আমান উল্লাহ কবীর টেলিফোনে প্রফেসর এমাজ উদ্দিনকে তার নাম ব্যবহার না করতে বলেছিলেন।

বিএনপি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তাদের মত হলো দলের বাইরে যদি অন্যকোনো ফোরাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে সিদ্ধান্তের দায়িত্ব পায় তাহলে সেটি হলো সম্মিলিত পেশাজীবী পরিষদ।এটি অনেক সক্রিয় এবং কার্যেকরী।এতে উল্লেখ করার মতো লোকজনও রয়েছেন।

কিন্তু প্রশ্ন হলো সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে খালেদা জিয়া শত নাগরিক কমিটিকে দায়িত্ব দিলেন কেন?দায়িত্ব কি আদৌ দিয়েছেন এমন প্রশ্নও উঠেছে দলের মধ্যেই।কারণ দলের শীর্ষ নেতারা হয় জেলে না হয় পলাতক।খালেদা জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ নেই বললেই চলে।ফলে মাঠের কর্মীরাও তাদের নেতাদের কাছ থেকে প্রকৃত তথ্যটি পাচ্ছেন না।

বিএনপির কেন্দ্রীয় অফিস বন্ধ।নেতারা জেলে।কর্মীরা ঘর ছাড়া।এই অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কীভাবে কী করবে তা কেউ জানে না।এসবের সমাধান না করে শত নাগরিক কমিটি বিএনপি নির্বাচনে নিতে কেন মরিয়া হয়ে উঠলো সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে দুই একদিনের মধ্যে হয়তো এই প্রশ্নের উত্তর জানা যাবে।

ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপি সমর্থিত আবদুল আউয়াল মিন্টু একাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, উত্তরে মিন্টুর প্রার্থিতা অনেকটা চুড়ান্ত।এখানে মনোনয়নপত্র কিনেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।তার সংগঠন তাকে প্রার্থী করেছে।কিন্তু তিনি জেলে থাকায় শেষ পর্যরন্ত কী হয় তা বলা মুশকিল।বিকল্প ধারার মাহী বি চৌধুরীও মনোনয়নপত্র কিনেছেন।এখন বিকল্প ধারার সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সম্পর্ক।মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে মাহীকে বিএনপি সমর্থন দিলে অবাক হওয়ার কিছু নেই।

দক্ষিণের সমস্যা আরো প্রকট। কারণ এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চার নেতা। আছেন বিএনপিপন্থি একজন শিক্ষক নেতাও।

যারা মেয়র পদে মনোনয়োন নিয়েছেন তার হলেন- মির্জা আব্বাস, আবদুস সালাম, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, ড. আসাদুজ্জামান রিপন। আর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

চার বিএনপি নেতাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। বাকিরা আত্মগোপনে।

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশনে যারা মেয়র পদে লড়তে চান তাদের মধ্যে জুতসই প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। যদিও চলমান আন্দোলনের শুরু থেকে তিনিও আছেন আত্মগোপনে।তিনি একাধিক মামলায় তিনি আসামি। তিনি ছেলে ও আইনজীবী পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের নিয়েও চিন্তায় আছে বিএনপি।কারণ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ফৌজদারি মামলা আছে এমন ব্যক্তিরা প্রার্থী হলেও জামিন না নিয়ে প্রচারণা চালালে তাদের ছাড় দেয়া হবে না। তাই উত্তরে মিন্টু প্রার্থী হলেও মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

অন্যদিকে দক্ষিণে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস অনেকটা শক্তিশালী অবস্থানে আছেন বলে জানা যায়। কিন্তু চলমান আন্দোলনে তার কমিটি মাঠে না থাকায় নেতাকর্মীদের মধ্যে বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।

আন্দোলনে নাশকতার মামলাসহ দুর্নীতির অভিযোগে আব্বাসের বিরুদ্ধে দুদকেও মামলা চলছে। গত ৬ জানুয়ারি আন্দোলন শুরুর দিনে মিছিলের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আর প্রকাশ্যে আসেননি তিনি।

এ অবস্থায় মির্জা আব্বাস প্রার্থী হিসেবে চুড়ান্ত হলেও মাঠে নেমে কাজ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

তবে সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালামেরও সম্ভাবনা ভালো বলে জানা গেছে। সালাম কয়েক বছর ধরে ঢাকা মহানগরের সদস্য সচিব থাকায় থানা ও ওয়ার্ড পর্যাদয়ের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে। কিন্তু বিগত আন্দোলন ও চলমান আন্দোলনে তার ভুমিকা নিয়ে কেন্দ্র ক্ষুব্ধ।

তিনিও আছেন আত্মগোপনে। সেখানে থেকেই তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দল মনে করলে তিনি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী।তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আবদুস সালাম মূলত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লোক হিসেবেই পরিচিত।

মেয়র পদে দক্ষিণে বিএনপির সবচেয়ে ভালো প্রার্থী ছিলেন খোকা।কিন্তু চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে আমেরিকায় রয়েছেন।যদিও দলের চেয়ারপারসন চাইলে তিনি এবারও মেয়র পদে লড়ার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ আর নেই।

অন্যদিকে আরেক আগ্রহী প্রার্থী নাসির উদ্দিন পিন্টু বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত। পুরানো ঢাকায় পিন্টুর শক্তিশালী অবস্থান থাকলেও শেষ পর্যটন্ত তার প্রার্থী হওয়ার সুযোগ কম বলেই জানা গেছে।

ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপনও মনোনয়নপত্র কিনেছেন।তার একটি ক্লিন ইমেজ রয়েছে।অপরিচিতও নন তিনি।কিন্তু নগরবাসীর সঙ্গে তার যোগাযোগের মাত্রা ওই অর্থে খুব কম।তিনিও পলাতক।

রিপনের ব্যাপারে অন্য একটি খবর বিএনপির মধ্যে রয়েছে।বলা হচ্ছে তিনি মির্জা আব্বাসের প্রার্থী।

ড. ইউনূসের অনিয়ম খতিয়ে দেখা হবে: দুদক চেয়ারম্যান

dudok29দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান  জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যদি কোনো অনিয়ম বা দুর্নীতি করে থাকেন তাহলে তা খতিয়ে দেখা হবে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মানববন্ধনে দুদক চেয়ারম্যান বলেন, “যদি আমরা সবাই মিলে দুর্নীতিবাজদের ঘৃণা করি, তাহলে তারা (দুর্নীতিবাজ) দুর্নীতি করতে আগ্রহ পাবে না। তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে।”

তিনি বলেন, “দুর্নীতি দমন করতে হলে দেশের রাজনীতিবিদসহ সবাইকে এ ব্যাপারে সহায়তা করতে হবে।”

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এ স্লোগান নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিজয়নগর-পল্টন-প্রেস ক্লাব হয়ে দুদক কার্যালয়ে এসে শেষ হয়।

র্যালিতে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, সচিব মাকসুদুল হাসান খান, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্যসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস ও তার সহযোগীরা প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষুদ্রঋণ সহায়তার অর্থ অন্য খাতে সরিয়েছেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে যুক্ত নয় এমন কোম্পানিতে ওই অর্থ সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ সব অভিযোগ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যেই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার চাই ১৮৪ রান

final1টুর্নামেন্ট জুড়ে বয়ে চলা ব্যাটিং ছন্দটা ফাইনালেই হারিয়ে বসলো নিউজিল্যান্ড। ব্যাট হাতে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকেই দেখা গেল এদিন। বিশ্বকাপ ফাইনাল তাই রঙ হারালো প্রথম ইনিংসেই। অস্ট্রেলিয়ার বোলিং তোপে রোববার মেলবোর্নে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পঞ্চমবার বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৮৪ রান।

ইনিংসের শুরুতে কিউইদের ধাক্কাটা দিয়েছেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে কিউইদের তুরুপের তাস ব্রেন্ডন ম্যাককালামকে (০) বোল্ড করেন স্টার্ক। গাপটিল বোল্ড হন ম্যাক্সওয়েলের (১৫) নীরিহ স্পিনে। জনসনের বলে কট এন্ড বোল্ড হন কিউইদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন (১২)। ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে বসা কিউইদের ত্রাতা হয়েছে রস টেলর ও  গ্র্যান্ট এলিয়টের চতুর্থ উইকেট জুটি। অভিজ্ঞ টেলর ব্যাট হাতে স্বাবলীল হতে না পারলেও এলিয়ট করেছেন সহজাত ব্যাটিং। সেমিতে কিউইদের জয়ের নায়ক এলিয়ট তুলে নেন নবম হাফ সেঞ্চুরি।

তাদের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখেছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে’তে এসে এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে আগের ভিতটাও হারিয়ে ফেলে তারা। টেলর-এলিয়টের জুটি  বিচ্ছিন্ন হয় ১১১ রান যোগ করে। পাওয়ার প্লে’র প্রথম ওভারে তিন বলে টেলর, কোরি অ্যান্ডারসনকে ফেরান ফকনার। টেলর ৪০ রান করে হ্যাডিনের দুর্দান্ত ক্যাচে ফিরে যান। রানের খাতা খোলার আগেই বোল্ড হন কোরি অ্যান্ডারসন। পরের ওভারে স্টার্ক ফেরান রনকিকে (০)।

একপ্রান্তে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ দেখা এলিয়ট ছিলেন কিউইদের শেষ ভরসা। দলীয় ১৭১ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন। ৮২ বলে ৮৩ রানের (৭ চার, ১ ছয়) ইনিংস খেলেন এলিয়ট। পরে লোয়ার অর্ডার সমর্থ হয়নি উইকেটে থিতু হতে। সাউদি (১১) রান আউট হলে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন-ফকনার ৩টি ও স্টার্ক ২টি করে উইকেট নেন।

ধানমন্ডির লেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার

marderরাজধানীর ধানমন্ডির লেক থেকে রেলমন্ত্রী মো. মুজিবুল হকের ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এবিএম আব্দুল লতিফ। তিনি সাবেক সচিব বলে জানা গেছে।

সূত্র জানায়, ধানমন্ডির লেকে রোববার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে উঠে। এ সময় লেকের পাড়ে ব্যায়াম করতে গিয়ে লোকজন লাশটি দেখতে পান। পরে ধানমন্ডি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে থানা ওসি স্যার ও এস আই আবুল বাশার গিয়েছেন।