শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির

nahid30এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি জোটকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হটকারী ঘটনা ঘটাবেন না।

আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- দেশের যে কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে টানা অবরোধ চালিয়ে আসা বিএনপি জোট ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ সময় ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল করে এসেছে।

বিএনপি জোটের অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো নেওয়া হয় ছুটির দিনে, শুক্র ও শনিবার।

তবে এ ধরনের রাজনৈতিক কর্মসূচির কারণে যে এইচএসসি পরীক্ষা পেছানো হবে না তা আগেই জানিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী।

বিবৃতিতে নাহিদ বলেন, সংকটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।

পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, মতামত ও পরামর্শের প্রতি সম্মান দেখিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে রুটিনমাফিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর কোনো ব্যত্যয় হবে না।

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ‘সর্বাত্মক’ নজরদারি থাকবে বলেও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাধারণ জনগণ তোমাদের পাশে আছে। তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দেবে।

প্রশ্ন ফাঁসের গুজবে শিক্ষার্থী-অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

অবরোধের মধ্যেই এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছেন ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।

আগামী ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এইচএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ জুন থেকে ২২ জুন।

শিগগিরই বাসায় ফিরছেন খালেদা!

khaleda courtশিগগিরই গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে নিজ বাসভবনে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এর মধ্য দিয়ে অবসান ঘটবে গুলশান কার্যালয়ে তার প্রায় তিন মাসের স্বেচ্ছাবন্দি বা অবস্থানের।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ের দক্ষিণ পাশে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজটিতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় খালেদা জিয়া তার কার্যালয় ছেড়ে বাসভবনে ফিরে যাবেন।

এ বিষয়ে জানতে বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

তারা বলেন, খালেদা জিয়া সাময়িকভাবে তার কার্যালয় ছেড়ে চলে যাবেন। কিন্তু নির্বাচন শেষ হলে তিনি আবারো কার্যালয়ে ফিরে আসবেন।

তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচনে যাওয়ার ঘোষণার পর থেকেই বিএনপির আন্দোলনে ভাটা লেগেছে। আর খালেদা জিয়ার কার্যালয় ত্যাগ করার মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে। কারণ বিএনপি সরকারের ফাঁদে পা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি নির্বাচনে গিয়ে সরকারকে আরো একবার ক্ষমতায় টিকে থাকার বৈধতা দিয়েছে। বিগত তিন মাসে বিএনপি যে আন্দোলন করেছে তার ফলাফল শূন্য।’

খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছাড়ার ব্যাপারে জানতে চাইলে বিষয়টি একটু ঘুরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের এখনো অনেক সময় রয়েছে। তাই এখনই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কিছু একটা হবে সেটা আপনারা কয়েকদিনের মধ্যে জানতে পারবেন।’

আইসিসির কর্মকাণ্ড নিয়ে বুধবার প্রেসবিফ্রিং করবেন কামাল

lotas kamalইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকাণ্ড ও নিজের অবস্থান নিয়ে বুধবার বিমান বন্দরে কথা কথা বলবেন সংস্থাটির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস রায় একথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কাল (বুধবার) তিনি বাংলাদেশে আসবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালের ট্রফি তুলে দেয়ার কথা থাকলেও ২৯ তারিখে অনুষ্ঠিত একাদশতম বিশ্বকাপ ফাইলানে বিজয়ী দল অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়্যারম্যান শ্রীনিবাসন। যার বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

একাদশতম বিশ্বকাপেও আইসিসির সংবিধার লঙ্ঘন করে আরেকটি কেলেঙ্কারির জন্ম দিয়েছেন শ্রীনিবাসন।

স্বাধীনতার ঘোষণা নিয়ে আ.লীগ আষাঢ়ে গল্প বলছে

khokaজিয়াউর রহমানই সর্বপ্রথম রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

তিনি আরো বলেন, পরিস্থিতির প্রয়োজনে দ্বিতীয় দফা ঘোষণায় জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত করেন।

রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যেও ডেট্রয়েট সিটিতে মিশিগান বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, শিকাগো জিয়াউর রহমান ওয়ের উদ্যোক্তা শাহ মোজাম্মেল, মিশিগান বিএনপির সেক্রেটারি সেলিম আহম্মেদ, মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েস, শাহাদাত হোসেন মিন্টু, মঞ্জুরুল করিম তুহিন।

স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ আষাঢ়ে গল্প জাতির সামনে উপস্থাপন করছে দাবি করে সাদেক হোসেন খোকা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যে পাকিস্তান ভাঙার কোনো ঘোষণা ছিল না তা তার বক্তব্য বিশ্লেষণ করলেই বোঝা যায়।

কারণ বঙ্গবন্ধু ৮ মার্চ থেকে হরতাল ডেকেছিলেন এবং আলোচনা অব্যাহত রেখেছিলেন। ৭ মার্চের ভাষন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলার পর জয় পাকিস্তান বলে বক্তব্য শেষ করেছেন বলেও দাবি করেন সাদেক হোসেন খোকা।

চলমান আন্দোলন প্রসঙ্গে সাদেক হোসেন খোকা বলেন, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে সরকার প্রায় ২০৯টি আসনে নির্বাচন ছাড়াই সংসদ সদস্য নির্বাচন করেছে। সুতরাং ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়া না পর্যন্ত আন্দোলন চলবে।

বিশেষ অতিথির আলোচনায় ড.ওসমান ফারুক বলেন, যে প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে ও পঙ্গু করে দেয়, তাদের চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ হতে পারে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সবাইকে সন্ত্রাসী বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও সর্বোপরি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ২০ দলীয় জোট আন্দোলন করে যাচ্ছে। আজকে যারা গণতন্ত্রকে হত্যা করছে, বাকস্বাধীনতা হরণ করছে, আজকে যারা মানবাধিকার ভক্ষণ করছে তাদের দিয়ে কখনো মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা যাবে না।

শিকাগোতে জিয়াউর রহমান ডে পালনের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জিয়াউদ্দিন ষড়যন্ত্র করেছেন বলেও দাবি করেন তিনি।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা। তারা জানেন কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা ওয়াসিমুজ্জামান রনি।

একনেকে ৬ প্রকল্প অনুমোদন

cabinet17ছয়টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোর মধ্যে চারটি নতুন ও দু`টি সংশোধিত। ৫১ হাজার ৮২ কোটি টাকার বিদেশি সহায়তাসহ ছয় প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার সাতশ` ৭৮ কোটি টাকা।

মায়েদের সচেতন করতে জাতিসংঘে মৌসুমী

mousumi31জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনএফপিএর সঙ্গে মায়েদের সচেতনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

এর আগে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং বলিউড অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না এই ধরনের জনসচেতনতামূলক প্রচারণার কাজ করছেন।

জানা যায়, সম্প্রতি ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড বা ইউএনএফপির হয়ে একটি জনসচেতনতামূলক প্রচারণার কাজ শেষ করেছেন। সেখানে কর্মজীবী মা থেকে শুরু করে সব মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতন হতে আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মৌসুমী বলেন, এটা প্রথম নয়। আগেও আমি ইউএনএফপির হয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছি। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন মানুষ হিসেবে এবং সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে আমি এসব কাজে অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এসব কাজই মানুষকে অমরত্ব দেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের আওতাধীন ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানারে প্রচারণামূলক এ ভিডিওটি নির্মাণ করেছেন লুসি তৃপ্তি গমেজ।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচারিত হবে। ইউএনএফপি ছাড়াও ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, ইউনিসেফ’সহ আরও অনেক প্রতিষ্ঠানের সমাজ সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছেন মৌসুমী।

এসিড দগ্ধ, অবাঞ্চিত ও প্রতিবন্ধী শিশু, অবহেলিত মায়েদের জন্য নানা ধরনের কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন গেল বছরের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারজয়ী এই নায়িকা।

কারওয়ান বাজারে সাড়ে ৭ হাজার কেজি জাটকা আটক

jatka29রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। এসময় ১১ জন মাছ ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করে।

ঘটনাস্থলে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত জাটকা ইলিশ বিক্রির অপরাধে ১১ জন ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে।

বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশি

bsf28কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ বাবু শেখ (৩৫) ও আবুল কাশেম (৩৬) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজিবি সূত্র ও এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে চল্লিশপাড়া এলাকার ১৫৭/১২ আর নং সীমান্ত পিলারের কাছে টের পেয়ে সেখানে টহলরত ভারতের বহরমপুর সেক্টরের ৪৩ বিএসএফ’র সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই গরু ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল কালাম আজাদ জানান, দুই বাংলাদেশিকে গুলি করার প্রতিবাদে বিজিবি’র পক্ষ থেকে ভারতের ৪৩ বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বাবু চল্লিশপাড়ার সোলাইমানের ছেলে ও কাশেম মৃত হানিফ মিয়ার ছেলে।

মোহাম্মদপুরে বিআরটিএ কর্মকর্তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা

fire wরাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের বাসায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা তাবেরি মণ্ডলকে (৩৪) আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় শীতাংশু শেখর বিশ্বাস এবং তার দুই মেয়েও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত কৃষ্ণা মণ্ডলের মামা পিন্টু বিশ্বাস জানান, সোমবার রাত ১০টার দিকে কয়েকজন দুবৃর্ত্ত মোহাম্মদপুর ইকবাল রোডের ৩/১২ নম্বর বাসায় প্রবেশ করে। কৃষ্ণা মণ্ডলকে মারধর করে এক পর্যায়ে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পাশের বাসার লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত ৩টার দিকে কৃষ্ণা চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান পিন্টু বিশ্বাস।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, নিহতের গায়ে আঘাত ও পোড়ার চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সম্পদে খোকনের চেয়ে এগিয়ে আব্বাস

abbas khokonঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সম্পদের পরিমাণ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের চেয়ে বেশি। আবার মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যাও খোকনের চেয়ে বেশি।

ঢাকা দক্ষিণে ২৬ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, মির্জা আব্বাস ও সাঈদ খোকনের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দেওয়া হলফনামার ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা ইউএনবি। আজ সোমবার নির্বাচন কমিশনে ওয়েবসাইটে ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের হলফনামা প্রকাশ করা হয়।

হলফনামায় বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের বার্ষিক আয় প্রায় সাত কোটি ৩৫ লাখ টাকা। অন্যদিকে সাঈদ খোকনের বার্ষিক আয় প্রায় ৪২ লাখ টাকা।

মির্জা আব্বাসের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ৬২ কোটি টাকার ওপর। খোকনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।  মির্জা আব্বাসের দেনা প্রায় ৭৫ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে খোকনের দেনার পরিমাণ ১৯ কোটি ২৭ লাখ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী খোকনের বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। তবে অতীতে পাঁচটি মামলা ছিল। অন্যদিকে আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা আছে। অতীতে তাঁর বিরুদ্ধে মামলা ছিল ২৪টি।