ব্লগার ওয়াশিকুর হত্যায় দুই ছাত্রের রিমান্ড
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যার ঘটনায় গ্রেফতার দুই ছাত্রকে আট দিনের রিমান্ড দেয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইউনূস খান শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অপর আসামিরা হলেন- হত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত আবু তাহের ও পরিকল্পনাকারী মাসুম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে নিহত বাবুর ভগ্নিপতি চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ওয়াশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবার ভারতীয় গণমাধ্যমে তুলাধোনা শ্রীনিবাসন
আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন ক্ষমতার দাপট দেখিয়ে আইসিসি সভাপতি মুস্তফা কামালকে বিশ্বকাপ ট্রফি দিতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। ফাইনালের আগের রাতে মেলবোর্নের লেংহ্যাম হোটেলে অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিভিন্ন গণমাধ্যমের খবর, বৈঠকে রীতিমতো কামালকে একঘরে করে রাখার চেষ্টা করেন শ্রীনিবাসন। কিন্তু ছেড়ে কথা বলেননি মুস্তফা কামাল। একাই বৈঠকে সবার বিরুদ্ধে লড়েন তিনি। এমনকি একপর্যায়ে শ্রীনিবাসনকে তুলাধোনা করতেও ছাড়েননি আইসিসি সভাপতি। এসব ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমসহ ভারতীয় গণমাধ্যমেও ব্যাপক তোলপাড় হয়। এদিকে গতকাল সোমবার রাতে বিবিসি বাংলাকে মুস্তফা কামাল বলেন, এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কে প্রভাব পড়বে না।
পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা ওই বৈঠকের খবর সবিস্তারে প্রকাশ করেছে। ‘ট্রফি দিতে না পেরে উত্তেজিত আইসিসির সভাপতি ঢাকা ফিরে মামলা করতে পারেন’ শিরোনামে প্রকাশিত খবরে তারা লিখেছে, ‘নারায়ণস্বামী শ্রীনিবাসন বিশ্বজয়ী অধিনায়ক ক্লার্কের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দেওয়ার সময় পর্যন্ত তিনি (মুস্তফা কামাল) অবশ্য আর অপেক্ষা করেননি। অপমানে আগেই বেরিয়ে যান।
জানা হলো না, গোটা এমসিজি যখন শ্রীনিবাসনের নাম ঘোষণা হতেই বিদ্রূপে ফেটে পড়ল, তখন তিনি কোথায় ছিলেন?’ শনিবার রাতে লেংহ্যাম হোটেলে যে বৈঠকে শ্রীনিবাসন এ সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বৈঠকের বিবরণও তুলে ধরে পত্রিকাটি। বৈঠকে শ্রীনিবাসন কামালকে বলেন, আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে আমরা আপনাকে ট্রফি দিতে দেব না। তখন কামাল অবাক হয়ে প্রশ্ন করেন, মিস্টার শ্রীনিবাসন, আজকের দিনে আইসিসি প্রেসিডেন্ট কে? শ্রীনিবাসন বলেন, আপনি। কাল আইসিসির প্রেসিডেন্ট কে থাকবে? শ্রীনিবাসন বলেন, আপনি। তাই যদি হয়, তাহলে আমি বিশ্বকাপ তুলে দেব না কেন? শ্রীনিবাসন তখন বলেন, উত্তরটা আপনাকে আগেই দেওয়া আছে। এ সময় নাকি তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। মুস্তফা কামাল নাকি তখন কাউকে ছেড়ে কথা বলেননি।
আনন্দবাজার জানায়, তর্কাতর্কির মধ্যে আইসিসি প্রেসিডেন্ট রীতিমতো আইসিসি চেয়ারম্যানকে শাসান, ‘আপনি এমন কোনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারেন না। তা হলে আইসিসির গঠনতন্ত্র বদলাতে হবে।’ এতেও শ্রীনিবাসনকে প্রভাবিত হতে না দেখে কামাল বলেন, ‘এতে কিন্তু আগুন জ্বলবে। আপনি বুঝতে পারছেন না, কী করতে যাচ্ছেন।’ বিসিবি সভাপতিও নাকি শ্রীনিবাসনের সঙ্গে দেখা করে তীব্র আপত্তির কথা জানান। আনন্দবাজার পত্রিকা শঙ্কা প্রকাশ করেছে, চলমান এ দ্বন্দ্বে আগামী জুনে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে যেতে পারে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেও (এমসিজি) কর্মফল পেয়েছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক মার্ক নিকোলাস শ্রীনিবাসনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এমসিজির গ্যালারি একসঙ্গে দুয়োধ্বনিতে মুখর হয়ে ওঠে। তখন মঞ্চে উপস্থিত সবাই বেশ লজ্জায় পড়ে যান। অতিথিরা বুঝতে পারেন, শ্রীনিবাসনের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শক। তার ভাগ্য ভালো। অবস্থা বেগতিক দেখে সঞ্চালক শ্রীনিবাসনের ডানে থাকা ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের নামটি একটু তড়িঘড়ি করেই ঘোষণা করেন। শচীনের নাম বলার সঙ্গে সঙ্গেই এমসিজির ৯৩ হাজার দর্শক করতালি দিয়ে ওঠেন। গতকাল এ বিষয়টি নিয়ে মুস্তফা কামাল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেউই কোনো কথা বলেনি। আগামীকাল বুধবার দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন মুস্তফা কামাল। সেখানে সংবাদ সম্মেলন করবেন তিনি।
আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি মুস্তফা কামালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার রেওয়াজ। কিন্তু গায়ের জোরে চেয়ারম্যান শ্রীনিবাসন তাকে মঞ্চেই উঠতে দেননি। এ অন্যায় গ্যালারির দর্শকের চোখ এড়িয়ে যায়নি। তাই তারা দুয়োধ্বনি দিয়ে শ্রীনিবাসনের গোঁয়ার্তুমির প্রতিবাদ করেন। ফাইনালে এমসিজিতে থাকা ৯৩ হাজার ১৩ দর্শকের মধ্যে উপমহাদেশের অনেকে ছিলেন। এর একটা বড় সংখ্যা আবার ভারতীয়। তারাও শ্রীনিবাসনের এ অন্যায় মেনে নিতে পারেননি। এমনকি ভারতীয় মিডিয়াগুলোও তার সমালোচনায় মুখর ছিল।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা ছাড়াও এই সময়, এ বেলা থেকে শুরু করে ইংরেজি টেলিগ্রাফ, এনডিটিভিসহ প্রায় অধিকাংশ ভারতীয় গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচার করেছে; পুরস্কার বিতরণীতে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছে। তারা একপর্যায়ে লিখেছে, এ লজ্জার হাত থেকে উদ্ধার করায় শ্রীনিবাসনের উচিত শচীনকে একটি স্পেশাল ধন্যবাদ দেওয়া। সে যাই হোক, এক-আধটু ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন, তাদের কাছেও শ্রীনিবাসনের চেহারা স্পষ্ট হয়ে গেল। সে সঙ্গে আইপিএল ফিক্সিংয়ে তাকে ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে অভিযুক্ত করার বিষয়টি সবিস্তারে বর্ণনা করেছে প্রভাবশালী ইংরেজি এ দৈনিকটি।
ট্রফি দিতে না দেওয়া গঠনতন্ত্রবিরোধী: বিবিসি বাংলাকে গতকাল রাতে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমার সঙ্গে আইসিসির সম্পর্ক খারাপ হয়নি। কিন্তু আমাকে অপমান করা হয়েছে। এটা গঠনতন্ত্রবিরোধী।’তিনি বলেন, ‘আমি শেষদিন পর্যন্ত জানতাম ট্রফি আমি দেব। আমাকে বলা হয়েছে, ট্রফি দিতে পারব না। কারণ আমি বাংলাদেশ-ভারত খেলা নিয়ে মন্তব্য করেছি। কিন্তু ক্রিকেটে অনিয়মের বিষয়ে তো আমি কথা বলব।’ তবে কারা তাকে এ কথা বলেছে তা তিনি প্রকাশ করেননি। মুস্তফা কামাল বলেন, ‘আইসিসির খারাপ লোকেরা তাকে ট্রফি দিতে দেয়নি।’
আইসিসি প্রেসিডেন্ট বলেন, আমি আইসিসিতে থাকাব কি থাকব না তা দেশে ফিরে ঠিক হবে। আমার আইনি লোকজনের সঙ্গে কথা বলে মামলা করব। এটা পরিষ্কারভাবে অবমাননা। ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে মন্তব্য এবং শ্রীনি’র সঙ্গে এই ঝামেলার ফলে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের যার কথা বলছি তিনি ভারতেই সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এমনিতেই ভারতের ক্রিকেটের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।
এবার ধর্ষণের শিকার এক কিশোরী ঘটালেন অদ্ভুত কাণ্ড! আমি নির্যাতিত, আমি বিচার চাই
ধর্ষণের শিকারের পর অনেকেই লোক-লজ্জার ভয়ে মামলা করেন না। কেউ বা মামলা করলেও তা যতটা সম্ভব নিজে আড়াল করেই করে থাকেন। তবে এবার ধর্ষণের শিকার এক কিশোরী ঘটালেন অদ্ভুত কাণ্ড! ধর্ষণের শিকার হওয়ার দীর্ঘ দিন পরও ধর্ষক গ্রেফতার না হওয়ায় নিজের মাকে নিয়ে আসামের রাজ্য সচিবালয়ের সমানে ব্যানার টানিয়ে পালন করলেন অবস্থান কর্মসূচি। ব্যানারে লেখা, ‘আই ওয়াজ রেপ্ড, আই ওয়ান্ট জাস্টিস’। আর এ জন্য মা-মেয়ে দুজনকেই আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
আসামের মরিগাঁওয়ের ভুরাগাঁও থেকে মাকে নিয়ে প্রতিবাদ জানাতে আসা কিশোরীটি দশম শ্রেণিতে পড়ে। গত ১৮ ফেব্রুয়ারি রাতে স্থানীয় মাদ্রাসার এক শিক্ষক তাকে ঘর থেকে জোর করে নিয়ে যান। কিশোরীর কথায়, ‘রাতে আমার উপরে যৌন নির্যাতন চালায় ওই শিক্ষক। এর পর কাউকে কিছু না বলে চুপ করে থাকার হুমকি দিয়ে সকালে সে আমায় বাড়ি পৌঁছে দেয়।’
কিশোরীর মা জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়েছে। পরের দিন অভিযুক্তকে ধরে রাতে ভুরাগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরের দিনই থানা থেকে অভিযুক্ত পালিয়ে যায়। এসপি ও জেলা প্রশাসককে বারবার স্মারকলিপি দেওয়ার পরেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে অভিযোগ তাদের।
মা-মেয়েকে আটকের ব্যাপারে পুলিশের যুক্তি, বিধানসভা চলাকালীন প্রতিবাদ জানাবার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এর জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। নিয়ম না মানাতেই তাদের আটক করা হয়। ন্যায়বিচার চাইতে এসে থানায় আটক হওয়া কিশোরী কান্নায় ভেঙে পড়ে।
কিশোরীর মা বলেন, ‘বার বার জেলা প্রশাসনকে বলেও লাভ না হওয়ায় আমরা রাজ্যের কর্তাদের কানে অভিযোগ তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। আইন ভাঙার কোনও ইচ্ছেই আমাদের ছিল না। আমরা কোনও অশান্তিও করিনি।’ মায়ের প্রশ্ন’ একটি মেয়ে কতটা মরিয়া হলে নিজের লজ্জা তুচ্ছ করে ধর্ষণের মতো ঘটনার কথা পোস্টারে লিখে বিচার চাইতে পারে?’ পুলিশ পরে অবশ্য তাদের ছেড়ে দেয়।
২১ এপ্রিল থেকে দেশে বিনামূল্যের ইন্টারনেট
আগামী ২১ এপ্রিল থেকে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এই সেবা।
ওইদিন সকাল সাড়ে ১০টায় ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস।
সেবা চালু করতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে আেয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেসবুক ভারতের পরিচালক আঁখি দাস ও আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সূত্রমতে, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পর্যায়ক্রমে সব পোর্টাল, সাইট এই সেবার আওতায় চলে আসবে।
চলতি বছরের মধ্যে বিশ্বের ১০০ দেশ এই সেবার আওতায় নিয়ে আসতে ফেসবুক যে কর্মসূচি হাতে নিয়েছে তার আওতায় বাংলাদেশেও এই ডটওআরজি প্রকল্প চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ।
অনলাইনে কারা বেশি পর্নো দেখে?
অনলাইন পর্নোর দর্শকদের নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছে সিমিলারওয়েব নামের একটি প্রতিষ্ঠান। দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে এই গবেষণা প্রসঙ্গে বলা হয়েছে, গবেষণার ফলাফল শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে! শুধু তাই নয়, এ গবেষণায় কারা বেশি পর্নো দেখে সে তথ্য জানার পাশাপাশি অনলাইনে পণ্য বিপণনকারীরা কীভাবে এ ধরনের সাইট ব্যবহার করে তাঁদের লাভের পাল্লা ভারী করছে তারও নতুন দিক খঁুজে পাওয়া যাবে।
গবেষণায় দেখা গেছে, এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব করার পর জানা গেল, বিশ্বজুড়ে ইন্টারনেটে ডেস্কটপ থেকে যত ট্রাফিক আসে তার মধ্যে চার দশমিক ৪১ শতাংশ ট্রাফিকই অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো থেকে আসে।
এই বিষয়টি বিবেচনায় ধরে এক্সট্রিম টেক নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান গুগলের ডাবলক্লিক অ্যাড প্ল্যানারের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, ইন্টারনেটে জনপ্রিয় একটি অ্যাডাল্ট সাইটের প্রতি মাসে গড় পেজ ভিউ ৪৪০ কোটির বেশি সেখানে রেডিটের মতো জনপ্রিয় সাইটের পেজ ভিউ মাত্র ২৮০ কোটি! আর যদি ক্যাটাগরি বা বিভাগের তুলনা করা হয় তবে অ্যাডাল্ট ক্যাটাগরি শীর্ষ সাতে অবস্থান করছে যা এখনকার জনপ্রিয় কম্পিউটার ও ইলেকট্রনিকস ক্যাটাগরির পরের অবস্থান। আবার গেম ও স্পোর্ট ক্যাটাগরিরও ওপরে!
অবসরে দেখার সাইটগুলোর মধ্যে বিবেচনা করলেও অ্যাডাল্ট সাইটগুলো শীর্ষে রয়েছে। জুয়া খেলার সাইট, সৌন্দর্য ও স্বাস্থ্যচর্চার সাইট, ভ্রমণ সাইট, স্বাস্থ্যবিষয়ক বা অবসর-বিনোদন ধরনের সাইটের চেয়েও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ট্রাফিক বা অনলাইন দর্শক টেনে আনার ক্ষেত্রে এবং বিপুল মুনাফা করার ক্ষেত্রেও অ্যাডাল্ট সাইট অনেক এগিয়ে। অনলাইন ফাইন্যান্স ইন্ডাস্ট্রির চেয়েও দ্বিগুণ মুনাফা করছে এ ধরনের সাইট। বিজ্ঞাপন প্রদর্শনের ট্রাফিক আনার ক্ষেত্রেও চতুর্থ বৃহত্তম ক্যাটাগরি হচ্ছে অ্যাডাল্ট সাইট। জুয়া, গেম ও শপিংয়ের পরেই রয়েছে অ্যাডাল্ট বিভাগ। তবে লক্ষণীয় যে, শপিংয়ের বিজ্ঞাপনগুলো বেশি ট্রাফিক টানছে। বেশির ভাগ ভিজ্যুয়াল বা চাক্ষুষ বিষয় দেখানোর ফলে এই ক্যাটাগরিতে বেশি ট্রাফিক আসছে।
সিমিলারওয়েবের বিশ্লেষণে দেখা গেছে, যে দুটি দেশ থেকে অ্যাডাল্ট ওয়েবসাইট বা পর্নো সাইট বেশি দেখা হচ্ছে সে দুটি হচ্ছে ইরাক ও মিশর। সামাজিকভাবে রক্ষণশীল এই দুটি দেশ থেকে বেশি পর্নো সাইট দেখার বিষয়টি অনেককেই অবাক করে দিয়েছে। এই তালিকায় থাকা শীর্ষ দশটি দেশ হচ্ছে ইরাক, মিশর, সার্বিয়া, জাপান, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, পেরু, ক্রোয়েশিয়া, চিলি, স্পেন, মরক্কো, ইতালি ও হাঙ্গেরি। তালিকার অধিকাংশ দেশই ইউরোপের। তবে গড়ে বেশিক্ষণ ধরে পর্নো দেখার হিসাব করলে পশ্চিমাদের হারিয়ে দিয়েছে পূর্বাঞ্চল। মধ্য-প্রাচ্য ও এশিয়ার দেশগুলোই বেশিক্ষণ ধরে পর্নো দেখার তালিকার শীর্ষে।
বিশ্বে প্রতিদিন গড়ে তিন ঘণ্টা ১৬ মিনিট করে পর্নো সাইট দেখা হয়। যার মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ধরে পর্নো সাইট দেখা হয় কুয়েত থেকে। কুয়েত থেকে গড়ে চার ঘণ্টা ১৯ মিনিট করে পর্নো দেখা হয়। এরপর রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কাতার, হংকং, ফিলিপাইন, মালয়েশিয়া, চিলি, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, ইসরায়েল, মেক্সিকো, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। সৌদি আরব ও কাতারের মতো দেশে গড়ে সাড়ে তিন ঘণ্টার ওপরে পর্নো সাইট দেখা হয়।
যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি পেজ ভিউ বা ভিজিট হয় সেগুলোর মধ্যেও এগিয়ে আছে ইউরোপের দেশগুলো। বিশ্বজুড়ে অবশ্য পেজ ভিউ এর গড় হচ্ছে তিন দশমিক আট। পেজ ভিউয়ের দিক থেকে শীর্ষে আছে হংকং। এরপরে রয়েছে নরওয়ে, নেদারল্যান্ডস। তারপরের অবস্থানটি এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুরের। যেসব সার্চ ইঞ্জিন থেকে পর্নো সাইটগুলোতে বেশি ট্রাফিক আসে তার মধ্যে শীর্ষে রয়েছে গুগল। মোট সার্চ ট্রাফিকের ৮৩ দশমিক ৪৮ শতাংশই আসে গুগল থেকে।
অর্থাৎ, পর্নো সাইটগুলো সার্চ করতে অধিকাংশ মানুষ গুগলকে ব্যবহার করেন। এর কারণ হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে মানুষ বেশি বিশ্বাস করেন সেখান থেকেই এ ধরনের সাইট তারা অনুসন্ধান করেন। তবে গুগলের ফিল্টারিংয়ের ফলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করেও অনেকে এ ধরনের সাইটে যান।
সিমিলারওয়েবের বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে কমসংখ্যক অ্যাডাল্ট সাইট দেখা যায় এমন দেশগুলোর মধ্যে বেশির ভাগ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, কাতার ও ইন্দোনেশিয়া। অবশ্য বেশি বাউন্স রেট (সাইটে ঢুকে দ্রুত সরে পড়া) হিসাব করলেও মুসলমান দেশগুলোর সংখ্যাধিক্য দেখা যায়। ঝঁুকির কথা মাথায় রেখে এ ধরনের সাইটে ঢোকার পর তা থেকে সরে যাওয়ার ঘটনা যে দেশগুলোতে বেশি ঘটে তার মধ্যে পাকিস্তান শীর্ষে। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, সৌদি আরব, ভারত, ইরাক ও ইন্দোনেশিয়ার মতো দেশ।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে পর্নো সাইটের ভিজিটর আসার কথা বিবেচনা করলে ফেসবুকের চেয়ে রেডিট এগিয়ে। রেডিট থেকে ভিজিটর আসে ৫৭ শতাংশের ওপরে। সেই তুলনায় ফেসবুক থেকে আসে প্রায় ২৭ শতাংশ ভিজিটর। এরপর রয়েছে ইউটিউব ও টুইটার।
দ্য নেক্সট ওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, সিমিলারওয়েবের এই গবেষণা থেকে আমরা কী জানলাম? আমরা জানলাম যে, পর্নো সাইটগুলো এখনো অনলাইনে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। এসব সাইটগুলোর অধিকাংশ তৈরি হয়েছে ইউরোপের কোনো দেশ থেকে যার ট্রাফিক বাড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। মূল বিষয় হচ্ছে, পর্নো ছবির এই শিল্প গড়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসকে কেন্দ্র করে। তাই অনলাইন ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও বিবেচনায় ধরতে হবে। অবশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অধিকসময় ধরে পর্নো দেখা হলেও সেখানকার বাউন্স রেটও বেশি।
পর্নো সাইটগুলোর সফলতার পেছনে রয়েছে এর অধিক জনপ্রিয়তার বিষয়টি। অবশ্য পর্নো সাইটকে ব্যবহারকারীর পছন্দমাফিক করে তোলা, বিভিন্ন বিধি-নিষেধ ও আইন-কানুনের আওতায় আনার মতো বিষয়ও এই ক্ষেত্রটিকে প্রভাবিত করছে। তারপরও এমন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বজুড়ে পর্নো সাইটের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে এবং এই ব্যবসাও চলছে রমরমা।
আবারো মাশুল ছাড়া বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেল ভারতীয় চাল
মঙ্গলবার সকালে ট্রানশিপমেন্টের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল নেয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১০ গাড়ি চাল সরাসরি আগরতলা খাদ্যগুদামে চলে গেছে। এবারও চাল পরিবহন থেকে মাসুল নেয়নি বাংলাদেশ।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম দফায় মঙ্গলবার সকাল সোয়া ১১টায় দশটি কাভার ভ্যান ভর্তি ৩ হাজার ৫ শ চল্লিশ ব্যাগে মোট ১৭৭ মেট্রিক টন চাল গেছে ভারতের ত্রিপুরা খাদ্যগুদামে। আশুগঞ্জ নৌবন্দর থেকে এই চাল খালাস হয়ে কাভার ভ্যান ভর্তি করে রাতে মোজাহিদ ফিলিং স্টেশনে পুলিশি নিরাপত্তায় ছিল। সকালে গাড়িগুলো আখাউড়া বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
রাকিব পরিবহন সংস্থার মালিক নাছির মিয়া জানান, নয়াদিল্লীর গুরগাঁওভিত্তিক কোম্পানি ’দারসেল লজিস্টিকস’ এই চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে। তারা শনিবার কোলকাতা বন্দর থেকে ছোট আকারের জেড শিপিং লাইন্সের জাহাজ এমভি নিউ টেক-৬ করে ৯১২ মেট্রিক টন চাল বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দরে এনেছে। আশুগঞ্জ ফেরিঘাট থেকে মাল খালাস করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পরিবহনের জন্য বাংলাদেশ পরিবহন সংস্থা হিসাবে রাকিব পরিবহণ সংস্থাকে নিয়োগ দিয়েছে। সে অনুযায়ী তারা চাল পরিবহন করছে। ত্রিপুরায় সরকারী ছুটি থাকায় আগামী ১ ও ২ এপ্রিল চাল পরিবহন বন্ধ থাকবে। ৩ এপ্রিল থেকে বাকী ৭৩৫ মেট্রিক টন চাল যাবে। দ্বিতীয় দফায় আরো এক জাহাজ চাল আশুগঞ্জ বন্দরে আসছে আগামী সপ্তাহে। পর্যায়ক্রমে ২৫ হাজার মেট্রিক চাল আসবে আশুগঞ্জ নৌবন্দরে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারতের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ৩৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের অনুমোদন করেছে। গত বছরের আগস্ট মাসে ৫ হাজার ও অক্টোবর মাসে ৫ হাজার নিয়ে এই অনুমোদনের মোট ১০ হাজার মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরায় যায়। এবার বাকী ২৫ হাজার হাজার মেট্রিক টন চাল নিচ্ছে তারা। ইতিমধ্যে মঙ্গলবার ১৭৭ মেট্রিক টন চাল গেল সরাসরি ভারতের ত্রিপুরা খাদ্যগুদামে। ৭৩৫ মেট্রিক টন চাল পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষায় রয়েছে। এই মাল পরিবহনে এবারও কোনো মাসুল নিবেনা বাংলাদেশ সরকার। তবে প্রতি মেট্রিক টন চালে ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নিচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাসুল নেয়ার অনুমতি না থাকায় গাড়ির ক্রুদের পরিচয়পত্রসহ কাগজপত্রের কাজ শেষে ছাড়পত্র দেয়ায় চালের গাড়িগুলো সরাসরি চলে গেছে ত্রিপুরায়। চাল পরিবহনে আখাউড়া স্থলবন্দরের জলি এন্টারপ্রাইজ সার্বিক সহযোগিতায় রয়েছে ।
খোঁজ নিয়ে আরো জানাগেছে, ত্রিপুরার পর আসামের বরাক উপত্যকাসহ মিজোরাম ও মণিপুরের জন্য পিডিএসের খাদ্যপণ্য বাংলাদেশের ওপর দিয়ে নেয়া হবে। ভারতের উত্তর-পূর্বের জন্য খাদ্যপণ্য পরিবহন বিষয়ে বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এবারও ভারতকে বাংলাদেশের নদী ও সড়কপথ ব্যবহার করতে দিয়েছে। যেহেতু উত্তর-পূর্ব ভারত বিশেষত ত্রিপুরা, মিজোরাম ও বারাক উপত্যকাসহ নিম্ন আসামের জন্য খাদ্যপণ্য পরিবহন করা একটি সমস্যার ব্যাপার। তাই ভারতের অনুরোধে এবার আরো পচিশ হাজার মেট্রিক টন খাদ্যপণ্য পরিবহনের অনুমোদন দিয়েছে সরকার।
আখাউড়া স্থলবন্দরে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শুধু মানবতার খাতিরে ভারতকে বাংলাদেশ এই সুবিধা দিয়েছে। তারা আরো জানান, পশ্চিমবঙ্গের কলকাতা বা হলদিয়া বন্দর থেকে উত্তর-পূর্বে তথা আগরতলায় পণ্য সরবরাহের জন্য পাড়ি দিতে হয় এক হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার সড়ক পথ। শিলিগুড়ি, চিকেন নেক হয়ে গুহাটি, শিলং করিমগঞ্জ হয়ে এই সড়ক পথটি একেবারে সহজ নয়। সময় ও খরচ বেড়ে যায় অনেকগুণ কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে আশুগঞ্জ-আখাউড়া পথে সেটি নেমে আসে মাত্র তিনশত পঞ্চাশ কিলোমিটার। কমে খরচও। তাই গত বছরের সেপ্টেম্বরে এই রুট দিয়ে দশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য পরিবহন অনুমতি চেয়েছিল ভারত। বাংলাদেশ তা অনুমোদন দেয়। প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার অ্যান্ড ট্রেড-এর অধীনে দেয়া এই অনুমোদনে প্রথম দফায় গত আগস্ট মাসে ভারত থেকে নৌপথে পাঁচ হাজার টন খাদ্যশস্য আশুগঞ্জ পৌঁছে। বাকি পাঁচ হাজার খাদ্যশস্য নেয়ার আগেই একই বছর ২১ সেপ্টেম্বর আরো পঁচিশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য পরিবহনের অনুমোদন চায় ভারত। এতে বলা হয়, যে সড়ক দিয়ে এসব পণ্য পরিবহন করা হবে, প্রয়োজনে তা সংস্কার করে দেয়া হবে। কয়েক দফা বৈঠকের পর গত ১৩ জানুয়ারি নৌ মন্ত্রণালয়ের এক সভায় ভারতের এই প্রস্তাবে অনুমোদন দেয় বাংলাদেশ। এতে প্রটোকল অনুযায়ী মাসুল নেয়ার কথা থাকলেও ‘বন্ধুত্বের’ খাতিরে তা নিচ্ছে না বাংলাদেশ।
এর আগে ২০১১ সালের শেষে দিকে ত্রিপুরার পালাটানা বিদ্যুত কেন্দ্রের সুবিশাল দুটি টারবাইনসহ ভারী যন্ত্রপাতি এই পথ দিয়েই পরিবহন করতে দিয়েছিল বাংলাদেশ। যার বিনিময়ে ভারতের কেন্দ্রীয় সরকার পালাটানা থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। অবশ্য যার বাস্তবায়ন এখনও হয়নি।
বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল
লাগাতার অবরোধের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এছাড়া বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
সিটি নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবে ১৪ দলীয় জোট। আজ মঙ্গলবার দুপুরে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানান, স্থানীয় নির্বাচন হলেও সিটি নির্বাচনে রাজনৈতিক আবহ থাকে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্তভাবে যাকে সমর্থন দেবেন ১৪ দলীয় জোট তার পক্ষেই কাজ করবে। তিনি বলেন, ১৪ দল আশা করে জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে বিজয়ী করবে।
নাসিম আরো বলেন, ১৪ দল একই সাথে নির্বাচন এবং বিএনপি-জামায়াতের সাথে লড়াইয়ে মাঠে থাকবে।
বাধ্য হয়ে প্লাস্টিক খাচ্ছে হাতি
পর্যটক ও তীর্থযাত্রীদের ফেলে যাওয়া প্লাস্টিক, টেট্রা প্যাক, থার্মোকলের কাপ৷ ভারতের তামিলনাড়ুর সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণীর প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে এগুলোই৷ সম্প্রতি নীলগিরির বনাঞ্চলে সমীক্ষা চালিয়ে উদ্বিগ্ন পশুবিশেষজ্ঞ ও সংরক্ষণবিদরা৷ এ বিষয় কড়া নিয়ম আনার পরামর্শ দিচ্ছেন তারা৷
তামিলনাড়ুতে এক শ’রও বেশি মন্দির রয়েছে যেগুলো সংরক্ষিত বনের মধ্যে অবস্থিত৷ এমনকি এর মধ্যে কিছু মন্দিরের অবস্থান গভীর বনের ভিতরে, যাকে ‘কোর’ এলাকা বলা হয়৷ এই সব অঞ্চলে এমনিতে মানুষের
বিশেষ আনাগোনা থাকার কথা নয়৷ কিন্তু ওই মন্দিরগুলো থাকার দরুণ তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড় জমে৷
তাদের জন্য আশপাশে গজিয়ে ওঠে দোকানপাট৷ খাবার, পুজোর সামগ্রী বিক্রি হয়৷ আর সে সব কিছুর জন্যই ব্যবহার হয় প্লাস্টিকের ব্যাগ৷ তাছাড়া অনেক সময় মন্দিরের প্রসাদ দেয়া হয় থার্মোকলের বাটিতে৷
বেশির ভাগ সময় তীর্থযাত্রী ও পর্যটকরা চিপস বা বিস্কুটের প্যাকেট, চা-কফির কাপ, প্রসাদের বাটি ইত্যাদি জঙ্গলের ভিতরেই ফেলে চলে যান৷ লবণ, চিনি বা উচ্ছিষ্ট ফলের টুকরোর গন্ধে আকৃষ্ট হয়ে সেগুলো খেয়ে
ফেলে হাতি, হরিণের মতো প্রাণী৷ যার জেরে অনেক সময় মারাও যায়৷
বিশেষজ্ঞরা তামিলনাড়ুর বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে হাতির মল পরীক্ষা করে দেখেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই প্লাস্টিক বা থার্মোকলের অংশ মিলেছে৷ তাই তাদের মত, এবার থেকে নিয়ম করা হোক জঙ্গলে ঢোকার আগে
কোনো তীর্থযাত্রী বা পর্যটকের কাছে প্লাস্টিক আছে কি না, তা দেখা হবে এবং থাকলে তা বাইরে জমা রেখে তবেই ঢোকা যাবে৷
সূত্র : এই সময়







অনলাইনে ট্রাফিক বা দর্শক টেনে আনার ক্ষেত্রে যেসব ওয়েবসাইট ভূমিকা রাখে তার মধ্যে পর্নো সাইটগুলো অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। এ ধরনের পর্নো সাইট বা অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে কী পরিমাণ ট্রাফিক আসে বা এসব ট্রাফিকের উৎস কোথায়?


