রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

খালেদার তিন মামলায় রুলের শুনানি নতুন বেঞ্চে

khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির তিন মামলায় জারি করা রুলের শুনানির জন্য হাইকোর্টের নতুন বেঞ্চে পাঠানো হয়েছে। রুলটি বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে আজকের (বুধবার) কার্যতালিকায় রয়েছে।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি, গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলা বিষয়ে জারি করা রুলটি শুনানির জন্য হাইকোর্টের ওই বেঞ্চে পাঠান।
গত ৫ এপ্রিল (রোববার) মামলা তিনটি বাতিল চেয়ে বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার করা চার আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠান হাইকোর্ট। ওইদিন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির ওই তিন মামলার মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি মামলার রুল নিষ্পত্তি করে রায়ের দিন নির্ধরিত ছিল গত রোববার। ওইদিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন করলে রায় না দিয়ে তিন মামলা বাতিলের আবেদনই পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘প্রধান বিচারপতি রুলটির শুনানির জন্য হাইকোর্টের নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন। আজ দুপুরের পর মামলায় তিনটির বিষয়ে জারি করা রুলের শুনানি হতে পারে।’
গত রোববার ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আদালতে বলেন, ‘২ এপ্রিল খালেদা জিয়ার পক্ষ থেকে বড়পুকুরিয়া মামলার বিষয়ে বিচারাধীন বেঞ্চ পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। বিষয়টি প্রধান বিচারপতি এখনও নিষ্পত্তি করেননি।’
ওই আবেদনে বড়পুকুরিয়া মামলার রুল শুনানিতে বিচারাধীন (এই) বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় আবেদনটি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়ার স্বার্থে রায় ঘোষণা মুলতবি করার আবেদন জানান তার আইনজীবী বদরুদোজ্জা বাদল।
আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, ‘এ মামলায় আইনজীবীদের আচরণ অপেশাদারমূলক ও অনৈতিক। বারবার সময় দিলেও তারা শুনানিতে অংশ নেয়নি।’ পরে আদালত বড়পুকুরিয়াসহ খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলার দুটি ও নাইকো মামলার একটিসহ চারটি আবেদন প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠান।
এ বিষয়ে গত রোববার খালেদা জিয়ার আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, ‘প্রধান বিচারপতির কাছ থেকে নতুন কোনো বেঞ্চ এ দায়িত্ব পেলে এই চারটি আবেদন নিষ্পত্তি হতে পারে।’
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। ওই বছরের ৫ অক্টোবর আদালতে দাখিল করা অভিযোগপত্র দেওয়া হয়। পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বড়পুকুরিয়া মামলার কার্যক্রম স্থগিত করে মামলা বাতিল প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায়ও রুল জারি করেন হাইকোর্ট।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর ও রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার উঠানামার বিষয়ে ঠিকাদার নিয়োগে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে মেসার্স গ্লোবাল অ্যাগ্রোট্রেড কোম্পানি (গ্যাটকো) লিমিটেডের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলা করে দুদক। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ১০ জুলাই ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত অথবা বাতিল প্রশ্নে রুল জারি করেন। এরপর থেকে তিন মামলায় বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ ছিল।

শিগগির ১০ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

hasina9নার্সিংকে মহৎ ও শ্রেষ্ঠ পেশা হিসেবে অভিহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পেশাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে। শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “নার্সিং পেশা শ্রেষ্ঠ পেশা। নার্সিং পেশাকে আমি অত্যন্ত সম্মান করি। নার্সরা সেবা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নার্সিংয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি করার সুযোগ সৃষ্টি হবে। শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”

রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা্- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে যেন আরো হাসপাতাল গড়ে উঠতে পারে, সে জন্য আমরা সুযোগ করে দিয়েছি।”

স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজে অসুস্থ হলেও এ হাসপাতালে চিকিৎসা নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আবদুল সাতার।
নার্সিং কলেজের জনসংযোগ কর্মকর্তা আ ন ম গোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর ওই কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা।

বেসিক কোর্সে ২৪ জন ও পোস্ট বেসিক কোর্সে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

দুই উলফা নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ulfaভারতের আসামের বিছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুব-উল- ইসলাম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ,সন্ত্রাস দমন , বিস্ফোরক  ও অবৈধ অনুপ্রবেশ আইনে চারটি মামলা রয়েছে। এদের মধ্যে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
২০১০ সালের ১৭ জুলাই ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে মেজর রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে আটক করে র‌্যাব-৯-এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, হাতবোমা তৈরির উপকরণসহ ৪টি বোমা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

পাকিস্তানে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল!

srilanka22শ্রীলঙ্কাই ছিল পাকিস্তানের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা শেষ সফরকারী দল। ২০০৯ সালে লাহোরের লিবার্টি চত্বরের কাছে সশস্ত্র জঙ্গি হামলা চালানো হয় তাদের বাসে। এর পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারেনি পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে একরকম ‘একঘরে’ করেই রাখা হয়েছে তাদের। এমন দুঃসময়ে পাকিস্তান ক্রিকেটের পাশে এসে দাঁড়াতে যাচ্ছে সেই শ্রীলঙ্কাই। সরকারি সফরে পাকিস্তানে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় আলোচনায় সিরিসেনা প্রতিশ্রুতি দেন যে শিগগিরই পাকিস্তান সফরে আসবে শ্রীলঙ্কান ক্রিকেট দল।

পুলিশ ও গাড়িচালকসহ সেই হামলার ঘটনায় নিহত হন আটজন। আহত হন সাত লঙ্কান ক্রিকেটার। এই ঘটনার পর নিরাপত্তার অজুহাত দিয়ে কেউ আর খেলতে যেতে রাজি হয়নি পাকিস্তানে। ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয় তারা। আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে না পারার কারণে পাকিস্তানে কার্যত ক্রিকেটের মৃত্যু ঘটবে বলে আশঙ্কা করছিলেন সংশ্লিষ্ট অনেকেই। এ অবস্থায় যদি শ্রীলঙ্কার মতো টেস্ট দল পাকিস্তানে যায়, তবে তা পাকিস্তান ক্রিকেটের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে। সফরকারী দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পাকিস্তান-সিরিসেনাকে এটা নিশ্চিত করেছেন মামনুন।

গত মাসে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকেও পাকিস্তানে খেলতে আসার ব্যাপারে আগ্রহ দেখানো হয়। এবার এগিয়ে এল শ্রীলঙ্কা। হতাশার মেঘ ধীরে ধীরে বুঝি কাটতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেটের আকাশ থেকে। সব বাধা পেরিয়ে আবার ব্যাটেবলে জ্বলে উঠতে পারবে বলেই আশা করছেন বিরানব্বইয়ের বিশ্বকাপ জয়ীরা। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান

ঝিনাইদহ অজ্ঞাত রোগে দুইজনের মৃত্যু, আক্রান্ত ১৬

ciken poxঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১৬ জন। ইতিমধ্যে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আক্রান্ত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা মহাখালীর Institute of  Epidemiology, Disease control & Research (IEDCR-) আইইডিসিআর থেকে একটি মেডিকেল টিম এ রোগ নির্ণয় ও পর্যবেক্ষণে জন্য ঝিনাইদহে এসেছে। এলাকায় জারি করা হয়েছে সতর্কাবস্থা।

মহেশপুর উপজেলার সীমান্তবর্তি সামান্তা ও নতুন কোলা দুই গ্রামে সম্প্রতি একের পর এক অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, নারি-পুরুষ। গত ২৬ মার্চ সামান্তা গ্রামের আবু হোসনের মেয়ে ও ভৈরবা কলেজ এর এইচএসসি পরিক্ষার্থী আসমা খাতুন(২০) এ রোগে আক্রান্ত হয়ে ২৯ মার্চ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

একইভাবে পর দিন পার্শ¦বর্তী কোলা গ্রামের নুর ইসলামের ছেলে এনামূল হক(২৬) এ রোগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আসমা খাতুনের মৃত্যুর পাঁচ দিন পর মা ছকিনা খাতুন (৪৫) এ রোগে আক্রান্ত হয়েছেন। তাকে মহেশপুর থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এসব রুগির বুকে, পিঠে ব্যাথা ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। এ রোগ নিয়ে এলাকার মানুষের মাঝে ভীতি দেখা দিয়েছে। ঢাকা মহাখালীর (IEDCR) আইইডিসিআর এর মেডিকেল অফিসার ও টিম লীডার ডা.মাহবুবুর রহমান বলেন প্রাথমিকভাবে এ রোগের তত্ত্ব, উপাত্ত এবং রোগীদের রক্তসহ সমস্ত জিনিস ওঊউঈজ নিয়ে যাওয়া হবে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্নয় করা সম্ভব হবে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন অজ্ঞাত এরোগের কারনে স্থানীয় সকল ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কাবস্থা জারি করা হয়েছে ওই এলাকায়। গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। এ পর্যন্ত মোট ১৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। তাদের সবাই চিকেন পক্সে আক্তন্ত বলে ধারণা করছে স্থানীয় ডাক্তাররা। তারপরও রোগ নির্ণয়ের জন্য ঢাকা মহাখালীর IEDCR থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ঝিনাইদহে এসেছেন।

মেডিকেল টিম এ রোগ নির্ণয় ও পর্যবেক্ষণে শেষে প্রতিবেদন দেয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

হাড় হিম করা ১৫ টি ভূতের সিনেমা!

voot8রোমান্স, কমেডি, থ্রিলার সব কিছুকে পিছনে ফেলে আজও ভূতের চর্চা জিতে যায় বারংবার। সে ছবি হোক বা গল্পের বই মুচমুচে ভূতের সাক্ষাৎ পেলে লাগে না আর কিছুই। আট থেকে আশি সব্বার কাছে ভূতের কাটতি সবচাইতে বেশি। বাইরে হালকা বৃষ্টি সঙ্গে গরম কফি সহযোগে দেখেই ফেলা যায় হাড় হিম করা সব ভূতের সিনেমা। পাশে মনের মতো সঙ্গী থাকুক বা না থাকুক আপনাদের জন্য আমাদের  তরফে আজ রইল হাড় হিম করা কিছু ভূতের সিনেমার হদিস।

১. দি এক্সজরসিস্ট (The Exorcist collection (US), 1973 – 2005)
ভূতের পাল্লায় ছোট্ট রেগনের অবস্থা চাক্ষুস প্রত্যক্ষ করতে দেখুন দি এক্সজরসিস্ট। খাটের রক্তাক্ত মাথা মুখ সহ রেগান কেড়ে নিতে পারে আপনার হৃদস্পন্দন।

২. দি জু-অন সিরিজ (The Ju-On series (Japan), 1998 – 2015)
ভূতের বাড়ির ওপর যদি আপনার মায়া থেকে থাকে তাহলে দেখে ফেলুন ছবিটি। কাঁপতে কাঁপতে বালিশ আঁকড়ে ধরতে বেশি সময় লাগিবেনা। সিরিজের সর্বশেষ সিনেমাটি গত জুনেই রিলিজ করেছে। তবে জাপানি ভার্সানটাই দেখুন।

৩. দি রিঙ্গু ট্রিয়োলজি (The Ringu  trilogy (Japan), 1998 – 2000)
হৃদরোগের সমস্যা থাকলে এই ছবিটি এড়িয়ে যান। রিঙ্গুর আসল জাপানি সংস্করণ টা না দেখাই ভালো। যদি নিজেকে খুব সাহসী বলে প্রমাণ করতে হয় তাহলে রিঙ্গুই আপনার সাহসের আসল ঔষধ।

৪. ১৪০৮ (1408 (US), 2007)
ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবি দেখতে হলে প্রথমেই চুল খোলা ভূতের আশা ছাড়তে হবে। ভূত নয়, মানুষের ভিতরের ভয়ই এই ছবির আসল উপজীব্য। এক হোটেলের ঘর যেখানে সবাই মৃত সেখানে কিভাবে একজন রয়েছেন তা নিয়েই গল্প।

৫. এ টেল অফ টু সিস্টার (A Tale Of Two Sisters (South Korea), 2003)
চিত্রনাট্য ও গল্পের বুনটে এই ছবি আর পাঁচটি ভুতের ছবিকে স্বাচ্ছন্দে পিছনে ফেলতে পারে। গল্পের শেষের টুইস্ট আপনাকে ভাবিয়ে যাবে বেশ কিছু দিন।

৬. সাটার (Shutter (Thailand), 2004)
তৈরি হওয়ার পর থেকেই বহু মানুষের ঘুম কেড়েছে এই ছবি। একবার দেখতে শুরু করলে আপনি চোখ ঘোড়াতে পারবেন না। শেষ সিনের ভয় আপনাকে সাড়া জীবনের জন্য ভয়ের স্মৃতি দিয়ে জেতে বাধ্য।

৭. দি কনজুরিং (The Conjuring (US), 2013)
ভূতের গল্প যারা আজগুবি বলে উড়িয়ে দেন তাদের একবার দেখান কনজুরিং। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির প্রথম থেকে শেষ আপনাকে বাড়বাড় দাঁড় করাবে ভয়ের মুখোমুখি।

৮. দি শাইনিং (The Shining (US), 1980)
আচমকা শব্দে চমকে উঠেছেন এই রকম নিশ্চই বহু বার হয়েছে। তাহলে জেনে নিন শব্দই আমাদের ভয়ের অন্যতম উৎস। এবার সেই শব্দ থেকে ভয় পেতে হলে দেখে ফেলুন দি সিনিং। সমালোচকদের মতে সব থেকে সেরা ভূতের ছবি হিসেবে বাড়বার মর্যাদা পেয়েছে সিনিং।

৯. রসমারিস বেবি (Rosemary’s Baby (US), 1968)
ইরা লেভিনের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে তৈরি। যার গর্ভস্থ সন্তানকে মারতে উঠে পড়ে লেগেছে কিছু দুষ্টাত্মা।

১০. ইনসিডিয়াস (nsidious & Insidious 2 (US), 2011 – 2013)
দুটি পার্টের ইনসেডিয়াস দেখার পর আপনি আর একলা শুতে চাইবেন না। প্রথম পার্ট অতটা ভয়ের না হলেও দ্বিতীয়টা আপনাকে দিনের আলোতেও ভয় পাওয়াবে। আগামী জুন মাসে রিলিজ করছে ইনসেডিয়াসের দ্বিতীয় ভাগ।

১১. মামা (Mama (US), 2013)
মায়ের ভালোবাসা ফিরে আসে ভয় হয়ে। ভয়ের অন্য নাম মামা। দেখে ফেলুন কাউকে সঙ্গে নিয়ে।

১২. দি উইকার ম্যান (The Wicker Man (Britain), 1973)
১৯৭৮ সালে বেস্ট ভূতের সিনেমার শিরোপা পাওয়া এই ছবি রহস্য ও ভূতের অদ্ভুত এক মেলবন্ধন। সর্বকালীন ১০০ ভূতের সিনেমার তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছে ছবিটি।

১৩. ডেড সাইলেন্স (Dead Silence (US), 2007)
কাউকে তার পুতুল দেখে ভয় পেতে দেখে যদি অবাক হয়ে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। সেই তালিকায় আপনিও জেতে চলেছেন এই ছবি দেখার পর। এক বৃদ্ধা ও তার পুতুল নিয়ে তৈরি এই সিনেমাটি।

১৪. দি আই (The Eye (Hong Kong), 2002)
চোখের ভয় এর আরেক নাম দি আই। চোখ দেখে ভয় পেতে হলে ছবিটি অবশ্যই দেখুন।

১৫. রেইনকারনেশন (Reincarnation (Japan), 2005)
অন্ধকার ও রহস্যের অন্যতম মেলবন্ধন রেইনকারনেশন। একবার দেখে অন্যদের আর দেখতে বারন করেছেন প্রত্যেকে। আমরা বলছি নিজের দায়িত্বে দেখে ফেলুন।

সব শেষে, নিজের দায়িত্বে বিজ্ঞান ও রহস্যের অন্য এক জগত-এর সাদ পেতে দেখে ফেলুন ছবি গুলি, তবে অবশ্যই নিজের দায়িত্বে।

হরতাল দিয়ে কামারুজ্জমানের ফাঁসি বন্ধ করা যাবে না

maya26হরতাল ও অবরোধ দিয়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার গুলিস্থান ১ নম্বর স্টেডিয়াম ফটক বঙ্গবন্ধু স্কয়ারের সমানে আওয়ামী সমর্থক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

মায়া বলেন, হরতাল দিয়ে ফাঁসি বন্ধ করা যাবে না। কামারুজ্জামানের ফাঁসি হবেই। ফাঁসি কার্যকর করা এখন সময়ের ব্যাপার। রায়ের কপি আসলেই ফাঁসি কার্যকর হবে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসারও আহ্বান জানান তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, সহিংসতা করে কোনো লাভ হবে না। সব যুদ্ধাপরাধীর বিচারের রায় বাংলাদেশে কার্যকর করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। এর মধ্যে কোনো ষড়যন্ত্র করা হলে তা সহ্য করা হবে না। গণতন্ত্রের পথে ফিরে আসুন। জ্বালাও-পোড়াও বন্ধ করুন।

সংগঠনের কো-চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, অভিনেতা মিজু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

কামারুজ্জামানের রিভিউর রায়ে চার বিচারপতির সই

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের চার বিচারপতি।

আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে তাতে সই করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের চার বিচারক্- প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী।

প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রায়ের খসড়াটি তৈরি করেন। পরে ৩৬ পৃষ্ঠার ওই রায়ের কপি তিনি উপস্থাপন করেন প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে। বিধি অনুসারে রায়টি ওই বেঞ্চের অপর দুই বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়।

সব বিচারপতির স্বাক্ষর শেষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে তা পাঠানো হয়। সেখান থেকে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে যাবে।

মির্জা আব্বাস জঙ্গিদের নেতা, মাহী পরামর্শদাতা

hasan mahmudআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসকে জঙ্গিনেতা এবং উত্তরের মাহী বি. চৌধুরীকে জঙ্গিদের পরামর্শদাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি উত্তরের জন্য জঙ্গিদেরকে অর্থায়নকারী আব্দুল আওয়াল মিন্টুকে মনোনয়ন দিতে চেয়েছিলো। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এখন শুনছি জঙ্গির পরামর্শদাতা মাহী বি চৌধুরীকে মনোনয়ন দেবে। আর বিএনপির দক্ষিণে মনোনয়ন দেওয়া মির্জা আব্বাসও একজন জঙ্গিনেতা।

তিনি বলেন, সিটি নির্বাচনে জঙ্গিনেত্রী খালেদা তার নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন বলে শুনেছি। তিনি পেট্রোলবোমা বাহিনী নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন আর আমাদের মন্ত্রীরা প্রচারণায় অংশ নিতে পারবেন না।

সেটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশে নির্বাচনে সরকারি প্রোটোকল বাদ দিয়ে মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব হয় না।

তাই মন্ত্রীরা যেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন এমন বিধান সংযোজন করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া প্রচারণার কাজে অংশ নিলে তাকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিহত করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রূপালী ব্যাংকের পরিচালক জাকির হোসেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

ঘোড়ার ডিম নিয়ে ঘরে বসে আছে খালেদা জিয়া

shajahan14বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯২ দিনের আন্দোলনের ফসল হিসেবে ঘোড়ার ডিম নিয়ে ঘরে বসে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে চেয়েছিলেন খালেদা। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি। রাজনৈতিক কোমায় রয়েছেন তিনি। ৯২ দিন তিনি আন্দোলন করে ঘোড়ার ডিম অর্জন করেছেন। আর এখন চুপিসারে সেই ঘোড়ার ডিম নিয়ে বসে রয়েছেন বাসায়।

খালেদাকে বর্তমান সময়ের ঘসেটি বেগম উল্লেখ করে শাজাহান খান বলেন, পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রের নেত্রী ছিলেন ঘসেটি বেগম। আর এখন বঙ্গবন্ধুর হত্যাকারী ও জামায়াতের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন খালেদা। ঘসেটি বেগমের কবর বাংলার মাটিতে হয়নি। আর খালেদার শেষ পরিণতির জন্য অপেক্ষা করছে বাঙালি।

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে খালেদা কোন মুখে মাঠে নামবেন- এমন প্রশ্ন করেন নৌমন্ত্রী। তিনি বলেন, জামায়াত বিএনপিকে রুখতে হলে মাঠে নামতে হবে। বন্ধ করতে হবে তাদের সন্ত্রাস।

এ সময় মির্জা আব্বাস পরিবহন খাতের চাঁদাবাজ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামান।