রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘অসতী’ প্রমাণ করতে পারলেই ধর্ষণ মামলা খারিজ!

lawফরিদপুরে চরভদ্রাসনের ১৩ বছর বয়সী মেয়েশিশু পারুলকে (ছদ্মনাম) অপহরণের পর গণধর্ষণ করে বাড়ির কাছের পাটক্ষেতে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় নরপশুরা। এ ঘটনায় সাতজনকে আসামি করে তার পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অপহরণ ও গণধর্ষণের মামলা করেন। ঘটনার ৪০ দিন পর মেডিকেল সনদ এ মর্মে প্রত্যয়ন করে যে, মেয়েটির বয়স ১৭ বছর, তার শরীরে জোরপূর্বক যৌনসঙ্গমের চিহ্ন নেই, সে যৌনসঙ্গমে অভ্যস্ত। এই সনদের ভিত্তিতে সাতজনের মধ্যে পাঁচ অভিযুক্ত ব্যক্তি বেকসুর খালাস পেয়ে যায়।

বাকি দু’জন অভিযুক্তের একজনের সঙ্গে পারুলের পূর্বপরিচয় থাকার কারণে আদালত তিনটি সূত্রে তদন্ত কর্মকর্তাকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। নির্দেশনা তিনটি হলো_ ‘ভিকটিমের ভালোবাসার সূত্রগুলো ভালোভাবে দেখিতে হইবে’, ‘প্রত্যক্ষ, নিরপেক্ষ ও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করিতে হইবে’ এবং ‘তদন্তপূর্বক আসামিকে গ্রেফতার করিতে হইবে।’পরবর্তী সময়ে দুই অভিযুক্তের একজন সাক্ষ্য আইনের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক এবং মেয়েটির সঙ্গে তার অপর বন্ধুর শারীরিক সম্পর্ক রয়েছে, সে ‘খারাপ চরিত্রের’_ এই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের মামলাটি খারিজ হয়ে যায় এবং আসামিরা খালাস পেয়ে যায়।

সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি যখন বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন, তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রা। এ ধারাকেই নারীর প্রতি চরম অবমাননা বলে মনে করছেন নারী অধিকার কর্মী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, আদালতে আপত্তিজনক ও অপমানকর প্রশ্নোত্তর পর্ব নির্যাতিতাকে বিব্রত করে তোলে। তা ছাড়া সাক্ষ্য আইনের ১৫৫ (৪) নম্বর ধারা অনুযায়ী আগে যৌন অভিজ্ঞতা

রয়েছে_ এমন নারীর সাক্ষ্যকে ধর্ষণ প্রমাণে কম গুরুত্ব দেওয়া হয়। কোথাও বিবাহিত নারীরা ধর্ষণের শিকার হলে সেটাও প্রমাণ করা কষ্টসাধ্য হয়।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সমকালকে বলেন, ২০০০ সালে বিচারপতি বিপি জীবন রেড্ডির নেতৃত্বাধীন আইন কমিশনের সুপারিশক্রমে ভারত সরকার ২০০৩ সালে এ ধারা বাতিল করেছে। তিনি প্রশ্ন করেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকলে, অভিযুক্ত চেনা হলে ধর্ষণ হয় না? বিবাহিত নারী ধর্ষণের শিকার হয় না? মানবাধিকার লঙ্ঘনকারী নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক প্রতিকূল প্রেক্ষাপট দমনে সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা সম্পূর্ণ বাতিলের দাবি জানান তিনি।

ধর্ষন মামলার ক্ষেত্রে অপরাধী নয়, ভিকটিমই স্বয়ং বিচারের মুখোমুখি থাকেন। অধিকাংশ ঘটনায় ‘চরিত্র ভালো না’ প্রমাণ করার তাড়না থেকে ভিকটিমকে ইঙ্গিতপূর্ণ প্রশ্নবাণে জর্জরিত করেন বিপক্ষ আইনজীবীরা। জেরা চলে প্রকাশ্য আদালতে। জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সমকালকে বলেন, আদালতকক্ষে চরিত্র সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত পক্ষের উকিলের প্রশ্ন প্রসঙ্গে বাদীপক্ষ আপত্তি তুললে স্বয়ং বিচারক কখনও বলে ওঠেন_ ‘আপনি প্রশ্ন করতে দেন, দেখেন না কী বের হয়।’

মির্জাপুর অঞ্চলের আড়তদার পরিবারের বউ শিমুল (ছদ্মনাম)। বিয়ের ছয় মাসের মাথায় স্বামী যখন প্রবাসে পাড়ি জমান তখন তিনি সন্তানসম্ভবা। কিন্তু সে বাচ্চা নষ্ট হয়ে গেল মেঝেতে ফেলে রাখা তেলে আছাড় খেয়ে পড়ে। সে সঙ্গে শুরু হলো মেজো দেবরের উৎপাত। ফোনে স্বামীকে সবকিছু জানানোর পর স্বামী বললেন, মানিয়ে নাও, কাউকে কিছু বলার দরকার নেই।বিয়ের ১৬ মাসের মাথায় মেজো দেবর হাতে এসিড নিয়ে যৌনকাজের প্রস্তাব দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাল্বে রাখা এসিড শিমুলের শরীর পুড়িয়ে দেয়। চিৎকাররত অবস্থায় শাশুড়ি, দুই ননাস এবং মেজো দেবর মিলে এসিডদগ্ধ শিমুলের শরীরে মোমবাতি দিয়ে আগুন লাগিয়ে দেয়।

ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আসার পর টানা তিন বছর মামলা চলতে থাকে। শেষমেশ ২০১০ সালে স্বামীর ডিভোর্সের পরবর্তী সময়ে ধর্ষণের হুমকি এবং এসিড-সন্ত্রাসের মামলায় শিমুলের বিরুদ্ধে ‘স্বামী প্রবাসে থাকা অবস্থায় একাধিক দেবর ও বহিরাগতকে যৌনকাজের প্রস্তাব দিয়েছেন’ এবং ভাবির কুপ্রস্তাবে দেবর রাজি না হওয়ায় ‘অর্থের লোভে পারুল নিজের শরীরে মোমবাতি দিয়ে আগুন লাগিয়ে মিথ্যা মামলা সাজিয়েছেন, শিমুলের চরিত্র খারাপ’ এই সাক্ষ্য দেওয়ায় নারী নির্যাতন মামলা খারিজ হয়ে যায়।

ব্লাস্টের গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা শুভ্রা সমকালকে বলেন, ধর্ষণ যতটা না নারীর প্রতি সহিংসতা, নারীর শরীরের প্রতি সহিংসতা, তার চেয়ে বেশি অপরাধী এবং অনৈতিক ধর্ষণকে নৈতিকতা, পবিত্রতা, সম্মান, সম্ভ্রম, সতীত্বের কাঠামোর মধ্যে দেখা হয়। এই বাস্তবতায় ধর্ষণ মামলাগুলো প্রায়ই ভিকটিমের ‘চরিত্রহননের’ ক্ষেত্র হয়ে ওঠে। অপরাপর আর কোনো মামলার ধরনেই সাক্ষ্য এত জোরালো ভূমিকা রাখতে পারে না, যতটা একজন সাক্ষী সাক্ষ্য আইনের মারফত ধর্ষণ মামলার ভিকটিমের চরিত্র-সংশ্লিষ্ট বিষয়ে প্রভাব ফেলতে পারে।তিনি বলেন, ভিকটিমের বিগত যৌন ইতিহাস নিয়ে কথোপকথন ও জিজ্ঞাসাবাদের সংস্কৃতি চালু থাকার দরুন শতকরা ৯০ ভাগ মেয়েশিশু ও নারী ধর্ষণ মামলার অভিযোগ আনতে ভয় পান। কেউ কেউ মামলা মাঝপথে বন্ধ করে দেন। অনেক সময় আসামিপক্ষের উকিলের জেরায় ভিকটিম নারী মানসিক, সামাজিক ও শারীরিকভাবে ট্রমাটাইজড হয়ে পড়েন, এমনকি আত্মহননের পথও বেছে নেন। আমাদের উচিত, এ অবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাওয়া।

সাকিবের কেকেআরের জয়ে শুরু

kkrফর্ম ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা এবারের আসরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে হেসে-খেলে।

নিজেদের মাঠ ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা। আগে ব্যাটিং করে মুম্বাই ৩ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে।

জবাবে কলাকাতা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে। কলকাতায় খেলা বাংলাদেশি খেলোয়ার সাকিব আল হাসান জয়ে বড় ভূমিকা না রাখলেও বল হাতে শুরুর দিকে দূত্যি ছড়ান।

৪ ওভার বোলিং করে ৪৮ রান খরচ করেন সাকিব। উইকেট নেন ১টি। পকেটে পুরতে পারতেন আরো ২ উইকেট। কিন্তু ক্যারিবীয়ন আন্দ্রে রাসেল ও দক্ষিণ আফ্রিকার মর্নি মরকেল সাকিবকে উইকেট থেকে বঞ্চিত করেন ক্যাচ মিস করে।

প্রথম দুই ওভারে ১৭ রানে ১ উইকেট নেওয়া সাকিব শেষ দুই ওভারে খরচ করেন ৩১ রান!

সাকিবের বলে দুবার জীবন পাওয়া কোরি এন্ডারসন মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন। তবে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৬৫ বলে ১২ চার ও ৪ ছক্কায় ৯৮ রান করেন রোহিত।

সাকিবের ১ উইকেট বাদে মুম্বাইয়ের অপর ২ উইকেট নেন মর্নি মরকেল। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন এই প্রোটিয়া। ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

১৬৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দলীয় ১৩ রানে কোরি এন্ডারসনের বলে আউট হন রবিন উথাপ্পা (৯)। কিন্তু দ্বিতীয় উইকেটে  মনিশ পান্ডে ও গৌতম গম্ভীর ৮৫ রান করে সেই ধাক্কা সামলে নিয়ে রানের চাকা সচল রাখেন।

পান্ডে ৪০ রানে সাজঘরে ফিরে গেলেও গৌতম হাফ সেঞ্চুরি তুলে নিয়েই মাঠ ছাড়েন। বুমরাহের বলে আউট হওয়ার আগে ৫৭ রান আসে কেকেআরের অধিনায়কের ব্যাট থেকে। কেকেআরের জয়ের শেষ দিকে বড় অবদান রাখেন সুরইয়াকুমার যাদব।

মাত্র ২০ বলে ৪৬ রান করেন ডানহাতি মারকুটে এই ব্যাটসম্যান। ৫টি ছক্কা ও ১টি চার হাঁকান যাদব। যাদবের সঙ্গে  ইউসুফ পাঠান ১৪ রানে অপরাজিত থেকে লিগের প্রথম জয় তুলে নেয় কিং খানের দল কেকেআর।

নারী নিয়ে মোদির মন্তব্যে বিতর্কের ঝড়

modi wনারীরা বিক্রি বাড়ায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কেন্দ্রীয় জন-ধন যোজনার আওতায় বুধবার দিল্লিতে মুদ্রা ব্যাঙ্ক উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নিজের ভাষণে তিনি বলেন, কৃষক আম বিক্রি করলে পয়সা পান।

সেই আমের আচার তৈরি করে বিক্রি করলে আরও বেশি রোজগার হয়। আচার বোতলে পুরে বিক্রি করলে আয়ের মাত্রা বাড়ে। আর সেই বোতলে ভরা আচার যখন মহিলারা বিক্রি করতে বেরোন, তাহলে আরও বেশি রোজগার হয়।

মোদির এই মন্তব্যকে ঘিরেই সৃষ্টি হয় বিতর্ক। সমালোচকদের দাবি, মহিলাদের শুধুমাত্র পণ্য বিক্রেতা হিসেবেই মনে করেছেন মোদি।

এমনও বলা হচ্ছে, বিপণন দুনিয়ায় বেশির ভাগ পণ্যের বিজ্ঞাপনে যে ভাবে মহিলাদের ব্যবহার করা হয়, প্রধানমন্ত্রী সেই নীতিই সমর্থন করেছেন। এ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর।

মেহেরপুরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

gonopituniমেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত মধ্যরাতে ডাকাতির চেষ্টাকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেন (৩৬), একই গ্রামের নাজির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০)।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাত  ১২টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে।

এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশাখেত পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে ওই পাহারাদার গ্রামে এসে গ্রামবাসীকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে ধরে গণপিটুনি শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করে।

ওই সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরো দুইজনের।

ফাঁসি কার্যকর না করতে জাতিসংঘের আহ্বান

k uএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর না করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আমরা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা কামারুজ্জামানের মৃত্যদণ্ড স্থগিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সোমবার রায়ের বিরুদ্ধে করা তার আপিল সুপ্রিমকোর্ট বাতিল করেছেন।

জাতিসংঘ মানবাধিকার সংস্থাটি বিবৃতিতে আরও বলে, ট্রাইব্যুনালের দেয়া আগের রায়গুলোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। মৃত্যুদণ্ডের মতো অমানবিক শাস্তি বাস্তবায়ন থেকে বাংলাদেশ সরকারের বিরত থাকা উচিত। ২০১০ সালে বিচার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৪ অভিযুক্তের ১২ জনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

তারা সবাই বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা। তাদের মধ্যে ২০১৩ সালে আবদুল কাদের মোল্লা নামে জামায়াতের এক নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। অভিযুক্তরা সবাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যাসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত।

বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল অ্যান্ড পলিটিক্যাল অধিকার সম্পর্কিত চুক্তি র্যাটিফাই করেছে উল্লেখ করে সংস্থাটি মৃত্যুদণ্ডের মতো অমানবিক শাস্তি কার্যকর থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে।

রিয়ালের হয়ে ৩০০ গোল!

ronaldo300রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০ তম গোলের অনন্য মাইল ফল ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর এই কীর্তির রাতে রায়ো ভায়োকানোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে খুব একটা হেরফের ঘটছে না। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানের রিয়ালের পয়েন্টের ব্যবধানটা ওই চার-ই থাকছে।

‘স্প্যানিশ রাজধানী ডার্বি’ প্রধমার্ধে ভায়োকানোকে তাতিয়ে দিয়েছিল। বলে দখলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ভায়োকানোর প্রতাপটা ভালোই টের পাওয়া যাচ্ছিল সে অর্ধে। কিন্তু প্রতিপক্ষটা যে রিয়াল, সেটা খুব সম্ভবত বেমালুম ভুলে গিয়েছিলেন ভায়োকানো ফুটবলাররা। বলের দখল পায়ে নিয়ে কী করতে হয়, এই বিষয়টা যে রিয়ালের ভায়োকানোর চাইতে ভালো জানা! বলের দখল তুলনামুলক কম থাকলেও প্রথমার্ধে কিন্তু দুটি ভালো সুযোগ তৈরি করেছিল ওই রিয়ালই। প্রথমটি গোলরক্ষক ডিয়েগো কবেনোর হাতে তুলে দিয়ে নষ্ট করেন হামেস রদ্রিগেজ। দ্বিতীয়টিতে ওই রদ্রিগেজের ফ্রিকিক থেকে রোনাল্ডোর হেড চলে যায় বারপোস্টের ওপর দিয়ে। অন্যদিকে, ভায়োকানোর একটি দারুণ সুযোগ নস্যাৎ করে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগামটা পুরোপুরিই নিজেদের হাতে নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে দুর্বার ভায়োকানো যেন এই অর্ধে খেই হারিয়ে ফেলে পুরোপুরি। একের পর এক আক্রমণে ভায়োকানোর রক্ষণব্যুহ এলোমেলো করে দিলেও গোল না পাওয়ার হতাশাটা ভালোভাবেই অনুভব করেছেন আনচেলত্তির শিষ্যরা।

হতাশার ব্যাপারটি আরও বড় হয়ে দেখা দেয় যখন বিনা কারণেই হলুদ কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো! বক্সের মধ্যে উল্টো রোনাল্ডোকেই ফেলে দিয়েছিলেন ভায়োকানোর অ্যান্তনীয় আমায়া। কিন্তু রেফারি তাতে পেনাল্টি না দিয়ে উল্টো প্রতিবাদী রোনাল্ডোকে দেখান হলুদ কার্ড। এই হলুদ কার্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পরের ম্যাচটি খেলতে পারবেন না রোনাল্ডো।

রোনাল্ডোর হলুদ কার্ডের পর প্রতিপক্ষের জাল খুঁজে পেতে দারুণ ব্যর্থতার পরিচয় দেন বেনজেমা, মার্সেলো এবং বেল। এক মিনিটের মধ্যে এই ত্রয়ী তিনটি লক্ষ্যভ্রষ্ট শট নেন। ৬৮ মিনিটে রিয়ালের হয়ে নিজের ৩০০ তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনাল্ডো। দানি কারভাহালের দারুণ একটি ক্রসে মাথা লাগিয়ে তিনি বল পাঠান ভায়োকানোর জালে। ২৮৮ তম ম্যাচে এসে এই অনন্য মাইলফলক ছুঁলেন পর্তুগিজ এই তারকা।

৭৩ মিনিটে রোনাল্ডোর আড়াআড়ি এক পাসে বল ধরে বাঁ পায়ের দারুণ এক শটে ভায়োকানোর জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ।

স্বর্ণের তথ্য না দিয়ে বরং কারাগারে যেতে চান গুপ্তধন সন্ধানী

thomsonআমেরিকান একজন গুপ্তধন সন্ধানী কারাগারে যেতে চান, তবে তিনি একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ থেকে পাওয়া স্বর্ণের তথ্য দেবেন না।

একটি ডুবে যাওয়া ঐতিহাসিক জাহাজ থেকে ১৯৮৮ সালে এ কয়েক মিলিয়ন ডলারের সোনা উদ্ধার করেন সমুদ্র প্রকৌশলী টমি থম্পসন।

এসএস সেন্ট্রাল আমেরিকান নামের ওই জাহাজটি ঝড়ের কবলে পড়ে ১৮৫৭ সালে ডুবে গিয়েছিল।

আমেরিকান ব্যাংকগুলোর জন্য সোনার বার আর কয়েন বহন করছিল জাহাজটি।

তবে সোনা উদ্ধারের পর মি. থম্পসনের বিরুদ্ধে উদ্ধারকৃত সোনার ভাগাভাগি নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন তার পৃষ্ঠপোষকরা।

জাহাজটি থেকে সোনা উদ্ধারের জন্য ১৬১ জন পৃষ্ঠপোষক মি. থম্পসনকে সাড়ে ১২ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেন।

পেট ভর্তি সোনা নিয়েএসএস সেন্ট্রাল আমেরিকা নামের জাহাজটি ঝড়ের কবলে পড়ে ১৯৫৭ সালে ডুবে যায়

কিন্তু পরিত্যক্ত জাহাজটি থেকে সোনা তোলা পরে আর তিনি তাদের ভাগ দেননি।

সোনাগুলো পরে তিনি একটি প্রতিষ্ঠানের কাছে ৫০ মিলিয়ন ডলারের বেশি মূল্যে বিক্রি করে দেন।

এরপরই পৃষ্ঠপোষকরা তার বিরুদ্ধে আদালতে মামলা করে। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর টমি থম্পসনকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়।

সোনার ভাগ নিয়ে আদালতে মামলা শুরু হওয়ার পর, ২০১২ সাল থেকে তাকে এবং তার সহযোগী আলিসন আন্তেখেইরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পুলিশ বলছে, সোনার ভাগাভাগি নিয়ে মামলা শুরু হওয়ার পর মি. থম্পসন এবং মি. আন্তেখেইর ফ্লোরিডার একটি হোটেলে লুকিয়ে ছিলেন।

গ্রেফতার এড়াতে তারা ট্যাক্সি এবং সাধারণ যানবাহনে চলাচল করতেন। গ্রেফতারের সময় তার সঙ্গে চার লাখ ডলার পাওয়া গেছে। এখন তিনি এই অর্থ আদালতে জমা দিয়ে আইনজীবীদের সাথে সমঝোতার চেষ্টা করছেন।

সেক্ষেত্রে তাকে দুই বছর কারাগারে থাকতে হবে, তবে তার বিরুদ্ধে অন্য অভিযোগ তোলা হবে না।– বিবিসি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

road accident2ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। ১৯ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতাল নেয়ার পর মারা যায় অপর ৬জন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় সোনারতরী পরিবহনের ওই বাসটি (ঢাকা-মেট্রা: ব ১৪৭০৭৪) এ দুর্ঘটনার কবলে পড়ে বলে হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসাইন জানান।

বুধবার রাত ৯টায় রাজধানীর গাবতলী থেকে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেয় বাসটি। আহত ও নিহত যাত্রীদের অধিকাংশের বাড়ি বরিশাল ও পটুয়াখালী বলেও জানান তিনি।

আহত ২২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে।

চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে অভিযোগ করেছেন আহত যাত্রীরা।

কামারুজ্জামানের রায়ের কপি ট্রাইব্যুনালে

kamruzzamnমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

সুপ্রীম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদি হাসান বুধবার বিকেল ৫টার দিকে রায়ের কপিটি ট্রাইব্যুনালে নিয়ে আসেন। তার কাছ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবুজ্জামান সেটি গ্রহণ করেন।

এর আগে, বুধবার দুপুরে ৩৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতিসহ চার বিচারপতি। স্বাক্ষর করা রায়ের কপি বুধবার বিকেলে সুপ্রীম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, রায়ের চূড়ান্ত কপিতে ক্রমান্বয়ে স্বাক্ষর করেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ও সর্বশেষ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

ট্রাইব্যুনাল থেকে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর শুরু হবে কামারুজ্জামনের ফাঁসি কার্যকর প্রক্রিয়া। রায়ের কপি এ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আসামিপক্ষের আইনজীবীকেও পাঠানো হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রায়ের খসড়া লিখে শেষ করেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। পরে সেটি প্রধান বিচারপতিসহ অন্য তিন বিচারপতির কাছে পাঠানো হয়। বিচারপতিরা রায়ের খসড়া অনুমোদনের পর বুধবার সকালে সেটি চূড়ান্ত করা হয়।

সোমবার রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দেন।

এর আগে, গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনটি দাখিল করেন কামারুজ্জামানের আইনজীবীরা। মোট ৭০৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন আসামিপক্ষ।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির একই বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। অন্য দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

এরপর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করে আইজিপি (প্রিজন) এর বরাবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান। পরে কারাগারে কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ।

ট্রাফিক আইন ভাঙায় জরিমানা ধোনির

dhoni8আইপিএল খেলতে নামার আগে নিজেকে চাঙ্গা রাখার জন্য রাঁচির রাস্তায় বাইক নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন তিনি৷ নিজের প্রিয় ‘ বিএসএ গোল্ড স্টার ডিবিডি থার্টি ফোর’ বুলেট বাইকে চেপেই শহরের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি৷এই বাইকে চেপেই বিপত্তি বাড়ালেন তিনি৷

রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ছিল না তার বাইকে৷যে কারণে কর্তব্যরত ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি৷৫০০ টাকা জরিমানা হয় ভারতীয় দলের অধিনায়ক৷টাফ্রিক পুলিশ জানায় মোটর ভেহিকেল অ্যাক্টের গাইডলাইন অনুযায়ী গাড়ির নাম্বার প্লেটে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকা বাধ্যতামূলক৷কিন্তু ধোনির বাইকে ছিল না৷ এই নিয়ম অমান্য করায় ধোনির জরিমানা হল৷ধোনির বাড়িতে পুলিশ এই ঘটনার চালান পাঠানো হলে সঙ্গেসঙ্গেই সেই টাকা দিয়ে দেওয়া হয়৷ধোনির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে অসাবধাণতার বশেই এই ঘটনাটি ঘটেছে৷