রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ছাত্রলীগ নেতার ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় রাস্তা অবরোধ

lig13চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদে সংগঠনের একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরের চার রাস্তার মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।

পুলিশ জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর পক্ষে রোববার রাতে সারা শহরে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাটানো হয়। সোমবার ভোরে কে বা কারা জিপু চৌধুরীর ওই সব ব্যানার ফেস্টুন ও পোষ্টার ছিঁড়ে ফেলে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জিপু চৌধুরীর সমর্থকরা শহরের শহীদ হাসান চত্বরে সমাবেত হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা শহরের চার রাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাধানুবাদ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেয়া হলে আধা ঘণ্টা  পর ব্যারিকেড তুলে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান জিপু, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, নঙ্গম পারভেজ সজল।

বক্তারা এ ঘটনায় ছাত্রলীগের অপারাংশকে দায়ী করে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

ব্রাজিলে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ

brazil13ব্রাজিলের বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। তারা বলছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র চালিত তেল কোম্পানি পেট্রোবাসের সাথে ঘুষ লেনদেনে জড়িত।

প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া অ্যাটর্নি জেনারেলের করা এক তদন্তে তিনি খালাস পেয়েছেন এরআগে।

বিরোধী রাজনৈতিক দল বলছে বেশির ভাগ ঘুষের কারবার হয়েছে যখন দিলমা রৌসেফ তেল কোম্পানিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যদিও তিনি খালাস পেয়েছেন তারপরেও বিক্ষোভকারীরা মনে করেন প্রেসিডেন্ট অবশ্যই এই কেলেঙ্কারির কথা জানতেন।

পুলিশ বলছে প্রায় সাত লক্ষের মত মানুষ রাস্তায় বিক্ষোভ করছে তবে বিক্ষোভের আয়োজনকারীরা বলছেন এর সংখ্যা ১৫ লক্ষের বেশি।

বিক্ষোভকারীরা অনেকেই হলুদ রংয়ের পোশাক পরেছে যেটা দেশটির জাতীয় ফুটবল দলের পোশাক। হাতে রয়েছে ব্রাজিলের পতাকা।

তাদের অনেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে সেখানে লেখা ‘দিলমা আউট’ এবং ‘করাপ্ট গভর্নমেন্ট’।– বিবিসি

সালমান-সানির অদ্ভুত যোগাযোগ!

salman sunnyপুনর্জন্মের গল্প নিয়ে নির্মিত হয়েছে সদ্য মুক্তি পাওয়া সানি লিওন অভিনীত বলিউডের ছবি ‘এক পেহলি লীলা’। ছবির প্রচারণার সময় সানিকে জিজ্ঞেস করা হয়েছিল, আবার জন্ম নিলে অন্য কেউ হতে চান কি না? জবাবে সানি বলেন, সালমান খান হয়ে জন্মাতে চান তিনি। কারণ সালমান বড়মাপের তারকা। সবাই তাঁকে ভালোবাসে। তিনি দাতব্য কাজের সঙ্গেও যুক্ত। সব মিলিয়ে তিনি অসাধারণ একজন মানুষ। এদিকে করণ জোহর নিশ্চিত করেছেন, তাঁর প্রযোজিত ‘শুদ্ধি’ ছবিতে সালমান অভিনয় করবেন। কাকতালীয় বিষয় হলো, সানির ‘এক পেহলি লীলা’র সঙ্গে সালমানের ‘শুদ্ধি’র গল্পের নাকি অদ্ভুত মিল রয়েছে।

অনেক দিন ধরেই ‘শুদ্ধি’ ছবি তৈরির স্বপ্ন দেখছেন করণ জোহর। কিন্তু অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ছবির কাজ শুরু করতে পারছেন না। শুরুর দিকে হৃতিক রোশন ও কারিনা কাপুর খান জুটিকে উপহার দেবেন বলে জানিয়েছিলেন করণ। কিন্তু শেষতক তা পারেননি। এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।

এরপর হন্যে হয়ে ‘শুদ্ধি’র জন্য অভিনয়শিল্পী খুঁজতে থাকেন করণ। শেষ পর্যন্ত ছবিটিতে সালমানের অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় করণ লেখেন, ‘সালমান খান ‘‘শুদ্ধি’’ ছবিতে অভিনয় করবেন। মুক্তি পাবে ২০১৬ সালের দিওয়ালি মৌসুমে।’

সালমান এখন ব্যস্ত আছেন ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পাও’ নিয়ে। ছবি দুটির শুটিং শেষে ‘শুদ্ধি’র কাজ শুরু করবেন। কিন্তু এর মধ্যেই জানা গেল, ‘শুদ্ধি’ ও ‘এক পেহলি লীলা’ ছবির গল্প প্রায় একই রকম। ‘এক পেহলি লীলা’র গল্পে দেখা যায়, লীলার অতীত জীবন তাঁর বর্তমান জীবনকে তাড়া করে বেড়ায়। ঠিক একই রকম গল্পের ‘শুদ্ধি’ ছবিতে অভিনয় করার কথা সালমানের। কিন্তু ‘এক পেহলি লীলা’ আগে মুক্তি পাওয়ায় এখন সম্ভবত ‘শুদ্ধি’র গল্পে পরিবর্তন আনতে হবে করণকে।

মিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

mirshoraiমিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চারজন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের খোকন জলদাসের নতুন বাড়িতে খোকন জলদাস ও বিবিষণ জলদাসের ঘরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভীবিষণ জলদাস, তার স্ত্রী কমলা জলদাস ও শিল্পী জলদাস ও তার স্বামী বিবিষণ জলদাস। তাদের মধ্যে ভীবিষণ জলদাসকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, রোববার রাতে কুচয়া গ্রামের খোকন জলদাসের নতুন বাড়িতে মুখোশপরা ১০-১২ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা ভীবিষণ জলদাসকে কুপিয়ে এবং অন্যদের পিটিয়ে মারাত্মক আহত করে। ডাকাতরা দুই ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকা মালামাল লুট করে নিয়ে গেছে বলে তারা অভিযোগ করেছেন।

নিজামপুর কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. কাউছার জানান, কচুয়া এলাকার জলদাস বাড়িতে ডাকাতি নয় একটি হামলার ঘটনা ঘটেছে। বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিজের ফর্মহীনতার জন্য আইসিসিকে দায়ী করলেন এন্ডারসন

গত কয়েকমাস নিজের দুর্বল ফর্মের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দায়ী করলেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস এন্ডারসন। তিনি বলেছেন, তার মনে হয়েছে তারা (আইসিসি) সব সময়ই আক্রমণাত্মক বোলার ও স্লেজিং করা খেলোয়াড়দের শাস্তি দেয়ার পথ খুঁজছে, যে কারণে তিনি নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি।

নিজের স্বাভাবিক আগ্রাসন দেখাতে পারলে বিশ্বকাপে আরো বেশি সাফল্য পেতেন বলে মনে করছেন এন্ডারসন। গত বছর ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে দুর্ঘটনার পর থেকে তার আগ্রাসী মনোভাব কিছুটা কমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে এন্ডারসন বলেন,‘ ওই ঘটনার পর পর থেকে অবশ্যই আমি বদলে গেছি এবং এটা সম্ভবত বিশ্বকাপে আমাকে প্রভাবিত করেছে।’

এ ঘটনা ভারতের বিপক্ষে সে সিরিজে আমার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ সে সময় সত্যিকারার্থেই জয়ের জন্য দৃঢ় মনোভাব ছিল। শীর্ষে থাকার পরও আমি আগ্রাসী ছিলাম।
কিন্তু বিশ্বকাপের সময় একটা বদ্ধ মূল ধারণা ছিল- আইসিসি নজর রাখছে।

‘সুতরাং আমরা (এডিলেডে) শেন ওয়াটসনের বিরুদ্ধে পাকিস্তানী ওয়াহাব রিয়াজের বিখ্যাত স্পেলটি দেখলাম এবং এরপর তাদের জরিমানা করা হলো। এটা আপনাকে চুপসে দেবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে আবারো নিজের আসল চেহারায় ফিরতে চান বলে জানান এন্ডারসন।

তিনি আরো বলেন, ‘আমার কাছ স্বাভাবিকভাবে যেটা চলে আসে- তা হলো আগ্রাসন। এবং আমি মনে করছি অতীতে এটা আমার জন্য কাজে এসেছে। অবশ্যই আপনাকে সীমা এবং খেলাটির স্পিরিটের মধ্যে থাকতে হবে। তবে আমি মনে করি বিশ্বকাপে আমার উপর এর প্রভাব পড়েছে।’

দুর্নীতির দায়ে চীনের শীর্ষ কর্মকর্তার বিচার শুরু

jaiminদুর্নীতির দায়ে চীনের রাষ্ট্রীয় সম্পদের সাবেক তত্ত্বাবধানকারী জিয়াং জেইমিনের বিচার সোমবার শুরু হয়েছে। দেশটিতে বহুল প্রচারিত দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর তিনি অন্যতম শীর্ষ কর্মকর্তা যাকে বিচারের মুখোমুখি হতে হলো।

সিনা ওয়েবো মাইক্রোব্লগে বলা হয়েছে, হুবেই প্রদেশের মধ্যাঞ্চলে হাজিয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে জিয়াংয়ের বিচার শুরু হয়।

আদালত বলছে, তার বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

জিয়াং দীর্ঘদিন চীনের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। পরে তিনি দেশটির সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হন।
জিয়াং ২০১৩ সালের মার্চে রাষ্ট্রীয় মালিকাধীন এসেটস সুপারভিশন অ্যান্ড এডমিনিস্ট্রেশান কমিশন (এসএএসএসি) চালানোর দায়িত্ব পান। এটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শক্তিশালী বহু কোম্পানির তত্ত্বাবধান করে।

কিন্তু ছয় মাসেরও কম সময় পরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ঘোষণা করে তিনি নিয়মের কিছু মারাত্মক লংঘন করেছেন।

উল্লেখ্য গত দু’বছর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর নিম্ন থেকে উচ্চ সকল পর্যায়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেয়ার দৃঢ় অঙ্গীকার করেন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ব্যারিষ্টার শফিক আহমেদ ও প্রফেসর খন্দকার বজলুল হক। সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এবং অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হককে আওয়ামী লীগের উপদেষ্টা পরিসদের সদস্য হিসেবে মনোনয়ান দেন।

alig logoলেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি নিশ্চিত হয়নি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ব্যারিষ্টার শফিক আহমেদ ও প্রফেসর খন্দকার বজলুল হক।
সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এবং অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হককে আওয়ামী লীগের উপদেষ্টা পরিসদের সদস্য হিসেবে মনোনয়ান দেন।

লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি নিশ্চিত হয়নি

rizownঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যারা জেলে রয়েছেন অথবা যারা সন্দেহভাজন অভিযুক্তের তালিকায় তাদের জামিন দিয়ে নির্বাচনের মাঠে প্রচার প্রচারণায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।

সুজনের নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখনো কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি নিশ্চিত হয়নি। অনেক প্রার্থী ভয়ে প্রচারণায় বের হতে পারছেন না। গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচনের মাঠে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। কারণ নির্বাচনের মাঠে যদি শুধু একজন প্রার্থী থাকে তাহলে ভোট দেয়া না দেওয়া একই কথা। এ ব্যাপারে অবশ্যই বিকল্প থাকতে হবে। তার উদ্যোগ সরকারকেই নিতে হবে

বাবা-চাচা-ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

rapeeeপাশবিক, নির্মম… যাই বলা হোক, সবই যেন কম হয়ে যায় ভারতীয় এক কিশোরীর বেলায়। মানুষ যাদের কাছে আশ্রয় ও নিরাপত্তা খোঁজে, সেই বাবা-চাচা-ভাইরাই যদি যৌন নির্যাতন চালায় তখন নির্যাতিতার জীবন নির্মমের চেয়েও আরও বড় কিছু হয়ে দেখা দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ধুপগুড়ি শহরে বাবা, চাচা ও ভাইয়ের বিরুদ্ধে নিয়মিত যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে ১৬ বছর বয়সের এক কিশোরী। নির্যাতিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ গত শনিবার এ কথা জানিয়েছে।

কিশোরীটি গত বৃহস্পতিবার এক স্কুলশিক্ষককে ওই হৃদয়বিদারক ঘটনা জানায়। এ সময় কান্নার সঙ্গে তার চোখে ছিল ভয়।

জলপাইগুড়ি পুলিশের মুখপাত্র কে এল শিপ্রা জানান, কিশোরীটি জানিয়েছে, বিগত দুই বছর ধরে আপনজনদের কাছে সে নিয়মিত ধর্ষিত হয়ে আসছে। প্রথমে তার ৫০ বছর বয়সী বাবা তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। এরপর তার চাচাও তাকে ধর্ষণ করা শুরু করে। এক সময় তার আপন ভাইও এ নির্যাতন শুরু করে।

পুলিশ জানিয়েছে, মেয়েটি জানিয়েছে, সে দুইবার গর্ভবতী হয়ে পড়ে। ওই সময় জোরপূর্বক তার গর্ভপাত করা হয়। সে চারবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল বলেও জানায়।

পাশবিকতার শিকার ওই কৃষককন্যার মাও এই নির্যাতনের কাহিনী জানতেন। কিন্তু তিনি বরাবরই এ ঘটনায় নিশ্চুপ ছিলেন।

মেয়েটি বর্তমানে তার এক খালার অধীনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতে পরিবারের মধ্যে নারীদের যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। দেশটিতে প্রায়ই এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই পরিবারের সদস্য ও সামাজিক হেনস্থার ভয়ে অভিযোগ দায়ের করেন না নির্যাতিতারা।

২০১৩ সালে ভারতে নারীর প্রতি সহিংসতার ঘটনার ৩ লাখ ৯ হাজার ৫৪৬টি অভিযোগ নথিভুক্ত করা হয়।

বিএনপির প্রার্থীদের কেউ চেনে না : এরশাদ

ershaddবিএনপি বিলুপ্তির পথে, তাদের প্রার্থীদের কেউ চেনে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর বনানীতে সোমবার দুপুর ১২টার দিকে জাপার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বিলুপ্তির পথে, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তারা গণতন্দ্রের নামে দুঃশাসন করছিল। বহুদিন অপেক্ষায় ছিলাম। এবার সুযোগ এসেছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

বিএনপির প্রার্থীদের কেউ চেনে না দাবি করে তিনি বলেন, আমাদের সব আছে। কিন্তু এতকিছুর পরও তাদের (বিএনপির) প্রার্থীই নেই। তাদের প্রার্থীদের কেউ চেনে না। তবে আমি তাবিথকে চিনি। ওর বাবা আমার বন্ধু।