রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

বিএনপি-সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা স্থগিত

city dhakaউত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণে সভা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি  ড. এমাজউদ্দীন আহমদ।

তিনি বলেন, “এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। তাই এই প্রোগ্রাম স্থগিত করেছেন।” পরিচিতি সভার পুনর্নির্ধারিত সময়  পরে জানানো হবে  জানান এই রাষ্ট্রবিজ্ঞানী।

এদিকে আজ রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতের।

আলোচিত শিশু সাজিয়ার সফল অস্ত্রোপচার

আলোচিত ছয় মাসের শিশু সাজিয়া জান্নাতের পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণ বের করে এনেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

শিশু সাজিয়ার পেটে বুধবার সকালে এ অস্ত্রোপচার চালানো হয়। ভ্রূণটি বের করে আনার জন্য ঢামেক চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছিল।

শিশুটির মা আঞ্জু খাতুন জানান, গত বছরের ১০ সেপ্টেম্বর তার সন্তান সাজিয়া জন্মগ্রহণের পর চার মাস বয়সে তার পেটে চাকার মতো একটি কিছু ধরা পড়ে। শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা পরীক্ষ-নিরীক্ষার পর তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল কাজলের মাধ্যমে এ বছরের ১৩ মার্চ শিশুটিকে ঢামেকে ভর্তি করা হয়। পরে সেখানেও পরীক্ষা-নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফের মাধ্যমে শিশুটির পেটে আরেকটি শিশুর ভ্রূণ ধরা পড়ে।

ভ্রূণটির মাথা, দুই হাত, পা সবই ছিল। পরে বুধবার সকালে শিশুকে অপারেশন থিয়াটারে নিয়ে কয়েক ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি বের করে আনা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শিশু সাজিয়া সুস্থ আছে।

শিশুটার মা আঞ্জু খাতুন বলেন, আল্লাহর অশেষ রহমত ও ঢামেক হাসপাতাল চিকিৎসকদের সহযোগিতার কারণে আজ আমার সন্তানের সফল অস্ত্রোপচার হয়েছে।

তিনি জানান, তাদের বাড়ি জামালপুরের গোপালপুর এলাকায়।

রাজনীতিতে হালাল হতে সিটি নির্বাচন কৌশলে খালেদা

enu uরাজনীতিতে হালাল হতে খালেদা জিয়া আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোড সংলগ্ন হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে গ্রাম পুলিশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সমর্থিত সিটি মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জঙ্গিবাদ-সন্ত্রাসীদের কোনোদিনও শক্তিশালী করবে না এদেশের সচেতন ভোটাররা। আপনারা যারা বিএনপির সমর্থন নিয়ে, খালেদা জিয়ার সমর্থন নিয়ে সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা আগুন সন্ত্রাস আর জঙ্গিবাদের হাতকেই শক্তিশালী করছেন।

কিন্তু এদেশের সচেতন ভোটাররা সব সময়ই জঙ্গিবাদকে প্রত্যাখান করে এসেছে। অগুন সন্ত্রাসকে ঘৃণা করে এসেছে। ভোটের রাজনীতিতে এসে খালেদা জিয়া এখন হালাল হতে চাইছেন। সিটি নির্বাচনকে তিনি রাজনীতিতে হালাল হওয়ার কৌশল হিসেবে নিয়েছেন।

থোক বরাদ্দ থেকে সরকার গ্রাম পুলিশের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ৪০ বছরে দেশের কোনো সরকার গ্রাম পুলিশের ভাতা বৃদ্ধি করেনি। শেখ হাসিনার সরকার, গ্রাম দরদী সরকার। ভাতা বাড়ানোর মধ্যদিয়ে এবার সরকার গ্রাম পুলিশের প্রতি, গ্রামের প্রতি সম্মান দেখালো।

এ জন্য গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। গ্রামে শান্তি-শৃঙ্খলা থাকলে দেশের উন্নতি হবে। আপনারা এতোদিন ধরে গ্রামের আইন-শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রেখে এসেছেন। চোর-ডাকাত-বখাটেদের হাত থেকে গ্রাম এবং গ্রামবাসীদের রক্ষা করে এসেছেন।

কিন্তু সম্প্রতি খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ভয়াবহ আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের উৎপাত শুরু হয়েছে। ফলে এই ভয়াবহ উৎপাত থেকে গ্রাম এবং গ্রামবাসীকে নিরাপদে রাখার বাড়তি দায়িত্ব পালন করতে হবে। এই বাড়তি দায়িত্বটা আপনারা এতদিন ধরে নীরবে পালন করে এসেছেন। আগামীতেও করবেন।

সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে মন্ত্রী জাতীয় স্কেলে গ্রাম পুলিশের বেতন কাঠামো করার আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আকতারসহ দলের বেশ ক’জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গ্রাম পুলিশদের পক্ষে মন্ত্রীর সঙ্গে কথা বলেন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নে সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কার্যকরী সাধারণ সম্পাদক ওবায়দুল হক।

চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে মর্যাদা, স্বতন্ত্র বেতন কাঠামো, রেশনিং ব্যবস্থা, অবসর ভাতা, চাকরির নিশ্চয়তা এবং গ্রাম পুলিশের বিধিমালাসহ সাতদফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দেশের গ্রাম পুলিশরা।

আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীরা তথ্যমন্ত্রীর কাছে তাদের দাবির কথা জানান। পরবর্তীতে মন্ত্রীর হস্তক্ষেপেই ভাতা বৃদ্ধি করা হয়।

গত ২৯ মার্চ অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ৫০:৫০ হারে ভাতা বৃদ্ধি করে আগামী ১ জুলাই থেকে তা কার্যকর করার সুপারিশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে গ্রাম পুলিশদের এই সংগঠন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জনায়।

দেশের চার হাজার ৫৪৮ টি ইউনিয়নে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ রয়েছে। তাদের সর্বনিম্ন ভাতা ১ হাজার ৯ শ’ টাকা উন্নীত করে ৩ হাজার টাকা করা হয়েছে এবং ২ হাজার ১ শ’ টাকার ভাতা উন্নীত করা হয়েছে ৩ হাজার ৪ শ’ টাকায়।

মাতাল বন্ধুর গুলিতে দুই ভাই নিহত

marder gunnপাকিস্তানের গুজরাট জেলায় এক মাতাল বন্ধুর গুলিতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। কুঞ্জাহ শহরের চাকগিলে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর ডননিউজের।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে অভিযুক্ত লিয়াকত এবং তার দুই বন্ধু আশরাফ ও শাকিল গ্রামের একটি বাড়িতে মদপান করে। এক পর্যায়ে মাতাল লিয়াকত পিস্তল বের করে তার দুই বন্ধুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দু’জন গুরুতর আহত হন।

গুলির শব্দ পেয়ে আশরাফের ভাই মুশতাক এবং বিলাল নামে একজন ছুটে আসে। এ সময় লিয়াকতের গুলিতে ওই দু’জন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, আজিজ ভাট্টি শহীদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় আশরাফের মৃত্যু হয়েছে।

কুঞ্জাহ পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পরপরই পুলিশকে খবর দিলে তারা লুকিয়ে থাকা অবস্থায় লিয়াকতকে গ্রেফতার করে।

নিহত বিলালের চাচা আশরাফ গোন্দাল পেনাল কোডের ৩২৪ ও ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, লিয়াকতের এক ভাইয়ের বিরুদ্ধেও তিনজনকে হত্যার মামলা রয়েছে। পাঁচ বছর আগে ওই মামলা নথিভুক্ত করা হয়।

তারেকের বিরুদ্ধে রেড অ্যালার্ট প্রধানমন্ত্রীর অগোচরে হয়েছে

riponবেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড অ্যালার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগোচরে হয়েছে- এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ইন্টারপোল স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেনি। বাংলাদেশের অতি উৎসাহী কয়েকজন মন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি প্রকাশিত হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির খবর মঙ্গলবার বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হয়।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল।

ইন্টারপোলের ওয়েবসাইটে ওয়ান্টেড পারসন হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ দেওয়া হয়েছে। ওয়েবসাইটটিতে তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী তারেকের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর।

তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। তার চোখ ও চুলের রং কালো এবং শরীরের উচ্চতা ১.৬৮ মিটার। ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬১ জনের নাম-বিবরণ রয়েছে। সবার শেষে তারেক রহমানের নাম, ছবি ও বিবরণ দেওয়া হয়েছে।

মায়ের চরিত্রে কঙ্গনাকে না পসন্দ ছেলের

kongonaaআধুনিকতাই বাধ সাধল কঙ্গনার পথে। সেলুলয়েডের পর্দায় আর মীনা কুমারী হওয়া হয়ে উঠলনা তার। “আভিজাত্য, সাবেকিকতা ও দৃঢ়তার মোড়কে আবৃত এক আসামান্য চরিত্র আমার ছোট আম্মি। তাই তার চরিত্র অভিনয় করতে গেলে অভিনেত্রীকেও অবশ্যই হতে হবে সেই মাপের। তাই আমার মনে কঙ্গনা এই চরিত্রের জন্য ঠিক নয়, একটু বেশিই আধুনিক” প্রকাশ্যে মীনা কুমারীর চরিত্রের জন্য কঙ্গনাকে তার না পাসন্দ জানিয়েদিলেন, এই ছবির প্রযোজক ও মীনা কুমারির সৎ ছেলে আমরি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আম্মির চরিত্রের জন্য এখনও আমি কাউকে পছন্দ করে উঠতে পারিনি। কিন্তু এটা বলতে পারি কঙ্গনা এই চরিত্রে নেই”।

তিনি বলেন, “বয়সের মাপকাঠিতে এই চরিত্রের জন্য তিন নায়িকা থাকবেন। তার মধ্যে দু’জন একেবারে নতুন, তাকে আপনারা এই ছবিতেই প্রথম দেখতে পাবেন। আর তৃতীয় নায়িকা বেছে নেওয়া হবে ইন্ডাস্ট্রি থেকে।তবে কে সেটা এখনও ঠিক হয়নি।”

আন্দোলনের কৌশল বদলে নির্বাচনে বিএনপি

বাংলাদেশে আর প্রায় দুই সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি করপোরেশন নির্বাচন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস জামিন পাবেন কি-না হাইকোর্ট আজ বুধবার সেই সিদ্ধান্ত দিতে পারে।

গ্রেফতারের আশঙ্কায় আব্বাস এখনো প্রচারণা চালাতে পারছেন না। তার পক্ষে প্রচার কাজে মাঠে নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপি অভিযোগ করছে, গ্রেফতারের ভয়ে তাদের অনেক কাউন্সিলরও প্রচারণায় অংশ নিতে পারছেন না।

তারপরও খালেদা জিয়া গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দলের সমর্থিত প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানিয়ে স্পষ্ট করে দিয়েছেন। বাধা-বিপত্তি সত্ত্বেও তিনি সরকার পতনের আন্দোলন ছেড়ে আপাতত নির্বাচনের পথ নিচ্ছেন।

সরকার ও রাজনীতির একজন অধ্যাপক এবং বিশ্লেষক ড. তারেক শামসুর রহমান মনে করেন, বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে সরকার বহির্বিশ্বে বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন হিসেবে বা সন্ত্রাসের সাথে তাদের সম্পর্ক রয়েছে -এই বিষয়টি তুলে ধরতে চেয়েছিল। ফলে বিএনপি মনে করছে এই অপপ্রচার থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন হচ্ছে একমাত্র পথ।

সে কারণেই তারা নির্বাচনের মাঠে ফিরে এসেছে বলে মনে করেন অধ্যাপক রহমান।

বিএনপির আন্দোলনে তাহলে কি লাভ হল সে প্রসঙ্গে মিস্টার রহমান বলেন, বিএনপির কৌশল হচ্ছে, এই নির্বাচনে ভালো করতে পারলে সেই ফলাফলকে সামনে রেখে তারা জাতীয় নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করবে।

যদিও সরকার ২০১৯ সালের আগে কোনও নির্বাচন না দেয়ার বিষয়ে অনড়। বিএনপি সেক্ষেত্রে আন্দোলন অব্যাহত রাখবে বলে তিনি মনে করেন।

তবে তাদের আন্দোলনের ধরন হয়তো বদলে যাবে বলে মনে করেন তারেক শামসুর রহমান।

মাঠ পর্যায়ে জনমত তৈরির মাধ্যমে ২০১৯ সালের আগেই নির্বাচনের তারিখ দিতে বিএনপি সরকারকে বাধ্য করার চেষ্টা চালাবে বলেও তিনি মনে করছেন।

সূত্র : বিবিসি

কিম কারদাশিয়ানের বিরুদ্ধে প্রতিবাদ

kim kardishiyanসবসময়ই আলোচনায় তিনি। তবে যতোটা না কাজে, তারচেয়ে বেশি শরীর প্রদর্শনের পাগলামির জন্য। আর এসব কারণেই প্রতিবাদের মুখে পড়লেন মার্কিন এই অভিনেত্রী।

জানা গেছে, কিমকে যারা অপছন্দ করেন, তারা মোটামুটি বিপ্লব ঘটাতে নেমে পড়েছেন! বিভিন্ন স্টুডিও-রেস্তোরাঁয় ‘নো কারদাশিয়ান পার্কিং এনিটাইম’ লেখা হোল্ডিং প্ল্যাকার্ড দেখা যাচ্ছে প্রায়ই।

নিন্দুকদের মন্তব্য, কিম আহামরি তেমন কোনো কাজই করতে পারেননি এখনও। এতেই তাকে নিয়ে এতো মাতামাতি। এই মাতামাতিকে মেনে নিতে না পেরেই একদল নিন্দুক প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

নিন্দুকদের হয়ে সাইনবোর্ডগুলো তৈরি করেছেন প্লাস্টিক জেসাস। এটা তার ছদ্মনাম। এই মানুষটি নিজেও বেশ জনপ্রিয়। লস অ্যাঞ্জেলেসের পথে পথে ব্যানার আর ছবি এঁকে দিন কাটে তার।

অস্কার অনুষ্ঠানে হলিউডের মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশালাকার এক ছাপচিত্র বসিয়েছিলেন তিনি। এতে দেখা গেছে, অস্কার মূর্তিটি মাটিতে ঝুঁকে মাদক নিচ্ছে।

তবে এসব প্রতিবাদের ব্যাপারে এখনও মুখ খুলেন নি কিম কারদাশিয়ান।

পুলিশের অস্ত্র পকেটে রাখার জন্য নয়: প্রধানমন্ত্রী

hasina5ক্রসফায়ার নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ যা করছে আইনের মধ্যে করছে। তাদের সেভাবে বলা আছে। পুলিশকে অস্ত্র পকেটে রাখার জন্য দেয়া হয়নি।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সিনিয়র সাংবাদিক ও কলামিস্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৫ বছরে আমাদের যতটুকু এগোনোর কথা ততটুকু এগোতে পারিনি। আমরা পিছিয়েছি। কারণ যুদ্ধের পর বিজয় অর্জন করার পর এক পক্ষ ষড়যন্ত্র করে। তারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশেকে পিছিয়ে দিয়েছে। পঁচাত্তরের পর কেবল দেশ পিছিয়েছে। একের পর এক ষড়যন্ত্র হয়েছে। একের পর এক ক্যু হয়েছে।

গাদ্দাফি, সাদ্দাম, লাদেনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কিভাবে মারা হয়েছে তা মানুষ জানে। সেগুলো তারা (পশ্চিমা দেশ ও সংস্থা) কাছে মানবাধিবার লঙ্ঘন বলে মনে করেনি। বাংলাদেশে অপরাধী মারা গেলেই মানবাধিকার নিয়ে চিৎকার শুরু করে তারা।

পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “নিরপরাধ মানুষ মারা গেলে তাদের (পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থা) জন্য দুঃখ নাই, যারা অপরাধী তারা কেন মারা গেল, তা নিয়ে তাদের দুঃখ।

শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, একজন অপরাধীকে মেরে ৫০টা মানুষ বাঁচানো ভালো, নাকি একজন অপরাধীর জন্য ৫০ জন মানুষ মরা ভালো। অপরাধীরা মানুষ হত্যা করবে, আগুনে পুড়ে মারবে, আর সবাই বসে বেসে দেখবে, তা তো হবে না।

পুলিশকে অপরাধী দমনে নির্দেশ দেয়ার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, “ক্রসফায়ারে মানুষ মরলে মানবাধিকার নিয়ে কথা বলা হয়। পুলিশ তো আইনের মধ্যে সব করছে। আমরা সেভাবেই নির্দেশ দিয়েছি। অস্ত্র তো পকেটে রাখার জন্য না।”

ঢাবির টিএসসিতে নারীকে নগ্ন করার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে আগত দর্শনার্থীদের মধ্যে এক নারীকে নগ্ন করার অভিযোগ উঠেছে।

কতিপয় দুষ্কৃতিকারী এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বাধা দিতে গেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাবির টিএসসিতে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার দপ্তর সম্পাদক খাদিজা সুলতানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে আগত ভ্রমণার্থীদের মধ্য থেকে প্রথমে একজন নারীকে কতিপয় দুষ্কৃতিকারী বিবস্ত্র করার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এসময় নিরাপত্তারক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

তাদের নিষ্ক্রিয়তার সুযোগে দুষ্কৃতিকারীরা আরও হিংস্র হয়ে এরূপ আরো কিছু ঘটনা ঘটায়।

ঘটনাচলাকালীন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী আক্রান্তদের সাহায্যে এগিয়ে যায়। দুষ্কৃতিকারীদের বাধা দিতে গিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দীসহ বেশ কয়েকজন কর্মী আহত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও দুপুর ১২টায় প্রগতিশীল ছাত্রজোট দুটি প্রতিবাদী সমাবেশ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলীকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।