রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

আর ৮ বছর পরই নেট সংকট !

no internetএ মাসের ১১ তারিখ থেকে দু’দিনের জরুরি বৈঠক ডেকেছে লন্ডনের রয়্যাল স্যোসাইটি৷ সেখানে যোগ দেওয়ার তলব এসেছে বৃটেনের অগ্রণী ইঞ্জিনিয়ার, পদার্থবিদ এবং টেলিকম সংস্থাগুলির প্রযুক্তিবিদদের কাছে৷ আলোচ্য বিষয়, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় আসন্ন সংকট থেকে কী ভাবে রক্ষা পাওয়া যায়৷

ইন্টারনেট সংকট? রয়্যাল স্যোসাইটির ওই বৈঠকের সহ-আহ্বায়ক অ্যান্ড্রূ এলিসকে উদ্ধৃত করে ডেইলি মেল পত্রিকায় বলা হয়েছে, ‘ইন্টারনেটের ব্যবহার যে দ্রুততায় বাড়ছে তাতে আগামী আট বছরের মধ্যে নেট সংযোগের সমস্ত ক্ষমতাই নিঃশেষ হয়ে যাবে এখনকার সমস্ত কেব্ল, ফাইবার অপটিকসের৷ ফলে, আমরা এমন একটা অবস্থায় পৌঁছাব যখন একটি অপটিক্যাল ফাইবারও অবশিষ্ট থাকবে না যার মাধ্যমে অতিরিক্ত ডেটা পাঠানো সম্ভব৷’

এলিস জানান, ‘ইন্টারনেট সংযোগ এবং ব্যবহারের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে৷ বিগত বহু বছর ধরে টেলিকম সংস্থাগুলি এই চাহিদা ভালোভাবেই মিটিয়ে এসেছে৷ কিন্তু, আমরা এমন একটা পরিস্থিতিতে পৌঁছতে চলেছি যখন এই চাহিদা মেটানো সংস্থাগুলির পক্ষে আর সম্ভবপর হবে না৷’ ‘বর্তমানে যে হারে বৃটেনে ইন্টারনেট ব্যবহার হয়, তাতে আগামী ২০ বছরে ব্রিটেনে মোট বিদ্যুতের জোগান খরচ হয়ে যাবে শুধু ইন্টারনেট সংযোগের জন্য,’ বিজ্ঞানীরা জানিয়েছেন বলে ডেইল মেল লিখেছে৷

ইন্টারনেট টেলিভিশন, স্ট্রিমিং ভিডিও, উচ্চক্ষমতা সম্পন্ন কমপিউটারের ব্যবহার যত বাড়ছে, দূরসংযোগের পরিকাঠামোর উপর চাপও তত বাড়ছে৷ টেলিকম সংস্থাগুলি অবশ্যই অতিরিক্ত কেব্ল বিছিয়ে এই অতিরিক্ত চাহিদা মেটাতে পারে৷ কিন্তু, তার ফলে ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়াবে৷ বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, গ্রাহকদের হয় দ্বিগুণ খরচ দিতে হবে নতুবা তাদের এমন পরিষেবায় খুশি থাকতে হবে যেখানে বারবার ইন্টারনেট সংযোগ চলে যায়৷

২০০৫ সালে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বোচ্চ সংযোগ স্পিড ছিল ২ মেগাবিটস প্রতি সেকেন্ড৷ বর্তমানে বিশ্বের অনেক দেশেই ১০০ মেগাবিটস প্রতি সেকেন্ড স্পিডে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করা সম্ভব৷

বর্ষবরণে যৌন নিপীড়ন: ভিসির কার্যালয় ঘেরাও

viciবর্ষবরণের উৎসবে টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোটসহ কয়েকটি ছাত্র সংগঠন।

বুধবার দুপুর ১২টায় তারা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় বিভিন্ন ধরনের সেøাগান দিতেও শোনা যায় তাদের।

ঝিনাইদহে শ্রমিক লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

marder pঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদুল ইসলাম ওরফে সোনা মিয়া (৫৫) নামে শ্রমিক লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা হরা হয়।

সোনা মিয়া মেইন বাসস্ট্যান্ড পাড়ার মৃত আহাম্মদ মুন্সীর ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ড পাড়ার শ্রমিক লীগ কর্মী শহিদুল ইসলামের সঙ্গে অপর শ্রমিক লীগ কর্মী কালা ফারুখ ও মাসুদের মাছ চাষের স্থানীয় পাল্লাট বিল নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে মেইন বাসস্ট্যান্ডে শ্রমিক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সোনা মিয়ার সঙ্গে কালা ফারুখ ও মাসুদের কাথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রতিপক্ষের লাঠি ও ঘুষির আঘাতে সোনা মিয়া মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১০ ওভার খেলে বিএনপি বলছে আম্পায়ার খারাপ

hasan mahmud৫০ ওভারের খেলায় বিএনপি ১০ ওভার খেলে মাঠ ছেড়েছে। এর পর তারা বলে বেড়াচ্ছে যে মাঠ খারাপ, আম্পায়ার খারাপ।

গত ৩ সিটি নির্বাচন নিয়ে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে এ কথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ ওই সভার আয়োজন করে।

বিএনপির দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ক্রিকেটে একদিন খেলা হয় ৫০ ওভারের। সেই ৫০ ওভারের খেলা কেউ যদি ১০ ওভার খেলে মাঠ ছাড়ার পর বলে যে তাদের জোর করে হারানো হয়েছে তবে কি কেউ মেনে নেয়?

তিনি আরও বলেন, বিএনপি পুরো খেলা খেলেনি। তারা ৮ ঘণ্টার খেলা ৩ ঘণ্টা খেলে নিজেদের গুটিয়ে নিয়েছে। তাই পুরো খেলা না খেলে আপনি কাউকে দোষ দিতে পারেন না। কিন্তু বিএনপি বলে বেড়াচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়নি।

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কলকাতা সিটি নির্বাচনের চেয়ে নির্ঝঞ্জাট ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করেন সাবেক এই মন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনি নাকি এখন জেলায় জেলায় গিয়ে দলকে সংগঠিত করবেন। তবে যদি সন্ত্রাসীদের সংগঠিত করেন আপনাকে এবার ছাড়া হবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগের এই নেতা। সেই সঙ্গে খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর হত্যাকারীর মদদদাতা বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুর মুক্তিযোদ্ধ কাউন্সিলের কমান্ডার কাজী মোজাম্মেল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

সালমান খান দোষী সাব্যস্ত: ৫ বছর জেল

salman jel২০০২ সালে ভারতের মুম্বাইয়ে গাড়ি চাপায় দায়ের করা হত্যা মামলায় অভিনেতা সালমান খানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের জেল দিয়েছে আদালত।

বুধবার সকাল সাড়ে ১১টায় এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে আদালত।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে। এই দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন এবং দুজন আহত হন। সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সে সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা চললেও ২০১৪ সালের এপ্রিলে এই মামলায় নতুন করে বিচার শুরু হয়। এবার সালমানের বিরূদ্ধে আনা হয় দণ্ডনীয় নরহত্যার (কাল্পেবল হোমিসাইড) অভিযোগ।

গত এক বছর ধরে চলা এই মামলার আদালতে দেওয়া জবানবন্দিতে তার বিরূদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন সালমান। তিনি বলেন, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন না এবং মদ্যপানও করেননি।

এর কিছুদিন পরেই সালমানের গাড়ি চালক অশোক সিং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং সালমান মদ্যপ ছিলেন না।

গত মাসে জানানো হয় সালমানের এই মামলার চূড়ান্ত রায় ঘোষিত হবে ৬মে। মামলার রায়ের সময় উপস্থিত থাকার জন্য কাশ্মিরে সিনেমার শুটিং ফেলে মঙ্গলবার মুম্বাইয়ে এসে পৌঁছান সালমান।

চার শীর্ষ আইএস নেতার মাথার দাম ঘোষণা করল যুক্তরাষ্ট্র

is maloইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চার শীর্ষ নেতার মাথার দাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

টেক্সাসে এক হামলার পেছনে আইএসের হাত রয়েছে বলে মঙ্গলবার (০৫ মে) দায় স্বীকারের পরপরই সংগঠনটির ওই চার নেতার মাথার দাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুরষ্কারের মোট অর্থ ঘোষণা করা হয়েছে দুই কোটি ডলার। যে চার শীর্ষ নেতার খোঁজ বা তাদের সম্পর্কে কার্যকরী তথ্য দিতে পারলে এই অর্থ পুরষ্কার দেওয়া হবে, তারা হলেন- আব্দ আল-রহমান মুস্তফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদনানি, তারখান তাইউমুরাজোভিচ বাতিরাশভিলি ও তারিক বিন-আল-তাহার বিন আল ফালিহ আল-আওনি আল-হারজি।

এর মধ্যে আইএস নেতা আব্দ আল-রহমান মুস্তফা আল-কাদুলির মাথার দাম সবচেয়ে বেশি। তার ব্যাপারে কার্যকরী কোনো তথ্য দিতে পারলে বা খোঁজ দিতে পারলে সত্তর লাখ ডলার পুরষ্কার দেওয়া হবে। ধারণা করা হয়, ইসলামিক স্টেটের শীর্ষ পর্যায়ের নেতা হওয়ার পাশাপাশি তিনি সংগঠনটির প্রধান আবু বকর আল-বাগদাদির অত্যন্ত কাছের মানুষ।

এছাড়া আবু মোহাম্মদ আল-আদনানি ও তারখান তাইউমুরাজোভিচ বাতিরাশভিলির মাথার দাম ঘোষণা করা হয়েছে পঞ্চাশ লাখ ডলার করে। আর তারিক বিন-আল-তাহার বিন আল ফালিহ আল-আওনি আল-হারজির মাথার দাম ধরা হয়েছে ত্রিশ লাখ ডলার।

পুরষ্কার ঘোষণার সময় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়, আদনানি আইএসের একজন মুখপাত্র। এছাড়া বাতিরাশভিলি উত্তর সিরিয়ায় আইএস শাখার কমান্ডার ও হারজি সংগঠনটির আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রধান।

তবে এবারের ঘোষিত পুরষ্কারই সবচেয়ে বড় অংকের পুরষ্কার নয়। সবচেয়ে বড় অংকের পুরষ্কার ঘোষণা করা হয় আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির বিরুদ্ধে। ২০১১ সালের জুনে যুক্তরাষ্ট্র সরকার তার মাথার দাম ঘোষণা করে আড়াই কোটি ডলার।

এছাড়া আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মাথার দাম ঘোষণা করা আছে এক কোটি ডলার।

পদ্মাসেতু প্রকল্পে ড. ইউনূসের অবস্থান স্পষ্ট করার আহ্বান

younus kamalপদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূস সম্পৃক্ত কিনা তা স্পষ্ট করতে ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ড. ইউনূস জাতির সামনে এসে তাকে নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখা দিন। তিনি সম্মানিত ব্যক্তি। তাই তাকে নিয়ে কেন ধুম্রজাল থাকবে?

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

আরো দু-এক দিন থাকতে পারে মৃদু দাবদাহ

weather8খর বৈশাখে গুমোট গরমে প্রাণ আইঢাই। সামান্য শীতল হাওয়ার জন্য হাহাকার সবখানে।

আবহাওয়া অফিসের মতে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ।

আর দেশজুড়ে রয়েছে অংশত মেঘলা আকাশ। এ অবস্থায় ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। এর বাইরে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনোই থাকছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর একেই আবহাওয়ার পরিভাষায় বলা হচ্ছে মৃদু দাবদাহ। আরো দু-এক দিন থাকতে পারে মৃদু দাবদাহ।

ঢাবিতে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কর্মসূচিতে না যেতে চাওয়ায় এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের উক্ত হলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত আলী আহসান নামের বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকায় ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও সাধারণ ছাত্রদের গেস্টরুমে জড়ো করে তৎপরতায় বাধ্য করেন ছাত্রলীগ নামধারী কিছু নেতা।

গতকাল রাতে একইভাবে সাধারণ ছাত্রদের গেস্টরুমে ডেকে আনেন ছাত্রলীগের কর্মী আরিফ। ওই সময় আলী আহসান নামের এক ছাত্র গেস্টরুমে যাবেন না বললে তার সঙ্গে জেরা করেন আরিফ। পরবর্তী সময়ে আরিফ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের নিয়ে আলী আহসানকে হলের গেস্টরুমে বাতি বন্ধ করে মারধর করেন।

খবর পেয়ে হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হল কর্তৃপক্ষ প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আরিফকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং হল ছাত্রলীগের সক্রিয় কর্মী।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে আরিফ নামের এক শিক্ষার্থীকে পুলিশে দেয়া হয়েছে। সিনিয়র শিক্ষক রবিউল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীকে ফোনে সামাধান খুঁজতে বলেছেন বান কি মুন

banki munপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খুঁজে বের করতে বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

গত শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোনে মহাসচিব কী বলেছেন সে সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তার মুখপাত্র স্টিফান ডুজারিক।

সোমবার ওয়াশিংটনে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, শুক্রবার জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন।

শেখ হাসিনার প্রেস সচিব জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনসহ সরকারের সব কর্মকাণ্ডে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের পর জাতিসংঘের বিবৃতি আমরা দেখেছি এবং পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়াও দেখেছি। আসলে প্রধানমন্ত্রীকে মহাসচিব ঠিক কী বলেছেন?

জবাবে স্টিফান ডুজারিক বলেন, আমাদের কাছে কোনো বিবৃতি নেই যা আপনাদের জানাতে পারি। আমি মনে করি, মহাসচিব ঠিক সেভাবেই তার মত জানিয়েছেন, যেভাবে আমরা এখন ব্যক্ত করছি। তা হলো, বাংলাদেশের সব দলকে নিয়ে আলোচনা করে একটি রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা।

উল্লেখ, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব। পরে শেখ হাসিনার প্রেস সচিব জানান, জাতিসংঘের মহাসচিব সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে তার সন্তুষ্টির কথা জানিয়েছেন।