রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ভারতের রাজ্যসভায় স্থলসীমান্ত বিল পাসে আলোচনা

indiya rবাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল পাসে ভারতের রাজ্যসভায় আলোচনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার দুপুরে বিলটি উত্থাপন করেন।

এর আগে গত মঙ্গলবার বিলটি পাসে অনুমোদন দেয় ভারতীয় মন্ত্রিসভা।

রাজ্যসভায় পশ্চিমবঙ্গ বিধানসভার সিপিএমের সদস্য ঋতুব্রত ভর্ট্টাচার্য বলন, আমাদের দল শুরু থেকে ঐতিহাসিক এই বিল নিয়ে কথা বলে আসছে। বাংলাদশে স্বাধীন হলেও সেখানকার (ছিটমহলের) মানুষ আজও কোনো রাষ্ট্র পায়নি। তাই এই চুক্তি হওয়া খুব জরুরী। এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়িত হলে চ্যাম্পিয়ন হবে মানবিকতা আর সেরা খেলোয়াড় হবে ভারত। আমরা সেই সুযোগের সামনে দাঁড়িয়ে আছি।

একই বিধানসভার কংগ্রেসের সদস্য প্রদীপ ভট্টাচার্য বলেন, কংগ্রেস সরকার ছিটমহলের বাসিন্দাদের দুঃখ-কষ্ট বুঝে চুক্তি করেছিল। সেখানকার ছেলেমেয়ে এবং বাসিন্দারা পড়াশোনা, চিকিৎসার জন্য ভারত অথবা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকলে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হতে হয়। এটা এমন একটা পরিবেশ যে, সেখানে মাটি আছে কিন্তু দেশ নেই।

ওডিশা বিধানসভার বিজেডির সদস্য বৈষ্ণব পারিধা বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ স্বাধীনতা পেলেও কেন তারা দেশ পাবে না?

মহারাষ্ট্র বিধানসভার শিবসেনার এক সদস্য বলেন, চুক্তিতে আপত্তি নেই, কিন্তু অনুপ্রবেশে বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

আসাম বিধানসভার কংগ্রেসের সদস্য ভুবনেশ্বর কৈরালা বলেন, আসামকে বাদ দিয়ে বিল পাস করালে তা অসম্পূর্ণ হতো।

একই বিধানসভার বিপিএফের সদস্য বিশ্বজিত ভালোয়াড়ি বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ছিটমহল বিনিময় চুক্তি সম্পন্ন করে সেখানকার উন্নয়ন ঘটানো উচিত। যাতে করে নতুন করে স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য অনুপ্রবশে না ঘটে।

আসাম বিধানসভার সদস্য মনশিঙ্কর আইয়ারও বিলটি পাসে সম্মতি জ্ঞাপন করেন।

রাজ্যসভায় বিরোধী দলনতো গোলাম নবি আজাদ বলেন, আমরা যখন বিল পাশ করতে চেয়েছিলাম বিজেপি তখন বিরোধিতা করেছিল। খুশির কথা হলো, চেয়ার বদলের সাথে সাথে তাদের মনও বদল হয়েছে।

বাংলাদেশ-ভারত সিরিজ উপভোগ্য হবে

dalmiyaaaবুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগামী ৫ দিনের টেস্ট যুদ্ধের পর পর্দা নামবে দুই দেশের মধ্যকার পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজটির।

এরপর কিছুদিন বিরতি পাবে বাংলাদেশের ক্রিকেটাররা। এরপরই তাদের শুরু করতে হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি। আগামী জুনে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

এদিকে, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজটি দারুণ জমবে বলেই বিশ্বাস তার। জমজমাট একটি সিরিজ উপভোগের প্রতীক্ষায় রয়েছেন ‘বাংলাদেশের বন্ধু’ বলে খ্যাত ডালমিয়া।

ভারতের বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক এই সময়কে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই মন্তব্য করেছেন ডালমিয়া। তিনি বলেছেন, আমি তো সব সময় চেষ্টা করেছি বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়াতে।

ওরা যখন টেস্ট স্ট্যাটাস পেল, তখন আমি আইসিসি প্রেসিডেন্ট, আর আমি গ্লোবালাইজেশন অফ দ্য গেমে বিশ্বাসী সব সময়, ফলে…বাংলাদেশ নিজের মাটিতে তো ইদানীং বেশ ভাল খেলছে। এই তো পাকিস্তানকে ৩-০ হারিয়ে দিল ওয়ানডেতে।

তাই ভারত-বাংলাদেশ সিরিজ বেশ উপভোগ্য হবে, আমার আশা। আমি তো অপেক্ষা করছি আগ্রহ নিয়ে।

উল্লেখ্য, ৩টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল।

অবশেষে ইউনিসকে ফেরালেন শহিদ

paki younusইনিংসের ২৩তম ওভারে এবং পাকিস্তানের দলীয় ৫৮ রানের মাথায় দুই উইকেট পড়ে গেলেও আর উইকেটের দেখা মিলছিল না স্বাগতিক বোলারদের। তবে, ইনিংসের ৮৫তম ওভারে মোহাম্মদ শহীদের বলে শুভাগত হোমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরত যান ১৪৮ রান করা ইউনিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ তিন ইউকেটে ৩০৮ রান। আজহার ১২১ রানে ব্যাট করছেন। আজহার আর ইউনিস মিলে ২৫০ রানের বড় জুটি গড়েন।

দলীয় ৫৮ রানের মধ্যে দুই ওপেনার আউট হলেও ইউনিস খান ও আজহার আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের পার্টনারশিপে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় সফরকারীরা।

ইউনিস ১৪২ বল মোকাবেলায় ৯টি চার ও এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে, ১০টি চারের সাহায্যে আজহারের শতকটি আসে ২১২ বল থেকে।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে এ ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

মোহাম্মদ শহীদ নিজের দ্বিতীয় ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে মুশফিকের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ (৮ রান)। এর আগে আরেক পেস বোলার শাহাদাত চোটের কারণে মাঠের বাইরে চলে যান। তবে, প্রায় সোয়া এক ঘণ্টা পর মাঠে ফেরেন শাহাদাত। তবে, মধ্যাহ্ন বিরতির সময় অনুশীলন করতে গেলে আবারো চোট পান তিনি।

দিনের শুরুতে হাফিজকে হারিয়ে বেশ বড় ধাক্কা খায় সফরকারী পাকিস্তান। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারানো পাকিস্তানকে আরেকবার কাঁপিয়ে দেন মোহাম্মদ শহীদ। নিজের ষষ্ঠ ওভারে থার্ড স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন আজহারকে। তবে, ‘নো বল’ হওয়ায় এ যাত্রায় বেঁচে যান আজহার।

খুলনা টেস্টের ৬ উইকেট পাওয়া বাংলাদেশের সফল বোলার তাইজুলের শিকারে দলীয় ৫৮ রানের মাথায় সাজঘরে ফেরেন সামি আসলাম। চোটের কারণে বাইরে থাকা শাহদাত মাঠে ফিরলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ব্যক্তিগত ১৯ রান করা সামি আসলাম।

প্রথম সেশনের ২৮ ওভার ব্যাট করে পাকিস্তান মাত্র ৭০ রান তোলে। সেটিও দুই উইকেট হারিয়ে। কিন্তু, দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ১২৬ রান স্কোরবোর্ডে জমা করে সফরকারীরা। আর সেটি মাত্র ৩১ ওভার ব্যাট চালিয়ে। দিনের শেষ সেশনে ব্যাট করতে নামেন অপরাজিত থাকা আজহার আলি এবং ইউনিস খান।

দিনের শুরুতে বাংলাদেশের হয়ে বোলিং সূচনা করতে আসেন শাহাদাত হোসেন। আর পাকিস্তানের ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে আসেন গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ এবং সামি আসলাম।

মরাভোলায় আধডোবা কার্গোর সার মিশছে পানিতে

ship sinkপূর্ব সুন্দরবনের মরাভোলা নদীর ডুবোচরে আটকে পড়া সারবোঝাই কার্গো এমভি জাভা লেমুরকে এখনো উদ্ধার করা হয়নি। এর মধ্যে কার্গোর তলা ফেটে যাওয়ায় এটি কাত হয়ে কিছুটা ডুবে গেছে। এতে কার্গোতে থাকা সার মিশছে জোয়ারের পানিতে।

ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ক্ষতির আশঙ্কায় সুন্দরবন পূর্ব বিভাগ শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

৩ মে মংলা বন্দর থেকে কার্গোটি অন্তত ৩০০ টন সার নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।  ওই দিন বিকাল পাঁচটার দিকে মরাভোলার ডুবোচরে আটকা পড়ে কার্গোটি। গত সোমবার কার্গোর সার সরিয়ে নিতে এবং আটকে পড়া কার্গোটি উদ্ধারের জন্য মালিকপক্ষ অন্য দুটি কার্গো ঘটনাস্থলে পাঠায়। বুধবার দুপুরে উদ্ধারকাজ শুরু হয়।সন্ধ্যার দিকে আটকা পড়া কার্গোটির তলা ফেটে এক দিকে হেলে পড়লে এর আংশিক পানিতে ডুবে যায়।  বুধবার কার্গোটির আশপাশে কাউকে দেখা যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সুন্দরবন বিভাগের বন সংরক্ষক সুনীল কুমার কুণ্ডু, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক জয়নুল আবেদীন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিকদের সুনীল কুমার কুণ্ডু জানান, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উভয কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত বছরের ডিসেম্বর পূর্ব সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় শেলা নদীতে জ্বালানি তেলবাহী একটি কার্গো জাহাজ (ট্যাঙ্কার) ডুবে গিয়েছিল। ট্যাঙ্কারে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার জ্বালানি তেল ছিল। ওই তেল নদীতে ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

ইন্দোনেশিয়ায় ভূমিধস: নিহত চার, নিখোঁজ নয়

indoneshiyaইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে চার জন নিহত হয়েছে বলে জানা গেছে ও নিখোঁজ রয়েছ আরো নয় জন।

মঙ্গলবার পাইপলাইন বিস্ফোরণের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে। পশ্চিম জাভার একটি গ্রামে বিস্ফোরণের এ ঘটনায় আটটি বাড়ি ধ্বংস হয়ে যায় , গ্রামবাসীরা আটকা পড়ে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপ পূর্ব নাগরোহো জানান, ভূমিধসের ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

তিনি জানান, আরো ভূমিধসের আশংকায় এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে

মেয়র মান্নান ফের রিমান্ডে

mannan mগাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নানকে ফের এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

গাড়ি ভাংচুর ও পোড়ানো মামলায় বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ওই আদালতের বিচারক বেগম রেহেনা আক্তার শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেয়র মান্নানকে দু দফায় ৩তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গাজীপুর আদালতের পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এম.এ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক মান্নানকে আদালতে হাজির করেন। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ছয়টি মামলা রয়েছে। এ সবের মধ্যে তিনটিতে তিনি জামিনে রয়েছেন।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপি’র ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আগামী ১২ মে চার্জশীট শুনানীর জন্য দিন ধার্য্য করেন আদালত। মেয়র মান্নানের অপর আইনজীবি ডক্টর মো: সহিদুজ্জামান জানান, এর আগে মেয়র মান্নানকে ৪ ফেব্রুয়ারি রাতে নলজানি এলাকায় বাসে পেট্রোল বোমায় অগ্নিসংযোগের ঘটনার মামলায় গত ১২ ফেব্রুয়ারি ২ দিনের এবং কালিয়াকৈর থানায় বাসে অগ্নিসংযোগ ও বাসের হেলপার নিহতের ঘটনার মামলায় গত ৬ এপ্রিল আরো এক দিনের রিমান্ড মঞ্জর করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুজাহিদের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

mujahidমানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল শুনানি ৪র্থ দিনের মতো শেষ হয়েছে। আগামী সোমবার আপিলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশর মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

আদালত থেকে বের হয়ে অ্যাডভোকেট শিশির মনির জানান, আজ প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশ ও আসামিপক্ষের একজন সাক্ষীর জবানবন্দির পাঠ করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের দেওয়া রায়ের অংশ বিশেষ পাঠ করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪ ও ৫ মে তার বিরুদ্ধে দেওয়া রাষ্ট্রপক্ষের অন্যান্য সাক্ষীদের জবানবন্দি পড়ে শুনানো হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭ টি অভিযোগের মধ্যে ৫ টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

বিআরটিএর ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক শো-কজ, নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

obaidul22কর্তব্যে অবহেলার জন্য বিআরটিএ ইকুরিয়া অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২জন সহকারী পরিচালককে শো-কজ এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ’র অফিস আকষ্মিক পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর সিনিয়র তথ্য অফিসার আবু নাছের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকষ্মিক পরিদর্শনকালে মন্ত্রী বিআরটিএ অফিসের নির্ধারিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০জন বহিরাগতদের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন, সহকারী পরিচালক আব্দুস সাত্তার ও আবু আশরাফ সিদ্দিকীকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশনা দেন।

পাশাপাশি ইকুরিয়া অফিসের নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ আনসারের প্লাটুন কমান্ডার কাউছার আহম্মেদকেও প্রত্যাহারের নির্দেশ দেন।

ছাত্রদলের কর্মসূচিতে পরিবর্তন

satrodolজাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।

যদিও ছাত্রদল ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বাদ আসর নয়াপল্টন বিএনপি কর্যালয়ের সমানে মিলাদ ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নিয়ে ছিলো ছাত্রদল।

কিন্তু ঐ দিন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিজ গৃহে কুলখানি অনুষ্ঠান থাকায় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠানটি আগামী শনিবার  অনুষ্ঠিত হবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়। তবে  শুক্রবারে পূর্ব ঘোষিত কর্মসূচি দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে মিলাদ ও দোয়া মাহফিল যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান উক্ত কর্মসূচি অনুমোদন করেন এবং যথাযথ ভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিট সমূহকে নির্দেশ প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়, গত রবিবার দিন সকালে নাসির উদ্দিন আহমেদ পিন্টু বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাঁকে ঔষধ না দিয়ে এবং যথা সময়ে হাসপাতালে না নেওয়ায় তাঁর মৃত্যু হয়।

ইসলামিক পার্টির চেয়ারম্যানের ইন্তেকাল

mobin২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেছেন। ব্র্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ল্যাবএইড হসপিটাল-এ চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সোয়া তিনটায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি  স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

বাংলাদেশ ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান জানিয়েছেন, গত ২৯ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩০ এপ্রিল তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ১ মে ল্যাবএইড হসপিটালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায়ই আজ তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও পার্টির নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।