রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ইসকো মান বাঁচাল রিয়ালের

real iskoচ্যাম্পিয়ন্স লিগে জুবেন্তাসের কাছে হারের পরে ছন্দই কেটে গিয়েছে রিয়ালের ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্যন্ত পেনাল্টি নষ্ট করছেন ৷শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হারতে হারতে কোনওক্রমে ড্র করল কার্লো অ্যানসেলোত্তির দল ৷ ম্যাচটি ২-২ গোলে ড্র হলো ৷ এই ম্যাচে পয়েন্ট নষ্টের পরে লা লিগা চ্যাম্পিয়নশিপের দৌড়ে বার্সেলোনার কাছে পিছিয়ে পড়ল রিয়াল ৷

এদিন শুরু থেকে নিজস্ব ছন্দ মেলে ধরতে পারেনি রিয়াল ৷ বরং প্রথমার্ধে দাপট দেখিয়েছে ভ্যালেন্সিয়া ৷ ম্যাচের ১৯ মিনিটে পাসোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া ৷ ২৬ মিনিটে জাভি ফুয়েগো দলের পক্ষে ব্যবধান বাড়ান ৷ দু’গোলে এগিয়ে যাওয়ার পরে মনে করা হয়েছিল পয়েন্ট খোয়াতে চলেছে রিয়াল ৷ এরপর প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রোনাল্ডো পেনাল্টি নষ্ট করলে এই অনুমান আরও দৃঢ় হয় ৷ বিরতির পরে অবশ্য ঘুরে দাঁড়ায় রিয়াল ৷ ৫৬ মিনিটে পেপে গোল করে ব্যবধান কমান রিয়ালের পক্ষে ৷ ৮৪ মিনিটে ইসকো সমর্থকদের মুখে হাসি ফোটান ৷ ২-২ হওয়ার পরে অবশ্য আর গোল করতে পারেনি রিয়াল

পাওলির ‘মনের মানুষ’-এর হদিশ

pawli‘কালবেলা’র মাধবীলতা থেকে ‘চার অধ্যায়’-এর এলার মধ্যে দিয়ে দর্শক মন ছোঁয়া হয়েছিল আগেই। এর পর ‘মনের মানুষ’-এর হাত ধরে সোজা ‘বেডরুমে’ পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে মুম্বাইয়ের মাটিতে ‘হেট স্টোরি’র মধ্যে দিয়ে নিজের সাফল্যকে ধরে রেখেছিলেন টলিউডের কৃষ্ণকলি। তিনি পাওলি দাম। এত দিনে তার ‘মনের মানুষ’-এর খোঁজ পেলেন নায়িকা। আসামের গৌহাটির এক রেস্তোঁরা মালিক অর্জুন দেবই সেই ভাগ্যবান।

পাওলি অভিনীত ‘পারাপার’ মুক্তি পাওয়ার পর এক অনুষ্ঠানে আলাপ হয় পাওলি-অর্জুনের। প্রথম সাক্ষাতের সেই ভালো লাগা ‘ভালবাসা’ হয়ে উঠতে বেশি সময় নেয়নি। প্রকাশ্যে কিছু না বললেও, পাওলির হোয়াট্সঅ্যাপ প্রোফাইলে দু’জনের ছবি অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়েছে তার ভক্তদের।

প্রবাসী বাঙালি অর্জুন পড়াশোনার জন্য কিছু দিন সানফ্রানসিস্কোতে ছিলেন। এখন মাসে অন্তত এক বার কলকাতায় তাকে আসতেই হয় ‘মাধবীলতা’র জন্য। কখনও আবার কাজের ফাঁকে ‘মনের মানুষ’-এর কাছ ছুটে যান ‘কাগজের বউ’ পাওলিও।

বাংলা সিরিয়াল থেকে অভিনয় শুরু করে হিন্দি ছবি ‘হেট স্টোরি’- মাঝে ২০১২ সালে ‘কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ হাজির থেকে আন্তর্জাতিক স্তরেও নিজের নাম খোদাই করেছেন পাওলি দাম। এ মেয়ের মন চুরি করা কী আর যার তার কাজ! তাই আপাতত শিরোনামে অর্জুন দেব।

আল কায়েদার সদস্য ঘোষণা করা হলো সাংবাদিককে

jaidanএবারে এক সাংবাদিকের নামে আল কায়েদার সদস্য তকমা এঁটে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানে আল জাজিরার ব্যুরো চিফ আহমেদ মুয়াফফক জাইদানকে আল কায়েদার সদস্য হিসেবে ঘোষণা করল ওয়াশিংটন।

এদিন ওয়াশিংটন সূত্রে একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের জঙ্গি সংগঠনের প্রতিনিধিদের নাম রয়েছে। সেখানেই নাম রয়েছে জাইদানের।

সূত্রের খবর, জাইদান সিরিয়ার বাসিন্দা। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে নানান ঝুঁকিপূর্ণ খবর সংগ্রহণ করেছেন তিনি। এমনকি নিজের কর্মজীবনে সাক্ষাৎকার নিয়েছেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। বাদ পরেনি আল কায়েদা ও তালেবানের অন্যান্য নেতারাও।

২০১২ সালের জাতীয় নিরাপত্তা এজেন্সি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেশ করে। সেখানেই প্রথম জাইদানের ছবি প্রকাশ করে বলা হয় যে সে আল কায়েদার সঙ্গে যুক্ত। এর পর কেটে গিয়েছে আরও তিন বছর। অনেক তথ্য নিয়ে ফের একবার জাইদিনের নামও প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

যাত্রা শেষ করছে মাইক্রোসফট

microsoft10পথ চলা শেষ করছে মাইক্রোসফট৷ টেক জায়েন্ট ইউরোপিও এই সংস্থাটি অবশেষে তাদের অপারেটিং সিস্টেম আপডেট বন্ধ করতে চলেছে৷ সংস্থার তরফে জেরি নিক্সন এই কথা জানান৷

তিনি সংবাদ সংস্থাকে জানান, মাইক্রোসফট উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম আপডেট করে উইন্ডোজ-১১ বাজারে আনবে না৷  মাইক্রোসফটের উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমই সর্বশেষ ভার্সন৷ যা এখন বাজারে আনা হয়নি৷ বর্তমানে মাইক্রোসফটের উইন্ডোজ-৮.১ অপারেটিং সিস্টেমটিই সর্বাধুনিক৷

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে চলতি বছরের জুন মাসেই তারা বাজারে আনছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০৷ তবে উইন্ডোজ-১০ বন্ধ করে কোন অপারেটিং সিস্টেম বাজারে আনা হবে তা অবশ্য মাইক্রোসফটের তরফে কিছু জানানো হয়নি৷

ভারতের তিন গ্রামের আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি!

sex worker indiaসমাজ কিংবা সংস্কৃতি যে কারণেই হোক বিশ্বের অনেক জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের মূল উৎস। এই অবস্থা থেকে পিছিয়ে নেই ভারতও। দেশটির বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের প্রধান উৎস।

১. নাতপুরা, উত্তরপ্রদেশ
উত্তর প্রদেশের নাতপুরা গ্রামের পাঁচ হাজার বাসিন্দার আয়ের মূল উৎস ‘পতিতাবৃত্তি’। গত চারশো বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা।

২.  দেবদাসিস, কর্নাটক
কর্নাটকের দেবদাসিসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়৷  এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারাজীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। এদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি।

৩. ওয়াদিয়া, গুজরাট
পরিবারকে চালানোর জন্য এ গ্রামের নারীরা পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এ গ্রামের পুরুষরা। এ গ্রামের লোকদেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি।

আজ চালু হচ্ছে বিনামূল্যে বিশেষ ইন্টারনেট সেবা

internet10আজ থেকে চালু হতে যাচ্ছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা। এতে ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।

ইন্টারনেট ডট ওআরজি থেকে একটি এ্যাপলিকেশন ব্যবহার করে, বাংলাদেশের একটি মোবাইল সেবা প্রদানকারী অপারেটরের গ্রাহকেরাই প্রাথমিকভাবে এটি ব্যবহার করতে পারবেন।

পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারবেন একজন গ্রাহক। ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।

আর সেই সঙ্গে প্রয়োজনীয় আরো কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ডট ওআরজি’তে ব্যবহারের উপযোগী করে তৈরি করার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

sundorban10সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা বনদস্যু ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিহত দুজনই বনদস্যু ‘মাইঝ্যা বাহিনীর’ সদস্য। এরা হলেন- বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ আলমগীর (৩৫) এবং সদস্য রিপন (৩০)।

ঘটনাস্থল থেকে ১৩টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও একশ গুলি উদ্ধার করা হয়েছে বলে ওই র্যাব কর্মকর্তা জানান।

মেজর আদনান বলেন, মাইঝ্যা বাহিনীর সদস্যরা গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া, ফেয়ারওয়ে বয়া এবং নন্দবালা খাল এলাকায় জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ ও চাঁদা আদায় করে আসছে।

এ বাহিনীর প্রধান ‘মাইঝ্যা’ তার সহযোগীদের নিয়ে ওই এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযানে যায় বলে জানান আদনান।

“দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর দস্যুরা বনের গহীণে চলে গেলে র‌্যাব সেখানে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।”

পরে সুন্দরবনের জেলে ও বাওয়ালীরা নিহত দুজনকে মাইঝ্যা বাহিনীর সদস্য বলে সনাক্ত করে বলে মেজর আদনান জানান।  র‌্যাব লাশ দুটি বাগেরহাটের মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

‘সালাহউদ্দিন র‌্যাবের কাছেই আছে’

khaleda100সালাহউদ্দিন আহমেদ  র‌্যাবের কাছেই আছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কাল (রোববার) দুই মাস হয়ে যাচ্ছে আমরা সালাহউদ্দিনের কোনো খোঁজ পাইনি। সালাহউদ্দিন র‌্যাবের কাছেই আছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক। অন্যথায় যেখান থেকে তাকে তুলে নেয়া হয়েছে সেখানে রেখে আসা হোক। সালাহউদ্দিনের কোনো ক্ষতি হলে এর পরিণতি ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থলসীমান্ত চুক্তির বিল পাস কোনো দলের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেন খালেদা জিয়া। বলেছেন, কোনো দলের দালালিতে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে  ভারত এই সীমান্ত চুক্তির বিল পাস করেছে।

সিটি নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। সেজন্যই তারা  পুলিশ ও সন্ত্রাসের আশ্রয় নিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে।”

তিনি বলেন, “পেট্রলবোমার সঙ্গে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই পেট্রলবোমা হামলা চালিয়েছে। মানুষ পুড়িয়ে মেরেছে।”

খালেদা জিয়া বলেন, “দেশে এখন গণতান্ত্রিক সরকার নেই।  এটি পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। এজন্যই এখন পুলিশ নিজেরাই বলছে- আমরাই এই সরকারকে টিকিয়ে রেখেছি। তাদের যতদিন দয়া হবে ততদিন এই সরকারকে ক্ষমতায় রাখবে।”

এর আগে নবনির্বাচিত আইনজীবী নেতারা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আইনজীবী নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এড. নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি  মো. মাজম আলী খান, সহ-সভাপতি মো. রাশিদুল হাসান, মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বড় বাজেটে সার্থকতা নেই

51939_Photo1431160322দ্রব্যমূল্য হ্রাস, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি মেটানো এবং মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বর্তমান সরকারের মেয়াদের দ্বিতীয় অর্থবছর। শিক্ষা, কৃষি ও মানবসম্পদ উন্নয়নসহ বেশ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ ও ব্যয়ের যোগ-বিয়োগ করে নামমাত্র বড় বাজেট প্রণয়নের মধ্যে কোনো সার্থকতা নেই। তাদের মতে, ঘোষিত বাজেটের যথাযথ বাস্তবায়ন করা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হলেই সার্থকতা আসবে। একইসঙ্গে বাজেট বাস্তবায়নে সরকারের দক্ষতা বাড়াতে হবে।

প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, ক্রমেই জাতীয় বাজেট বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে সরকার। এ জন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্বচ্ছতা প্রয়োজন। রাজস্ব আয়ের উৎসগুলো যথাযথভাবে নির্ধারন করে বেশি করে আয়ের উৎস তৈরি করার জন্য সরকারকে পরামর্শ দেন প্রবীন এই অর্থনীতিবিদ।

এদিকে এবার বাজেটের আকার প্রায় তিন লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। অর্থমন্ত্রী বাজেটে ভর্তুকি কমানোর চেষ্টা নিলেও বাস্তবে ভর্তুকি বাড়বে বলে কেউ কেউ মনে করেন। সরকার কর অবকাশ সুবিধা বাড়ানোর বিপক্ষে মত দিলেও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এর পক্ষে মত দিয়ে আসছেন।

শুক্রবার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘উচ্চাভিলাষী শব্দটি আমি পছন্দ করি। এটা শুনতেও আমি অভ্যস্ত। ২৭ বছর আগে আমি মন্ত্রী ছিলাম। তখন ছিল ৩ শতাংশ প্রবৃদ্ধি। আমি ছয় বছরে বাড়িয়েছি ৩ শতাংশ। ৯২ হাজার কোটি টাকা থেকে এখন বাজেট হচ্ছে তিন লাখ কোটি টাকা। আমার টার্গেট সাত লাখ কোটি টাকার বাজেট দেওয়া। আমাদের সরকারের সর্বোচ্চ প্রবৃদ্ধি এ বছর হবে।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী অর্থবছরে একটি বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা সরকারের দায়িত্ব। বাজেটের আর্থিক কাঠামো (আয়-ব্যয়ের প্রাক্কলিত হিসাব) বিশ্বাসযোগ্য নয়। সরকার জানে, রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন হবে না, সে হিসাবে খরচও হবে না। তাই বাজেট প্রণয়নে বিদ্যমান নীতি পরিবর্তন করতে হবে। অর্থনীতির বাস্তবতার আলোকে বাজেট করতে হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, বাজেট বাস্তবায়নে সরকারের পদক্ষেপ আরো বাস্তবমুখী হওয়া দরকার। তবে বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। এজন্য রাজনৈতিক সদিচ্ছা, উন্নয়ন প্রশাসনে দক্ষতা, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।

ধনী-গরীব বৈষম্য প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আয় বৈষম্য কমিয়ে আনতে বাজেটে কর্মপরিকল্পনা থাকা উচিত। সরকারের উন্নয়ন কার্যক্রমও ঢাকাকেন্দ্রিক। স্থানীয় উন্নয়ন কম। এর মানে হচ্ছে, জাতীয় বাজেটের বাস্তবায়ন হচ্ছে না।

বাস্তবায়ন হয় না- এমন প্রকল্প তালিকা থেকে বাদ দিতে হবে। অর্থ বরাদ্দ বাড়ানো হলে তা যদি লুটপাট ও অনিয়মের মাধ্যমে প্রভাবশালী গোষ্ঠী আত্মসাৎ করে তবে জনসাধারণের কোনো উপকার হবে না। বাজেট বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার বলে মনে করেন দেশের এই প্রবীন অর্থনীতিবিদরা।

বোলাররা অনেক পিছিয়ে আছে: মুশফিক

একটি টেস্ট ম্যাচ জিততে প্রতিপক্ষের বিশ উইকেট নেওয়া আবশ্যক কর্ম। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বাংলাদেশ সেটি করতে পারলো কই। দুই টেস্ট মিলে বাংলাদেশ পাকিস্তানের উইকেট নিতে পেরেছে ২৪টি। খুলনায় ১০টি, ঢাকায় দুই ইনিংস মিলে ১৪টি। শনিবার ম্যাচ সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম সহজ স্বীকারোক্তিই দিয়েছেন। বলেছেন, উইকেট না নিলে ম্যাচ জেতা সম্ভব নয়। আবার প্রতিপক্ষ ৫০০/৬০০ রান করে বসলে ব্যাটিং করতে নামাটাও বাড়তি চ্যালেঞ্জের হয়ে যায়।

ওয়ানডেতে ব্যালেন্সড হলেও টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণ সত্যিই ম্যাড়ম্যাড়ে। নেই সত্যিকারের পেসার, স্পিনটাও তেমন ধার সমৃদ্ধ হচ্ছে না। অতীতের তুরুপের তাস সাকিব আল হাসান তো এবার বলতে গেলে, নিষ্ক্রিয়ই ছিলেন। শহীদের মতো অনভিজ্ঞ, তাইজুলের মতো তরুণদেরই টানতে হয়ে বোলিং আক্রমণ। মুশফিকের মতে, ভবিষ্যতে টেস্ট জিততে হলে বোলারদের নিয়ে কাজ করতেই হবে। বর্তমান সময়ে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা সত্যিই পিছিয়ে আছেন।

সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে আমরা গত কয়েক মাস, এমনকি গত গয়েক বছর ধরে আলোচনা করেছে। আপনি যদি খেয়াল করে  দেখেন, জিম্বাবুয়ের কথা বাদ দিলে আমরা কোনো দলের বিপক্ষেই ২০ উইকেট নিতে পারিনি। সত্য বলতে, আপনি যদি অন্যান্য টেস্ট খেলা দলগুলোর দিকে দেখলেও  দেখবেন তাদের পেসাররা যেভাবে পরিকল্পনা করে বোলিং করে, নতুন বা পুরোনো বলে তারা যেভাবে খেলে, ওইখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেখানে কিভাবে কার্যকর বোলিং করা যায়, রান কম দেওয়া যায় এবং আক্রমণাত্মক বোলিং করতে হয়। আমার মনে হয় এখানে বোলাররা অনেক পিছিয়ে আছে। সে তুলনায় ব্যাটসম্যানরা অনেক উন্নতি করেছে। কিন্তু বোলারদের খুব কমই দেখা যায় আলাদাভাবে কাজ করতে। এর দায়টা আমাদেরই। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারছি না বা লিড করতে পারছি না। ভবিষ্যতে এটা আমাদের দেখতে হবে। জিততে হলে আমাদের  বোলার লাগবে। তাদেরকেও শিখতে হবে পাঁচটা দিন কিভাবে ভালো বোলিং করা যায়, প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করা যায়।”

পঞ্চম দিনে যাচ্ছে না ঢাকা টেস্ট, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু শনিবারও বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছেন। তাদের উল্লেখ করে বললে বলতে হয়, তামিম, মাহমুদউল্লাহ, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কথা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং প্ল্যান সম্পর্কে মুশফিক বলেন, “নিজেদের সাধারণ খেলা খেলার পরিকল্পনা ছিলো। মিডল অর্ডারের কেউ কেউ চেষ্টাও করেছে। তাদের উচিত ছিল পরিস্থিতি চিন্তা করে খেলা। এমন পরিস্থিতিতে এই উইকেটে সব মারা বা সুইপ করা অনেক কঠিন হয়েছে যায়। কারণ এটি ছিলো চতুর্থ দিনের উইকেট। সব মিলিয়ে আমাদের চিন্তা ছিল আজকের প্রথম এক ঘণ্টায় টপ অর্ডারের বড় একটা জুটি গড়া। কারণ আমাদের একজন ব্যাটসম্যান কম, রাজীব ব্যাটিং করতে পারবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা তা পারিনি। লাঞ্চের আগেই চারজন আউট হয়ে গেছে। তখনই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।”