রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে মোদি

modi bongoরাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দুপুর ১২টা ৩৮ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মোদি হোটেল সোনারগাঁও থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

বঙ্গভবনে পৌঁছার রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বর্তমানে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করছেন তিনি। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে, সকালে পৌনে ৯টায় রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের মাধ্যমে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন মোদি। ঢাকেশ্বরীতে মিনিট দশেক পূজা-অর্চনা করে রামকৃষ্ণ মিশনের দিকে রওয়ানা হন তিনি।

৯টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশন ও মঠ পরিদর্শনে পৌঁছে সেখানে প্রার্থনা করেন মোদি। প্রায় ২০ মিনিট অবস্থানের পর মিশন ও মঠ ছেড়ে বারিধারায় তার দেশের দূতাবাসের উদ্দেশে রওয়ানা হন ভারতীয় প্রধানমন্ত্রী।

দূতাবাসে পৌঁছে মোদি একটি বকুল চারা রোপণ করেন। এরপর তিনি দূতাবাসের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেন। পাশাপাশি বাংলাদেশে তার সরকারের ছয়টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন এবং সরকারকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন।

দূতাবাসের কর্মসূচি শেষে মোদি হোটেল সোনারগাঁওয়ে ফিরে যান। বঙ্গভবনে মধ্যাহ্নভোজের পর আবারও হোটেলে ফিরবেন মোদি।

এরপর সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ বক্তব্য দিয়ে নিজ দেশের উদ্দেশে রওনা হবেন।

দুই শর্তে জামিন পেয়েছেন সালাহ উদ্দিন

salauddin7দুই শর্তে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত।

সালাহ উদ্দিনের পক্ষে ফের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে শুক্রবার বিকেলে জামিন দেন বিচারক।

সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী জানান, আদালত সালাহ উদ্দিনকে প্রতি মাসে হাজিরা এবং শিলং না ছাড়ার শর্তে জামিন দিয়েছেন।

এর আগে গত ২২ মে উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনের পক্ষে জামিন আবেদন করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে ইন্টারপোলের ঢাকা অফিসের রেড নোটিস থাকার কথা জানিয়ে ওই আবেদন নামঞ্জুর করেছিল আদালত।

গত ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেয়া হয়েছিল।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়।

গত ১১ মে রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর ২৬ মে সালাহ উদ্দিনকে প্রথম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান।

বুকে ব্যথার অভিযোগ করায় আদালতের নির্দেশনায় সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে নেগ্রিমস হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

বরিশালে জাতীয় পার্টির দুই গ্রুপ মুখোমুখি

ershaddবরিশালে সোমবার জাতীয় পার্টির মহানগর সম্মেলন ঘিরে দলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।

এক পক্ষে আছেন মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক কাউন্সিলর এ কে এম মর্তুজা আবেদীন এবং অন্য পক্ষে জেলার সাবেক সভাপতি মহসিন-উল ইসলাম হাবুল। দুই পক্ষের দাবি, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন।

বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে সোমবার জাতীয় পার্টির মহানগর সম্মেলন হওয়ার কথা রয়েছে। একই দিনে জেলা জাতীয় পার্টি ওই জায়গায় সমাবেশ আহ্বান করেছে। কর্মসূচি সফল করতে সংবাদ সম্মেলনও করেছে দুই পক্ষ।

শনিবার সকাল থেকেই অশ্বিনীকুমার হল চত্বরে প্যান্ডেল নির্মাণের কাজ করছে মহানগর জাতীয় পার্টি। তারা সম্মেলন উপলক্ষে ছাপানো নিমন্ত্রণপত্র বিলি করেছে। তাতে দলের প্রধান এইচ এম এরশাদ ছাড়াও মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাসহ কেন্দ্রীয় নেতাদের নাম আছে।

সংবাদ সম্মেলনে প্রস্তুতি পরিষদের সদস্যসচিব আলতাফ হোসেন জানান, জাতীয় পার্টির মহানগর সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সে অনুযায়ী হল বুকিং এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে এখনো কাউকে অনুমতি দেয়া হয়নি।

এদিকে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া জাতীয় পার্টির সাবেক জেলা সভাপতি মহসিন-উল ইসলাম এবং সাধারণ সম্পাদক মীর জসিমউদ্দিন জানান, যারা জাতীয় পার্টির মহানগরের সম্মেলন করতে চাইছেন, তারা দলের অতি ক্ষুদ্র একটি অংশ। বিভ্রান্তি সৃষ্টি করতে ওই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

তাদের দাবি, জাতীয় পার্টির নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের বাদ দিয়ে এবং তাদের না জানিয়ে সম্মেলন করা হচ্ছে। বিষয়টি দলের প্রধান জানেন না। এমনকি বরিশালের নেতা এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য রত্না আমিনসহ কাউকেই জানানো হয়নি।

তিনি জানান, তৃণমূলের নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী ৮ জুন বরিশাল অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ আহ্বান করা হয়েছে। পুলিশ ও সিটি করপোরেশনের অনুমতি চাওয়া হয়েছে। যদি এই সমাবেশে কেউ বাধা দেয়, তাহলে তা প্রতিহত করা হবে।

এ ব্যাপারে মহানগর জাতীয় পার্টি মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ কে এম মুরতজা আবেদীন বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অনুযায়ী সম্মেলন হচ্ছে। গত জানুয়ারি থেকে সম্মেলন করার জন্য তারিখ দেওয়া হয়। তাদের (মহসিন-উল ইসলাম হাবুলের) কারণে কয়েকবার তারিখ পরিবর্তন করা হয়েছে। তাঁরা পার্টিতে আছেন পদ-পদবির জন্য। তাদের হুমকিতে ভয় পাই না। সম্মেলনে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, জাতীয় পার্টির দুই পক্ষই সম্মেলন এবং সমাবেশ করার জন্য পৃথক আবেদন করেছে। কোনো পক্ষকে অনুমতি দেওয়া হয়নি। তবে যারা আগে আবেদন করেছেন তাদের বিষয়টা বিবেচনায় নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন কোনো কার্যক্রম হলে ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৫ জানুয়ারি জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর কমিটি ভেঙে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে মোদির সৌজন্য সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
 
 

কলা ও মোচার পুষ্টিগুণ

bananaঅত্যন্ত উপকারী ফল কলা। এতে রয়েছে শরীরের শক্তি বর্ধনকারী সুকরোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফাইবারের মত উপাদান। গবেষণায় জানা যায় মাত্র দুইটি কলা প্রায় ৯০ মিনিট পূর্ণোদ্যমে কাজ করার মতো শক্তি যোগায়। এছাড়া বিশ্বের ক্রীড়াবিদদের ডায়েটের অন্যতম ফল হলো কলা। এই কলা কেবল শরীরে শক্তিই যোগায় না  বরং মানসিক, শারীরিক অনেক অসুস্থতা থেকে রক্ষা করে।

জেনে নেয়া যাক কলার প্রাকৃতিক গুণ বৈশিষ্ট্য।

কলার পুষ্টিগুণ 

কলা একটি প্রাকৃতিক ঔষধ এতে রয়েছে শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণের সমন্বয়। কলায় শর্করা, সামান্য আমিষ, কিঞ্চিত ফ্যাট, পর্যাপ্ত খনিজ লবণ ও যথেষ্ট আঁশ আছে। খনিজ লবণের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ।

হতাশা কাটায়

ভয় পাবেন না, কলা খেলে আপনার হতাশা বাড়বেনা। কলাতে ট্রিপ্টোফ্যান নামক রাসায়নিক উপাদান রয়েছে যেটা সেরোটোনিনে রূপান্তরিত হয়। যারা হতাশাগ্রস্থ তাদের সেরোটোনিন লেভেল কম থাকে। কলা খেলে সেরোটোনিন লেভেল বেড়ে যায়, মন-মেজাজ ফুরফুরে থাকে, হতাশা কেটে যায়।

প্রি-মিনস্ট্রুনাল সিন্ড্রোম

মেয়েদের প্রতি মাসে হরমোনাল পরিবর্তন জনিত কারণে ঋতুস্রাব হয়, তার পূর্বে যে প্রি-মিনস্ট্রুয়াল সিন্ড্রোম দেখা যায় কলা খেলে সেটা অধিকাংশে কমে যায়। কলাতে ভিটামিন বি-৬ থাকে, যা রক্তের সুগার নিয়ন্ত্রণ করে, মুড ভালো রাখে।

রক্তশূন্যতা বা এনিমিয়া

কলাতে প্রচুর আয়রণ থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, ফলস্বরূপ রক্তশূন্যতা বা এনিমিয়া প্রতিরোধ হয়।

উচ্চ রক্তচাপ

কলাতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকে এবং লবণ কম থাকে যা উচ্চরক্তচাপ ও স্ট্রোকের সম্ভাবনা প্রায় ৪০% কমিয়ে দেয়।

কোষ্ঠকাঠিন্য

কলাতে যথেষ্ট ফাইবার থাকে তাই রেগুলার কলা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন।

হ্যাংওভার

যারা মাদকাসক্ত তাদের জন্য কলার সাথে মধু এবং দুধ মিশিয়ে খেলে আসক্তি পরবর্তি ইফেক্ট কমে যাবে। কলা আমাদের পাকস্থলিকে কার্যক্ষম করতে সহায়তা করে, মধু রক্ত সুগার বৃদ্ধি করে শক্তি যোগায় আর দুধ পুরা শারীরিক ব্যবস্থাপনাকে সচল রাখতে সাহায্য করে।

বুকে জ্বালা-পোড়া

যাদের গ্যাস্ট্রিক বা আলসার রয়েছে, যারা বুকে জ্বালা পোড়া অনুভব করেন তাদের জন্য কলা প্রাকৃতিক এন্টাসিড হিসাবে কাজ করে। তাই গ্যাস্ট্রিকের রোগীদের নিয়মিত কলা খাওয়া উচিত।

পোকামাকড়ের কামড়

কোথাও পোকামাকড় কামড় দিলে কোনো মলম দেবার আগেই যদি কলা সেই জায়গাতে দেয়া যায়, তাহলে লাল হয়ে ফুলে যাওয়া ভাবটা কমে যায়।

অতিরিক্ত ওজন

কলা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। কলাতে পর্যাপ্ত শক্তি বর্ধনকারী সুগার রয়েছে যা একই সাথে ক্ষুধা নিবারণ করে এবং অতিরিক্ত ওজন থেকে রক্ষা করে। তাই কাজের ফাঁকে ফাঁকে ফাস্ট ফুড না খেয়ে কলা খান।

তাপমাত্রা নিয়ন্ত্রণ

গর্ভবতী মহিলাদের শারীরিক ও মানসিক যে চাপের জন্য উচ্চতাপমাত্রা হয়ে থাকে সেটা কলা খেলে ঠাণ্ডা এবং নিয়ন্ত্রণে আসে।

ধূমপান ও টোব্যাকো আসক্তি

যারা ধূমপায়ী তাদের ধূমপান ত্যাগ করার জন্য কলা অন্যতম উপকারী ফল। কলাতে ভিটামিন বি-৬, বি-১২, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে যা নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে এবং ধূমপান ত্যাগের জন্য শরীরকে তৈরি করে।

অতিরিক্ত চাপ

কলাতে পটাশিয়াম রয়েছে যা আমাদের ব্রেইনে অক্সিজেন সরবরাহতে সাহায্য করে, পানির সাম্যতা নিয়ন্ত্রণ করে। যখন আমরা কাজের জন্য অতিরিক্ত চাপের মধ্যে থাকি তখন পটাশিয়াম লেভেল কমে যায় তাই কলা খেলে অতিরিক্ত চাপের সময়ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়।

কলাকে বিভিন্ন রোগের প্রাকৃতিক ঔষধ বলা হয়। একটি আপেলের সাথে তুলনা করে দেখা গেছে যে, কলাতে প্রায় চারগুণ বেশি আমিষ, দুইগুণ বেশি শর্করা, তিনগুণ বেশি ফসফরাস, পাঁচ গুণ বেশি ভিটামিন-এ, আয়রণ, ভিটামিন ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম।

এছাড়া কলাতে রয়েছে ভিটামিন এ, বি ও কিছু ভিটামিন-সি আছে। একটি কলা প্রায় ১০০ ক্যালরি শক্তির জোগান দেয়।

কলায় আছে সহজে হজমযোগ্য শর্করা, যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে ক্লান্তি দুর করতে সহায়ক। কলা হজমে সাহায্য করে।

অ্যাসিডিটি বা গ্রাস্টিক আলসারের রোগীরা কলা খেতে পারেন উপকারী ভেবে। অ্যাসিডিটির জন্য বুক জ্বালা কমাতেও কলা সহায়ক।

পাকা নরম কলা অ্যাসিডিটি নিরাময়ে সক্ষম। পাকস্থলীর আবরণীতে নরম কলার প্রলেপ আলসারের অস্বস্তিও কমায়। কলা যেমন কোষ্টকাঠিন্য দুর করে, তেমনি পাতলা পায়খানাও উপকারী।

বাতের ব্যথার জন্য কলা উপকারী। কলা লৌহ রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। কলা তাই রক্তশূন্যতায়ও উপকারী। কলা রক্তচাপ কমাতে সহায়ক এবং স্ট্রোক প্রতিরোধেও কার্যকরী

কলার থোড় বা মোচা এবং শিকড় ডায়াবেটিস, আমাশয়, আলসার, পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয়।

আনাজী কলা পেটের পীড়ায় আক্রান্ত রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়। পাকা বীচিকলার বীজ কৃমিনাশক।

রেলের আওতায় আসছে নতুন ৮ জেলা

train13যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া রেলওয়ের অব্যাহত লোকসান থেকে টেনে তুলে লাভজনক করতে রেলপথ মন্ত্রণালয় বিশ বছরের মহাপরিকল্পনা নিয়েছে।

এরই অংশ হিসেবে বিদ্যমান ৪৪টি জেলার পাশাপাশি গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষীরাসহ ৮টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বাড়ানো হচ্ছে ট্রেন ও বগির সংখ্যা।

তৈরি হচ্ছে নতুন স্টেশন ও সিগন্যালিং ব্যবস্থা রিমডেলিংসহ আরো ৫৭১ কিলোমিটার নতুন রেলপথ। রেলওয়েকে নিরাপদ গণপরিবহনে রূপ দিতে শিগগির কর্মযজ্ঞ শুরু হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাপরিকল্পনা প্রণয়ন করেন।

জানা গেছে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী মহাপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন।

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণে পদ্মা সেতুতে রেল সংযোগ নির্মাণ, বঙ্গবন্ধু সেতুর পাশে পৃথক ডুয়েলগেজ ডাবল লাইনের রেলওয়ে সেতু নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে হাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুনধুম ডুয়েলগেজ সিঙ্গেল লাইন নির্মাণ, ঢাকা-কুমিল্লা হাইস্পিড স্ট্যান্ডার্ডগেজ রেললাইন নির্মাণ, জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইনসহ বিভিন্ন মেগা প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

রেলওয়ে উন্নয়নের এই মহাপরিকল্পনা সম্পর্কে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রেলওয়েকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিদেশ থেকে রেলের ইঞ্জিনসহ বগি আনা হচ্ছে। আনা হচ্ছে তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী ওয়াগন। এ সব এলে আমাদের রেলের বহরে আরও অনেক ট্রেন যোগ হবে।’

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারাদেশে ৫৭১.৩০ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ চলছে। এ ছাড়া সরকারি অর্থায়নে তারাকান্দি হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে।

আবার ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের কাজ প্রায় ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকিটুকু হয়ে গেলে যাত্রীদের সময় বাচবে। বাড়বে ট্রেনের সংখ্যাও। আবার নতুন রেলপথের আওতায় ঈশ্বরদী হতে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন ৭৮.৮০ কিলোমিটার রেলপথ নির্মাণকাজ চলমান।

এছাড়া, সরকারি অর্থায়নে পাচুরিয়া-ভাঙ্গা সেকশনের পুকুরিয়া-ভাঙ্গা ৫.৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণকাজ চলমান রয়েছে।

এলওসি অর্থায়নে খুলনা হতে মংলা পর্যন্ত নতুন ৬৪.৭৫ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও এলাইনমেন্ট নির্ধারণ সম্পন্ন হয়েছে। বর্তমানে নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের দরপত্র এবং সংশোধিত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আগামী ২০১৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এটি সম্পন্ন হলে দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা সমুদ্রবন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হবে।

রেলের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, নতুন রেলপথের মধ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল, ডুয়েলগেজ, মিটারগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। পরবর্তী সময়ে ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণের ব্যবস্থা রেখে এডিবির অর্থায়নে আরসিআইটিএ প্রকল্পের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইনের কাজ চলমান আছে।

এ প্রকল্পের আওতায় ১২৮.২৬ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মিত হবে।

প্রকল্প পরিচালক ও রেলওয়ের জিএম সাগরকৃষ্ণ চক্রবর্তী জানান, পদ্মা সেতুতে রেল সংযোগ নির্মাণের জন্য ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৮২ দশমিক ৩২ কিলোমিটার এবং ভাঙ্গা-নড়াইল-যশোর ৮৪ দশমিক ১ কিলোমিটার মোট ১৬৬.৩৩ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ নির্মিত হবে। এ ছাড়া নতুন রেলপথের আওতায় ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমাতে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনের ফতুল্লা থেকে কুমিল্লা-লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত নির্মাণ বিষয়ে চায়না রেলওয়ে গ্রুপের (সিআরইসি) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের নন-বাইন্ডিং ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ স্বাক্ষরিত হয়েছে।

এ দুটি প্রকল্পে অর্থায়নের বিষয়ে চায়না রেলওয়ে গ্রুপের (সিআরইসি) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবনা প্রেরণ করা হলে চীনা দূতাবাস হতে প্রকল্পে চীনা সরকারের অর্থায়ন অনুমোদন করার ফলে পদ্মা সেতু চালুর দিন হতেই এর ওপর ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে।

এ ছাড়া সরকারি অর্থায়নে নাভারণ থেকে সাতক্ষীরা হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হয়েছে। এ ছাড়াও ঢাকা শহরের চারদিকে সার্কুলার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।

রেলওয়ের চলমান প্রকল্পগুলোর জন্য ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

নতুন ওয়াই-ফাই সেবা আনছে মাইক্রোসফট!

microsoft10এর আগে স্কাইপ ওয়াই-ফাই নামে এক ওয়্যারলেস ইন্টারনেট সেবা চালু করেছে মাইক্রোসফট। স্কাইপ ওয়াই-ফাই সেবাতে স্কাইপ ক্রেডিট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে পাবলিক ওয়াই-ফাই হটস্পট ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন স্কাইপ ব্যবহারকারীরা।

এই সেবাতে আরও বাড়তি ফিচার যুক্ত করে মূলত নতুন রূপে নিয়ে আসতে যাচ্ছে মাইক্রোসফট।

নতুন এই সেবার নাম দেওয়া হচ্ছে মাইক্রোসফট ওয়াই-ফাই। এ প্রসঙ্গে মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে মাইক্রোসফট ওয়াই-ফাই নামে নতুন একটি সেবা নিয়ে মাইক্রোসফট কাজ করে যাচ্ছে।

এই সেবার মাধ্যমে কোটি কোটি গ্রাহকের কাছে ঝামেলামুক্ত ওয়াই-ফাই সেবা পৌঁছে দেওয়া যাবে। সব সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো।

এরই মধ্যে মাইক্রোসফটের নতুন এই সেবার জন্য ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইন্টারনেটের বেশকিছু সূত্র জানাচ্ছে, www.microsoftwifi.com ঠিকানার এই ওয়েবসাইটটি বর্তমানে ‘শীঘ্রই চালু হবে’ লেখাটি দেখালেও সাময়িকভাবে সাইটটি সক্রিয় ছিল কয়েকঘণ্টার জন্য।

জানা গেছে, বিশ্বব্যাপী ১০ মিলিয়ন বা এক কোটি ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে এই সেবাটি সক্রিয় রাখবে মাইক্রোসফট।

মাইক্রোসফটের নিজস্ব উইন্ডোজ, উইন্ডোজ মোবাইল ছাড়াও অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ওএসএক্স প্রভৃতি প্ল্যাটফর্মেও কাজ করবে এই সেবাটি।

স্কাইপ ও মাইক্রোসফট অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, সারফেস ট্যাবলেট পিসি, এক্সবক্স লাইভ গোল্ড প্রভৃতি নানা ধরনের মাইক্রোসফট সেবার সাথেই বান্ডল হিসেবে পাওয়া যাবে মাইক্রোসফট ওয়াই-ফাই।

তাছাড়া আলাদাভাবে এন্ড-ইউজার পর্যায়েও এই সেবাটি ছড়িয়ে দেওয়ার জন্য নানা ধরনের প্যাকেজ মাইক্রোসফট ঘোষণা করবে বলে জানিয়েছে পিসিওয়ার্ল্ড।

ইন্টারনেটকে আরও বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুক, গুগলের নানা ধরনের উদ্যোগের সাথে পাল্লা দিতেই মাইক্রোসফট এই ধরনের সেবার দিকে ঝুঁকে পড়ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে চলছে লেনদেন

dse cseবেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে রোববার দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সকাল সাড়ে ১১টায়ও শেয়ারের দরবৃদ্ধির এ ধারা অব্যাহত ছিল।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দরবৃদ্ধি পায় ২১৮টির, কমে ৩১টির। আর অপরিবর্তিত থাকে ২২টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধির প্রভাবে লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর সবগুলো সূচকেই বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা অব্যাহত ছিল প্রথম ঘণ্টার লেনদেন শেষেও।
এর মধ্যে ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে, ডিএসই-এস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত ডিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন চলছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে মোট ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ১৩০টির ও কমে ১৩টির। আর অপরিবর্তিত থাকে ১১টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর মতো সিএসইতেও লেনদেনের প্রথম ঘণ্টায় সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে।
লেনদেনের প্রথম ঘণ্টা শেষে পর্যন্ত সিএসই-৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮০ পয়েন্টে, সিএসই-এস সূচক ১২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪০১ পয়েন্টে ও সিএসআই সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ১৯ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

dofa6আজ ৭ জুন। ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা বাস্তবায়নের দাবিতে পূর্ণদিবস হরতাল আহ্বান করেছিল।
গোটা প্রদেশজুড়ে অভূতপূর্ব সে হরতালে সাড়া দেয় ছাত্র-শ্রমিক-জনতাসহ সব শ্রেণীপেশার মানুষ। হরতাল বানচাল করতে পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায়। এতে ঢাকার তেজগাঁওয়ে শ্রমিকনেতা মনু মিয়া ও ওয়াজিউল্লাহসহ ১১ জন এবং নারায়ণগঞ্জে সফিক ও শামসুল হক নিহত হন। আহত হন অনেকেই।
দিনটি বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তিসংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একদিন। যেসব আন্দোলন বাঙালির মনে স্বাধীনতার চেতনা ও স্পৃহাকে ক্রমাগত জাগিয়ে তুলেছিল ৬ দফা আন্দোলন তার মধ্যে অন্যতম।
এরই ধারাবাহিকতায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বাঙালির অবিস্মরণীয় বিজয়, একাত্তরের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে ৬ দফা দিবসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিস্মরণীয় দিন আখ্যায়িতকরে সেদিনের শহীদসহ মুক্তিসংগ্রামের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা।
এ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে, আজ সূর্যোদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
দলের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ৬ দফা দিবসের কর্মসূচি পালনের জন্য দল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দল ও সংগঠন বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মোনাজাত, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।

তিন খানের ঝগড়া লোক দেখানো

khan33আমির-সালমানকে নিয়ে লড়াই করতে করতে ভক্তদের গলদ গর্ম অবস্থা হয় কখনো কখনো। কিন্তু একি শোনালেন নামি প্রযোজক ও ‘কিক’ সিনেমার পরিচালক সাজিদ নাদিয়ারওয়ালা। সম্প্রতি তিনি জানিয়েছেন, তিন খান সবসময়ই বন্ধু ছিলেন, ঝগড়া হল লোক দেখানো। এটা তাদের অভিনয়৷ খবর কলকাতা২৪।

তিন খানকে নিয়ে এক সিনেমার পরিকল্পনাও করেছেন সাজিদ৷ তিনিই জানিয়েছিলেন, তিনজনকে নিয়ে সিনেমা করার ইচ্ছে আছে তার৷ যদিও পরে শাহরুখ খান সে সম্ভাবনা উড়িয়ে দেন৷

নতুন সিনেমার পরিকল্পনার পাশাপাশি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইফা এ্যাওয়ার্ডে সাজিদ জানিয়ে দিলেন গোপন কথা৷ তিনি বলেন, তিন খান আসলে বন্ধুই৷ বাইরে যা দেখা যায় তা আসলে অভিনয়৷

সাজিদের কথা যে মিথ্যা নয়, বলিপাড়া মাঝে-মধ্যেই তার প্রমাণ পেয়েছে৷ সালমানের দাওয়াতে বোনের বিয়েতে দেখা গিয়েছিল অপর দুই খানকে৷ এমনকি সালমানের খারাপ সময়েও দুই খান আলাদা আলাদাভাবে তার সঙ্গে দেখা করে এসেছেন৷

তাদের একসঙ্গে দেখা গেছে রজত কাপুরের আলোচিত শো ‘আপ কি আদালত’ এ। এ ছাড়া সম্প্রতি সালমানের ‘বাজরঙ্গী ভাইজান’ নিয়ে অন্য দুই খানের মাতামাতি বন্ধুত্বকেই নির্দেশ করে।

এ ছাড়া সাজিদ জানান, ‍শাহরুখ, আমির ও সালমান এখন যেভাবে বক্স অফিসে একের পর এক সফল সিনেমা দিয়ে যাচ্ছেন, তা আগামী ২০ বছরও অটুট থাকবে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, তিন খানের বয়স এ বছর পঞ্চাশ হবে। যেহেতু অমিতাভ বচ্চন সত্তর বছর বয়সে পর্দা কাঁপাচ্ছেন, সেহেতু এটা তিন খানের পক্ষে অসম্ভব কিছু নয়।

এদিকে তিনি আরও জানান, তিন খানকে এক করে সিনেমা নির্মাণের চেষ্টার কমতি রাখবেন না। সাজিদের পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পাবে।