রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ১২ কোটি ডলার দেবে এডিবি

adbপ্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকারকে ১২ কোটি ডলার ঋণ দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ঋণসংক্রান্ত এ চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে  অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির পক্ষে প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার ও এডিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি  শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার দুই শতাংশ।
এ কর্মসূচির মাধ্যমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য কার্যকর, যথাযথ ও  শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত উপযোগী ব্যবস্থা নেয়া হবে।
এ কর্মসূচিতে অর্থ সহায়তা দেবে এডিবি ছাড়াও আরো নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা।

মিয়ানমার থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার নৌবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীর মধ্যে ১৫০জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।
 
 
 

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি

ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দল এখন ঢাকায়। অবশ্য তাদের আসার কথা ছিল গতকাল।
 
 
 

পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

sujon kবাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে আর দায়িত্ব পালন করবেন না খালেদ মাহমুদ সুজন। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতার কথা বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেন। বিসিবির কয়েকজন পরিচালকও এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌখিকভাবে বিসিবি পরিচালক এবং বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কেও ম্যানেজারের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

তবে, এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি নাঈমুর রহমান। খালেদ মাহমুদের সঙ্গে আলাপ আলোচনা করেই এ ব্যাপারে মন্তব্য করবেন বলে জানান তিনি।

রোববারই স্থানীয় একটি পত্রিকায় ম্যানেজারের পদে খালেদ মাহমুদের থাকার বৈধতা নিয়ে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ পায়। যেখানে বলা হয়, অন্যদের তুলনায় মাহমুদকে ম্যানেজার করাটা বিসিবির জন্য একটু বেশিই ব্যয়বহুল।

বিসিবির একটি সূত্রের তথ্য, গত বছর ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ, এ বছরের বিশ্বকাপ এবং সর্বশেষ পাকিস্তান সিরিজের বেতন হিসেবে বিসিবি থেকে প্রায় ১২ লাখ টাকার মতো নিয়েছেন মাহমুদ।

এর মধ্যে শুধু বিশ্বকাপের ম্যানেজার হিসেবেই নিয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এটা দৈনিক ভাতার বাইরে। বিশ্বকাপে দলের আর সবার মতো তিনিও দৈনিক ভাতা পেয়েছেন প্রায় ১৭৫ ডলার করে। হোম সিরিজে অঙ্কটা ৫০ ডলার।

অতীতে যতবারই জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নেওয়া হয়েছে, মাসিক বেতন কখনোই এক লাখ টাকার বেশি হয়নি। কিন্তু মাহমুদের ক্ষেত্রে মাসিক বেতনের অঙ্কটা দাঁড়াচ্ছে ৩ লাখ ১৫ হাজার টাকা। কোনো সিরিজের সময় এক মাসের কম বা বেশি হলে বেতনের টাকাও সেভাবে বাড়ে-কমে।

ওই প্রতিবেদটিতে আরও বলা হয়, বিসিবির পরিচালক বা নির্বাচকেরা এর আগেও অনেকবার জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বেতন তো দূরের কথা, দৈনিক ভাতা ছাড়া কোনো ধরনের আর্থিক সুবিধাই তাঁদের দেওয়া হয়নি।

খালেদ মাহমুদকে ম্যানেজার করা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আল আমিন হোসেনকে বহিস্কার করার বিষয়েও অভিযোগ উঠেছিল ম্যানেজারের বিরুদ্ধে। তার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।

ম্যানেজারের অগোচরে কিভাবে একজন ক্রিকেটার হোটেলের বাইরে সময় কাটায় কিংবা শৃঙ্খলা ভঙ্গ করে, তা নিয়ে তখন তোলপাড় সৃষ্টি হয়। ওই সময়ই খালেদ মাহমুদের পদত্যাগ দাবি করেন ক্রিকেট ভক্তরা।

একই সঙ্গে বিশ্বকাপে ক্যাসিনোতে জুয়া খেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মাহমুদ অবশ্য ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করলেও জুয়া খেলেননি বলে দাবি করেন। তারপরও পাকিস্তান সিরিজে তাঁকে ম্যানেজার করা হয়। ম্যানেজার হিসেবে নাম ঘোষণা করা হয় ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও।

খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ পত্র বিসিবি গ্রহণ করেছে কি না, তাঁর বদলে নতুন ম্যানেজার কে হবেন—এটি এখনও জানা যায়নি। তবে এটা জানা গেছে, নতুন ম্যানেজার নিয়োগে আলোচনায় বসেছে বিসিবি।

এ কেমন বর্বরতা!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিনা অপরাধে নয়ন (১১) নামের এক শিশুকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাকা দিয়েছে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি।

বাজেটে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত : সিএসই

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব হলেও বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করা হয়েছে বলে মনে করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
 
 
 

আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

ashuliyaসাভারের আশুলিয়ায় সুমন (১৮) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে এগারটায় আশুলিয়ার চারালপাড়া এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানান, পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারালপাড়া এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমন ঠাকুরগাঁও জেলার আমিনুর রহমানের ছেলে ও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

এ ব্যাপারে  জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, মৃহদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কানেক্টিভিটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

cabinet8কানেক্টিভিটি হিসেবে পরিচিত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ব্যক্তিগত যানবাহন এবং যাত্রী ও মালামাল পরিবহন সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতসহ আশপাশের দেশগুলোর মধ্যে ‘কানেক্টিভিটি তথা আন্তঃযোগাযোগ’ ওপর জোর দিয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট তথা করিডোর বাস্তবায়নের বিষয়টি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়ে আসছিল। কিন্তু বিগত বছরগুলোতে এই দুটি পরিভাষা বাদ দিয়ে বাংলাদেশ ও ভারতের ক্ষমতাসীন দলের নেতা এবং সরকারি কর্মকর্তারা ‘কানেক্টিভিটি তথা আন্তঃযোগাযোগ’ পরিভাষা ব্যবহার করছেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সফল উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হয়।

দায়িত্ব পালনে খালেদ মাহমুদের অপারগতা

khaled mahbubপেশাদার ম্যানেজার না থাকায় প্রতিটি সিরিজেই বাংলাদেশ দলের ম্যানেজার হন বিসিবির কোনো পরিচালক। সর্বশেষ কয়েকটি সিরিজে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনই ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজি না থাকায় ভারতের বিপক্ষে হোম সিরিজে ম্যানেজার পাচ্ছিল না বিসিবি। কয়েকজন পরিচালককে বলা হলেও তারা অপারগতা প্রকাশ করেছেন ম্যানজারের দায়িত্ব পালনে।

কে হচ্ছেন বাংলাদেশ দলের ম্যানেজার? পত্র-পত্রিকায় এমন শিরোনামের সংবাদও ছাপা হয়েছিল। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে ভারতের বিপক্ষে সিরিজ আবারও টাইগারদের ম্যানেজার হন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কিন্তু সিরিজ শুরুর দুদিন আগেই দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন তিনি। বোর্ডকেও এটা জানিয়েছেন তিনি।

ম্যানেজারের পদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, “আমি তো অফিসিয়ালি কিছু বলি নাই।” তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনে অপারগতার কথা তিনি বোর্ডকে জানিয়েছেন। রোববার রাতেই বিসিবির সিইওকে পাঠানো ই-মেইলে পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

তবে জানা গেছে, সুজনের সরে দাঁড়ানোর কারণ মূলত, ম্যানেজার হিসেবে তার সম্মানী নেয়া নিয়ে। অতীতে বোর্ড পরিচালকরা ম্যানেজার থাকাকালীন দৈনিক ভাতা’র বাইরে কোনো সম্মানী পেতেন না। কিন্তু সুজন দৈনিক ভাতা’র বাইরেও সম্মানী নিতেন। তার পেছনেও যৌক্তিক কারণ রয়েছে। বোর্ড পরিচালক হলেও ব্যক্তিগত জীবনে একটি ব্যাংকে চাকরি করেন সুজন। বাংলাদেশ দলের ম্যানেজার হলে তাকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে অবৈতনিক ছুটি নিতে হয়। তাই সুজন সেই ঘাটতি পূরণ করতে বিসিবির কাছ থেকে সম্মানী নিতেন। কেন সুজনকে সম্মানী দেয়া হয়? এ বিষয়ে বোর্ড পরিচালকদের মাঝেও উচাটন ছিল। চারপাশে সমালোচনাও ক্রমশ বাড়ছিল। এ সম্পর্কে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় কয়েকদিন আগে। যার পরিণতি হিসেবে ম্যানেজারের পদ থেকে পদত্যাগই করে বসলেন সুজন।

যুদ্ধাপরাধের মামলায় পলাতক যারা

মেহেদী হাসান ডালিম : মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭টি মামলায় ১৮ জনের  বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাঁচজন রাজাকার যুদ্ধাপরাধের দায়ে দণ্ড মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।