রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

চুয়াডাঙ্গায় ভারতীয় থ্রি-পিসসহ এটিএন বাংলার গাড়ি আটক

indian threeচুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুরের একটি নীল রঙের ভক্সওয়াগন প্রাইভেটকার আটক করেছে ডিবি পুলিশ। তাতে তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় চার লাখ টাকার থ্রি-পিস পাওয়া যায়।

চুয়াডাঙ্গা ডিবি’র অফিসার ইনচার্জ ফারুক জানান, গোপনে খবর পেয়ে সোমবার বেলা ১১টার পর তার নেতৃত্বে একটি ডিবি’র দল চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্টান্ডের কাছে অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্তবর্তী দর্শনা থেকে ছেড়ে আসা একটি নীল রঙের ভক্সওয়াগন গাড়ির তারা গতিরোধ করে।

ওই গাড়ি তল্লাশি করে সেখানে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় চারলাখ টাকার থ্রি-পিসের সন্ধান পায়। ডিবি’র দলটি ওই গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিকদার সোহরাব উদ্দিনের ছেলে পারভেজ (৩৫) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মরহুম আব্দুস সামাদের ছেলে কামরুল ইসলামকে গাড়ি এবং অবৈধ বস্ত্রসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাবাদে গাড়িচালক পারভেজ জানান, গাড়ির মালিক এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুরের। সে নড়াইল এটিএন বাংলার জেলা প্রতিনিধি হলেও থাকে ঢাকায়। তারই নির্দেশে গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত কামরুলের মালামাল বহনের জন্য চারহাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। এরপর চুয়াডাঙ্গা শহরে এসে তারা ধরা পড়ে।

রাজবাড়ী গোয়ালন্দের কামরুল ইসলাম জানান, সে চারহাজার টাকা চুক্তিতে গাড়িটি এ দিন ভোরে ভাড়া করে। তার সঙ্গে আরো একজন ব্যাক্তি ছিলো। সে আগেই অন্য পরিবহনে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে চলে যায়। সে দাবি করে দর্শনা পৌর এলাকার ভাই ভাই ক্লথ স্টোর থেকে তারা থ্রি-পিসগুলো কেনে। ওগুলো অবৈধ কি না তা তার জানা ছিলো না।

এদিকে নড়াইলের সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এডভোকেট আলমগীর জানান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জহির ঠাকুর মূলত: নড়াইলে থাকে না। সে এখানকার প্রেস ক্লাব থেকে বহিস্কৃত। ঢাকায় বসে সে কি করে কেউ জানেনা। সে লোহগড়া পৌরসভার বর্তমান মেয়র নজরুল ঠাকুরের ভাই বলে তিনি জানান।

এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুর জানান, সে তার গাড়িটি নিজেই চালান। গাড়িটির কিছু কাজ করানোর জন্য তিনি সোমবার তার লোহাগড়া বাড়ির পাশের ছেলে পারভেজকে গাড়িটি চালিয়ে ঢাকায় নিয়ে আসতে বলেছিলেন। সে আসতে গিয়ে দর্শনা থেকে ওই অবৈধ মালামালগুলো তোলে। এ সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না।

চুয়াডাঙ্গা ডিবি’র ইনচার্জ ফারুক বলেন, এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

lalmonirhatলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমি খাতুন (১৫) নামের একজন ছাত্রী মারা গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুমি খাতুন হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার চাকায় ওড়না আটকে যাওয়ার পর মেয়েটি রাস্তায় পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) জাকির হোসেন জানান, মেয়েটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি । তবে এ ব্যাপারে থানায় কোন আভিযোগ পাওয়া যায়নি।’

ভারত সিরিজে মাহমুদই থাকছেন ম্যানেজার

sujon kবাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করার এক দিনের মধ্যে খালেদ মাহমুদ জানালেন, ভারতের বিপক্ষে সিরিজে তিনিই থাকছেন ম্যানেজারের দায়িত্বে।

সোমবার বিসিবি কার্যা লয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তার দায়িত্ব পালনের অপারগতার বিষয়ে জানতে চাইলে মাহমুদ বলেন, বিসিবি থেকে তার ব্যক্তিগত বিষয় বাইরে চলে যাচ্ছে। এ বিষয়টি তিনি বিসিবিকে জানিয়ে বলেছিলেন, এ রকম চলতে থাকলে তিনি দায়িত্ব পালনে অপারগ হবেন।

মাহমুদ জানান, বিসিবির দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় তাকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, তার ব্যক্তিগত কিছু আর বাইরে যাবে না। এই আশ্বাসে তিনি দলের ম্যানেজারের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন।

পেশাদার ম্যানেজার না থাকায় জাতীয় ক্রিকেট দলের প্রতিটি সিরিজেই বাংলাদেশ দলের ম্যানেজার হন বিসিবির কোনো পরিচালক। সর্বশেষ কয়েকটি সিরিজে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজি না থাকায় ভারতের বিপক্ষে হোম সিরিজে ম্যানেজার পাচ্ছিল না বিসিবি। কয়েকজন পরিচালককে বলা হলেও তারা অপারগতা প্রকাশ করেছেন ম্যানজারের দায়িত্ব পালনে।

কে হচ্ছেন বাংলাদেশ দলের ম্যানেজার? পত্র-পত্রিকায় এমন শিরোনামের সংবাদও ছাপা হয়েছিল। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে ভারতের বিপক্ষে সিরিজ আবারও টাইগারদের ম্যানেজার হন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কিন্তু সিরিজ শুরুর দুই দিন আগে এক ই-মেইলে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

ম্যানেজারের পদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সুজন নতুন বার্তা ডটকমকে বলেন, “আমি তো অফিসিয়ালি কিছু বলি নাই।” তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনে অপারগতার কথা তিনি বোর্ডকে জানিয়েছেন। রোববার রাতেই বিসিবির সিইওকে পাঠানো ই-মেইলে পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

তবে জানা গেছে, সুজনের সরে দাঁড়ানোর কারণ মূলত, ম্যানেজার হিসেবে তার সম্মানী নেয়া নিয়ে। অতীতে বোর্ড পরিচালকরা ম্যানেজার থাকাকালীন দৈনিক ভাতা’র বাইরে কোনো সম্মানী পেতেন না। কিন্তু সুজন দৈনিক ভাতা’র বাইরেও সম্মানী নিতেন। তার পেছনেও যৌক্তিক কারণ রয়েছে। বোর্ড পরিচালক হলেও ব্যক্তিগত জীবনে একটি ব্যাংকে চাকরি করেন সুজন। বাংলাদেশ দলের ম্যানেজার হলে তাকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে অবৈতনিক ছুটি নিতে হয়। তাই সুজন সেই ঘাটতি পূরণ করতে বিসিবির কাছ থেকে সম্মানী নিতেন। কেন সুজনকে সম্মানী দেয়া হয়? এ বিষয়ে বোর্ড পরিচালকদের মাঝেও উচাটন ছিল। চারপাশে সমালোচনাও ক্রমশ বাড়ছিল। এ সম্পর্কে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় কয়েকদিন আগে। যার পরিণতি হিসেবে ম্যানেজারের পদ থেকে পদত্যাগই করে বসলেন সুজন।

আপনজন হারানোর বেদনা আমি অনুভব করছি : ইলিয়াস কাঞ্চন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনায় আপনজন হারানোর বেদনা আমি অনুভব করছি।

লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ২ নেতা গ্রেফতার

arrest28লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নাশকতা মামলার আসামি জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম ও কেরেয়ো ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি জামাল।
রোববার রাতে রায়পুর ইউনিয়নের দক্ষিণ রায়পুর ও কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রাম  থেকে তাদের গ্রেফতার করা হয়।
রায়পুর থানার ওসি আল-মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে  নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মূল্যবৃদ্ধির কারসাজি করলে মঙ্গল হবে না : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক: বাজারে মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

kurigramকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার রাতের এ ঘূর্ণিঝড়ে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম ও সোনাহাট ব্রিজপাড় বাজারের পাঁচ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আহত হয়েছেন অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা জানান, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে প্রাথমিকভাবে জিআর তহবিল থেকে ১০ থেকে ৩০ কেজি চাল প্রদান বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে।
ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা চলছে।

কারিনার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

‘উড়তা পঞ্জাব’ ছবিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে একই স্ক্রিনে দেখা যাবে আলিয়া ভাটকে। কারিনার সঙ্গে একই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন আলিয়া।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে আলিয়া জানান, কারিনা ‘রিয়েল লাইফে’ তার ‘আইডল’। তাই কারিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।
আলিয়া আরও জানিয়েছেন এই ছবিটি তার কাছে একটি ‘বিগ ডিল’।
মহেশ ভাট কন্যা আলিয়া জানান, ছবির সেটে একদিনেই কারিনার থেকে অনেক কিছু শিখেছেন তিনি। শুধু অভিনয় দক্ষতাই নয়, মানুষ হিসেবেও করিনার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া।
আলিয়ার ভাষায়, তারকা সুলভ আচরণ খুব একটা নেই কারিনার।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এই অভিনেত্রী করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপোলি দুনিয়ায় পা রাখেন।
তার এই আসন্ন থ্রিলার ছবি ‘উড়তা পঞ্জাব’-এর পরিচালক অভিষেক চৌবে। মূলত রাজ্যে ড্রাগের নেশা ও এর সমস্যা নিয়েই এই ছবির চিত্রনাট্য নির্মিত। এই ছবিতে আলিয়া ও করিনা ছাড়াও অভিনয় করেছেন শাহিদ কাপুর। সূত্র: এপিবি আনন্দ

পাবিপ্রবির শিক্ষকদের কর্মবিরতি-অবস্থান ধর্মঘট

পাবনা প্রতিনিধি : প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বাজেট ইতিবাচক, বাজার নেতিবাচক

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব বলে মনে করা হলেও এর কোনো প্রভাব নেই বাজারে।