বিপাকে লোপেজ, সঙ্গে মন্ত্রীও
বিনোদন ডেস্ক : ২৯ মে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত একটি উৎসবে পারফর্ম করেন জেনিফার লোপেজ।
বিনোদন ডেস্ক : ২৯ মে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত একটি উৎসবে পারফর্ম করেন জেনিফার লোপেজ।
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে সিলিং ফ্যান খুলে পড়ে চিকিৎসাধীন রোগীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি : সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিজিবি।
মানবপাচারের কারণে সৃষ্ট বিপর্যয় সামলাতে সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শ্রমিক নিরাপত্তা ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
অভিবাসনের নামে মানবপাচার, জিম্মি করা, নির্যাতন, হত্যাসহ সাম্প্রতিক সময়ের চরম মানবিক বিপর্যয ও মানবাধিকারের চরম লঙ্ঘনের প্রেক্ষিতে ‘সম্মিলিত উদ্যোগ গ্রহণ, করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়ন’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) যুগ্ম-সচিব জাফরুল হাসানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম-সমন্বয়কারী নাইমুল আহসান জুয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক পরিমল পালমা প্রমুখ।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এই মানবপাচার রোধ, শ্রমিক নিরাপত্তা, নারী নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক মানবিক অধিকার নিশ্চিতে সরকারকে চাপ দিতে হবে। এজন্য আন্দোলনরত শ্রমিক ও নাগরিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপ দিলে নাগরিকদের অধিকার বাস্তবায়নে সরকার বাধ্য হবে।
তিনি বলেন, এখন যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, গণকবরে মরদেহ উদ্ধার হচ্ছে, সাগরে মানুষ ভাসছে, এসব হচ্ছে কর্মসংস্থান নেই বলে, দেশে শ্রমিকদের নিরাপত্তা নেই বলে। যখন রানা প্লাজার মতো বড় দুর্ঘটনা ঘটে, সাগরে এ ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হয়, তখনই আমরা কেবল নড়েচড়ে বসি, অন্যথায় এসব বিষয়ের খবর কেউ রাখে না। এ ধরনের সংকট স্থায়ীভাবে নিরসনে আমাদের জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক বলেন, সাগরে যে কী অবস্থার সৃষ্টি হয়েছে আমরা তা ভাবতেও পারি না। যেসব মানুষ বাঁচার জন্য, কর্মসংস্থানের জন্য সাগর পাড়ি দিয়ে অন্যত্র যেতে চেয়েছে তারা এখন জঙ্গলে লাশ হচ্ছে, একজনের খাবার আরেকজন কেড়ে নিচ্ছে। খাবার নেই, পানি নেই, খুবই মর্মান্তিক অবস্থা। মানবপাচার ও এসব কারণে সৃষ্ট এ ধরনের বিপর্যয় সামলাতে সরকারকেও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, এসব বিপর্যয় দেখা যাচ্ছে ধনী-দরিদ্র বৈষম্য বাড়ছে বলে, সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না বলে। ধনী-দরিদ্র বৈষম্য দূর করতে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের এক হতে হবে।
সভায় অন্য বক্তারা মানবপাচারের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি জানান, যে বাংলাদেশিরা বিদেশের মাটিতে পড়ে আছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।
এ ধরনের অপরাধ নির্মূলে রাষ্ট্রের সামগ্রিক সক্রিয়তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের দাবি জানিয়ে বক্তারা বলেন, এস বিষয়ে ব্যাপক আন্তর্জাতিক উদ্যোগের জন্য অধিকতর ভূমিকা গ্রহণ করতে হবে সরকারকে। একইসঙ্গে মানবপাচারে জড়িত গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, মানবপাচারের ঘটনায় সম্প্রতি থাইল্যান্ডে এক সেনা কর্মকর্তা ও বেশ কিছু পুলিশ কর্মকর্তা ধরা পড়েছেন। অনুসন্ধান করলে আমাদের রাঘব-বোয়ালদের মুখোশও উন্মোচিত হবে। এদের অনেককে আবার কক্সবাজারে তোরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা দালাল চক্র নির্মূল, বিদেশে গমন বন্ধে গণসচেতনতা বাড়ানো ও বহুমুখী কার্যক্রম গ্রহণসহ ‘মানবপাচার প্রতিরোধ আইন ২০১২’ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা প্রণয়ন ও ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে রোববার সংঘর্ষে ১৯ জঙ্গি ও সাত সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার দেশটির সেনাবাহিনী আন্তজনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী আফগান সীমান্তের লাড্ডা-শাওয়াল অক্ষে এই সংঘর্ষের সময় আত্মঘাতী বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত হন।
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমাদের কাছে জঙ্গিদের সম্পর্কে তথ্য ছিল। এক পর্যায়ে আমরা তাদেরকে ধাওয়া করে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় জঙ্গিদের একজন বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের সাত সেনা নিহত হন। পরে সেনাবাহিনীর গুলিতে ১৯ জঙ্গি নিহত হয়।
পাকিস্তান সরকারের ‘দেশব্যাপী সন্ত্রাসবিরোধী পদক্ষেপ পরিকল্পনা’ এর অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ওই অঞ্চলে সম্প্রতি চালকবিহীন বিমান হামলায় বেশ সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন।
তথ্যসূত্র : ডন।
দীপিকা পাড়ুকোনের বৃহস্পতি এখন তুঙ্গে। এই ভরা মৌসুমে থেকেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চাইলেই অভিনয় ছেড়ে দিতে পারেন! বিয়ের পর সুখী জীবনের জন্য প্রয়োজনে খ্যাতির মোহ থেকে সরে আসবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
বক্স অফিসে নিজের ছবি কাড়ি কাড়ি টাকা আয় করলে দীপিকারও ভালো লাগে, তবে তার কাছে সবার ওপরে পরিবার। পরিবারের চেয়ে অন্য কিছুই গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি। আর বিয়ের পর অনেক সন্তানের মা হতে চান তিনি।
তার ভাষ্য, পরিবার ছাড়া সব অনুভূতিই অসম্পূর্ণ। জানি না কবে বিয়ে কিংবা ছেলেমেয়ে হবে আমার। তবে আশা আছে, বিয়ে করে মা হলে দারুণ ভালো লাগবে। এই পরামর্শই মা-বাবা আমাকে দিয়ে এসেছেন। আমিও তা মেনে চলছি।
নিজের পরিবার নিয়েও কথা বলেছেন দীপিকা। মা-ই তার বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি। ক্যারিয়ার নিয়ে তার ভাষ্য, ফুটিয়ে তোলা কঠিন হবে এমন কিছু চরিত্রে কাজ করে আমি খুশি। জানি ভুল করেছি, কিন্তু ওইসব ভুলই আমাকে কিছু শিখিয়েছে।
যুতসই পাত্র পেলে বিয়ে করবেন বলে জানিয়ে রেখেছেন দীপিকা। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন ছবি পিকু (অমিতাভ বচ্চন, ইরফান খান)। এটি চুটিয়ে ব্যবসা করেছে।
এখন তার হাতে আছে সঞ্জয়লীলা বানসালির বাজিরাও মাস্তানি (রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া) এবং তামাশা (রণবীর কাপুর) ছবি দুটি।
রাজস্ব আদায়ে নতুন করে খুঁজে পাওয়া করদাতাদের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে অর্থমন্ত্রী বাজেটে রাজস্ব অর্জন ও আগামী বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
মুহিত বলেন, এনবিআর ঢাকা ও এর আশপাশের জেলায় যে জরিপ করেছে, তাতে বর্তমান করদাতার চেয়ে দ্বিগুণ নতুন করদাতা খুঁজে পেয়েছে।
বর্তমানে ১১ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান কর দেয়। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবার খুঁজে পাওয়া নতুন করদাতাদের ওপর ‘আক্রমণ’ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াত এ কর্মসূচি ঘোষণা করে।
সোমবার সকাল আটটার দিকে মিরপুর ১০ নম্বর থেকে একটি মিছিল শুরু হয়ে কাজিপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে জুরাইন রেলগেট এলাকায় আরেকটি মিছিল করে মহানগর জামায়াত। সকাল নয়টায় জুরাইন রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে জুরাইন গোরস্থানের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর, শূরা সদস্য এম এ মান্নান, গাজী আবুল কাশেম, অধ্যাপক আহসান উল্লাহ প্রমুখ।
চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি দীর্ঘ প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তির নিষ্পত্তিসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছেন।মোদির সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তিটি হয়েছে, সেটি হলো পণ্যবাহী ভারতীয় জাহাজগুলোকে চীন নিয়ন্ত্রিত চট্টগ্রাম ও মংলা বন্দরে ব্যবহারের সুযোগ দিতে দ্বিপক্ষীয় চুক্তি। এ চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আগেই আলোচনা হয়েছিল এবং এটি ২০১১ সালেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল বলে জানা যায়।
ভারত মহাসাগরে চীনের কৌশলী পরিবেষ্টনী নিয়ে ভারতের জনগণের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে। এর আলামত পাওয়া যায় ২০১৪ সালের শেষের দিকে চীনের সাবমেরিন শ্রীলঙ্কায় নোঙর করলে। ভারত এর মৌখিক প্রতিবাদ জানিয়েছিল। উপরন্তু, ভারতের ভাষ্যকার ও কৌশলগত বিষয়াদির বিশ্লেষকরা ভারত মহাসাগরের পূর্ব দিকে চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতের ভাবনা, ভারত মহাসাগরের উপকূলে তাদের অবকাঠামোগত প্রকল্পগুলো বাগিয়ে নিচ্ছে চীন এবং বন্দরগুলো নিয়ন্ত্রণ করছে, যেটা আদতে নয়াদিল্লির নিয়ন্ত্রণে থাকার কথা।