রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘ভেজাল খাবার খেয়ে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে’

manobbondhon‘ভেজাল খাদ্য পরিহার করি, ভেজালকারিদের প্রতিহত করি’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহাবুদ্দীন খান লার্জ, মহিলা কমিশনার দৌপদী দেবী আগরওয়াল, আরডিআরএস প্রোগ্রাম ম্যানেজার জিয়াউল ইসলাম, প্রকল্প ম্যানেজার মাহাফুজ আলম, আয়শা সিদ্দিকা রিয়া প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে মানুষ হেপাটাইটিজ, কিডনি, ও লিভারের রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। খাবারে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন হলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানানো হয়।

ঝুঁকিপূর্ণ খাতগুলোতে শিশুশ্রম বেড়েছে

childlebourবিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ২০১৫ সাল নাগাদ দেশের ঝুঁকিপূর্ণ খাতগুলো থেকে শিশুশ্রম শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও এখনও ঝুঁকিপূর্ণ খাতগুলোতে শিশুশ্রমিক রয়েছে এবং সম্ভবত সংখ্যাটা আরও বেড়েছে।

২০০৩ সালের হিসেবে ঝুঁকিপূর্ণ ৩৮টি খাতে ১৩ লাখ শিশুশ্রমিক আছে। শিশুদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, শিশুশ্রমের এখনকার প্রবণতার উল্লেখযোগ্য একটি বিষয় হলো শহরমুখীতার কারণে শিশুরা গ্রামাঞ্চল থেকে শহরের দিকে কেউ পরিবারসহ কেউবা পরিবারছাড়া শহরে আসছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন বলছেন, “প্রধাণত অনানুষ্ঠানিক খাতে শিশুশ্রমের সংখ্যা বাড়ছে। যেহেতু কোন হালনাগাদ তথ্য নেই, সর্বশেষ জাতীয় জরিপটি হয়েছিল ২০০৩ সালে । শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। কিন্তু এটি চলমান রয়েছে।”

আবদুল্লাহ আল মামুন বলছেন, “সাধারণত দেখা যাচ্ছে শিশুরা যেসব জায়গায় থাকে বস্তি এলাকা বা নিম্ন আয়ের মানুষেরা যেখানে থাকে তার আশেপাশের জায়গার অনানুষ্ঠানিক খাতের কাজগুলোতে তারা যুক্ত হচ্ছে। যেমন-ওয়েল্ডিং, মোটর গ্যারেজ, মোল্ডিংয়ের কাজ এ ধরনের কাজগুলোতে শিশুরা বেশি যুক্ত হচ্ছে।”

তিনি বলেছেন, এ বিষয়ে আইনী কাঠামোয় অনেক অগ্রগতি হয়েছে ,এখন সুষ্পষ্ট নীতিমালা আছে। কিন্তু এ নিয়ে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই।

যেসব শিশু কাজে আসার ঝুঁকিতে রয়েছে তাদের সহায়তায় বিভিন্ন প্রকল্প হাতে নেয়া প্রয়োজন বলে মনে করছেন আবদুল্লাহ আল মামুন। সূত্র: বিবিসি।

‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ বাজপেয়ীর পরিবারের কাছে হস্তান্তর মোদির

modi bajসম্প্রতি বাংলাদেশ সফরে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ভূমিকা রাখার জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পক্ষে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ফিরে তিনি বিশেষ এ সম্মাননা হস্তান্তর করেছেন বাজপেয়ীর পরিবারের সদস্যদের হাতে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাজপেয়ী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতে থাকায় তার পক্ষে তার পরিবারের সদস্যরা সম্মাননা স্মারকটি গ্রহণ করেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ গত ৭ জুন মোদির ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিন সম্মাননা স্মারকটি তুলে দিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর হাতে।

স্মারকটি হস্তান্তরের পর নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে মোদি এক টুইট-বার্তায় লিখেছেন, “অটল জীর বাড়িতে গিয়েছিলাম এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তার পরিবারের হাতে তুলে দিতে পেরে আনন্দিত বোধ করছি।”

বাজপেয়ী ভারতের লোকসভার সদস্য হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। অসুস্থতার কারণে বাংলাদেশ সফর করতে না পারায় বঙ্গভবনে মোদির হাতে সেই স্মারক তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলে যেতে হবে মেসিকে!

messiকর ফাঁকি মামলার বেড়াজাল থেকে বেরই হতে পারছেন না লিওনেল মেসি। বরং, নতুন করে এই মামলা থেকে বাঁচতে যে আপিল করেছিলেন বার্সার আর্জেন্টাইন মহাতারকা, সেটা বাতিল করে দিয়েছে স্পেনের হাইকোর্টে।

সুতরাং, শঙ্কা দেখা দিয়েছে- এ মামলায় মেসিকে জেলের গ্লানিও টানতে হতে পারে। কিংবা জেল থেকে বাঁচতে স্পেন ছেড়ে চলে যাওয়ারও শঙ্কা দেখা দিয়েছে তার।

কোপা আমেরিকা শুরু হবে হবে করছে। এমন সময়ই দুঃসংবাদটি পেলেন মেসি। মাত্র চারদিন আগে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে শুধু স্প্যানিশদের হৃদয়েই নয়, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

তারই যখন জেলে যাওয়ার খবর শুনছে ভক্তরা, তখন তাদের পক্ষে সেটা মেনে বলতে গেলে অসম্ভবই।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত না কি মোট ৪.৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছেন মেসি। তার অর্থনৈতিক সব বিষয়াদি দেখাশোনা করে পিতা হোর্হে মেসি। অভিযোগ উঠেছে একসাথে তার বিপক্ষেও। যে কারণে ২০১৩ সালে প্রথম কাতালুনিয়ান শহর গ্যাভার একটি আদালতে হাজিরাও দিতে হয় বাবা-ছেলেকে।

শুধু তাই নয়, মেসির বিপক্ষে নিয়মবহির্ভূতভাবে বেলিজ এবং উরুগুয়েরর কাছে ব্যাক্তিস্বত্ত্ব বিক্রিরও অভিযোগ উঠেছে। একই সময় ট্যাক্স দেওয়া থেকেও বিরত থাকেন তিনি।

যখন থেকেই তার বিপক্ষে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়, তখন থেকেই মেসি এ ব্যাপারটা অস্বীকার করে আসছিলেন এবং বলছিলেন যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তা তার অজ্ঞাতসারে ঘটেছে। একই সঙ্গে এ নিয়ে নানাভাবে কালক্ষেপন করতে থাকেন মেসি এবং তার বাবা।

তবে স্প্যানিশ আয়কর কর্তৃপক্ষ বলছে, কর ফাঁকির এই বিষয়গুলো মেসির জ্ঞাতসারেই হয়েছে এবং এ নিয়ে তাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমানও রয়েছে।
শেষ পর্যন্ত যখন কর ফাঁকির মামলার বিপক্ষে তাদের আপিল খারিজ হয়ে যায় তখনই নিশ্চিত হওয়া গেছে বিচারের মুখোমুখিই হতে হচ্ছে আর্জেন্টাইন এই তারকাকে।

অভিযোগ যদি আদালতে প্রমাণিত হয়েই যায় তাহলে ন্যুনতম এক বছরের জেল এবং ২৩.৭ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে মেসিকে।

মেসির ডিফেন্স টিম সব সময়ই বলে আসছিল, কর ফাঁকির এসব বিষয় সম্পর্কে মেসি কিছ্ইু জানেন না। কিছু ঘটে থাকলে তার অজান্তে হয়েছে। এমনকি মেসি ৫.৭ মিলিয়ন ডলার জরিমানাও দিয়েছিলেন।

কিন্তু তাতেও পার পাচ্ছেন না তিনি। যদিও ইএসপিএনের বিখ্যাত সাংবাদিক গ্যার্বিয়েল মার্কোত্তি বলেছেন, এই মামলায় মেসির জেলে যাওয়ার সুযোগ কম।

সিলেটে বিদ্যুতের তারে জড়িয়ে ভিক্ষুকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীর জিন্দাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভিক্ষুক মারা গেছেন।

‘দেশে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার’

পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

অপহরণকারী নিজেই এলাকায় মাইকিং করে খোঁজে অপহৃত শিশু

opohoronছয় বছরের শিশু তাওহীদ হোসেনের অপরহরণের সাথে জড়িত ছিলো প্রতিবেশী যুবক শাহীন হোসেন (২০)।

আবার শাহীনই নিজেই শিশুটির খোঁজে এলাকায় মাইকিং করে। কিন্তু তার সেই নাটক বেশি সময় স্থায়ী হয়নি। তার কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক হলে বিষয়টি পুলিশকে জানায় শিশুর স্বজন।

পরে পুলিশের জেরায় সব কিছু স্বীকার করে শাহীন। তার দেয়া তথ্যেও ভিত্তিতে অপহৃত শিশুসহ চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভাউরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১০ লাখ মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছিলো। আটককৃতরা হলো; ভাউরিপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে শাহীন হোসেন, একই গ্রামের রোমেল আলীর ছেলে রবিন, ঢাকার নবাবগঞ্জ উপজেলার সেলেং এলাকার আব্দুল মালেকের ছেলে আল-আমিন, সাভার ব্যাংক কলেনীর নুরুল হকের ছেলে সোহেল রানা, সিংগাইরের দড়িবাগ গ্রামের বাদশা মিয়ার ছেলে সাইদুল ইসলাম। এদের সবার বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভাউরিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে শ্রেনীর শিক্ষার্থী তাওহীদ হোসেন বুধবার দুপুরে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

স্বজনরা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশি শাহীন শিশুটির খোঁজে এলাকায় মাইকে প্রচারণা চালাতে থাকে। এসময় শাহীনের কথাবার্তা ও গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। জিজ্ঞাসাবাদে শাহীন ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য তাওহীদকে অপহরণের কথা স্বীকার করে।

তার দেয়া তথ্যের ভিত্তিতেই বুধবার রাত তিনটার দিকে সাভারের ব্যাংক কলোনীর হাজী তমিজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করে পুলিশ। এই বাড়িতে অপহরণকারী চক্রের সদস্য সোহেল ভাড়া থাকতেন।

সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় অপহৃত কৃষক উদ্ধার, অপহরণকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ আলমডাঙ্গা উপজেলার মধুপুর থেকে আমিরুল ইসলাম (৪৫) নামে অপহৃত এক ব্যবসায়ী ও তার মোটরসাইকেল উদ্ধার করেছে।

তুরিন আফরোজকে হুমকি, জিডির প্রস্তুতি

turinহাতে লেখা বেনামি এক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে হুমকি ও অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।

অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি এ চিঠি পাওয়ার পর অনিরাপদ বোধ করছেন তুরিন আফরোজ। প্রসিকিউশনের পক্ষ থেকে বনানী থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার তুরিন আফরোজের নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে ট্রাইব্যুনাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি এ চিঠি পান। তুরিন আফরোজ প্রসিকিউটরের দায়িত্ব পালনের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে অবমাননাকর বিবৃতি দেওয়ায় ট্রাইব্যুনাল-২ এর দণ্ডপ্রাপ্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ২২ নাগরিকের কেউ এ চিঠি পাঠিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তুরিন আফরোজ। তিনি বলেন, চিঠির বিষয়বস্তুতেও এটি উল্লেখ থাকায় তার এ ধারণা হচ্ছে।

বুধবার এ চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সকালেই প্রসিকিউশনের পক্ষ থেকে চিঠির বিষয়টি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন তুরিন আফরোজ। এছাড়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স), ডিজিএফআইসহ (ডিরেক্টরেট অব জেনারেল ইন্টিলিজেন্স) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠির বিষয়টি জানানো হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে প্রস্তুতি চলছিল।

তুরিন আফরোজ বলেন, চিঠিতে আমার পেশাগত বিষয় ছাড়াও আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। চিঠির ভাষা এতোটাই অশালীন যে এটা সভ্য সমাজের ভাষা হতে পারে না।

তিনি বলেন, পেশাদারিত্বের চেয়েও একজন নারী হিসেবে আমাকে এ চিঠিতে আক্রমণ করা হয়েছে বেশি।

বড় বড় বিকৃত অক্ষরে লেখা চিঠিতে তুরিন আফরোজকে সম্বোধন করে লেখা হয়েছে, গতকাল তুমি আনু মুহাম্মদ প্রভৃতির বিরুদ্ধে তুমি ২নং ট্রাইব্যুনালে যুক্তিতর্ক করেছো। যাঁদেরকে তুমি আদালত অবমাননার শাস্তি দেয়ার জন্য এত কসরত করেছো তুমি তো তাদের একটা মরা……..যোগ্যও নও।

যাঁদের ‘শাস্তি’ দেওয়ার জন্য এত চেষ্টা তাঁরা কারা? এদের মধ্যে যাঁরা আছেন তাঁরা দেশের সম্পদ। আনু বা জাফরুল্লাহর পায়ের ধূলার যোগ্যও তুমি না, তাই না?

তুমি… (গালি), এঁরা যে সমাজে থাকে, ঘুরাফেরা করে তার আশে পাশ দিয়ে যাওয়ার যোগ্যতাটুকুও রাখো না।

তুমি যে মহান ট্রাইব্যুনাল এবং ষড়যন্ত্রের কথা বলছো তা এক আস্ত…..(গালি) ছাড়া কেউ বলে না। ট্রাইব্যুনালের তথাকথিত জজরা তো পাড়ার গলির বিবাদ মিমাংসার যোগ্যতাও রাখে না।
তুমি এক বস্তাপঁচা…।

এরপর চিঠিতে যা লেখা আছে তার সবই অশ্লীল, অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ।

সূত্র : বাংলানিউজ

ভক্তকে শায়েস্তা করতে যা বললেন নায়িকা!

vshakaনিজের ফেসবুক পোষ্টে ভক্তের করা এক কমেন্টের প্রেক্ষিতে বেজায় চটেছেন ‘ফখরি’ সিনেমা খ্যাত তেলেগু নায়িকা ভিশাখা সিং।

নিজের ফেসবুক একাউন্টে একটি ছবিতে অশ্লীল মন্তব্য করায় এক ভক্তকে প্রত্যেক নারীরই স্তন থাকে বলে জবাব দিলেন ভিশাখা।

জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করেন ভিশাখা। সেই ছবিতে আরো অনেক ভক্তের কমেন্টের সাথে মুস্তাকিম সাইফি নামে এক ব্যক্তি ভিশাখাকে ইঙ্গিত করে অশ্লীল কমেন্ট করেন।

আর তাতে একদম দাত ভাঙ্গা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। প্রতিউত্তরে তিনি লিখেন, আমি জানি আমি নারী। এবং আপনার সাধারণ জ্ঞানের জন্য বলছি প্রত্যেক নারীরই স্তন থাকে। আপনার মা, স্ত্রী, বোন ও অন্যান্য আত্মীয় স্বজন সকলেরই আছে। তাদেরটা দেখে নিশ্চয়ই এমন অশ্লীল ইঙ্গিত করেন না।

উল্লেখ্য, পরে ভিশাখা নিজের ছবিটি ওয়াল থেকে সরিয়ে নেন।