রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চুরির অভিযোগে গ্রেপ্তার ‘কেল্লাফতে’ অভিনেত্রী, বিপাকে অঙ্কুশ

কিছুদিন আগেই চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অঙ্কুশ হাজরার প্রথম সিনেমা ‘কেল্লাফতে’র নায়িকা রূপা দত্ত। যদিও এরকম অভিযোগ এবারই প্রথম না তার বিরুদ্ধে।

জানা গেছে, গত ১৫ অক্টোবর অভিযোগকারীর ব্যাগ চুরি হয়, যেই ব্যাগে ছিল কুড়ি গ্রাম ওজনের একটি স্বর্ণের মঙ্গলসূত্র। বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় কুড়ি গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন।
দুটি স্বর্ণের ব্রেসলেট এবং প্রায় চার হাজার রুপি।

এরপর অভিযোগ দায়ের করা হলে অভিনেত্রীর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এই অভিনেত্রীর নাম উঠলে তার সঙ্গে উঠে আসে অঙ্কুশের নাম। সম্প্রতি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা।

অঙ্কুশের কথায়, এটা শুনলে হঠাৎ মনে হয়, যে আমিই যেন ওকে মানুষ করেছি। আমি কী করব! অঙ্কুশের নায়িকা শব্দটা সত্যি কেমন যেন লাগে। যেন ওর পরম্পরা, শিক্ষা-দীক্ষা সব আমি ওকে দিয়েছি। কিন্তু এটা তো ওর পরিচয় নয়।
ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। ও আলাদা ব্যক্তিত্ব। আমার কী দোষ?

যদিও মানুষের স্বভাবগত অভ্যাস তিনি বুঝতে পারেন বলেই জানান তিনি। কেন তাঁর নাম টেনে আনা হয়, সেকথাও পরিষ্কার বলেন।

অঙ্কুশ বললেন, আসলে আমি বুঝতে পারি, ওর নামের সঙ্গে কেন আমার নামটা উঠে আসে। তার কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়তো দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা বা কেল্লাফতের নায়িকা। মানুষের যাতে মনে পড়ে, সেটাই হয়তো সবার উদ্দেশ্য। কিন্তু হঠাৎ করে ওর কীর্তির সঙ্গে নিজের নাম শুনলেই মনে হয় ওকে এসব শিক্ষা এবং সংস্কার আমিই দিয়েছি।

উল্লেখ্য, এর আগেও বছর কয়েক আগে বইমেলাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত।

এবার জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা দেবেন শাহরুখ

একদিন বাদেই অর্থাৎ আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত–অনুরাগীদের ভিড়। মাস কয়েক আগেই মান্নাত ছেড়ে সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, এবার জন্মদিনে কি দেখা দেবেন শাহরুখ?

এমন খবরই যখন ছড়িয়ে পড়ে চারিদিকে, ঠিক সেই সময়েই সুখবর দিলেন শাহরুখ।
এই বছরেও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা যাবে তাকে।

‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞাসা করেন, ‘স্যার, এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?’ এর উত্তরে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।

শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা, শুধুমাত্র তাকে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন, কখনো ছুড়ে দেন চুমু, কখনো আবার দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।

এদিকে জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিজ বাড়িতে হেনস্তার শিকার শ্রীলেখা, পেলেন হুমকিও!

কিছুদিন আগে বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি হচ্ছে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর অভিযোগ পেয়ে পুলিশ আসার পরেই শুরু হয়েছে বিপত্তি।

নিজের ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য ধার্য খরচ দেওয়া সত্ত্বেও শ্রীলেখাকে কোনো ধরনের নিরাপত্তা এবং সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

প্রতিদিন সকালে আবাসনের প্রতিটি বাসিন্দার বাড়ি থেকে আবর্জনা নিয়ে যান আবাসনেরই পরিচ্ছন্নকর্মী।
কিন্তু বেশ কিছু দিন ধরে শ্রীলেখার বাড়ির আবর্জনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এমনকি আবাসনে আরো একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে আবর্জনা রাখা হয়। সেখানে অভিনেত্রীর বাড়ির ময়লা রেখে আসা হলেও তা নিয়ে যাওয়া হয়নি। উল্টো অভিনেত্রী দেখেন তার ফ্ল্যাটের আবর্জনা রেখে দেওয়া হয়েছে।

তার পরই শ্রীলেখা সিদ্ধান্ত নেন নিজের ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। প্রতিবেশীরা এতে আপত্তিও জানাননি।

শ্রীলেখা বললেন, ‘সিসিটিভি লাগানোতে আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজার বলেছেন, আমাকে আর কোনো নিরাপত্তা দেওয়া হবে না। বাজি বিক্রি নিয়ে প্রতিবাদ করায় সেদিনও তিনি হুমকি দিয়েছিলেন।
আমি পুলিশ ডাকায় তাদের চাকরি নিয়ে নেওয়ারও ভয় দেখিয়েছিলেন। কোথা থেকে এত সাহস পান উনি? সব জানা আছে আমার।’

এই পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, আমি পুলিশ, কর্পোরেশনসহ নানা জায়গায় জানিয়েছি। আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করছি।
আমি শিল্পী মানুষ। এ রকম অশান্তি করার কোনো ইচ্ছা নেই। এর ফলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একজন নারী একা থাকে বলে তাকে হেনস্তা করা সহজ, তাই না!

শ্রীলেখার মেয়ে পড়াশোনার জন্য শহরের বাইরে থাকেন। টালিগঞ্জের আবাসনে অভিনেত্রী তার পোষ্যদের নিয়ে একা থাকেন। নিজের নিরাপত্তা নিয়ে আপাতত খুবই চিন্তিত তিনি।

পাপ এবং প্রতিশোধের এক ভয়ংকর গল্প আসছে স্টার সিনেপ্লেক্সে

ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর। দর্শক-সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া ছবিটি এবার আসছে বাংলাদেশের পর্দায়।
৩১ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।

ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং প্রতিশোধকে ঘিরে নির্মিত এক ভয়ংকর আধ্যাত্মিক গল্পের সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। এটি এমন এক মহিলার গল্প যে বছরের পর বছর অপমান সহ্য করার পর তার পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু ব্যবহার করে।
অভিশাপের ফলে পরিবারটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। ‘সিজ্জিন’ হলো পাপীদের জন্য একটি কারাগার এবং ‘ইল্লিয়িন’ ধার্মিকদের জন্য একটি স্থানের ইসলামী ধারণাগুলোকে নির্দেশ করে, যা চলচ্চিত্রের ধর্মীয় এবং অন্ধকার জাদুর বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতী, যার জীবন শুরু থেকেই বেদনা ও অন্যায়ের সঙ্গে জড়িত। ছোটবেলায় তার মা রহস্যজনকভাবে মারা যান, আর তার পিতা তাকে ছেড়ে যায়।
একসময় সে এক ধনী পরিবারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয় কিন্তু সেই বাড়িতেই তার শৈশবের ভয়ংকর স্মৃতির ছায়া আছে। ইউলি কাজ শুরু করার পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। যেমন-অদ্ভুত শব্দ, মাঝরাতে ছায়ামূর্তি দেখা, পরিবারের সদস্যদের ওপর অজানা অসুস্থতা বা পাগলামির লক্ষণ। প্রথমে সবাই ভাবে, ইউলি হয়তো অভিশপ্ত বা মিথ্যা কথা বলছে। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বাড়িটির ইতিহাসে এক ভয়ানক অতীত আছে, যা এক কালা জাদুর সঙ্গে জড়িত।
পরিবারটি দীর্ঘদিন আগে ইউলির মাকে অপমান ও কষ্ট দিয়েছিল। ইউলি নিজের চোখে তার মায়ের প্রতি হওয়া অন্যায় দেখেছিল। বড় হয়ে সেই ক্ষতই তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। এক রহস্যময় জাদুকরের কাছ থেকে সে শিখে নেয় অভিশাপ প্রয়োগের রীতি, যা মানুষের আত্মাকে সিজ্জিন নামের বইতে বন্দি করে ফেলে। অর্থাৎ, যার আত্মা সেখানে যায়, সে আর মুক্তি পায় না।

অন্যদিকে ইল্লিয়িন হলো তার বিপরীত সৎ ও আলোকিত আত্মাদের জন্য স্বর্গীয় রেকর্ড। এই দুই বই আসলে ইসলামী বিশ্বাসের ধারণা থেকে নেওয়া, যেখানে মানুষের কর্মফল লিখিত থাকে। ইউলি যখন অভিশাপ প্রয়োগ করে, পরিবারের সদস্যরা একে একে ভয়ংকর মৃত্যুর সম্মুখীন হতে থাকে। বাড়িটি এক অদৃশ্য অন্ধকার শক্তির কবলে পড়ে। আকাশে ছায়া ঘোরে, দেয়ালে রক্তের দাগ, আয়নায় মুখবিহীন প্রতিচ্ছবি দেখা যায়, আর রাতে কারো কান্নার শব্দ শোনা যায়। ইউলির মনেও তখন দ্বন্দ্ব শুরু হয়, সে কি সত্যিই প্রতিশোধ নিচ্ছে নাকি নিজেই শয়তানের খেলায় বন্দি হয়ে পড়েছে? শেষদিকে দেখা যায়, ইউলির আত্মা আসলে সিজ্জিন-এর বইয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ সে যে শক্তি ব্যবহার করেছিল, সেটিই তাকে গ্রাস করছে। ছবিটি ইন্দোনেশিয়ার হরর-শৈলীর মধ্যে ধর্মীয় ও মিথিক্যাল উপাদান যুক্ত করার প্রচেষ্টা করেছে। কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পরিচালক হাদ্রা দায়েং রাতু এই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন।

৮২ হাজার দর্শকের উপস্থিতিতে ভারতের বিপক্ষে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপট দেখিয়ে পেটে পুড়ে নিয়েছে বেরসিক বৃষ্টি। আজ ঘরের মাঠের দ্বিতীয়টি দাপট দেখাল অস্ট্রেলিয়া। মেলবোর্নে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে।

ম্যাচটি দেখতে ৮২ হাজার ৪৩৮ জন দর্শক উপস্থিত হন মেলবোর্নের গ্যালারিতে।
ভারতকে গুড়িয়ে ঘরের সমর্থকদের হতাশ করেননি মিচেল মার্শ-জশ হ্যাজলউডরা। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বোলারদের দাপটে ১২৬ রানের সহজ লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ।
ব্যক্তিগত ২৮ রানে যখন বাঁহাতি ব্যাটার হেড আউট হলেন ততক্ষণে ৫১ রানের সংগ্রহ পায় অজিরা। সেটিও মাত্র ৪.৩ ওভারে।

শেষ দিকে অবশ্য দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে পরাজয়ের ব্যবধান কমায় ভারতীয় বোলাররা। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক মার্শ।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজলউডের তোপে কাঁপতে থাকতে ভারতের ব্যাটাররা। কেননা দলীয় ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। যার মধ্যে ৩টিই নেন হ্যাজলউড। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন অস্ট্রেলিয়ার পেসার।

হ্যাজলউডকে যোগ্য সঙ্গ দেন জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। দুজনই ২টি করে উইকেট নেন। তিন পেসারের বিপক্ষে একাই লড়াই করেন ওপেনার অভিষেক শর্মা। ১৮৩.৭৮ স্ট্রাইকরেটে ৬৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত দলকে ১২৫ রানের সংগ্রহ এনে দেন তিনি।

এই সংগ্রহ দাঁড় করাতে ষষ্ঠ উইকেটে অভিষেককে দারুণ সঙ্গ দেন হারশিত রানা। বোলিং করাটা যার মূল কাজ সেই পেসারের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন অভিষেক। সাতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন ভারতীয় পেসার। টি-টোয়েন্টিতে ইনিংসটি তার ক্যারিয়ারসেরাও।

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ৪ পরিবর্তন বাংলাদেশের একাদশে

সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। আজ ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে নামবেন লিটন দাস-তানজীদ হোসেন তামিমরা। সেই লক্ষ্যে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটির একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ।
শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবকে বসিয়ে একাদশে নিয়েছে পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলামকে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজেও বদল এনেছে একাদশে। তারা তিন পরিবর্তন করেছে। অধিনায়ক শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জেইডন সিলসের বদলে আকিম অগুস্তে, আমির জঙ্গু ও গুদাকেশ মোতিকে নিয়েছে।

ঘরের মাঠ চট্টগ্রামে ১৬ রানে হেরে তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। আর দ্বিতীয়টিতে ব্যবধান কমে ১৪ রানের পরাজয় দেখেছিল অধিনায়ক লিটনের দল।

বাংলাদেশের একাদশ—

লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ—

ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, রোস্টন চেস (অধিনায়ক), আকিম অগুস্তে, আমির জঙ্গু, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও গুদাকেশ মোতি।

মারুফা বাংলাদেশ ও বিশ্বের মেয়েদের অনুপ্রেরণা, প্রশংসার উত্তরে জেমিমাহ

অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে স্বপ্নের ফাইনালে তুলেছেন জেমিমাহ রদ্রিগেজ। তার ১২৭ রানের অপরাজিত ইনিংসে নারী বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৩৩৯ রানের লক্ষ্য স্পর্শ করে ভারত।

তাতে ঘরের মাঠ নাভি মুম্বাইয়ে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। অথচ, এর আগে বিশ্বকাপে ২০০ রান তাড়া করেও জয়ের ইতিহাস ছিল না হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের।
জেমিমাহর দুর্দান্ত ইনিংসে এখন বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়ার মালিক তারা।

রেকর্ড জয় এনে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন জেমিমাহ। বিরাট কোহলি-শুবমান গিলসহ আরো অনেকের প্রশংসায় ভাসছেন ভারতীয় ব্যাটার। বিশ্বকাপে জেমিমাহর প্রতিপক্ষ হয়ে মাঠে লড়া মারুফা আক্তারও তার খেলায় মুগ্ধ হয়েছেন।
তাই প্রশংসা না করে থাকতে পারেননি বাংলাদেশি পেসার।

নির্বাচকদের ভাবনায় ফেলছেন উসমান খাজা

অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেননি। আগামী ২১ নভেম্বর অ্যাশেজ শুরু হওয়ার আগে তার দলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শেফিল্ড শিল্ডে তার সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলেছে।

অ্যাশেজের আগে ফর্মে ফেরার জন্য মরিয়া খাজা নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে খেলেছেন দারুণ ৮৭ রানের ইনিংস।
মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার এই ইনিংস দলকে ফলো-অন এড়াতে সাহায্য করেছে।

তার এই পারফরম্যান্স নির্বাচকদের আবারও ভাবতে বাধ্য করেছে যে তিনি ওপেনারের স্থান ধরে রাখতে পারেন। তবে খাজা ওপেনার হিসেবে থাকলেও তার সঙ্গী কে হবেন, তা নির্ধারণে নির্বাচকদের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত এই পজিশনের জন্য সবচেয়ে এগিয়ে আছেন স্যাম কনস্টাস।
অন্যদিকে খাজার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশ’রও সুযোগ ছিল নিজের দাবি জানানোর, কিন্তু তিনি ২৯ রানের বেশি করতে পারেননি।

এদিকে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট মার্নাস লাবুশেনকেও ওপেনার করার ব্যাপারে ভাবছে। প্রথম টেস্টে অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া স্টিভ স্মিথও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবেন।

মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

ভারতের তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা তাকে শপথ পাঠান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির সঙ্গে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।
বিধানসভা অনুযায়ী, তেলঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকা সম্ভব।

কংগ্রেস নেতা আজহারউদ্দিন জুবলি হিলস উপনির্বাচনে অংশগ্রহণ করবেন, যেখানে প্রায় এক লাখ মুসলিম ভোটার তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। গত জুনে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যু বরণ করায় এই উপনির্বাচনের প্রয়োজন হচ্ছে।

আজহারউদ্দিনের নিয়োগের মাধ্যমে তেলঙ্গানা মন্ত্রিসভায় অল্পসংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
তেলঙ্গানা কংগ্রেসের অনুরোধে এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরই তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে ভারত যাবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাচ্ছে। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে এখনো সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত করার জন্য আলোচনা চলছেই।
সফর কলকাতা এবং কটক শহরে আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডে সিরিজটি উভয় দলের জন্য নতুন আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হিসেবে গণ্য হবে।

সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো।
আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’