মন্ত্রী-উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৭০ গাড়ি
নতুন মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ৭০টি গাড়ি প্রস্তুত রয়েছে। এরমধ্যে আগের ৩৫টি গাড়ি। আর নতুন করে ৩৫টি গাড়ি প্রস্তত করা হয়েছে।
নতুন মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ৭০টি গাড়ি প্রস্তুত রয়েছে। এরমধ্যে আগের ৩৫টি গাড়ি। আর নতুন করে ৩৫টি গাড়ি প্রস্তত করা হয়েছে।
সিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল উদ্দিনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রশিবির। আহত জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে শনিবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রশিবিরের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কথা বলতে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী পরিবর্তনকে জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ের অদুরে ছাত্রশিবিরের কর্মীরা জালাল উদ্দিনের হাত-পায়ের রগ কেটে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কয়েক’শ নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চবি পুলিশ ফাঁড়ির ওসি রফিকুল ইসলাম জানান, সিলেটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিভাইরাস ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
পরীক্ষা চলাকালীন সময়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো আন্দোলন কর্মসূচি না দেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন ও লেবেল এবং এ লেবেল শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্মার্টফোন, ট্যাবলেট, পিসির পাশাপাশি টিভি, ফ্রিজের মতো গৃহস্থালি জিনিসপত্রও এখন ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। পরস্পর সংযুক্ত এ যন্ত্রগুলো তথ্য আদান-প্রদান করে মানুষের কোনো সাহায্য ছাড়াই। একে বলা হচ্ছে ইন্টারনেট অব থিংস। কিন্তু এ আন্তঃসংযুক্ত প্রযুক্তিই ব্যক্তির গোপন তথ্য ফাঁসের হাতিয়ারে পরিণত হতে পারে। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) বিশেষজ্ঞরা এ আশঙ্কা প্রকাশ করেন। খবর বিবিসির।
পরিবারের পর সহকর্মীদের সাথেই দিনের সবচেয়ে বেশি সময় থাকা হয় আমাদের। কাজ থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা -এভাবেই সম্পর্কটা একসময় বন্ধুর মতো হয়ে যায়। আবার কাজ করতে করতে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। যার প্রভাব কাজের ওপর পড়ে। তাই কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ বজায় রাখতে কিছু বিষয় মেনে চলা যেতে পারে-
♦ প্রথমেই নিজেকে ঠিক থাকতে হবে। কারও বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য বা পরচর্চা করা যাবে না। হোক তাঁর উপস্থিতি বা অনুপস্থিতিতে।
♦ অফিসে এমন অনেক ব্যক্তি থাকেন, যাঁরা পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করেন। কখনো সেসব ব্যক্তি সম্পর্কে ধারণা পেলে, কৌশলে তাঁদের এড়িয়ে চলাই ভালো।
♦ অফিসে অমুক আপনাকে নিয়ে মন্তব্য করেছেন। হয়তো আপনি এর কিছুই জানেন না। সে ক্ষেত্রে রাগ বা অভিমান মনের মধ্যে পুষে না রেখে সরাসরি বলাই ভালো। তাহলে দেখবেন সমস্যা অনেকখানি কমে গেছে।
♦ বর্তমান যুগে দলগতভাবে কাজ করার প্রবণতা বেড়েছে। দলের সদস্যদের একেকজনের মানসিকতা ও কাজের ধরন একেক রকম হবে। এতে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কাও থেকে যায়। আবেগকে প্রশ্রয় না দিয়ে কেন ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে।
♦ অপরপক্ষকে সরাসরি কথা বলার জন্য রাজি করাতে হবে। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আপনার বক্তব্য দিন। খেয়াল করবেন যেন তর্ক না বেধে যায়। তাতে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা বেশি।
♦ ভেবে দেখুন যার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, তার সাথে কীভাবে সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়। এ ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কোনো সহকর্মী বা বন্ধুসুলভ ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা নিতে পারেন। এমন কারও সহযোগিতা নেবেন না, যিনি উল্টো কথা গিয়ে তাকে বলবেন।
শীতে মাঝে মাঝে ভোর বেলা চোখ খুলে সূর্যের আলো দেখতে পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি দেশে শৈত্য প্রবাহের ফলে শীত যেন আরো জেঁকে বসেছে। প্রায় সারা দিনই কুয়াশাচ্ছন্ন থাকে। আর এ তীব্র শীতে নানা রোগের আবির্ভাবও হয়।বিশেষ করে শীতে শিশু এবং বয়স্ক লোক বেশি অসুখে ভুগে থাকেন। শীতকালীন এ সব অসুখ বিসুখের কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে কথা বলেছেন নাঙ্গলকোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুলতানা চৌধুরী রিমি।
সর্দিকাশি
শীতকালে সর্দিকাশি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক সময় আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, লালা, কাশি বা হাঁচি মাধ্যমে ভাইরাসের ছড়িয়ে পড়ে এ রোগের সংক্রমণ হয়। আর এ রোগটি ছোট বড় সবারই হতে পারে। তবে শীতে যদি একটু সতর্ক থাকা যায়, অর্থাৎ বাইরে বের হওয়ার সময় গরম কাপড় ভালোভাবে পড়ে বের হতে হবে। এ রোগ চিকিৎসকের তেমন প্রয়োজন হয় না। তবে খুব বেশি জ্বর, গলাব্যথা, কাশি থাকলে চিকিৎসকের পরামর্শমতো ঔষধ গ্রহণ করতে হবে।
হাঁপানি
এ কনকনে ঠাণ্ডায় যাদের হাঁপানির সমস্যা থাকে তা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় হাঁপানির এ তীব্রতা থেকে শ্বাসকষ্টের সমস্যাটা আরো বেড়ে যায়। মূলত বাচ্চাদের এবং যাদের বয়স ৫০ ঊর্ধ্ব তাদের হাঁপানির সমস্যাটা বেড়ে যায়। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে বাসায় গোসলের সময় কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এছাড়া সমস্যা তীব্র হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
হাইপোথারমিয়া
এ সমস্যাটি মূলত শিশু এবং বয়স্কদের হয়ে থাকে। কারণ শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে থাকে । অনেক সময় হাইপোথারমিয়ার ফলে মৃত্যুও হতে পারে। তাই যতটা সম্ভব শরীরকে ঠাণ্ডা থেকে দূরে রাখা যায়।
ডায়রিয়া
শীতকালে ডায়রিয়ার প্রকোপ অন্য সময়ের তুলনায় একটু বেড়ে যায়। এর ফলে শিশুদের পেটে ব্যথা,খাবারের অরুচি দেখা যায়। ডায়রিয়ার সময় সঠিক পরিমাণে খাবার স্যালাইন গ্রহণ করলে ভালো হয়ে যায়। তবে যদি তা মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লা লিগায় গতকাল বার্সার সামনে সুযোগ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলার। কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করেছে মার্তিনোর শিষ্যরা। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।
গতকালের ম্যাচ শেষে বার্সা এবং অ্যাটলেটিকোর পয়েন্ট ৫০ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে মেসিরা। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এদিন প্রথমার্ধে মেসিবিহীন বার্সাকে বেশ ভালোই ভুগিয়েছে মাদ্রিদ। বিরতিতে যাওয়ার ঠিক আগে ইঞ্চি-খানেক শূন্যস্থান পূরণের অভাবে গোল-বঞ্চিত হন ডিয়েগো কস্তা। এবং তার কিছুক্ষণ পরই বার্সার ত্রাতা হয়ে আর্বিভূত হন ভিক্টর ভালদেস। তুরানের দুর্দান্ত ভলিকে অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। বার্সা ফেরে পুরনো চেহারায়। কিন্তু ভাগ্যদেবী পক্ষে না থাকায় কাজের কাজ কিছুই হয়নি। মেসির সুযোগ-সন্ধানী মুভমেন্টের ফসল ‘হেড’ অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়।
এরপর ৮০ মিনিটের পর আরো কয়েকটি সুযোগ সৃষ্টি করে বার্সা। ফিনিশিংয়ের অভাবে সাফল্য পায়নি সেগুলোও। অবশেষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হন কাতালানরা।
পরপর তিন ম্যাচেই হার। ম্যান ইউর ক্ষেত্রে এমনটা হয়েছিল ২০০১ সালে। এরপর হল ২০১৩-১৪তে এসে। এবার শঙ্কা ছিল তিন চার না হয়ে যায়! গতকাল সেই শঙ্কা কাটিয়ে হারের বৃত্ত থেকে বেরোতে সক্ষম হয়েছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) তারা ২-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে।
২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এখন লিগের সপ্তম স্থানে আছে ম্যান ইউ।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে সমর্থকদের আরো একবার দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ম্যান ইউ। তবে ৪৭ ও ৫৯ মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড লুইস আন্তনিও ভ্যালেন্সিয়া ও ইংল্যান্ডের ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের কল্যাণে দুশ্চিন্তা দূর হয় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।
১ জানুয়ারি ইপিএলে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বাজেভাবে ২০১৪ সাল শুরু করার পর গত রোববার সোয়ানসি সিটির কাছেই হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যান ইউ।
গত মঙ্গলবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে সান্ডারল্যান্ডের কাছেও হেরে যায় তারা।
কেরিয়ারের সাত বছরেই হিটের বন্যা। শাহরুখ, অক্ষয়, ফারহান, রনবীর, সৈফের সকলের সঙ্গেই কাজ করা হয়ে গেলেন বাকি ছিলেন বলিউডের দুই খান বাহাদুর। এই বছর সেই ইচ্ছাও পূর্ণ হতে চলেছে দীপিকা পাডুকোনের। এই বছরেই আমিরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ফারহান আখতার ও রাকেশ সিধওয়ানির যৌথ প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির শুটিং শুরু হবে জুলাই, অগাস্ট মাসে।
এর আগেই দীপিকা জানিয়েছিলেন সালমান, হৃতিকের সঙ্গেও কাজ করতে চান তিনি। দীপিকা বলেন, “প্রতিবছরই আমাকে জিজ্ঞেস করা হয় আমি এবার কার সঙ্গে কাজ করতে চাই। আশা করি আগামী দু`এক বছরের মধ্যে আমি আমির, সালমান ও হৃতিকের সঙ্গেও কাজ করতে পারব।”
শোনা যাচ্ছে সালমানের বিপরীতে সুরজ বরজাতিয়ার আগামী ছবির জন্যও ইতিমধ্যে ডেট দিয়েছেন দীপিকা।