বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ওয়াশিংটনে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি।




