সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

হজে যেতে পারবে না লাইবেরিয়া ও গিনির মুসলমানরা

laiberiya_gini_hajjআফ্রিকার দুটি দেশ লাইবেরিয়া এবং গিনির মুসলিম সম্প্রদায়ের জন্য হজ ও ওমরাহ ভিসা ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশ দুটিতে মরণব্যাধি ইবোলা জ্বর ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার পত্রিকাটির প্রতিবেদনে জানায়, ‘লাইবেরিয়া ও গিনিতে ঘাতক ভাইরাস এবোলা ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন প্রাণ হারানোরও খবর পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ দুটি দেশের মুসলমানদের হজ ও ওমরাহ ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
 
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি মিশনগুলোর প্রতি এ সংক্রান্ত যথাযথ নির্দেশনা প্রেরণ করেছে বলেও ওই কর্মকর্তা জানান।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এখন অব্দি দেশ দুটিতে ভ্রমণের ওপর কোনো সতর্কতা জারি করেনি।
 
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা জ্বরে ইতিমধ্যে ৭৮ জন মারা গেছে। এছাড়া আরো বেশ কয়েকজন এতে আক্রান্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এছাড়া লাইবেরিয়ার বেশ কয়েকজন এতে আক্রান্ত হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার পর কমপক্ষে দু জনের দেহে এ রোগের ভাইরাস পাওয়া গেছে। হু আশঙ্কা করছে, প্রতিবেশী সিয়েরালিওনেও রোগটি ছড়িয়ে পড়তে পারে।

সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ছে না

cng7সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, এখন ভাড়া বৃদ্ধি করবো না, বিদ্যমান ভাড়াই বলবৎ থাকবে।

বৈঠকে ঐক্য পরিষদ অটোরিকশার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ বছর করার দাবি জানায়।

যোগাযোগ মন্ত্রী বলেন, বুয়েটের সুপারিশ অনুযায়ী অটোরিকশার ইঞ্জিন ওভারহেলিং,নতুন সিট কাভারসহ অনুমোদিত ওয়ার্কশপ থেকে যান্ত্রিক পরীক্ষা করতে হবে। অটোরিকশা যাতে নির্ধারিত ভাড়ায় মিটারের চলাচল করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, বুয়েটের শর্ত বাস্তবায়নে মালিক সমিতি থেকে চারজন প্রতিনিধি ও বিআরটিএ থেকে তিনজন প্রতিনিধি নিয়ে মোট সাতজনের একটি কমিটি করা হবে।

আগামী ১০ দিনের মধ্যে এ কমিটি সিদ্ধান্ত নেবে অটোরিকশার ইকোনমি লাইফ বৃদ্ধির বিষয়ে কোন কোন প্রতিষ্ঠান প্রত্যায়নপত্র দেবে। বুয়েটের শর্ত পালন করে প্রত্যায়নপত্র নেওয়ার পরই ইকোনমি লাইফ বৃদ্ধির সুযোগ পাবে বলে জানান ওবায়দুল কাদের।

অটোরিকশার যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে- এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, এজন্য বিআরটিএ নজরদারি করবে।

বজ্রপাতে ৩ কিশোর নিহত

bojroহবিগঞ্জ জেলার মাধবপুরে ভোল্লা গ্রামে ব্রজপাতে ৩ কিশোর নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভোল্লা গ্রামের রেখা বেগম (১২), কালন বেগম (১০) এবং উত্তর সুরমা গ্রামের তানজিল মিয়া (১৪)।

জানা যায়, বেলা সাড়ে তিনটার দিকে নিহত তিন কিশোর তাদের বাড়ির পাশে খেলা করছিলো। এসময় বজ্রপাতের ঘটনায় ঐ তিন কিশোর মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমিরের পরিবর্তে হৃত্বিক

rittik4এক্সেল এন্টারটেইনমেন্টের টাইম ট্রাভেল ড্রামা ছবিতে আমির খানের পরিবর্তে চুক্তিবদ্ধ হয়েছেন কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। কয়েক সপ্তাহ আগে, মিরর পত্রিকা এক্সেল এন্টারটেইনমেন্ট এর টাইম ট্রাভেল ড্রামাতে আমির খান অভিনয় করবে না বলে প্রতিবেদন করেছিল।

পারিশ্রমিক দিক থেকে মতের মিল না হওয়ায় আমির ছবিতে অভিনয় করা থেকে সরে দাঁড়ান এবং এখন এই চরিত্রে অভিনয়ের জন্য প্রতিষ্ঠানটি হৃত্বিক রোশনকে চুক্তিবদ্ধ করেছে বলে জানা যায়। তিনি এই ছবিতে হালের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন। দীপিকা এই হার্টথ্রুব অভিনেতা হৃত্বিকের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা যায়।

ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক নিত্য মেহরা। তিনি এর আগে লাইফ অব পাই, ডন, দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

সূত্র মতে জানা যায়, ছবিটি একটি কল্প-বিজ্ঞানভিত্তিক সময় ভ্রমণ ছবি। রোমান্টিক ধাঁচের ছবিটির স্ক্রিপ্ট পড়ে হৃত্বিক মুগ্ধ হন এবং ছবিটিতে অভিনয় করতে সম্মতি জানান।

আমির খানের অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার অনেক আগেই দীপিকা এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

সূত্রটি আরো জানায়, আশা করা হচ্ছে দীপিকা অভিনীত করন জোহরের ‘শুদ্ধি’ ছবির কাজ শেষে আগামী বছর ফেব্রুয়ারিতে বড় বাজেটের এই ছবিটির শ্যুটিংয়ের কাজ শুরু হবে।

হৃত্বিকে ও এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিদ্ধানীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বিষয়াটি এড়িয়ে যান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিগগিরই বাবা হচ্ছেন ধোনি

dhoni87চলতি বছরের জুলাইতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী রাওয়াতের ঘর আলো করে আসছে তাদের প্রথম সন্তান।
সম্ভাবতই আইপিএল স্পট ফিক্সিংয়ে সাক্ষীর জড়িত থাকার অভিযোগ নিয়ে কিছুদিন বেশ চাপের মধ্যেই ছিলেন ধোনি। তবে সম্প্রতি দেশটির সুপ্রীম কোর্টের রায়ে বেশ উৎফুল্ল ভারতের এই সফল। আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে নতুন অতিথি আগমনের খবর। এখন যেনো পুরো ভারতীয় ক্রিকেট দলই নতুন অতিথিকে বরণের অপেক্ষায়।

সম্প্রতি ধোনির ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে এই খবর জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’ জানায়- ‘ধোনি এবং সাক্ষীর বিয়ে হয়েছে চার বছর আগে। এবছরের জুলাইতে তাদের সংসারে প্রথম সন্তান আসছে। নতুন সন্তান আগমণের খবরে বেশ উৎফুল্ল এই দম্পত্তি।’

উল্লেখ্য, ধোনি তার ভক্তদের অবাক করে দিয়ে ২০১০ সালের ৪ জুলাই পুরনো বান্ধবী সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন। ওই সময়ে সাক্ষী হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী ছিলেন। হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী হওয়ার সুবাদে কলকাতার ‘তাজ বেঙ্গল’ হোটেলে শিক্ষানবীশ হিসেবে কর্মরত ছিলেন।

নিরক্ষর রাখি সাওয়ান্ত

rakhi7বলিউড থেকে সদ্য অবসরের ঘোষণা দেয়া আলোচিত সমালোচিত নায়িকা ও হালের রাজনীতিবিদ রাখি সাওয়ান্ত দাবি করে বলেছেন, রাজনীতিকদের ঘুম ভাঙাতেই তিনি নির্বাচনে লড়ছেন। অথচ রাজনীতিকদের নীতির শিক্ষা দেবেন বলে বাগাড়ম্বর করলেও রাখি নিজেই নিরক্ষর বলে প্রমাণ পাওয়া গেছে!

সম্প্রতি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন কমিশনের কাছে যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাতে নিজেকে ‘নিরক্ষর’ বলে উল্লেখ করেছেন রাখি স্বয়ং।
 
এদিকে সম্পদের ক্ষেত্রেও পিছিয়ে নেই রাখি অন্য কোটিপতি রাজনীতিকের চেয়ে। মনোনয়ন পত্রে তার মোট সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন মোট ১৪ কোটি ৬৯ লক্ষ টাকা। এরমধ্যে ৩ কোটি ৫৭ লক্ষ টাকার স্থাবর ও ১১ কোটি ১২ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি আছে। নগদ  আছে ৯৬ হাজার ৪২৭ টাকা, ৩৯ লক্ষ ১৩ হাজার টাকা আছে ফিক্সড ডিপোজিটে। ২১ লক্ষ টাকা দামের একটি ফোর্ড এনডেভার গাড়ির মালিক তিনি। এছাড়া মুম্বাই শহরতলিতে ৫ কোটি টাকার বেশি দামে একটি ফ্ল্যাট কিনেছিলেন, যার বর্তমান বাজারদর ভারতীয় আর্থিক মূল্য অনুসারে ১১ কোটি টাকারও বেশি।
 
মুম্বই উত্তর কেন্দ্র থেকে রাষ্ট্রীয় আম পার্টির হয়ে লড়ছেন রাখি। তার বিরুদ্ধে ভোটযুদ্ধে রয়েছেন মুম্বাইয়ের রাজনীতির দুই হেভিওয়েট প্রার্থী। একজন কংগ্রেসের গুরুদাস কামাথ, অন্যজন শিবসেনার গজানন কীর্তিকার
 
নিজের গড়া রাষ্ট্রীয় আম পার্টির আইটেম গার্লের তকমা লেগে আছে তার গায়ে। কিন্তু রাখির বক্তব্য, দেশের নেতারা গভীর ঘুমে আচ্ছন্ন। তারা যাতে মানুষের সমস্যার দিকে নজর দেন, সেজন্য তাদের ঘুম ভাঙিয়ে জাগিয়ে তোলাই তার উদ্দেশ্য। কিন্তু কীভাবে তা তিনি করতে চান, সে ব্যাপারে রাখী কিছু জানাননি। তবে তার ওপর মানুষের গভীর আস্থা আছে বলে বিশ্বাস রাখির।
 
অন্যদিকে ভারতের অন্য রাজনীতিকদের মতো মামলার ক্ষেত্রেও পিছিয়ে নেই রাখি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ধারার আওতায় মামলা ঝুলছে বহু দিন হলো।

কাকের কৃতিত্ব প্রমাণ করে ছাড়লেন বিজ্ঞানীরা

crow_birdনিউজিল্যান্ড ও ব্রিটেনের মনোবিদরা বিশেষ একটি প্রজাতির কাকেদের নিয়ে পরীক্ষা চালিয়ে হাতেনাতে তাদের বুদ্ধিমত্তার স্পষ্ট প্রমাণ পেয়েছেন৷ ঈশপের গল্পের কাকের মতো এই কাকেরাও পাথর ফেলে জলের নাগাল পেয়েছে৷

ছোটবেলায় ঈশপের গল্প পড়েন বা শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ ঈশপের নাম না জানলেও অন্তত সেই গল্প আবার শুনলে চিনতে পারার সম্ভাবনাই বেশি৷ যাই হোক, তাতে এক বুদ্ধিমান কাকের গল্প রয়েছে৷ তৃষ্ণার্ত সেই কাক একটি কলসি দেখতে পেয়েছিল৷ কিন্তু তাতে জলের স্তর এত নীচে, যে মাথা গলিয়ে তার নাগাল পাওয়া অসম্ভব৷ তখন সে চারিদিক থেকে পাথর কুড়িয়ে এনে কলসিতে ফেলতে থাকে৷ এক সময় কলসির তলার জলের স্তর ওপরে ওঠে এলো৷ ব্যস, আর তাকে পায় কে! সে তখন সহজেই তৃষ্ণা মেটাতে পারলো৷

এই পদক্ষেপের পেছনে যে বৈজ্ঞানিক সূত্র লুকিয়ে রয়েছে, তা আবিষ্কারের কৃতিত্ব যায় আর্কিমিডিসের কাছে৷ বেচারা কাক! তাকে আর কে পাত্তা দেয়!

কিন্তু দেরিতে হলেও এবার বৈজ্ঞানিকরাই কাকের কৃতিত্ব প্রমাণ করে ছাড়লেন৷ কাকেদের কয়েকটি প্রজাতি যে খুবই বুদ্ধিমান, হাতেনাতে তার প্রমাণ পাওয়া গেছে৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা ঈশপের গল্পের ভিত্তিতে একটি পরীক্ষা চালিয়ে তা জানতে পেরেছেন৷ তবে কিছু পূর্ব প্রস্তুতির পরেই তা সম্ভব হয়েছে৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিদরা৷

তাঁরা ‘নিউ ক্যালিডোনিয়ান ক্রো’ প্রজাতির ছয়টি কাককে পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন৷ তবে প্রথমেই সামান্য জলভরা কলসির সামনে তাদের হাজির করা হয়নি৷ তার আগে তাদের ঠোঁটে করে পাথর তুলে একটি টিউবে ফেলার প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণের পর তাদের সামনে কয়েকটি টিউব রাখা হয়৷ তার কয়েকটির মধ্যে জল, বাকিগুলির মধ্যে বালু ছিল৷ দেখা গেল, কাকেরা বেছে বেছে জলভরা টিউবেই পাথর ফেলছে৷ শুধু তাই নয়, ফেলার আগে ভেবে-চিন্তে তারা সঠিক বস্তু বেছে নিচ্ছে৷ যেমন যে বস্তু ডুবে যায়, সেটাই তারা কাজে লাগাচ্ছে৷ যে বস্তু জলে ভাসে তা উপেক্ষা করছে৷ ফাঁপা নয়, শক্ত বস্তুই তারা তুলে নিচ্ছে৷ যে টিউবে জলের স্তর কম, তা এড়িয়ে গিয়ে উঁচু স্তরের জলের প্রতি তাদের আগ্রহ বেশি৷

কাকেদের বিশ্লেষণের এই বিস্ময়কর ক্ষমতা সত্যি অবাক করার মতো৷ তবে তাদের বুদ্ধিমত্তার সীমাও রয়েছে৷ বিশেষ করে দুটি পরীক্ষায় তারা পাশ করতে পারেনি৷ একই জলের স্তরের দুটি টিউবের মধ্যে একটি ছিল সরু, আরেকটি মোটা৷ অন্য একটি জটিল পরীক্ষায় তিনটি টিউবে একই পরিমাণ জল ছিল৷ শুধু মাঝেরটি এত সরু ছিল যে, তাতে পাথর ফেলা সম্ভব নয়৷

অনেকেই লক্ষ্য করছেন, শহরের ভিড় থেকে কাক-শালিক যেন হারিয়ে যাচ্ছে৷ তাতে কিছু মানুষ খুশি হলেও বাকিরা বেশ দুঃখিত৷ ধৈর্য ধরে কাকের কেরামতি যে দেখেছে, সে জানে ব্যাপারটা কতটা মজার৷-ডিডব্লিউ

সওজের সাবেক প্রকৌশলীর ৭ বছরের জেল

jel9অবৈধ সম্পদের অর্জনের মামলায় সড়ক ও জনপথের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেককে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়।

বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জহুরুল হক এই রায় ঘোষণা করেন। মামলায় তার স্ত্রী আম্বিয়া খাতুনকে খালাস দেয়া হলেও তার নামে থাকা ৩০ লাখ টাকার এফডিআর বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

রায়ে দন্ডের পাশাপাশি আব্দুল মালেকের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় থাকা ৩ কোটি ১ লাখ টাকার এফডিআর, পল্লবীতে একটি ৫ তলা ভবন, ধানমন্ডিতে ৩টি ফ্ল্যাট, গুলশানে ১টি ফ্ল্যাট, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৫ জুন দুদকের তৎকালীন পরিদর্শক বর্তমান উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করেন।

দেশে ফিরিয়ে আনা হচ্ছে হিরনকে

hironসিংগাপুরে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে থাকা বরিশাল-৫ আসনের এমপি শওকত হোসেন হিরনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ১১ দিনেও তার সংজ্ঞা ফিরে না আসায় হতাশ হয়ে তাকে ফিরিয়ে আনছেন পরিবারের সদস্যরা।

আজ দুপুর ২টায় ঢাকা থেকে সিকদার এয়ার লাইন্সের একটি বিমান সিংগাপুরে গিয়ে তাকে নিয়ে আসবে। হিরনকে লাইফ সাপোর্টে রেখেই রাত ১০টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমানটি। এরপর মধ্যরাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে আবার হিরনকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত হোসেন হিরন জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথায় ব্যাপক রক্তক্ষরণ ঘটে। ওই রাতে এম্বুলেন্সে করে ঢাকার এ্যপোলো হাসপাতারে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে সিংগাপুরে নেয়া হয়। সেখানে গ্লেনথইগলস হাসপাতলে ভর্তি করা হয় তাকে। এরপর ১টি অপারেশনও করা হয়। কিন্তু হিরনের অবস্থা অপরিবর্তিত রয়ে যায়। তারপরই পরিবারের সদস্যরা তাকে দেশে ফিরে আনার সিদ্ধান্ত নেন।

জিয়াউর রহমান, এরশাদ ও মোশতাক অবৈধ রাষ্ট্রপতি : ইনু

enu55আইনের চোখে জেনারেল জিয়াউর রহমান, এরশাদ ও খন্দকার মোশতাক অবৈধ রাষ্ট্রপতি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিল’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এ মন্তব্য করেন।

ইনু বলেন, ‘খালেদা জিয়া তিনটি অদ্ভুত তথ্য আবিষ্কার করেছেন।

১. প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২. খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট ৩. স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।

এ তথ্য খালেদা জিয়ার পাগলামো ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি।