মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

দুর্দান্ত শতকে পাঞ্জাবকে থামালেন সিমন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উড়তে থাকা প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবকে থামালেন লিন্ডে সিমন্স।তার দুর্দান্ত শতকে মুম্বাই ইন্ডিয়ান্স ৭ উইকেটে বিশাল জয় পেয়েছে। সঙ্গে প্লে-অফের আশা জাগিয়ে তুলেছে তারা।

82877_1

সিমন্স মাত্র ৬১ বলে অপরাজিত শতক করেন, যাতে ১৪টি চার ও দুটি ছক্কা রয়েছে। মারকুটে ভার্সনে এটিই তার প্রথম শতক। এ জয়ে মুম্বাই ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।

হারলেও পাঞ্জাবের শীর্ষস্থানে নড়চড় হয়নি। ১২ খেলায় তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় চেন্নাইয়ের ১৬। আর ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে রাজস্থান ও কলকাতার অবস্থান তৃতীয় এবং চতুর্থ।

মোহালিতে টস জিতে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠান। জর্জ বেইলির ৩৯ রানে ভর করে তারা আট উইকেটে ১৫৬ রান করে। দলের পক্ষে মেনন ভোরা ৩৬ এবং শন মার্শ ৩০ রান করেন। এ ম্যাচেও ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল।

জবাবে দারুণ সূচনা এনে দেন লিন্ডে সিমন্স এবং মাইক হাসি। দলীয় ৬৮ রানে হাসি ৬ রান করে ফিরলেও একাই মুম্বাই বোলারদের ওপর চড়াও থাকেন সিমন্স। এরপর রাইডু এবং রোহিত যথাক্রমে ১৭ ও ১৮ রান করে সাজঘরে ফেরেন।

তবে সতীর্থ কাইরন পোলার্ডকে নিয়ে ক্যারিবীয় ওপেনার সিমন্স ছয় বল হাতে থাকতেই দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। পোলার্ড আট রানে অপরাজিত ছিলেন।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নওয়াজ শরীফ

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।শেষ মুহূর্তে কর্মসূচির কোনো পরিবর্তন না হলে শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য  নওয়াজ দিল্লি যাবেন বলে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক খবর দিয়েছে।

82878_1

এর আগে, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দিয়েছে ভারত। এর মধ্যে পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো ছিল নজিরবিহীন ঘটনা। আগামী ২৬ মে সন্ধ্যা ৬টায় নরেন্দ্র মোদির শপথ নেয়ার কথা রয়েছে।

ভারতের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম।

অবশ্য পাক প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দিবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে তিনি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন।

কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে নীতি নওয়াজ শরীফ সরকার নিয়েছে তার ধারাবাহিকতায় এ আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করবেন না বলেই অনেকে মনে করছেন।

শীর্ষস্থানীয়  এক পাক কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, ভারতের দাওয়াত গ্রহণের পক্ষে সুপারিশ করবে পাক পররাষ্ট্র দপ্তর। এ দাওয়াতকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন ঘটানোর বিরল সুযোগ বলে অভিহিত করেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, এ সুযোগ নষ্ট করা পাকিস্তানের জন্য ঠিক হবে না এবং এমন সুযোগ সহসা  হয়তো আর পাওয়া যাবে না। এর মাধ্যমে পাকিস্তানের নেতৃত্ব এবং ভবিষ্যৎ দৃষ্টি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভারতের হবু প্রধানমন্ত্রী কাজ বোঝেন এবং তার এই আমন্ত্রণ নিছক আনুষ্ঠানিকতা নয় বরং দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা।

তিনি আরো বলেন, এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে কোনো পাক প্রধানমন্ত্রীকে দাওয়াত করা  হলো।

মোদির শপথ অনুষ্ঠানে নওয়াজ ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর প্রেসিডেন্ট অথবা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মোদির শপথ অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই থাকবেন বলে নিশ্চিত করেছেন।

এছাড়া শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনেরও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ২৬ মে জাপান সফরে থাকায় তিনি মোদির শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

চীনের জিনজিয়াংয়ে বোমা হামলায় নিহত ৩১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির এক মার্কেটে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৯০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ হামলা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
82879_1
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সকালে দুটি গাড়ি উত্তর দক্ষিণে পরস্পরকে অতিক্রম করার সমূ গাড়ি থেকে অজ্ঞাত হামলাকারীরা একটি মার্কেটে এলোপাথাড়ি বোমা নিক্ষেপ করে।

তাদের নিক্ষিপ্ত বিস্ফোরকের আগুনে যানবাহনসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থরলেই প্রায় ২০ জন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে দেশটির জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুলিশ উরুমকির উইঘুর মুসলিম বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করেছে।

গত মাসেও উরুমকির একটি স্টেশনে অনুরূপ এক বোমা হামলায় তিন জন নিহতসহ অনেকে আহত হন। কর্তৃপক্ষ ওই হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে।

‘এ’ দল রাতে ওয়েস্ট ইন্ডিজ যাবে

ঢাকা: অধিনায়ক নাসিরের অধীনের ‘এ’দল বুধবার রাত ৯টায় দেশত্যাগ করবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। ১৫ সদস্যের এ দল ওয়েস্ট ইন্ডিজে ২৫ দিন সফর করবে। ২২ মে এ দল বারবাডোজে পা রাখবে। এবং চার দিন টানা অনুশীলন শেষে ২৬-২৯ প্রম চার দিনের ম্যাচে মাঠে নামবে। সফরে এ দল দুইটি চার দিনের তিনটি একদিনের ও দুইটি টি২০ ম্যাচ খেলবে। ১৫ জুন সফর শেষে পরদিন দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে এ দল।
image_82753_0

সফর চলাকালে বাংলাদেশের মাটিতে হোম সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ১৫ জুন। এর আগেই জাতীয় দলে অংশ নিতে কয়েক জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসবে বলে আগেই জানিয়ে রেখেছে প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মূলত জাতীয় দলের সদস্য নাসির হোসেন আর ইমরুল কায়েস-র ফর্ম ফিরিয়ে আনতেই দুই জনকে এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানো হচ্ছে।

এ  দলের অধিনায়ক হিসাবে সফর আর নিজের ফর্ম প্রসঙ্গে অধিনায়ক নাসির অনুশীলন শেষে মিডিয়াকে বলেন.“এই সফরে আমাদের টার্গেট ব্যক্তিগত পারফর্মেন্স-র সঙ্গে দলীয় ফলাফল ভালো করা। দলে একাধিক নতুন প্রতিভা আছে। যারা আগামী দিনে জাতীয় দলে তারকা হওয়ার যোগ্যতা রাখে। আর আমি নিজেও ভারত সফরের আগে ব্যাটে-বলে ফর্মে আগের জায়গায় ফিরে পেতে চাই। আসলে সব ক্রিকেটারেরই একটা বাজে সময় যায়। আমারও তেমন যাচ্ছে। আশা করছি টার্গেট পূরণে সফল হবো এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে আমাদের দলীয় ফলাফল ভালো হবে।”

সৈয়দপুরে ভারতীয় আমভর্তি ট্রাক আটক

সৈয়দপুরে ভারতীয় আমভর্তি একটি ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে শহরের পাঁচমাথা মোড় থেকে ভারতীয় আম আটক করা হয়।জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মহেশপুর চেকপোস্টে ঢাকা মেট্টো ঠ-১৬-৯৭৬৩ নম্বরের একটি দ্রুতগামী ট্রাককে দাঁড়ানোর সংকেত দেয় ওই সড়কের টহলরত বিজিবি-৪০ সদস্যরা।

image_82759_0

কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্বতীপুরের দিকে ছুটে চলে। পিছু নেয় বিজিবি’র সদস্যরা। ট্রাকটিকে বিজিবি সদস্যরা প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে  চালকসহ ট্রাকটিকে আটক করে। আটক ট্রাক চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়ার মৃত আব্দুল লতিফ মন্ডলের পুত্র বকুল (৪১)।

বিজিবি’র হাবিলদার আবু বক্কর খান জানান, বেপরোয়া গতিতে ট্রাকটি প্রায় ৪০ কিলোমিটার অতিক্রম করেছে। এ সময় সাইড নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা হলেও ওই ট্রাকের চালক বিজিবি’র গাড়িটি ধাক্কা দেয়ার চেষ্টা করেছিল।

তিনি বলেন, গাড়িতে হেলপারসহ দু’জন ব্যক্তি ছিলেন। তারা সৈয়দপুরের ওই স্থান ট্রাক থামিয়ে পালিয়ে যায়। পরে সৈয়দপুর থানার এসআই শহিদুল ইসলাম চালকসহ ট্রাকটি থানায় নিয়ে আসেন।

তিনি জানান, ট্রাকে ১১৩ কার্টুন ভারতীয় আম ও ১১ কার্টুন ডালিম রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান নিশ্চিত করেছেন।

মোদির শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ

নয়া দিল্লি: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আগামী ২৬ মে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ওই শপথ অনুষ্ঠানে উপস্থিতির জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে।
image_82744
বুধবার ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণের এক খবরে এই তথ্য জানা গেছে।

পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকের এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, মোদির শপথ অনুষ্ঠানে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র প্রধানদের উপস্থিতি কামনা করছে বিজেপি।  এ জন্য বাংলাদেশ ও পাকিস্তানসহ সার্কের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর গত রোববার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে বাংলাদেশ সফরে আসারও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

জাগরণের প্রতিবেদনে বলা হয়, বিজেপি চাচ্ছে নতুন ভারত বির্নিমাণে দেশগুলোর প্রতিবেশী দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কারণে তার শপথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি নিশ্চিত করতে। এ কারণে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে প্রথমে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ মের শপথে পাক প্রধানন্ত্রী নওয়াজ শরিফ বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে আসবেন নাকি প্রতিনিধি পাঠাবেন তা এখনো নিশ্চিত নয় সাউথ ব্লক।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ ও আসামে নরেন্দ্র মোদি ‘বাংলাদেশী’ অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী সভায় ঘোষণা দিয়েছিলেন ১৬ মে’র পর অনুপ্রবেশকারী ‘বাংলাদেশী’দের বাক্স-পেঁটরা গুছিয়ে ফেরত পাঠানো হবে।

নির্বাচনে জেতার পরও তিনি ‘বাংলাদেশী’দের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রেখেছেন। সোমবার স্বরাষ্ট্রসচিবকে ডেকে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠোকাতে আলাদা দফতর খোলার আগ্রহ নির্দেশ দিয়েছেন। ওই দফতরের প্রধান দায়িত্ব হবে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মতো রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর রূপরেখা ও অনুপ্রবেশকারী চিহ্নিত করা।

ধর্মঘটে কমলাপুর আইসিডিতে কনটেইনার জট ২ দিনে ১ হাজার কোটি টাকার পণ্য আটকা

পরিবহন মালিকদের ধর্মঘটের কারণে রাজধানীর কমলাপুর আইসিডিতে (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত দুই দিনে ৪ শতাধিক কনটেইনারে আটকা পড়েছে প্রায় ১ হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য।

image_92157_0

ট্রেন থেকে নামা কনটেইনারগুলোর ডেলিভারি প্রায় শূন্যে নেমে আসায় বাড়ছে জট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কমলাপুর আইসিডিতে নামানো কনটেইনারগুলো ডেলিভারি না হওয়ায় দ্রুত খালি ইয়ার্ড ভরে যাচ্ছে। ধর্মঘট অব্যাহত থাকলে বন্দরে কনটেইনার জট ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা করছেন বন্দর কর্মকর্তারা।

এদিকে কাস্টমস হাউসে রাজস্ব আদায় ব্যাপক হারে কমে গেছে। প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার রাজস্ব আদায় হতো। ধর্মঘটের কারণে রাজস্ব আদায়ও নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়।

কনটেইনার আটকা পড়ায় পণ্য জট লাগার কথা স্বীকার করে কমলাপুর আইসিডি’র ডেপুটি ট্রাফিক ম্যানেজার আহমেদুল করিম চৌধুরী জানান, ট্রাক, ট্রেইলার ও কাভার্ড ভ্যান পরিবহন মালিকদের ধর্মঘটের কারণে ইয়ার্ডে বাড়ছে পণ্যজট। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালককে (পরিবহন) জানানো হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), কমলাপুর আইসিডি কমিশনার অব কাস্টম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক (নিরাপত্তা), বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ যথাযথ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, ‘ধর্মঘট প্রত্যাহারের পর একসঙ্গে বেশি কনটেইনার ছাড় করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’

রেফার কনটেইনারে থাকা পচনশীল দ্রব্য দ্রুত ছাড় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব কনটেইনার ছাড় করতে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কারণ ছাড় করতে দেরি হলে এসব পচনশীল দ্রব্য নষ্ট হয়ে যেতে পারে।’

ধর্মঘটের কারণ হিসেবে আহমেদুল করিম চৌধুরী আরো বলেন, ‘আইসিডিতে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ট্রাক, ট্রেইলার ও কাভার্ড ভ্যান মালিকরা রেলওয়ের বালুর মাঠ প্রায় ১৬ বছর ধরে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহার করে আসছে। কিন্ত

ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনে আউটার সিগন্যালে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

image_92152_0

বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি এসআই উপ-পরিদর্শক দাদন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা পৌনে দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি মৌচাক রেলস্টেশনে আউটার সিগন্যালে আসে। এসময় বিকটশব্দে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ওই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামত সম্পন্ন করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

জালভোটের কারণে প্রকৃত ভোটের হারের প্রতিফলন ঘটেনি

ঢাকা: ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায় নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে। জালভোটের কারণে ভোট প্রদানের প্রকৃত হারের প্রতিফলন ঘটেনি।
82820_1
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এমন দাবি করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১২টি উপজেলায় ৩৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টিতে জালিয়াতি হয়েছে। ৪০টি কেন্দ্রের ভেতর সহিংসতা ঘটেছে। এ ছাড়া ২১৭টি ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়।

সংস্থার স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণ ছিল। দ্বিতীয় ধাপেও তা বজায় ছিল। কিন্তু তৃতীয় ও চতুর্থ ধাপে এসে এর অধোগতি হয়। পঞ্চম ও ষষ্ঠ ধাপে অধোগতির ধারাবাহিকতা বজায় থাকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মে ১২টি উপজেলা নির্বাচনের ৩৫৮টি ভোটকেন্দ্রের সব কয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক ছিলেন।

নির্বাচন কমিশনের দাবি, ষষ্ঠ দফায় গড় ভোট প্রদানের হার ৫৮ শতাংশ। কিন্তু ইলেকশন ওয়ার্কিং গ্রুপের মতে, জালভোটের কারণে এই পরিসংখ্যানে ভোট প্রদানের প্রকৃত হারের প্রতিফলন ঘটেনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক মু. আবদুল হালিম, নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান মঞ্জু ও হারুনুর রশিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শ্বাসরুদ্ধকর জয়ে শীর্ষে প্রীতির পাঞ্জাব

দিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজেদের আধিপত্য ধরে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার রাতে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর চার উইকেটের জয়ে তারা শীর্ষে উঠে এসেছে।
82759_1
১১ ম্যাচে নয়টি জয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাবের পয়েন্ট ১৮। সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ধোনির চেন্নাই সুপার কিংস। ১৪ পয়েন্ট নিয়ে রাজস্থান তৃতীয়। আর চতুর্থ সাকিবে কলকাতার পয়েন্ট ১২।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লিকে টস জিতে পাঞ্জাব ব্যাটিংয়ে পাঠায়। দিনেশ কার্তিক আর কেভিন পিটারসেন ঝড়ে তারা ৭ উইকেটে ১৬৪ রান করে।

কার্তিক ৪৪ বলে সাত চার ও তিন ছয়ে করেন ৬৯ রান। আর পিটারসেন ৪৯ রানের পথে বল খেলেন ৩২টি, যাতে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। পাঞ্জাবের পক্ষে সদ্বীপ শর্মা ও হেনরিকস তিনটি করে উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্যে ভালো শুরু এনে দেন বীরেন্দর শেবাগ ও মেনন ভোরা। ৬৭ রানের এই জুটির পর ম্যাক্সওয়েল, মুলার আর জর্জ বেইলি এদিন ব্যর্থ হলে খেলায় উত্তেজনা ফেরে।

তবে একপ্রান্ত আগলে রেখে তরুণ আসকর প্যাটেল জয় নিয়ে মাঠ ছাড়েন। তাকে যোগ্য সঙ্গ দেন রিশি ধাওয়ান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় নয় রান রিশি দুই বল হাতে রেখে তুলে নেন।

পাঞ্জাবের পক্ষে ম্যাচসেরা প্যাটেল অপরাজিত ৪২ রান করেন। আর ভোরা ৪২ ও শেবাগ ২৩ রান করে করেন। দিল্লির পক্ষে ইমরান তাহির ২২ রানে তিনটি এবং জেপি ডুমিনি ২৭ রানে দুই উইকেট পান।