মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

পানি-বিদ্যুৎ সংকট, মোদির বাসভবন ঘেরাওয়ের হুমকি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের রাজধানী নয়া দিল্লির বিদ্যুৎ ও পানি সংকটের সমাধান না হলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছে কংগ্রেস।image_86692_0

মঙ্গলবার সকালে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি, প্রবীণ নেতা জগদীশ টাইটলার ও মুকেশ শর্মার নেতৃত্বে বিক্ষোভে করেন কংগ্রেস কর্মীরা।

পতপারগঞ্জ ও দিলশাদ গার্ডেন এলাকায় পোড়ানো হয় বিজেপি ও আম আদমি পার্টির নেতাদের কুশপুত্তলিকা। এ সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ বাধে। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা।

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মুকেশ শর্মা বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংকট না কাটলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।’

কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ সংস্থাগুলোর সঙ্গে আঁতাত রয়েছে বিজেপি-আপের। বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলোর প্রতি নরম মনোভাব পোষণ করে বিজেপি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনি বক্তব্যে আট বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা করেন। অথচ ক্ষমতায় আসার পর খোদ   রাজধানী দিল্লিতে ত্রাহি ত্রাহি অবস্থা। বিদ্যুতের ঘাটতি সামাল দিতে  হিমশিম খাচ্ছে মোদি সরকার।

গত কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাজেহাল দিল্লিবাসী। তাপমাত্রা উঠে গেছে ৪৫ ডিগ্রির উপরে। তার উপরে দিনে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজধানীর অনেক প্রান্তে বিদ্যুৎ থাকছে না রাতেও।

পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এক সপ্তাহ আগে বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়ালকে নির্দেশ দিয়েছেন মোদী। পীযূষ দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও এখন বলছেন, এ ধরনের সংকট মোকাবেলা করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, সেটি করেনি আগের সরকার।

পীযূষ বলেন, “নতুন সরকার  সবেমাত্র এসেছে। গ্রিডগুলো পুরনো হয়ে গিয়েছে। সরবরাহ লাইনগুলো ট্রিপ করে যাচ্ছে। পর্যাপ্ত পরিকাঠামোও নেই। ফলে এই সরকারকে দোষ দেয়া যায় না। সূত্র: আইআরআইবি

ভারতে বাস দুর্ঘটনায় ১১ পর্যটক নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে পর্যটকবাহী একটি বাস উল্টে ১১ জন নিহত হয়েছে।image_86714_0

সিনিয়র রাজ্য পুলিশ কর্মকর্তা মঙ্গলবার জানান, নিহত সবাই পর্যটক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

রাজ্যের রাজধানী সিমলা থেকে ১৫০ কিলোমিটার দূরে সিরমাউর জেলায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ জন আহত হয়।

স্থানীয় গ্রাসবাসীরা জানায়, দুর্ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফলে তারাই অন্ধকারে বাস থেকে লাশ সরাতে বাধ্য হয়। সূত্র: এএফপি

বিহারিদের সঙ্গে ফের সংঘর্ষ

রাজধানীর মিরপুর ১১ নম্বরে বিহারিদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।image_86741_0

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন-গুলিতে ১০ জন নিহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিহারি ক্যাম্পের শতাধিক বাসিন্দা মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে মিরপুর ১১ নম্বরে আসেন। তারা সড়কে চলন্ত গাড়ি ও পার্ক করে রাখা ট্রাক-কাভার্ডভ্যানে ভাঙচুর চালান।

একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বিহারিদের ধাওয়া করেন। এরপর দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলে। উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ধাওয়ার মুখে বিহারিরা চলে যেতে বাধ্য হন।

‘বিহারি’ হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে শনিবার বহিরাগত ও পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগ করা হলে ইয়াসিন আলীর পরিবারের নারী-শিশুসহ নয়জন সদস্য পুড়ে মারা যান এবং এক মেয়ে দগ্ধ হন। গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপি-শ্রমিক মো. আজাদ। ওই ঘটনায় পল্লবী থানায় করা ছয়টি মামলায় মোট আসামি করা হয়েছে তিন হাজার ৭৫৪ জনকে। ছয়জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

মিশরের প্রধানমন্ত্রী পদে ইব্রাহীমের শপথ গ্রহণ

মিশরের প্রধানমন্ত্রী হিসেবে ইব্রাহিম মেহলেব শপথ গ্রহণ  করেন৷ তাঁর পাশাপাশি মঙ্গলবার শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও৷ এদিন প্রধানমন্ত্রী ও image_86731_0মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান নয়া প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি৷ রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব।

গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন সাবেক  সেনাপ্রধান সিসি। এরপর তিনি মেহলেবকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ করেন। তবে মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি এবার রয়েছে বেশ কিছু নতুন মুখ৷

উল্লেখ্য, এটাই সিসি’র নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভা৷ ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই তাঁর প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷  -ওয়েবসাইট

চীনের মোকাবেলায় একট্টা ভারত-ভুটান

চীনের বিপদ মাথায় রেখে দেশের সুরক্ষার বিষয়ে একমত হলো ভারত ও ভুটান। সোমবার দু’দিনের সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।image_86710_0

এর আগে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ভারত এবং ভুটানের মধ্যে নিরাপত্তাজনিত সহযোগিতা আরো বাড়ানো হবে। জাতীয় স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সে জন্য দু’দেশ একে অপরকে সাহায্য করবে।

ভারত বা ভুটানের স্বার্থ বিঘ্নিত করতে পারে এমন কোনো দেশকে জমি ব্যবহার করতে দেবে না কোনো দেশই। এমনকি, কোনো দেশে শিবির তৈরি করে জঙ্গিরা যাতে অপর দেশকে ক্ষতি করতে না পারে, সে-দিকটাও নজর দেয়া হবে।

এ-বিষয়ে মোদি উভয় দেশের সম্পর্ককে ‘বি ফর বি’ অর্থাৎ ‘ভারত ভুটানের জন্য এবং ভুটান ভারতের জন্য’ বলে উল্লেখ করেন।

ভারতেরে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাংবাদিক সম্মেলনে বলেন, “ভারত এবং ভুটান উভয় দেশের নিরাপত্তাজনিত উদ্বেগ একই।”

ভারতের সীমান্তে চিনের আগ্রাসন, আর ভুটানের উত্তরেও চিনের আগ্রাসন–দু’দেশের সীমান্ত উদ্বেগের কারণ একই।

চিনের আগ্রাসন রোধে ভারত এবং ভুটান একে অপরকে সাহায্য করবে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, দু’দেশের সম্পর্ক আরো নিবিড় করতে উচ্চ পর্যায়ের আরো বেশ কয়েকটি সফর হবে।

দু’দেশই সহমত হয়েছে, আর্থিক এবং আঞ্চলিক ও বৈদেশিক মঞ্চে এক সঙ্গে কাজ করবে ভারত এবং ভুটান।

প্রসঙ্গত, গান্ধী এবং নেহরু পরিবারের একটি বিশেষ প্রভাব রয়েছে ভুটানে। ১৯৬১ সাল থেকে ভুটানের আর্থিক উন্নয়নে ভারত সাহায্য করে আসছে, সে জন্য ভারতকে কৃতজ্ঞতা জানায় ভুটান।

মোদিও ভুটানকে শুভেচছা জানিয়ে আশ্বাস দিয়েছেন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এতদিন ভারত যা যা সাহায্য করে আসছে, তার আমলেও এ-বিষয়ে কোনো গাফিলতি হবে না।

ভারত ভুটানকে সব রকম সাহায্যই করবে আগামিদিনে। জানানো হয়, গুড়ো দুধ, গম, ভেষজ তেল, শস্যদানা, বাসমতি চাল ছাড়া বাকি সব চালের ওপর রফতানিতে কোনোদিনই নিষেধাজ্ঞা জারি করবে না ভারত।

স্থির হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়ানো হবে। জলবিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যমাত্রা ১০ হাজার মেগাওয়াট ধার্য করা হয়েছে। ভারত এবং ভুটান উভয় দেশ এক সঙ্গে এই কাজ করবে।

সীমান্ত শিথিল বা বাণিজ্যিক সুবিধা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, অন্যান্য প্রতিবেশীদের ক্ষেত্রে নয়, শুধুমাত্র ভুটানের ক্ষেত্রেই এই সুযোগ দেয়া হচ্ছে।

অন্যদিকে, ভুটান স্বীকার করেছে ভারত শক্তিশালী হলে ভুটানও শক্তিশালী হবে। সেই প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ভারত শক্তিশালী হলে সার্ক গোষ্ঠী শক্তিশালী হবে।–ওয়েবসাইট।

ঢাকায় এসে অসুস্থ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় সফরে এসে অসুস্থ হয়ে পড়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এ জন্য মঙ্গলবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে image_86706_0তার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

এদিকে, তার অসুস্থতার কথা শুনে  সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁয়ে দেখা করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, গতকাল রাত থেকেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থ বোধ করছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু না।

নূর হোসেনকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা ভারতকে চিঠি পাঠিয়েছি। এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। তাদের জবাবের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব।image_86713

মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, “ভারতে কোন মামলায়, কোন ধারায় নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে তা আমরা এখনো জানি না। তবে সব বিষয় স্পষ্টভাবে জানাতে ভারতকে আমরা অনুরোধ করেছি। কারণ মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারি সেটা আনুষ্ঠানিকভাবে নেয়া যায় না।”

এর আগে সোমবার বিকেলে নূর হোসেন ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে এ তথ্য চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেপ্টেম্বরের শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।  image_96289_0

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বনানীতে সেতু ভবনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি ও নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই করনাসুতা ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট হুফেন।

মন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রায় ৪০ একর জায়গা নেয়া হয়েছে। দ্রুত এখানে পুনর্বাসন করা হবে।’

জমি অধিগ্রহণের টাকা ইতিমধ্যে দেয়া শুরু হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ২০১১ সালের জানুয়ারিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে চুক্তি হয়।
পরে নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় সংশোধিত চুক্তি হয়।

ওই চুক্তি স্বাক্ষরের সময় তৎকালীন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্মাণকাজ শুরু হবে।

২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়।

এই প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার এবং র‌্যামসহ প্রায় ৪৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।

২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নূর হোসেন বিষয়ে পররাষ্ট্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে এবং ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।image_96215_0

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার বিকেলে বাংলামেইকে এ কথা নিশ্চিত করেছেন। তবে চিঠি প্রাপ্তির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হক। দু’দফা ফোন করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে ‘সরি’ বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণায় সূত্রে জানা গেছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নাগরিক নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি প্রকাশ পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার জন্য দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কলকাতার কনস্যুলার অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র সচিব চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার না করলেও মন্ত্রণালয়ের দায়িত্বশীল অন্য এক কর্মকর্তা টেলিফোনে বাংলামেইকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগ থেকে আজ রোববার পররাষ্ট্র সচিক বরাবর নূর হোসেনের বিষয়ে একটি চিঠি এসেছে। ভারতীয় দূতাবাসের মাধ্যমে নূর হোসেন সম্পর্কে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য আদায়ের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব স্বাক্ষরিত এই চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতে প্রেপ্তার হওয়া নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) না দু’দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত দেয়া হবে সে বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি।

উল্লেখ্য, শনিবার কলকাতার দমদম থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী। এরপর তাকে ৮ দিনের রিমান্ড দেয় ভারতীয় আদালত।

নিউইয়র্কে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলিভিয়া থেকে নিউইয়র্ক পৌঁছেছেন।স্থানীয় সোমবার সময় বেলা ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।খবর বাসসের।22222

এর আগে সোমবার ভোরে বলিভিয়ার ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যুক্তরাষ্ট্র সফরকালে ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সেখানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।এছাড়া মঙ্গলবার বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামীকাল বুধবার কিশোরগঞ্জ সমিতিও তাকে সংবর্ধনা দেবে।

রাষ্ট্রপতি আগামী ২১ জুন নিউই্য়র্ক ত্যাগ করে ২২ জুন বিকেলে ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘কমেমোরেটিভ সামিট অব জি ৭৭ অ্যান্ড চায়না’য় যোগ দিতে গত ১৩ জুন সকালে বলিভিয়ার বাণিজ্যিক নগরী সান্তাক্রুজে পৌঁছেন।