বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

শাহজালালে বিপুল ভারতীয় জাল মুদ্রা আটক

হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক ভারতীয় জাল মুদ্রা আটক করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার সকালে মুদ্রাগুলো পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।image_96422_0

রোববার বেলা ১২টায় শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, মুদ্রাগুলো গণনার কাজ চলছে।

তিনি জানান, আটক খলিল বেপারির (৩৫) বাড়ি শরিয়তপুরে। তিনি করাচি থেকে ইকে৫৮২ ফ্লাইটে দুবাই হয়ে রোববার সকাল নয়টায় ঢাকায় নামেন। পরে তাকে তল্লাশি করে মুদ্রাগুলো পাওয়া যায়।

কমলাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ নারী আটক

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৮৭০ পিস ইয়াবা বড়িসহ শাহিদা (২৭) নামে এক নারীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। রোববার সকাল নয়টার দিকে তাকে আটক করা হয়।image_96423_0

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ নতুন বার্তা ডটকমকে জানান, রোববার সকাল নয়টার দিকে তুর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেন থেকে নামার পর ওই নারীর পেছনে গোয়েন্দা তৎপরতা চালায় পুলিশ। পরে এক পর্যায়ে তাকে তল্লাশি করে শরীরের স্পর্শকাতর স্থান থেকে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান, শাহিদাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সমালোচনার জবাবে সাংবাদিকদের আইসক্রিম খাওয়ালেন প্রধানমন্ত্রী

সমালোচনার জবাবে সাংবাদিকদের আইসক্রিম খাইয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।

সম্প্রতি ইতালির ‘ইকনোমিস্ট উইকলি’ নামের একটি ম্যাগাজিন দেশের অর্থনৈতিক দুর্দশা  বোঝাতে প্রধানমন্ত্রীর সংস্কার নীতি নিয়ে প্রচ্ছদ কাহিনী প্রকাশ করে। প্রথম পাতায় রেনজির একটি কার্টুনও ছাপা হয়।image_96412_0

কার্টুনে দেখানো হয়, ইউরো দিয়ে তৈরি একটি জাহাজ ডুবে যাচ্ছে। সেই জাহাজে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছেন রেনজি। অঙ্গভঙ্গি অনেকটা স্কুলছাত্রের মতো। তার পেছনে দাঁড়িয়ে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। নিচে আছেন  ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কোয়িস ওঁলাদ। কভার স্টোরির শিরোনাম- ‘দ্যাট সিংকিং ফিলিং (এগেইন)’।

এ কার্টুনের জবাব দিতেই সরকারি বাসভবনে মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকের পর সংবাদ সম্মেলন ডেকে তাদের হাতে আইসক্রিম তুলে দেন রেনজি। আর বলেন, আমি অত্যন্ত খুশির সঙ্গে আপনাদের আইসক্রিম অফার করছি। এটাই ইতালিয়ান ভদ্রতা। সূত্র: এএফপি, নিউজ এশিয়া

হাফ ডজন গোল চেলসির

এভার্টনকে উড়িয়ে দিয়ে ইপিএলে শীর্ষে থেকে গেল চেলসি। হাফ ডজন দেওয়ার দিনে চেলসির নায়ক দিয়েগো কোস্তা।

শনিবার রাতে এভার্টনকে ৬-৩ হারাল চেলসি। যে ম্যাচে চলল গোলের উৎসব। এই মরসুমে চেলসিতে আসা কোস্তার কাছ থেকে পাওয়া গেল জোড়া গোল। যাকে বিশ্বকাপে কটাক্ষের মুখে পড়তে হলেও, ক্লাব ফুটবলে নেমেই সমালোচকদের জবাব দিলেন দুর্দান্ত পারফরম্যান্স করে। পাশাপাশি আবার যে গোলকিপার বিশ্বকাপের একটা ম্যাচে বাঁচিয়ে ছিলেন রেকর্ড সংখ্যক গোল, সেই টিম হাওয়ার্ডকেই হজম করতে হলো হাফ ডজন। এমনকী ম্যাচ চলাকালীন হাওয়ার্ড এবং কোস্তা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন।image_96409_0

চেলসির ভালো দিনে সময়টা খারাপ গেল দুই ম্যাঞ্চেস্টারের। ম্যান ইউ ম্যাচ ড্র করলেও, হেরে গেল ম্যান সিটি।

দলে রেকর্ড দামে সই করা তারকা অ্যাঞ্জেল দি মারিয়া। রয়েছেন ওয়েন রুনি-ফান পার্সির স্বপ্নের জুটিও। তবুও নতুন মরসুমে এখনও জয়ের মুখ দেখতে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই মরসুমে প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পাওয়া ক্লাব বার্নলির বিরুদ্ধে ০-০ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লুই ফান গলের দলকে।

অভিষেক ম্যাচে শুরুর থেকেই প্রথম দলে ছিলেন দি মারিয়া। চোখ ধাঁধানো কয়েকটা পাস বাড়িয়ে ও একক দৌড়ে সমর্থকদের মন জয় করলেও, তার নতুন ক্লাব টানা চার ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি।

ম্যাঞ্চেস্টার সিটিকে আবার হার হজম করতে হল। স্টোক সিটির সঙ্গে ০-১ হারল ম্যানুয়েল পেলিগ্রিনির দল। গোল করেন প্রাক্তন ম্যান ইউ তারকা মামে বিরাম দিওফ।– ওয়েবসাইট।

স্থলসীমান্ত চুক্তিতে আগ্রহী বাংলাদেশ ও মিয়ানমার

সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর এবার স্থলসীমানা নির্ধারণের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। মিয়ানমারও এ বিষয়ে সম্মতি জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অষ্টম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি)রোববার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা পৌঁছান মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউ থান্ট কিয়াওয়র। আজ তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এছাড়া বেলা দেড়টায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে ইউ থান্ট কিয়াওয়ের বৈঠকের কথা রয়েছে।

ঢাকা সফরকালে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে মিয়ানমারের সঙ্গে সম্পূরক স্থলসীমান্ত চুক্তি বা সীমানা প্রটোকল নিয়ে আলোচনা করতে চায় বাংলাদেশ। ১৯৬৬ সালে প্রথম পাকিস্তান ও বার্মার মধ্যে সীমান্ত প্রটোকল চুক্তি সই হয়। এ সময়ে নাফ নদীকে সীমান্ত হিসেবে চিহ্নিত করে দুই দেশ। এর পর ১৯৮০ সালে প্রথম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এর সম্পূরক সীমান্ত প্রটোকল চুক্তি সই হয়। ২০০৭ সালে দুই দেশই এটিকে প্রাতিষ্ঠানকি রূপ দিতে সব আনুষ্ঠানিকতা শেষ করেছে। যদিও দুই দেশই এর সরকারের পক্ষ থেকে অনুসমর্থনের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।image_96416_0

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাংলাদেশের সীমান্তবর্তী হলেও মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে কোনো বিরোধ নেই। ফলে যত দ্রুত সম্ভব সম্পূরক সীমানা প্রটোকল অনুসমর্থন করতে চায় দুই দেশই। বাংলাদেশ ও মিয়ানমার চাইছে উভয় দেশের যে কোনো সুবিধাজনক সময়ে এটি করিয়ে নিতে। চুক্তির মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত পিলার রক্ষণাবেক্ষণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো রয়েছে।

সূত্র জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান আস্থার সংকট কাটিয়ে উঠতে সীমান্ত ও রোহিঙ্গাসহ দ্বিপক্ষীয় সব ইস্যু নিয়ে আলোচনা হবে এ বৈঠকে। এছাড়া দুই দেশের মধ্যে নিয়মিত নিরাপত্তা বৈঠক অনুষ্ঠানের বিষয়টিও গুরুত্ব পাবে। আলোচনা হবে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের বাংলাদেশ সফর নিয়েও।

‘বিবাহিত ও বুড়োদের’ থেকে বের হতে পারছে না ছাত্রদল!

আগামী আন্দোলনে চূড়ান্ত সাফল্য পেতে ‘বিবাহিত ও বুড়োদের সংগঠন’ এমন সমালোচনা থেকে ছাত্রদলকে বের করতে চাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্যই তিনি ছাত্রদলের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে- খালেদা জিয়া কি পারবেন ‘বিবাহিত ও বুড়োদের’ থেকে বের হতে? ছাত্রদলের সঙ্গে বৈঠকের সময় খালেদা জিয়া বলেছেন, অপেক্ষাকৃত তরুণ, অবিবাহিতদের নেতৃত্বে আনা হবে।image_96408_0

২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাতে জুয়েল-হাবিব কমিটিতেও চমক দেখাতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু পারেননি। বিবাহিত, বুড়ো ও যাদের ছাত্রত্ব ছিল না তারাই ছিল ওই কমিটির চমক। এবারে ছাত্রদলের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে যাদের নাম শোনা যাচ্ছে তাদের অধিকাংশেই ‘বিবাহিত ও বুড়ো’।

ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে আছেন। পাশাপাশি ২০০২-০৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নেতারাও একই পদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যারা এগিয়ে আছেন, তাদের কেউ নিয়মিত ছাত্র নন। অবশ্য বর্তমান কমিটিতে যারা আছেন, তারাও কেউ নিয়মিত ছাত্র নন। অনেকের বিরুদ্ধে কমিটি নিয়ে টাকা লেনদেন, সংস্কারপন্থী ও শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আবার কারো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

জানা গেছে, নতুন কমিটিতে নিজেদের অনুসারীদের দায়িত্বে আনতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বেশ কয়েকটি পক্ষ তৎপর রয়েছে। তারা চাচ্ছেন নতুন কমিটিতে নিজেদের অনুসারীরা দায়িত্বে থাকুক।

এবারে ছাত্রদলের প্রার্থীদের দৌড়ের তালিকায় রয়েছেন- নূরুল ইসলাম নয়ন (ভোলা)। তিনি বিবাহিত, এক সন্তানের জনক। জুয়েল-হাবিব কমিটির কোনো পদে নেই। এর আগে টুকু-আলীম কমিটির কোনো পদে ছিলেন না। হেলাল-বাবু কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি মাস্টার্সের স্টুডেন্ট। বৃহত্তর বরিশালের সবাই তার পেছনে কাজ করছেন।

সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদাহ)। তিনি অবিবাহিত, বর্তমান কমিটির সহ-সভাপতি। টুকু-আলীম কমিটির সময় বহিষ্কৃর ছিলেন। হেলাল-বাবু কমিটির সয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন। তার আগের কমিটিতে কেন্দ্রের প্রচার সম্পাদক ছিলেন। জুয়েল-হাবিব ও আবেদ গ্রেফতারের পর কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

বজলুল করিম চৌধুরী আবেদ (নোয়াখালী)। তিনি বিবাহিত, দুই সন্তানের জনক। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি। টুকু-আলীম কমিটির জয়েন সেক্রেটারি ও হেলাল-বাবু কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। বজলুল করিম চৌধুরী আবেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অভিযোগ রয়েছে, তৎকালীন একজন ছাত্রনেতার আস্থাভাজন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পান। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনোমিক্সে মাস্টার্সে ভর্তি হন। জানা  গেছে, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম তার জন্য লবিং করছেন।

আবু সাঈদ। তিনি বিবাহিত, এক সন্তানের জনক। বর্তমান কমিটির সহ-সভাপতি, টুকু-আলীম কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও তার আগের কমিটির আইন সম্পাদক ছিলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন (শরিয়তপুর)। তিনি বিবাহিত, তার বিবাহের অনুষ্ঠানে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। বর্তমান কমিটির কোনো পদে নেই। টুকু-আলীম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। হেলাল-বাবু কমিটির সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন। জানা গেছে, তার পেছনে কাজ করছেন আমান উল্লাহ আমান।

ইসহাক সরকার (ঢাকা)। তিনি বিবাহিত। বর্তমান মহানগর দক্ষিণের সভাপতি, এর আগে দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। জানা গেছে, নাছির উদ্দিন পিন্টু জেলে থেকে তার জন্য কাজ করছেন।

আকরামুল হাসান (নরসিংদী)। তিনি অবিবাহিত। বর্তমান কমিটির জয়েন সেক্রেটারি। টুকু-আলীম কমিটির সময় বহিষ্কৃত ছিলেন। হেলাল-বাবু কমিটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন সেক্রেটারি ও তার আগে মুজিব হলের সভাপতি ছিলেন। টাকা নিয়ে কমিটিতে স্থান দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রাজিব আহসান (বরিশাল)। তিনি অবিবাহিত। বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। টুকু-আলীম কমিটির প্রচার সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে তার পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

মামুনুর রশিদ মামুদ (নোয়াখালী)। তিনি অবিবাহিত। বর্তমান কমিটির জয়েন সেক্রেটারি। টুকু-আলীম কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তার আগের কমিটির সনিয়র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  ও তার আগে জিয়া হলের সেক্রেটারি ছিলেন। তার বিরুদ্ধে শিবিরের অভিযো রয়েছে। জানা গেছে, তার জন্য কাজ করছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

ওবায়দুল হক নাছির (টাঙ্গাইল)। তিনি বিবাহিত, একটি সন্তানের জনক। জানা গেছে, মেয়ের জন্মদিন পালনের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। টুকু-আলীম কমিটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। এই কমিটির সময় টাকায় নিয়ে কমিটিতে স্থান দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ হলো, গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময়ে টাকা আত্মসাত করেছেন। ছাত্রদল সূত্রে জানা গেছে, তার পেছনে কাজ করছেন সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ফেরদৌস আহমেদ মুন্না (চট্রগ্রাম)। তিনি অবিবাহিত। বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। টুকু-আলীম কমিটির কেন্দ্রের সংস্কতি বিষয়ক সম্পাদক ও হেলাল-বাবু কমিটির সময় কেন্দ্রের সদস্য ছিলেন। তার আগে জিয়া হলের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে সংস্কারপন্থীর অভিযোগ রয়েছে।

মেয়েদের সবাই বিবাহিত। প্রত্যেকেরই সন্তান আছে। নাসিমা আক্তার কেয়া। বর্তমান কমটির সহ-সাংগঠনিক সম্পাদক। বিবাহিত, সন্তানও আছে। স্বামী ব্যাংকার। অভিযোগ রয়েছে তিনি সিনিয়রদের সম্মান দেন না। চলতি বছরের জুলাই মাসে জিয়াউর রহমানের মাজারে সাবেক এমপিকে সবার সামনে কিল-ঘুষি দিয়ে লাঞ্ছিত করেছেন।

বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বেগম জিয়া চান বিবাহিত, বয়স্কদের বাদ দিয়ে তরুণ নিয়মিত ছাত্রদের দিয়ে সংগঠনের কমিটি করতে। কিন্তু সেটা করা সম্ভব না-ও হতে পারে। কারণ, খালেদা জিয়াকে ধারণা দেয়া হয়েছে যে, এখন পর্যন্ত যারা নিয়মিত ছাত্র, তাদের কেউ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেই।” তাই এখনো যারা অনিয়মিত হিসেবে ছাত্রত্ব ধরে রেখেছেন এবং বিয়ে করেননি, তাদের বিষয়ে খালেদা জিয়া চিন্তাভাবনা করছেন বলে ওই নেতা দাবি করেন।

রানি ‘মরদানি’ তো আমি ‘গডফাদার’

খবর দুটো৷ যদিও দুটো খবরের কেন্দ্রেই একই নারী৷ কাজল৷ বলিউডের এক সময়কার এক নম্বর হিরোইন বহুদিন আগেই স্বেচ্ছায় অবসর নিয়ে ফেলেছিলেন৷ কিন্ত্ত তিনি আবার ফিরছেন৷ এটা যদি এক নম্বর খবর হয়, তাহলে দ্বিতীয় খবর হলো, তিনি কোন চরিত্রে অভিনয় করার জন্য পর্দায় ফিরছেন! ‘গডফাদার’ ছবিতে ভিতো করলিওনির যেমন ভূমিকা ছিল, যে চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা মার্লোন ব্র্যান্ডো, তেমনই এক চরিত্রে অভিনয় করতে চলেছেন কাজল৷image_96310_0

তবে ঠিক ‘গডফাদার’ নয়, ডাচ টেলিভিশনের বিখ্যাত টেলিসিরিজ ‘পেনোজা’র কাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবিটি৷ আর তাতেই প্রধান ভূমিকায় অভিনয় করতে চলেছেন কাজল৷ ‘পেনোজা’র কাহিনি হলো, এক আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর পর তার ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তার স্ত্রী৷ প্রায় একই ধরনের এক ছবি হতে চলেছে মুম্বাইয়ের প্রেক্ষিতে, বলেই খবর৷ যেখানে কাজল-ই সেই ‘মাফিয়া কুইন’৷

এর আগেও এই ধরনের ছবি হয়েছে বলিউডে৷ যে ছবিতে শাবানা আজমি ‘গডমাদার’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ আর রাইমা সেন ছিলেন তার মেয়ের চরিত্রে৷ তবে কাজল অভিনীত এই ছবিটি তার চেয়ে অনেকটাই আলাদা হবে বলে জানা গিয়েছে৷ কাজলের স্বামী অজয় দেবগন এই ছবি প্রযোজনা করতে চলেছেন রাম মাধবনী ফিল্ম-এর সঙ্গে৷

তবে এর বাইরেও এক বড় খবর রয়েছে কাজলের কামব্যাকের আড়ালে৷ এখন বলিউডের প্রথম সারি অভিনেতা-হিরোরা যেমন ছবির লভ্যাংশ দাবি করেন, শোনা যাচ্ছে কাজলও নাকি এই ছবির লভ্যাংশ দাবি করেছেন সেভাবেই৷ শেষ পর্যন্ত তা যদি মেনে নেওয়া হয়, তাহলে অভিনেত্রী-হিরোইনদের মধ্যে তিনিই প্রথম এমন পদক্ষেপ করলেন৷ যত দূর শোনা যাচ্ছে পাঁচ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে ছবির জন্য সই করে ফেলেছেন তিনি৷ লভ্যাংশ পেলে তা অতিরিক্ত হবে৷

রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেই বলিউডে নায়িকাদের একনম্বর জায়গাটা পেয়েছিলেন তিনি৷ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন একবারে বিপ্রতীপ এক মেরু থেকে৷ দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীদেবী কিংবা মাধুরী দীক্ষিতরা যখন রীতিমতো সফল, কাজলও কি পারবেন, সে ধারা অক্ষত রাখতে? সময়ই তার উত্তর দেবে৷- ওয়েবসাইট।

১০২ রানে গুটিয়ে গেল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ১০২ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি কার্যসত ‘অলিখিত ফাইনালে’ রূপ নিয়েছে।

ডাম্বুলায় শনিবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় সফরকারী পাকিস্তান। মাত্র ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। এরপর শোয়েব মাকসুদ ও আফ্রিদি দ্রুত ফিরে গেলে পাকদের কোমর ভেঙ্গে যায়। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা।image_96309_0

‘অলিখিত ফাইনাল’ ম্যাচে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকরা। দলীয় ১৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় পাকিস্তান। সেখান থেকে ধামিকা প্রাসাদ, মালিঙ্গা ও পেরেরা আর মাথা তুলে দাঁড়াতে দেননি পাকিস্তানকে।

দলীয় ৪ রানের মাথায় শারজিলের (০) আউটের মাধ্যমেই পতনের শুরু হয় সফরকারীদের। এরপর ১৪ রানের মাথায় ফিরে যান শেহজাদ (১০) ও হাফিজ (১)। চতুর্থ উইকেট জুটিতে মিসবাহ ও উমর আকমর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৪৭ রানের মাথায় আকমলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মিসবাহ (১৮) রান আউট হয়ে ফিরে গেলে কার্যহত কোমর ভেঙ্গে যায় পাকিস্তানের।

এরপর দলীয় ৫৫ ও ৭৩ রানের মাথায় আকমল (৭) ও শোয়েব মাকসুদকে (৭) সাজঘরে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। পরবর্তীতে আফ্রিদি (২) ও ওয়াহার রিয়াজ (০) ফিরে গেলে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।

৭৭ রানে আট উইকেট হারিয়ে একশ’ রানের নিচে অলআউট হওয়ার লজ্জার মুখে পড়ে পাকরা। তবে শেষ দুই জুটির কল্যাণে ১০২ রান করতে সমর্থ হয় মিসবাহর দল।

সতীর্থদের আসা যাওয়ার মধ্যে একাই লড়াই চালিয়ে যান ফাওয়াদ আলম। শেষ পর্য ন্ত তিনি ৩৮ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে পেরেরা চারটি ও প্রাসাদ নেন দুটি উইকেট।  মালিঙ্গা, হেরাথ ও প্রসন্ন নেন একটি করে উইকেট।

তিন ম্যাচ সিরিজে আপাতত ১-১ সমতা রয়েছে।  -ক্রিকইনফো

ইরানের ওপর নতুন অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিকে সহায়তার অভিযোগে শুক্রবার কয়েকটি কোম্পানি ও ব্যক্তির ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে।image_96305_0

মার্কিন পররাষ্ট্রদপ্তর ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরির কাজে জড়িত সন্দেহে চারটি কোম্পানির ওপর অবরোধ আরোপ করে। কোম্পানিগুলো হলো, অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, জাহান টেক রোয়ান পার্স এবং ম্যানডেগার বাসপার কিমিয়া কোম্পানী। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২৫ ব্যক্তি ও কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। অবরোধ আরোপ করেছে আরো পাঁচটি ব্যাংকের ওপর।

মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, অবরোধ জোরদারের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে মার্কিনী যে সিদ্ধান্ত এ উদ্যোগ তারই দিকনির্দেশক। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ মোকাবেলায় একটি ব্যাপক সমাধানের আশায় পি৫+১ এবং তেহরান তাদের কাজ অব্যাহত রেখেছে।

পি৫+১ হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র তৈরির

ঢাবি’র ৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্র্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন।image_96296_0

তিনি বলেন, সাতজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শাস্তির মাত্রা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন থেকেই তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।

বহিষ্কৃতরা হলেন ইংরেজি বিভাগের আশিকুর রহমান ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী হাসান এবং জাফর (বিভাগ জানা যায়নি)।  তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার রাতে টিএসসি এলাকায় হামলার শিকার হন আল-আমিন। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।