শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

রাজকুমারের জন্য নগ্ন নারী দল

girl sব্রিটিশ রাজপুত্র প্রিন্সেস উইলিয়ামসের জন্য নগ্ন হলেন এক দল নারী। তাদের বয়স ১৯ থেকে ৫০এর মধ্যে। একটু স্পষ্ট করে বলা যাক, হেলিকপ্টারে করে জরুরি মেডিক্যাল সুবিধা দিয়ে থাকেন ব্রিটেনের দ্যা এয়ার অ্যাঞ্জেলিয়া অ্যাম্বুলেন্স নামের একটি প্রতিষ্ঠান। আর ওই প্রতিষ্ঠানটির হেলিকপ্টার পাইলট হিসেবে অবৈতনিকভাবে দায়িত্ব পালন করেন প্রিন্স উইলিয়ামস। ব্রিটিশ রাজপরিবারে অর্থায়নে সংগঠনটি পরিচালিত হয়। আর ওই কার্যক্রমে সহায়তা করতে ও প্রতিষ্ঠানের ফান্ড রাইজিংএর জন্য বেতাল ওই কা- করে বসেন তারা।

নগ্ন হয়েই সীমাদ্ধ থাকেননি তারা। ওই নগ্ন ছবি দিয়ে ‘কান্ট্রি লেডিস আনকোভার’ নামে একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করবেন তারা। আর এর একটি কপি দেবেন প্রিন্স উইলিয়ামসকেও, যাতে তার চালানো হেলিকপ্টারের জন্য অর্থ সংগ্রহে সহায়ক হয় এটি।

ব্রিটেনের হান্টিংডনশায়ার থেকে আসা ১৪ জনের ওই নারী দল তাদের গ্রামীণ পরিম-লের আশপাশে বিভিন্ন নগ্ন ছবিতে পোজ দেন। ছবিতে তারা নগ্ন হয়ে কাঠ টুকরো করছেন, এগুলো দিয়ে নিজেদের আবদ্ধ করা চেষ্টা করছেন, ট্রাক্টর চালাচ্ছেন আরো কত কী।

ছবিগুলো তোলেন লিভারপুল থেকে আসা ৪৯ বছরের ফটোগ্রাফার জুলি আইরেস। জুলি বলেন, দীর্ঘদিনের জন্য আমরা ছবিগুলো দিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে চাই। আমি এদেশে জন্মেছি। নারীগুলো উন্মাদ হয়ে যে কাজ করছে আমি তাদের ওই কার্যক্রমকে সমর্থন করি।

তিনি আরো বলেন, তারা অভিভূত এবং আমি তাদের প্রত্যেকে ব্যপকভাবে প্রশংসা করি। তারা যা করছে সেটা মানবতার জন্য করছে, দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে করছে।

আমরা ক্যালেন্ডারের একটি কপি প্রিন্স উইলিয়ামসের কাছে পাঠাবো। আমরা আশা করি, তিনি পছন্দ করবেন এটি।

তথ্যসূত্র : ডেইলি মেইল।

কোহলির সেঞ্চুরির পরও হারল ভারত

koheliieবিদেশের মাটিতে ভারতের শোচনীয় অবস্থার কথা হয়তো অনেকেরই জানা। কিন্তু দলকে সেই শোচনীয় পর্যায়ে যেতে দেননি বিরাট কোহলি। অধিনায়কের ঝাণ্ডা হাতে নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন কোহলি। কিন্তু তার জোড়া সেঞ্চুরিও ভারতকে হার থেকে রক্ষা করতে পারেনি। লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরে গেছে সফরকারীরা।

হিউজের শোকের টেস্টে ডেভিড ওয়ার্নার (১৪৫), স্টিভেন স্মিথ (১৬২) ও মাইকেল ক্লার্কের (১২৮) তিন সেঞ্চুরির সুবাদে ১২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ৫১৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে বিরাট কোহলির (১১৫) দুর্দান্ত সেঞ্চুরি, চেতশ্বর পুজারার ৭৩, আজিঙ্কা রাহানের ৬২ ও মুরালি বিজয়ের ৫৩ রানে ভর করে ৪৪৪ রান তুলতে সক্ষম হয় ভারত।

দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের (১০২) ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, স্টিভেন স্মিথের অপরাজিত ৫৩ ও মিচেল মার্শের ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ২৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ রান দলীয় স্কোরশিটে যোগ হতেই সাজঘরে ফেরেন শেখর ধাওয়ান (৯) ও চেতশ্বর পুজারা (২১)। তৃতীয় উইকেট জুটিতে ১৮৫ রান তুলে ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন মুরালি বিজয় ও বিরাট কোহলি।

কিন্তু দুর্ভাগ্যের শিকার মুরালি বিজয় মাত্র ১ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন। ২৩৪ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯৯ রান করে নাথান লিয়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। তখনও অবিচলিত ছিলেন কোহলি!

কিন্তু তাকে রেখে লিওন ও জনসনের কাছে ধরাশায়ী হয়ে একে একে বিদায় নেন আজিঙ্কা রাহানে (০), রোহিত শর্মা (৬)ও ঋদ্ধিমান সাহা (১৩)। স্বীকৃত কোনো ব্যাটসম্যান না থাকায় এবার বিচলিত হতে শুরু করেন কোহলি।

অসি স্পিনার লিয়নের বল উড়িয়ে মারতে গিয়ে মিচেল মার্শের তালুবন্দি হন ভারতের অধিনায়ক। বিদায়ের আগে ১৭৫ বলে ১৪১ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ১৬টি চার ও ১টি ছক্কার মারে।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রান খরচায় ৭ উইকেট নেন নাথান লিয়ন। এর আগে প্রথম ইনিংসেও তিনি ৫ উইকেট দখলে নেন। দুই ইনিংস মিলে ১২ (৭+৫) উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছেন লিয়ন।

সার্নের সঙ্গে সরকারের চুক্তি

cernপারমাণবিক এবং পদার্থ বিজ্ঞানের মৌলিক শাখায় গবেষণার জন্য বাংলাদেশ এখন থেকে আন্তর্জাতিক পারমাণবিক গবেষণা সংস্থা সার্ন (সিইআরএন)’র সহযোগিতা পাবে।

আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে ১২ ডিসেম্বর বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংস্থাটির প্রধান কেন্দ্র সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি স্বাক্ষর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান এবং সার্নের মহাপরিচালক ড. রলফ হিউর চুক্তিতে স্বাক্ষর করেন।

‘ভিশন ২০২১’ বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়নের ঘোষণা দেন। সার্নের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষরের সময় সার্নের মহাপরিচালক ড. রলফ হিউর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের আগ্রহে মুগ্ধ হয়েছে ড. রলফ।

ড. রলফ হিউর জানান, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের প্রচুর আগ্রহ হয়েছে। সার্নের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে এই আগ্রহ পূরণে এখন আর কোনো বাধা নেই। তৃষ্ণার্ত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা এখন থেকে তাদের জানার আগ্রহ এবং জ্ঞানের পরিধি বাড়াতে নিয়মিতভাবে সার্নের সহযোগিতা পাবে।

মৌলিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম পদার্থবিদ্যা গবেষণার জন্য সার্ন বিশ্বব্যাপী জনপ্রিয় এবং বৃহৎ একটি সংস্থা। ইউরোপের সুইজারল্যান্ডে সংস্থাটির প্রধান কার্যালয়। সম্প্রতি সময়ে ‘হিগ-বোসন’ তত্ত্বের উপর নির্ভর করে ‘ঈশ্বর কণা’ আবিস্কারের জন্য সার্ন বিশ্ববাসীর মনযোগ কাড়তে সক্ষম হয়েছে।

চুক্তির ফলে বাংলাদেশের শিক্ষার্থী এবং গবেষকরা এখন থেকে সার্নের গবেষণাগার ব্যবহার, শিক্ষা বৃত্তি, সংস্থাটির প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের সঙ্গে কাজের সুযোগসহ বিভিন্ন সহায়তা পাবে। মরণব্যাধি ক্যান্সারের ওষুধ আবিস্কারে সার্ন উল্লেখযোগ্য অবদান রাখছে।

সামনের ১৫ থেকে ১৮ ডিসেম্বর সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্নের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উচ্চ পর্যায়ের অধিবেশন হওয়ার কথা রয়েছে। অধিবেশনটির বিষয় হচ্ছে, মৌলিক পদার্থ বিজ্ঞানের ‘উন্নত কণা’ এবং ‘কোয়ান্টাম পদার্থবিদ্যা’। সার্নের সঙ্গে যুক্ত বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত বেলজেয়িাম এবং ভারতের অধ্যাপকরা ওই অধিবেশন পরিচালনা করবেন।

মুক্তিযুদ্ধে ১১ হাজার ভারতীয় সেনা রক্ত দিয়েছিলেন: আমু

amuuuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ১১ হাজার ভারতীয় সেনা রক্ত দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ অর্জনে তাদের অবদানও কম নয়। এ কারণে দুই দেশের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। যা আগামীতেও বজায় থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত ছাত্র মৈত্রী সমিতি এর  আয়োজন করে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সব ধরনের সহযোগিতা করেছে।  আগামীতেও তা করবে বলে আমরা আশাবাদী।

ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক সচিব নিনাথ দেসপান্ডে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশকে প্রতিবেশী মিত্র দেশ হিসেবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, প্রফেসর আবুল মকসুদসহ আরো অনেকে।

আন্দোলন সহিংস হলে কঠোর হবে সরকার

obaidul22সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সহিংস হলে জনগনের জানমাল রক্ষায় সরকার কঠোর অবস্থানে যাবে।

শনিবার ধামরাইয়ের ইসলামপুর সড়ক বিভাগের পরিদর্শন বাংলোর সম্প্রসারিত ভবন উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে বিএনপি গণঅভ্যুত্থানের ডাক দিলেও দেশে আন্দোলনের ইস্যু এবং বিএনপির সাংগঠনিক প্রস্তুতি কোনটাই নেই। তাই আন্দোলনে গিয়ে বিএনপি সফল হতে পারবে না।

তিনি বলেন, এতদিন তারা নিজেদের আন্দোলনকে গণআন্দোলন বলে এসেছে। এখন সেটিকে গণঅভ্যুাত্থান বলার চেষ্টা করছে। রাজনীতির ভাষায় গণআন্দোলনকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করা যায়। আর গণঅভ্যুাত্থানকে তুলনা করা যায় সমুদ্রের গর্জনের সঙ্গে। কিন্তু এত দিন গণআন্দোলনের আদলে বিএনপি নদীর স্রোতের সমান ঢেউ তুলতে পারেনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকে বলে তা সফল হয় না।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন হতাশা থেকেই মাঝে মাঝে আন্দোলনের ডাক দিয়ে থাকে। কিন্তু তিনি নিজেও আন্দোলনমুখী নন। রাজনীতির মাঠে মামলা মোকাদ্দমা হতাশা থাকবে। এসব যারা জয় করতে পারবে তারাই টিকে থাকবে ।

হজযাত্রী কমে যাওয়ার শঙ্কা

hajjআগামী বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোয়াল্লেম ফিসহ বিমান ভাড়া জমা দেয়া, অনলাইনে রেজিস্ট্রেশন এবং মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে।

২০১৫ সালের হজ প্যাকেজ অনুযায়ী, আগামী বছর হজ পালনের জন্য এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি সৌদি আরব যেতে পারবেন। এজন্য আগামী ১৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে মোয়াল্লেম ফিসহ প্রায় দেড় লাখ টাকা এককালীন জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

অন্য বছরের তুলনায় প্রায় তিন মাস আগে শুরু হচ্ছে হজে যাওয়ার প্রক্রিয়া। এই অল্প সময়ের মধ্যে অনেকেই সিদ্ধান্ত নিতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। এত আগেভাগে দেড় লাখ টাকার মতো জমা দেয়া অনেকের পক্ষে সম্ভব হবে না। হজ এজেন্সি মালিকদের আশঙ্কা, স্বল্প সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা, এককালীন এত টাকা জমাদানসহ নানা জটিলতার কারণে এবার হজযাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে।

তারা বলছেন, প্রতি বছর জুন-জুলাইয়ের মধ্যে হজযাত্রীরা টাকা জমা দিতেন। কিন্তু এবার গতবারের তুলনায় তিন মাস আগে টাকা জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজ ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনা হয়েছে সেগুলো ভালো উদ্যোগ হলেও হজযাত্রীদের রেজিস্ট্রেশন করতে দেড় লাখ টাকা জমার নিয়ম করা ঠিক হয়নি। কেননা একজন হজযাত্রীর পক্ষে স্বল্প সময়ে এত টাকা জোগাড় করা কষ্টকর। আবার রেজিস্ট্রেশনের সময় মাত্র ২০ দিন। এই সময়ে এত লোকের রেজিস্ট্রেশন সম্পন্ন করাও কষ্টকর। গত বছর আড়াই মাসে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। তার পরও বারকোড প্রদানকালে অতিরিক্ত চাপের কারণে সার্ভার হ্যাং হয়ে গিয়েছিল। এবার তো সময় আরো কম। কোনো কারণে রেজিস্ট্রেশনে সমস্যা দেখা দিলে হজযাত্রীরা এজেন্সি মালিকের ওপর চড়াও হবেন। তাই হজ ব্যবস্থাপনায় নানা জটিলতার কারণে এবার হজযাত্রী প্রায় ৫০ হাজার কম হতে পারে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে এজেন্সি মালিকরা শঙ্কিত। মোয়াল্লেম ফি গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম চালু করতে পারত সরকার। তার মতে, বিমান ভাড়ার টাকা লাগবে ছয়-সাত মাস পর। তাহলে এত আগে বিমান ভাড়া নেয়ার প্রয়োজন কী?

জানা গেছে, চলতি বছর (২০১৪ সালে) সরকারি-বেসরকারি মিলিয়ে ৯৮ হাজার ৬০৫ জন বাংলাদেশি হজ পালন করেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার ছিলেন ৯৭ হাজার ৪৮ জন। ৮৩৫টি হজ এজেন্সির মাধ্যমে তারা সৌদি আরবে যান। ২০১৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল মার্চে। অন্যদিকে ২০১৫ সালের জন্য দুটি আলাদা হজ প্যাকেজ তিন মাস এগিয়ে এনে গত ৮ ডিসেম্বর অনুমোদন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হবে না, দাবি নৌমন্ত্রীর

sundorban13শ্যালা নদীতে ডুবে যাওয়া জাহাজের তেলের প্রভাবে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।  মন্ত্রী বলেন, “আমরা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে এতে খুব বেশি ক্ষতি হবে না।”

সুন্দরবনে ট্যাংকার ডুবির ঘটনায় চাঁদপাই রেঞ্জ পরিদর্শনকালে শনিবার দুপুর পৌনে ১টার দিকে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তেলের কারণে সুন্দরবনে খুব বেশি প্রভাব পড়বে না। ডলপিনেরও ক্ষতি হবে না। তেল বনের ভেতর বিস্তৃত হয়নি। খালের মুখে জাল দিয়ে বাধা দেয়ায় তেল বনে ডুকতে পারেনি। ভাসমান তেল চলে যাচ্ছে, তাছাড়া স্থানীয়রা তেল উঠিয়ে নেয়ায় আস্তে আস্তে তেলের প্রভাব কমছে।

মন্ত্রী জানান, বাগেরহাটের চাঁদপাই রেঞ্জে নৌরুট বন্ধ করা হবে কিনা এ বিষয়ে সরকার রোববার সিদ্ধান্ত হবে।

শাজাহান খান বলেন, ‘রেঞ্জটির নৌরুট সাময়িকভাবে বন্ধ থাকায় মংলা বন্দরে এর প্রভাব পড়তে শুরু করেছে। পণ্য ওঠানামা করতে সমস্যা হচ্ছে।’

তিনি বলেন, “বিষয়টি আমরা দুর্ঘটনার দিন বিকেলে জানতে পারি। এ কারণে দ্রুত ব্যবস্থা নিতে পারিনি।”

টেলিটকে ‘জামাই আদর’

teletalk13ঝড়ে পড়া গ্রাহকদের ফিরিয়ে আনতে ‘জামাই আদর’ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটক। আর এই অফারের মাধ্যমে অল্পদিনের মধ্যেই বিদ্যমান সক্রিয় গ্রাহক সংখ্যা ৩৭ লাখ থেকে ছাড়িয়ে অর্ধ কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেলিটকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ।

এদিকে ‘জামাই আদর’ অফারে গত ৩০ সেপ্টেম্বরের আগে থেকে যেসব টেলিটক সিম অব্যবহৃত রয়েছে সেগুলোতে ২০ টাকা রিচার্জ করতে হবে। নেটওয়ার্কে ফিরে এলে প্রথম মাসে অন নেটে (টেলিকট টু টেলিটক) প্রতিমিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন গ্রাহক। আর অফ নেটে (অন্য অপারেটরে) প্রতি মিনিট ৬০ পয়সায় কথা বলতে পারবেন।

এর বাইরে প্রথম মাসে গ্রাহক ৫০০ এমবি ডেটা ফ্রি পাবেন। এছাড়াও গ্রাহক যদি ওই একই মাসে আরো একবার ২০ টাকা রিচার্জ করেন তাহলে দ্বিতীয় মাসের জন্যও তিনি আরো একবার একই সুবিধা পাবেন।

নতুন এ অফারের ব্যবহৃত ডেটার পরিমাণ জানতে ‘ইউ’ লিখে ১১১ নম্বরে সেন্ড করলে তথ্য পাওয়া যাবে।

অন্যদিকে অফারটি নির্দিষ্ট নম্বরের বিপরীতে প্রযোজ্য হবে কিনা তা জানতে নম্বরটি লিখে ১১২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে তা জানানো হবে।

‘তারেক বিশ্ব বেয়াদব’

malekk‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাক বন্ধু ছিলেন’ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, সে (তারেক) বিশ্ব বেয়াদব।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এস এম মালেক বলেন, “তুমি (তারেক) বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলো, ৬৯ আন্দোলন, ৭০ নির্বাচন আর ৭১  মুক্তিযুদ্ধ কার জন্যে হয়েছে। তোমার বাবাও তো ওই সময় তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। সে তো ক্রিমিনাল। আর তোমার মা (খালেদা জিয়া) তোমাকে ক্ষমতায় বসাতে চেষ্টা করছে।”

তিনি বলেন, “১৬ ডিসেম্বর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে বিশ্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। আর এই বিজয়ের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।”

এবারের বিজয় দিবস জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে উল্লেখ করে মালেক বলেন, “জাতির প্রত্যাশিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়েত ইসলামীর নেতাদের বিচারের রায় কার্যকর হয়েছে। দ্রুত সরকার এই বিচার প্রক্রিয়া শেষ করতেও অঙ্গীকার বদ্ধ। এছাড়াও সরকারের সাফল্যে হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নামক রাষ্ট্রের মর্যদা ও সম্মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে ভাবে জঙ্গিবাদী ও মৌলবাদী গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠেছে, সে ক্ষেত্রেও জঙ্গি দমনে সফলাতা লাভ করেছে।

সভায় এস এম মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ড. সাদেকা হালিম, চবি প্রফেসর ড. গাজি সালেহ উদ্দিন, জবি প্রফেসর ড. হোসনে আরা জলি, ঢাবি সহকারী অধ্যাপক নীলিমা আখতার, তাপস কুমার বিশ্বাস প্রমুখ।

ছেলেকে ৭টি ভাষা শেখাচ্ছেন শাকিরা

shakiraছেলে মিলানের বয়স এক বছর ১০ মাস মোটে। এর মধ্যেই তাকে সাতটি ভাষা শেখাতে কোমর বেঁধে লেগে পড়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা।

মিলানের সামনে সাতটি ভাষায় কথা বলেন তিনি ও প্রেমিক জেরার্ড পিকে। স্প্যানিশ, ক্যাটালান, ইংরেজি, ফরাসি, জার্মান, রাশিয়ান ও চাইনিজ। শুনে শুনেই যাতে শিখে যায় মিলান।

শাকিরার কথায়,‘‘বাচ্চাদের বোধবুদ্ধি যতটা বলে আমরা ভাবি, তার চেয়ে অনেক বেশি। তিন বছর বয়স হওয়ার আগেই ভাষা শিখে ফেলতে পারে ওরা। শিখতে ভালবাসে। মিলানকে তাই আমরা নানা ভাষার সঙ্গে পরিচয়  করিয়ে দিচ্ছি।’’

সদ্যোজাত শিশুদেরও নাকি চাইলে নানা রকম জিনিস শেখানো যায়, জানিয়েছেন শাকিরা। আগামী সন্তানের বেলায় সেই চেষ্টাটাও করে দেখবেন নাকি?